Boijhuri - Islamic Books

Boijhuri - Islamic Books Boijhuri is one of the largest online book shops in Bangladesh. Buy books online easily and smartly

ইসলাম বিষয়ক সকল বইয়ের তথ্য পাওয়া যাবে এ পেজে। দেশি ইসলামি বইয়ের পাশাপাশি এতে পাওয়া যাবে বিদেশি ইসলামি বইয়ের তথ্যসমূহ। বাংলার সাথে সাথে থাকবে ইংরেজি ও আরবি ভাষার বইসমূহ।
• প্রয়োজনীয় যেকোন ইসলামি বইয়ের তথ্য জানা যাবে এই পেজের মাধ্যমে।
• প্রয়োজনীয় বইয়ের নাম, প্রকাশনীর নাম ও লেখকের নাম জানাতে পারলে অতি সহজেই বই খুজে পাওয়া যাবে। যা আপনার সময়কে বাচাবে।
• বিদেশি ইসলামি বইয়ের তথ্য জানা যাবে এই পেজের মাধ্য

মে। আরবি, ইংরেজি ভাষার ইসলামি বই।
• যেকোন তথ্যের জন্য আমাদের ইনবক্স করুন।
• ত্রুটিপূর্ণ বই পাল্টে দেয়ার ব্যবস্থা রয়েছে আমাদের।
• ইসলাম বিষয়ক কোন ধরনের তর্কে না জড়ানোর অনুরোধ রইল সবার কাছে।

আভাস - শরৎ সংখ্যা এভেলএবল রয়েছে আমাদের কাছে। দাম ২০ টাকা || PDF ১০ টাকা
04/10/2025

আভাস - শরৎ সংখ্যা এভেলএবল রয়েছে আমাদের কাছে।

দাম ২০ টাকা || PDF ১০ টাকা

বনে আগুন লাগলে বলা হয় দাবানল। সেই আগুন লাল হয়, তা থেকে কালো ধোঁয়া ওঠে, সে আগুনের আঁচ বোঝা যায়।কিন্তু মনে যখন আগুন লাগে, ...
20/09/2024

বনে আগুন লাগলে বলা হয় দাবানল। সেই আগুন লাল হয়, তা থেকে কালো ধোঁয়া ওঠে, সে আগুনের আঁচ বোঝা যায়।
কিন্তু মনে যখন আগুন লাগে, না দেখা যায় তার রং, না বোঝা যায় তার উত্তাপ। দেহের দেয়ালে দাবিয়ে রাখা দোজখের মতো যন্ত্রণা দেওয়া এই ‘শ্বেত দাবানল’ বাতাসের মতো স্বচ্ছ এবং অদৃশ্য।
রণাঙ্গন থেকে প্রেমাঙ্গন, বিপ্লব-বিদ্রোহ থেকে বিভেদের ব্যক্তিগত বিষাদ—যাপিত জীবনের যাবতীয় চড়াই-উৎরাই পাড়ি দিয়ে দিনশেষে প্রতিটি বুকেই একেকটি ‘শ্বেত দাবানল’ পড়ে থাকে।
দ্রোহে-প্রেমে-বিষাদে অনবদ্য এক কাব্যগ্রন্থ— শ্বেত দাবানল।

কবিতাগুলোর গভীরতা এমন যে, তা আপনাকে কাজী নজরুল ইসলামের সাহিত্যকে স্মরণ করাবে। বাংলা সাহিত্যের নতুন এক সংযোজন হতে যাচ্ছে এই বইটি। ইনশাআল্লাহ।

নিজে কিনুন, বাবা-মা, ছেলে-মেয়ে, বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন, ময়-মুরুব্বির জন্যেও কিনুন। মনে রাখবেন, একা সুখে থাকা যায় না, সবাইকে নিয়ে সুখে থাকতে হয়।

