ইয়াসার - Yeasser

ইয়াসার - Yeasser Ethical | Wholesome | Authentic | Community-focused | Diverse
(1)

08/10/2026

অন্নেক অসাধারণ, খুব সুন্দর আর পুরস্কারে ভরা আনন্দের একটা হাদীস দিই? আমল করবে? বিশ্বাস করো, হাদীসটা পড়ে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে তোমার। ইচ্ছা করবে মা-বাবা-ভাই-বোন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সব্বাইকে জানিয়ে দিই। হাদীসটা পড়ার পরে যদি হৃদয়ে একটুও অনুভব করতে পারো, তাহলে আল্লাহর দয়া, স্নেহ, মমতা অনুভব করে আরও বেশি ভালোবেসে ফেলবে উনাকে। ইচ্ছা হবে কিভাবে উনাকে আরও বেশি খুশি করা যায়, আরও বেশি বেশি ইবাদাত করে নিজেকে পবিত্র করা যায়, কত বেশি আখিরাতের মুদ্রা জমানো যায়, আখিরাতে ধনী হওয়া যায়। চলো, গুনে গুনে প্রতিটা স্টেপ ফলো করে আমলগুলো করবই করব, এই দৃঢ় নিয়ত নিয়ে 'বিসমিল্লাহ' বলে হাদীসটা মন দিয়ে পড়ি। আউস ইবনু আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি: > "জুমুআর দিন যে গোসল করল, ভালো করে; > অতঃপর আগেভাগে মাসজিদে গেল; > হেঁটে চলল, বাহনে চড়ল না; > ইমামের নিকটবর্তী হলো; > অনর্থক কর্মে লিপ্ত না হয়ে মনোযোগসহ শ্রবণ করল; তার প্রত্যেক কদমে লেখা হবে এক বছরের আমল তথা এক বছরের সিয়াম ও কিয়ামের (সারা রাত তাহাজ্জুদ) সওয়াব।” (তিরমিযি: ৪৯৬; আবু দাউদ: ৩৪৫; সহীহ আল-জামি: ৬৪০৫) অসাধারণ না? স্টেপগুলো যেন মনে থাকে, লিখে নাও, বা নোট করতে পারো, আলাদাভাবে মনোযোগ দিয়ে হৃদয়ে গেঁথে নিতে পারো, সেজন্য আলাদা আলাদা লাইনে ভেঙে লিখেছি- "হাজার হাজার বছরের ইবাদতের সওয়াব মাত্র কয়েক মিনিটে" নামক শাইখ আহমাদুল্লাহর এক ইউটিউব লেকচারের বর্ণনা অংশে জুমুআর আদব রক্ষা সংক্রান্ত নিচের (একটু পরিমার্জিত) গুরুত্বপূর্ণ কথাগুলোও পাবে, যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়ে রক্ষা করলে... আর কথা না বাড়িয়ে, চলো পড়ে দেখি বর্ণনাটা: "যে ব্যক্তি (ওপরে বর্ণিত হাদীসের) এসব আদব রক্ষা করবে, তার প্রতি কদম এক রাত অথবা এক সপ্তাহ অথবা এক মাস কিয়ামের সমান নয়, বরং পূর্ণ এ বছর কিয়াম করার সমান এবং পূর্ণ এক বছর সিয়াম পালনের (রোজা) সমান হবে। শর্ত কিন্তু মাত্র কয়েকটা দেওয়া হয়েছে: ১) জুমুআর দিন গোসল করা, ২) আগে আগে ও পায়ে হেঁটে মাসজিদে যাওয়া, ৩) ইমামের নিকটবর্তী বসা, ৪) শেষের কাতারে পিছিয়ে না পড়া অর্থাৎ ইমামের যত নিকটে বসা যায়, ৫) মনোযোগসহ খুতবা শ্রবণ করা এবং বেহুদা ও অনর্থক কর্মকাণ্ড ত্যাগ করার মধ্যে এসব আদব সীমাবদ্ধ, যা খুব সহজ ও খুবই সামান্য। জেনে রাখা উচিত যে, খুতবার সময় অহেতুক নড়াচড়া করা অনর্থক কর্মের অন্তর্ভুক্ত কিংবা পরে এসে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের দিকে যাওয়াও অনর্থক কর্মের অন্তর্ভুক্ত। যে অনর্থক কর্ম করল তার জুমুআ নেই। (কী ভয়ংকর!) খুতবায় এত বেশি মনোযোগী হতে হবে যে, কেউ কথা বললেও ইশারায় চুপ করাতে হবে, মুখে কোনো কথা বলা যাবে না। যে বলল, 'চুপ থাকো', সে অনর্থক কর্ম করল। অর্থাৎ যে তার পাশের সাথি অথবা নিজের সন্তানকে বলল 'চুপ থাকো', সে বেহুদা কাজ করল। খুতবার সময় যে তাসবিহ অথবা মোবাইল অথবা কোনো জিনিস দ্বারা খেলল, সেও অনর্থক কর্ম করল। একই সাথে মনে রাখি, মাসজিদে ঢুকার পর ২ রাকাত তাহিয়াতুল মাসজিদের সালাত আদায় করেই বসতে হবে। সুতরাং জুমুআর আদবসমূহে শিথিলতা করা একদমই ঠিক নয়, অন্যথায় আমরা এমনসব বিরাট সওয়াব থেকে বঞ্চিত হব, পরকালে যা আমাদের নেকির পাল্লা ভারী করবে ও অনেক অনেক বছরের সওয়াব প্রদান করবে। যদি কোনো ব্যক্তি এই শর্তগুলো পূরণ করে তবে সে যদি বাড়ি থেকে ১০০০ পা ফেলে মাসজিদে যায়, তবে তার জন্য ১০০০ বছর একটানা সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব এবং ১০০০ বছর একটানা সিয়াম পালনের সওয়াব দেওয়া হবে (সুবহানাল্লাহ); এবং কদম যত বাড়তে থাকবে সওয়াবও এই একই অনুপাতে বাড়তে থাকবে।" পড়লা তো! এখন থেকে জুমুআবার এলে তোমার-আমার খুশি আর ঠেকায় কে? এই জুমুআ থেকে তুমি-আমি একদম সবার আগে মাসজিদে গিয়ে প্রথম কাতার টার্গেট করব। ইন শা আল্লাহ। সাথে নূরে নূরে আলোকিত হওয়ার জন্য সূরা কাহাফের আমল (অন্তত ১০ আয়াত হলেও) আর বেশি বেশি দুরুদ তো আছেই। - (উল্লিখিত অংশটি ‘তোমাকেই বলছি’ বই থেকে নেওয়া।)

