Tasbeeh by Noor

  • Home
  • Tasbeeh by Noor

Tasbeeh by Noor Handcrafted Premium Tasbeeh
100 & 500 Beads Available
Custom Orders Welcome
Delivery All Over Bangladesh.

আপনার ইবাদতের পথচলাকে সুন্দর করতে আমাদের বিশেষ সংযোজন — প্রিমিয়াম কোয়ালিটির সাদা ক্রিস্টাল তসবিহ। অত্যন্ত মার্জিত এবং ...
26/09/2026

আপনার ইবাদতের পথচলাকে সুন্দর করতে আমাদের বিশেষ সংযোজন —
প্রিমিয়াম কোয়ালিটির সাদা ক্রিস্টাল তসবিহ। অত্যন্ত মার্জিত এবং নজরকাড়া ডিজাইন।

অর্ডার করতে আমাদের ইনবক্সে (Inbox) অথবা কমেন্টে যোগাযোগ করুন।
​সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়।

মানিকগঞ্জবাসীদের জন্য রয়েছে ফ্রি ডেলিভারির সুযোগ।

এক বিধবার অদ্ভুত নসিহত ঘটনাটির সত্য-মিথ্যা আমার জানা নেই। তবে এর মধ্যে যে শিক্ষা রয়েছে, তা আমাদের সমাজের একটি গুরুত্বপূর...
25/09/2026

এক বিধবার অদ্ভুত নসিহত
ঘটনাটির সত্য-মিথ্যা আমার জানা নেই। তবে এর মধ্যে যে শিক্ষা রয়েছে, তা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করে। তাই উপমা হিসেবে ঘটনাটি পেশ করছি।

একজন নারী খুব অল্প বয়সেই বিধবা হয়ে গেলেন। স্বামীহারা হওয়ার পর নিজেকে পুরোপুরি ইবাদতে নিয়োজিত করলেন। প্রায়ই রোজা রাখতেন, দিনের অধিকাংশ সময় ইবাদত-বন্দেগিতে কাটাতেন। এভাবেই নেক আমল করতে করতে তাঁর যৌবন পেরিয়ে বার্ধক্য এসে গেল।

তাঁর তাকওয়া, ইবাদত ও পরহেজগারিতার কারণে বহু নারী তাঁর কাছে আসতে শুরু করলেন। একসময় অনেকেই তাঁর অনুসারী হয়ে গেলেন।

অবশেষে তাঁর জীবনের শেষ সময় এসে উপস্থিত হলো। মৃত্যুশয্যায় তিনি তাঁর অনুসারী নারীদের বললেন, 'তোমরা আমার সম্পর্কে কী মনে করো? আমি কেমন জীবন কাটিয়েছি?'

সবাই একবাক্যে তাঁর নেকি, ইবাদত ও পরহেজগারির সাক্ষ্য দিলেন।

তখন তিনি বললেন, 'তোমরা আমার বাহ্যিক জীবন দেখেছ। এবার আমার অন্তরের একটি কথা শোনো।'

তিনি বললেন, 'যৌবন থেকে এই বার্ধক্য পর্যন্ত—রাতে যখন কুরআন তিলাওয়াত করতাম, কখনো কখনো বাইরে চৌকিদারের আওয়াজ শুনতাম। তখন আমার অন্তরেও প্রবল আকাঙ্ক্ষা জাগত—ইশ! যদি কোনোভাবে তার কাছে যেতে পারতাম! কিন্তু আল্লাহর ভয় ও মানুষের লজ্জায় নিজেকে সংযত রেখেছি।'

এরপর মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি বললেন, 'এখন আমার শেষ সময়। তাই তোমাদের একটি কথা বলে যেতে চাই—কোনো বিধবা নারীকে দীর্ঘদিন অবিবাহিত অবস্থায় রেখো না।'

ভাইয়েরা, ঘটনাটি সত্য হোক বা না হোক, বাস্তবতা হলো—বিধবা হওয়া কোনো অপরাধ নয়। স্বামী হারানোর সঙ্গে একজন নারীর অনুভূতি, মর্যাদা ও জীবনের স্বাভাবিক প্রয়োজনও শেষ হয়ে যায় না।