অর্ডার করতে ইনবক্স করুন।
অথবা
প্রি-অর্ডারের লিংক কমেন্ট বক্সে।

বইতে অনেকগুলো চরিত্র আছে অন্তর ছুঁয়ে যাওয়ার মতো৷ শুরুর গল্পের ‘মিনু’ চরিত্রটা কাঁদিয়ে যেতে পারে অনেক বোনদেরকেই।জমিরুদ্দি...
12/08/2024

বইতে অনেকগুলো চরিত্র আছে অন্তর ছুঁয়ে যাওয়ার মতো৷ শুরুর গল্পের ‘মিনু’ চরিত্রটা কাঁদিয়ে যেতে পারে অনেক বোনদেরকেই।

জমিরুদ্দিন চাচার ‘যে রিযিক আসমান থেইকা আসে’ কথাটা তো সকলের মুখে মুখে চলে গেলো, আলহামদুলিল্লাহ।

জীবন যেখানে যেমন।
—আরিফ আজাদ।
©️

যেকোনো ইসলামি বই কিনতে ক্লিক করুনঃ m.me//boijhuri.islamic
07/08/2024

যেকোনো ইসলামি বই কিনতে ক্লিক করুনঃ m.me//boijhuri.islamic

"আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই একটি অমূল্য উপহার, এটি অবজ্ঞা করবেন না।"~ইমাম গাজ্জালী (রহঃ)
02/07/2024

"আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই একটি অমূল্য উপহার, এটি অবজ্ঞা করবেন না।"
~ইমাম গাজ্জালী (রহঃ)


বইঝুড়ির পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে ❣️
29/06/2023

বইঝুড়ির পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে ❣️

নারীকে মা হিসেবে, স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে, বোন হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক কতটা ভালোবাসতেন...
28/06/2023

নারীকে মা হিসেবে, স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে, বোন হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক কতটা ভালোবাসতেন? তাদের কতটা সম্মান ও মর্যাদা দিতেন? এমন প্রশ্নের উত্তরে বলতেই হয়—নবিজি তাদের সর্বোচ্চ পর্যায়ের সম্মান, মর্যাদা ও ভালোবাসা দিতেন। যা তাঁর কথা-কাজ, আচার-আচরণ ও নীতি-নৈতিকতায় দেদীপ্যমান হয়ে আছে। তিনি বলেছেন, 'কোনো পুরুষ ভালো না মন্দ; তার প্রমাণ মিলবে তার স্ত্রীর কথায়। স্ত্রী ভালো বললে সে ভালো, নতুবা সে ভালো নয়।' পুরুষ জাতিকে সতর্ক করে বলেছেন, 'নারীরা কেবল আল্লাহ তাআলার দাসী; তোমাদের নয়। সুতরাং কখনোই তাদের মারধর করবে না।’ আরও বলেছেন, 'নারীরা স্বচ্ছ কাচ, সাবধানে চলো, নয়তো ওরা কষ্ট পেয়ে ভেঙ্গে খানখান হয়ে যাবে।' মায়ের মর্যাদা বৃদ্ধি করে বলেছেন, 'মায়ের সেবায় সন্তানের জান্নাত।' এক হাদিসে এসেছে, 'মায়ের মর্যাদা পিতার চার গুণ বেশি।' কন্যা সন্তানের সম্মান বৃদ্ধির লক্ষ্যে হাদিসে এসেছে, 'কন্যা সন্তান জান্নাত লাভের কারণ।' বোন হিসেবেও নারী জান্নাত লাভের কারণ। হাদিসের ভাষায়, 'যে ভাই তার বোনকে উত্তম সাহচর্যে রেখে লালন-পালন করবে, তার জন্য রয়েছে জান্নাত।' পুরো নারী জাতির মর্যাদার প্রতি লক্ষ্য রেখে বলেছেন, 'পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী।' শুধু কি তাই? প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের আবেগ-অনুভূতি; এমনকি ন্যূনতম কষ্টের প্রতিও যথেষ্ট খেয়াল রাখতেন। তিনি বলেছেন, 'আমি যদি নামাজে দাঁড়িয়ে তা দীর্ঘ করার ইচ্ছা রাখি, এমতবস্থায় যদি শিশুর কান্নার আওয়াজ পাই, তাহলে শিশুর মায়ের কষ্ট হবে ভেবে নামাজ ছেড়ে বাচ্চার কান্না থামাব।'
এতটাই মর্যাদা দিতেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের। এতটাই ভালোবাসতেন নবিজি তাদের। অথচ সেই তিনিই কিনা বলেছেন, 'নারীরা হলো শয়তানের ফাঁদ।' অন্যত্র বলেছেন, 'আমি আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকারক অন্য কোনো ফিতনা রেখে যাচ্ছি না!'
কেন? কেন এত কঠিন মন্তব্য করেছেন প্রাণের নবি মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? কী নিগুঢ় রহস্য লুকিয়ে আছে এতে? সকল নারীই কি এর অন্তর্ভূক্ত?
প্রিয় পাঠক! সাদা কাগজে কালো হরফে লেখা বক্ষমান এই গ্রন্থের প্রতিটি পাতায় এর মোক্ষম জবাব পেয়ে যাবেন ইন শা আল্লাহ। চলুন, শুরু করা যাক...

