19/08/2026
কারুশিল্পী জরিপে পুরো শালিখা উপজেলা ঘুরে তালখড়ি ইউনিয়ন এর উজগ্রামে একটি পরিবার পেলাম যেখানে তাঁতের মাকু টানার শব্দ পাওয়া যায়। আরো একঘর পেয়েছিলাম যেখানে কয়েক মাস আগে তাঁত মেশিন গুটিয়ে ফেলা হয়েছে। এখানে একসময় কয়েকশো ঘরে তাঁতের শব্দ শোনা যেত। এখনও তাঁত মেশিনকে চালু রেখেছেন ১৯৪৫ সালে জন্মগ্রহণ করা আমিন উদ্দিন বিশ্বাস। তিনি গামছা, লালচি আর শ্রাদ্ধের শাড়ি বোনেন। পাইকারি বিক্রি করেন না। প্রতিটি গামছা ১২০/- টাকা, প্রতিটি লালচি ৬০ টাকা আর শ্রাদ্ধের শাড়ি বিক্রি করেন ১৬০০/- টাকায়। তার বুননের মান অনেক ভালো...
#কারুশিল্প #শালিখা #মাগুরা #উজগ্রাম #তাঁতশিল্প