তাই কোনো নারী বিধবা হলে তাকে পরিবারের বোঝা মনে করবেন না। তাঁর পাশে দাঁড়ান, তাঁর প্রয়োজনের খোঁজ নিন, তাঁর সন্তানদের দেখাশোনায় সহযোগিতা করুন এবং তাঁর সম্পদ ও উত্তরাধিকারের অধিকার রক্ষা করুন। আর তিনি যদি ইদ্দত শেষে পুনরায় বিয়ে করতে চান, তাহলে মানুষের কথার ভয়ে তাঁর পথ আটকে দেবেন না। আবার তাঁর ইচ্ছার বিরুদ্ধেও কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না।

আসুন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলি—যেখানে স্বামী হারানোর পর কোনো নারী নিজেকে একা মনে করবেন না; তাঁর পরিবার তাঁর পাশে থাকবে, তাঁর অধিকার রক্ষা করবে এবং তাঁর সম্মানজনক ভবিষ্যতের পথ সহজ করবে।

আল্লাহ আমাদের বিধবা নারী ও তাঁদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার, তাঁদের অধিকার যথাযথভাবে আদায় করার এবং তাঁদের জন্য হালাল ও সম্মানজনক জীবনযাপনের পথ সহজ করার তাওফিক দান করুন—আমীন।

#খুতুবাত
#তাসবিহ
#জিকির
#ইসলাম

সুস্থতা আল্লাহ তায়ালার কত বড় নেয়ামত তা অসুস্থ হলেই বোঝা যায়।। একে তো গরম তার উপর ডেঙ্গুর উপদ্রব সব মিলিয়ে প্রতিটা ঘরে ঘর...
24/09/2026

সুস্থতা আল্লাহ তায়ালার কত বড় নেয়ামত তা অসুস্থ হলেই বোঝা যায়।।

একে তো গরম তার উপর ডেঙ্গুর উপদ্রব সব মিলিয়ে প্রতিটা ঘরে ঘরেই কম বেশি অসুস্থ হচ্ছে।
বিশেষ করে বাচ্চারা।।

আমার বাচ্চারাও অসুস্থ ছিলো..
এখন সুস্থতার পথে আলহামদুলিল্লাহ!!

দুয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক।।

14/09/2026

I love Palestine 🇪🇭
key ring from Tasbeeh by Noor ❤️
You can customize as per your choice 🤙

#মানিকগঞ্জ

সবসময়ই তো প্রোডাক্ট নিয়ে লিখি আজ একটু আমার ঘরের অবস্থা নিয়ে লিখি...আমার বড় ছেলের কাণ্ডকারখানায় মাঝে মাঝে যে আমি হাসবো না...
11/09/2026

সবসময়ই তো প্রোডাক্ট নিয়ে লিখি আজ একটু আমার ঘরের অবস্থা নিয়ে লিখি...

আমার বড় ছেলের কাণ্ডকারখানায় মাঝে মাঝে যে আমি হাসবো নাকি কাঁদবো—সেটাই বুঝে উঠতে পারি না! 😅
​তার বয়স মাত্র ২ বছর ৪ মাস। কিন্তু এই বয়সেই সে বাসার বাকি ৭ জন সদস্যকে কিভাবে দৌড়ের উপর রাখা যায় তার উপর অলরেডি পিএইচডি করে ফেলেছে!

​একদিন রান্নাঘরে রান্না করছিলাম, পাশে তিনটা নারিকেল রাখা ছিল। তার আবার দয়ার শরীর, নারিকেলগুলো কষ্ট পাচ্ছে ভেবে তিনটা নারিকেল তিনটা প্লেটে সাজিয়ে দিয়ে আসলো!

​এটা তো তাও অনেক মিষ্টি কাজ, এরচেয়েও জটিল আর দারুণ সব কাজ সে প্রতিনিয়ত করে যাচ্ছে!