বই: ফিতনাতুন নিসা
লেখক: শায়খ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ হাফি.
অনুবাদ ও সংকলন: সালিম আব্দুল্লাহ
মুদ্রিত মূল্য: ২৭৫ টাকা
পৃষ্ঠা: ১৮৪
ধরণ: পেপারব্যাক

শুরু করতে পারেন ❣️
10/06/2023

শুরু করতে পারেন ❣️

যারা পরিবার ছেড়ে বাইরে আছি তাদের সবচেয়ে বড় ভয় এটা..!লেখা: হাসান রোবায়েত   #বইঝুড়ি
31/03/2023

যারা পরিবার ছেড়ে বাইরে আছি তাদের সবচেয়ে বড় ভয় এটা..!

লেখা: হাসান রোবায়েত

#বইঝুড়ি

রাইয়ান প্রকাশন এর নতুন দুইটি বই!
03/02/2023

রাইয়ান প্রকাশন এর নতুন দুইটি বই!

মেয়ে মানুষ ভালোবাসা, সৌন্দর্য আর অনুভূতিকে পরম যত্নে আগলে রাখে। সৃষ্টিগুনেই রোমান্টিক হয়ে থাকে নারীরা। নিবিড়চিত্তে তার ভ...
16/01/2023

মেয়ে মানুষ ভালোবাসা, সৌন্দর্য আর অনুভূতিকে পরম যত্নে আগলে রাখে। সৃষ্টিগুনেই রোমান্টিক হয়ে থাকে নারীরা। নিবিড়চিত্তে তার ভালোবাসা শোনার মত
একটা শ্রবণেন্দ্রিয় এরা সবসময় খুঁজে বেড়ায়।

নারীরা হৃদয়ের উত্তাপ অনুধাবন করার মত একটা হৃদয় পেতে চায়— যেটা ভালোবাসার দেয়াল তুলে তার সামগ্রিক অনুভূতিকে ঘিরে রাখবে। চায় একটা মজবুত পেশীধর হাতে মাথা রাখতে, যা শত বিপদেও অলঙ্ঘণীয় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে।

নারীমন সবসময় চায় — কেউ যেন তার অব্যক্ত কথা বলার আগে বুঝে নিক। প্রয়োজনগুলো বলার আগেই শুনে নিক। নারীরা এমন একটা প্রশস্ত বক্ষ কামনা করে, যেটা হবে তার অভয়ারন্য, নিরাপদ আলয়। কেবল নিজের পৌরুষ আর মুরুব্বিয়ানা চর্চা করা কোনো পুরুষকে তারা বড্ড ভয় পায়।

----
মখমলী ভালোবাসা
© রুকাইয়া মাবরুরা

Address

Mirpur/1
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Boijhuri - Islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boijhuri - Islamic Books:

Share