‘ প্যারাডক্সিক্যাল সাজিদ ২ ’ বই থেকে
08/10/2026

‘ প্যারাডক্সিক্যাল সাজিদ ২ ’ বই থেকে

08/10/2026

দেখা হওয়ার কথা ছিল, দেখা আর হলো না। অবশেষে সাক্ষাৎ হলো-কবরে শায়িত করার সেই ভয়ংকর মুহূর্তে। আমি ভেবেছিলাম-তার সাথে গল্প করব, আড্ডা দেব। কিন্তু তার জন্য জানাজায় দুআ পড়ব-এটা কি কল্পনাতেও ছিল?

বই: হৃদয়ের সাথে হৃদয়ের কথা

‘ বেলা ফুরাবার আগে ’ বই থেকে
07/10/2026

‘ বেলা ফুরাবার আগে ’ বই থেকে

07/10/2026

মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান, দেখবেন সে মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর যে বেদনা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে ভগ্নহৃদয় আপনাকে ভেঙে খানখান করে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন, 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।' আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মনখারাপের উপশমের জন্য কেবল এটুকুই যথেষ্ট। আল্লাহ যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না।

- (উল্লিখিত অংশটি ‘ বেলা ফুরাবার আগে ’ বই থেকে নেওয়া।)

‘ কথা বলো যয়তুন বৃক্ষ ’ বই থেকে
07/10/2026

‘ কথা বলো যয়তুন বৃক্ষ ’ বই থেকে

‘ উমরাহ সফরের গল্প ’ বই থেকে
07/10/2026

‘ উমরাহ সফরের গল্প ’ বই থেকে

06/10/2026

আপনি যখন দ্বীনের পথে হাঁটতে শুরু করবেন, তখন আপনার মনে অন্য রকম এক খুশির কল্লোল প্রবাহিত হবে। সেই খুশি হারাম থেকে বেঁচে থাকতে পারার খুশি। সেই খুশি আল্লাহর আনুগত্য করতে পারার খুশি। সেই খুশি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে, তার শিক্ষাকে জীবনে বাস্তবায়িত করতে পারার খুশি। মোবাইল-কম্পিউটার থেকে আপনি যখন গান আর মুভির ফোল্ডারটা এক ক্লিকে ডিলেট করে দেবেন, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি যখন এতদিনের হারাম রিলেশানশিপকে এক মুহূর্তে ত্যাগ করে ফেলবেন, আল্লাহর আদেশ মানার জন্যই যখন আপনি হারাম টাকার লোভনীয় বেতনের চাকরিটা চোখ বন্ধ করে ছেড়ে আসবেন, তখন আপনার মন এক অনুপম আনন্দে নেচে উঠবে। সেই আনন্দ পবিত্রতার আনন্দ। সেই আনন্দ হারাম থেকে নিজেকে মুক্ত করার আনন্দ। সেই আনন্দ রবের কাছে আত্মসমর্পণের আনন্দ। 'পাছে লোকে কিছু বলে'-কথাটাকে তোয়াক্কা না করে যখন আপনি মুখে দাড়ি রেখে দেন, তথাকথিত আধুনিকতার বলয় ছেড়ে যখন আপনি নিজেকে হিজাবে আবৃত করে নেন, যখন জীবনের প্রতিটি কাজে, কথায়, চিন্তায় আপনি সৎ থাকেন, তখন আপনার মনে দোলা দিয়ে যায় বসন্তের হাওয়া। হাজারো প্রতিকূলতায় আপনি দিশেহারা হন না। শত ঝড়-ঝঞ্ঝাটেও আপনি ভেঙে পড়েন না। আপনার হৃদয়ে বয়ে চলা বসন্ত বাতাসের স্নিগ্ধতার কাছে এ সমস্ত সংকট নিতান্তই তুচ্ছ। হৃদয়মননে যে বসন্ত এসে গেছে তা ধরে রাখুন। আল্লাহর কাছে আকুল ফরিয়াদ করে বলুন, 'ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কালবি আলা দ্বীনিক।' এই দুআটা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন যার অর্থ-'হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমার অন্তরকে দ্বীনের ওপর দৃঢ় রাখুন। '১

[১] জামি তিরমিযি: ২১৪০, হাদিসটি সহিহ

- (উল্লিখিত অংশটি ‘ বেলা ফুরাবার আগে ’ বই থেকে নেওয়া।)

‘ হায়াতের দিন ফুরোলে ’ বই থেকে
06/10/2026

‘ হায়াতের দিন ফুরোলে ’ বই থেকে

বই: জীবন যেখানে যেমন
06/10/2026

বই: জীবন যেখানে যেমন

Address

Mirpur

Telephone

+8809638862075

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইয়াসার - Yeasser posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইয়াসার - Yeasser:

Shortcuts

Share