​যেমন ধরেন, সে প্রস্রাব আর পানির পার্থক্য এখনও বোঝে না। প্রস্রাব ফ্লোরে দেখলে কেন আমরা তাড়াতাড়ি ছিঃছিঃ করে মুছতে যাই, আর গ্লাস থেকে পানি পড়ে গেলে কেন সাধারণ রিয়্যাকশন দিই—এই রহস্য সে উদঘাটন করতে ব্যস্ত!

​তাই তার গবেষণা সহজ করতে গ্লাস, প্লেট যা পাবে, আগে সেটাতে ইউরিন টেস্ট করবে, তারপর সেটা ফ্লোরে ঢালবে! কোনো বোতল বা খেলনাও তার এই এক্সপেরিমেন্ট থেকে বাদ যায় না। মাঝে মাঝে গবেষণার মাত্রা এতই বেড়ে যায় যে, সোফার কুশন থেকে শুরু করে ছোট ভাইয়ের মাথা পর্যন্ত তার এই স্পেশাল ওয়াটার পৌঁছে যায়! 😂🤦‍♀️

​তার প্রস্রাব নিয়ে এত এত এক্সপেরিমেন্ট—যেটা দিয়ে অনায়াসে আস্ত একটা বই লিখে ফেলা সম্ভব!

​ছেলের এই মাত্রাতিরিক্ত ভালোবাসা আর গবেষণায় দিশেহারা হয়ে মাঝে মাঝে মন চায়—বড় হওয়ার জন্য অপেক্ষা করার কী দরকার? এখনই কেউ তাকে ঘরজামাই হিসেবে নিয়ে ধন্য হোক! 🤣❤️

এই তাসবিহটার পেছনে খুব সুন্দর একটা গল্প আছে…​অনেকদিন ধরে চুপিচুপি তাসবিহ বানানোর কাজটা করছিলাম। একসময় সাহস করে পেইজটা খু...
08/09/2026

এই তাসবিহটার পেছনে খুব সুন্দর একটা গল্প আছে…

​অনেকদিন ধরে চুপিচুপি তাসবিহ বানানোর কাজটা করছিলাম। একসময় সাহস করে পেইজটা খুললাম। আস্তে আস্তে পরিচিত মানুষজনও জানতে পারলো, যদিও নিজে থেকে কাউকেই বলার মতো সাহস তখনও আমার ছিল না।

​যাই হোক, এখন সাহসটা অনেকটাই বেড়েছে। এখন অন্তত সবার সামনে বসে স্বাচ্ছন্দ্যেই কাজ করতে পারি।

​তো একদিন তাসবিহ বানাচ্ছি, বাসার হেল্পিং হ্যান্ড আপা এসে কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলেন আমি আসলে কী বানাচ্ছি। একটু অস্বস্তি নিয়েই বললাম, "৫০০ দানার তাসবিহ বানাচ্ছি।" তিনি দাম জানতে চাইলে বললাম, ২৫০ টাকা।

​আমার উত্তর শুনে আপা একটু চুপ থেকে বললেন—

"অনেক বছর আগে সিলেটে ঘুরতে গিয়ে ৫০০ দানার একটা তাসবিহ দেখে নেওয়ার খুব মন চেয়েছিল, কিন্তু দাম বেশি থাকায় তখন কিনতে পারি নাই। এরপর কত মানুষ বিদেশে হজ করতে গেল, তাদের কাছে কত বললাম একটা এনে দেওয়ার জন্য, কিন্তু কেউ এনে দিতে পারল না। এমন একটা তাসবিহর জন্য আমার অনেক দিনের শখ..."

​কথাটা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম! সত্যি বলতে, আমি ভাবতেও পারিনি সাধারণ এই তাসবিহটা কারো এত বছরের জমানো একটা শখ হতে পারে!

​তারপর ওনার পছন্দমতো রঙেই তাসবিহটা বানিয়ে দিলাম।

​কিছু কাজ শুধু ব্যবসায়িক থাকে না, মনের গহীনে এক অদ্ভুত অনুভূতি দিয়ে যায়। এই তাসবিহটা আমার কাছে শুধু একটা কাজ নয়, এক পরম তৃপ্তি।

এই জার্মান পতাকার চাবির রিংটি যিনি নিয়েছেন, তিনি সত্যিই এক খাঁটি জার্মান-প্রেমি! ​তিনি শুধুই ফুটবল বিশ্বকাপের সিজনে জার্...
06/09/2026

এই জার্মান পতাকার চাবির রিংটি যিনি নিয়েছেন, তিনি সত্যিই এক খাঁটি জার্মান-প্রেমি!

​তিনি শুধুই ফুটবল বিশ্বকাপের সিজনে জার্মানির ভক্ত নন। জার্মানির পতাকার কালার কম্বিনেশন থেকে শুরু করে সেখানকার লাইফস্টাইল, খাবার-দাবার, পরিবেশ—সবকিছুই ওনার ভীষণ পছন্দের।
​প্রিয় কোনো দেশকে এমন ভালোলাগার ফ্রেমে বন্দি করে রাখা সত্যি দারুণ একটি অনুভূতি!

​আপনার পছন্দের দেশ কোনটি? কমেন্টে জানান তো!

জুমার দিনের প্রধান আমলসমূহ : ভালোমতো গোসল করা ও পবিত্রতা অর্জন করা।পরিষ্কার ও উত্তম পোশাক পরা।সুগন্ধি ও মিসওয়াক ব্যবহার ...
28/08/2026

জুমার দিনের প্রধান আমলসমূহ :

ভালোমতো গোসল করা ও পবিত্রতা অর্জন করা।

পরিষ্কার ও উত্তম পোশাক পরা।

সুগন্ধি ও মিসওয়াক ব্যবহার করা।

জুমার নামাজ আদায় করতে খুব সকালে মসজিদে যাওয়া।

মনোযোগ সহকারে খুতবা শোনা।

সূরা কাহফ তেলাওয়াত করা।

রাসূলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা।

হটপিঙ্ক /ফিউশিয়া পিঙ্ক  — তাদের জন্য যারা  একটু প্রাণবন্ত, সাহসী আর জীবনকে অনেক রঙিন ভাবে।* এটি উজ্জ্বল পিঙ্ক রঙের হওয়া...
27/08/2026

হটপিঙ্ক /ফিউশিয়া পিঙ্ক — তাদের জন্য যারা একটু প্রাণবন্ত, সাহসী আর জীবনকে অনেক রঙিন ভাবে।

* এটি উজ্জ্বল পিঙ্ক রঙের হওয়ায় খুব দ্রুত চোখে পড়ে, যা পুরো লুকটিকে করে তোলে অনন্য ও প্রাণবন্ত।
* এ ধরনের উজ্জ্বল গোলাপি রঙ মূলত আনন্দ, উচ্ছ্বাস এবং ইতিবাচক অনুভূতির প্রতীক।
* সাহসী ও নজরকাড়া এই রঙটি আত্মবিশ্বাস এবং নিজেকে মেলে ধরার এক দারুণ বার্তা দেয়।
* পিঙ্ক রঙের কোমল শেডগুলো স্নিগ্ধতা ও ভালোবাসার প্রতীক হলেও, হট পিঙ্কে সেই আবেগ আরও স্পষ্ট ও প্রাণবন্ত হয়ে ওঠে।
* হট পিঙ্ক রঙে রয়েছে ভরপুর এনার্জি আর এক দৃঢ় মনোভাব।

মনস্তাত্ত্বিকভাবে নীল রঙ শান্তি, প্রশান্তি, বিশ্বাস এবং বুদ্ধিমত্তার প্রতীক। *নীল রঙ মস্তিষ্ককে শান্ত করে এবং মানসিক চাপ...
25/08/2026

মনস্তাত্ত্বিকভাবে নীল রঙ শান্তি, প্রশান্তি, বিশ্বাস এবং বুদ্ধিমত্তার প্রতীক।

*নীল রঙ মস্তিষ্ককে শান্ত করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমায়।
* এই রঙ মানুষের মনে সুরক্ষা, সততা এবং বিশ্বস্ততার অনুভূতি তৈরি করে।
* কাজের জায়গায় বা পড়ার ঘরে নীল রঙের ব্যবহার মনোযোগ বাড়াতে সাহায্য করে।

Address

Manikganj Girls School

1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasbeeh by Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed shop?

Share