Iqra boi bd

Iqra boi bd 'ইকরা বই বিডি' আপনাকে দিচ্ছে ঘরে বসে বই

মহান আল্লাহ তায়ালা বলেছেন (হে রাসূল আপনি) বলুন, যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে? চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান।” (৩৯:৯)
মহান আল্লাহ তায়ালা এই কথার দ্বারা জ্ঞানী এবং মূর্খতার মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিয়েছেন। জ্ঞানীরাই জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। মহানবী হযরত মুহাম্মদ (সা:) - এর ওপর সর্বপ্রথম যে কথাটি নাযিল হয়েছিল সেটা হলো ইকরা অর্থ পড়ো। এটার দ্বারা স্পষ্ট প্রমান হয় ইসলামের মধ্যে জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ন বিষয়। আমাদের উচিত বেশি বেশি নিজে বই পড়া, প্রিয়জনকে বই উপহার দেয়া এবং অপরকে বই পড়তে উৎসাহ দেয়া। নৈতিকতা ও মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সকলের হাতে ভালো পৌছে দেয়া, তাইতো ‘’ আপনাকে দিচ্ছে আপনার প্রয়োজনীয় সকল বই সাশ্রয়ী মূল্যে, স্বল্প সময়ে আপনার দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌছানোর দ্বায়িত্ব। অন লাইনে 'ইকরা বই বিডি’ আপনাকে দিচ্ছে ঘরে বসে বই কেনার দারুন সুযোগ।

*অর্ডার করতে নাম, মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা দিন। ক্যাশ অন ডেলিভারি, বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করা যাবে।

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন-
ফোনঃ +01767-575642 (WhatsApp)
অথবা ফেসবুকেও ইনবক্স করতে পারেন আমাদের iqra boi bd পেজে গিয়ে।

18/02/2022
১০টি বইয়ের প্যাকেজ৪ খলিফা ৫ জন মহিয়সী নারীর জীবনী ও ২৪ ঘণ্টার আমল।প্যাকেজটির মুদ্রিত মুল্য - ৩০০০ টাকাডিসকাউন্ট মূল্য - ...
20/11/2021

১০টি বইয়ের প্যাকেজ
৪ খলিফা ৫ জন মহিয়সী নারীর জীবনী ও ২৪ ঘণ্টার আমল।

প্যাকেজটির মুদ্রিত মুল্য - ৩০০০ টাকা
ডিসকাউন্ট মূল্য - ১২০০ টাকা।

অর্ডার করতে আপনার নাম, মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা লিখে মেসেজ করুন অথবা ফোন করুন 01767-575642

ডেলিভারি চার্জ ঢাকা সিটি ৫০ টাকা, ঢাকার বাহিরে ৮০ টাকা। ক্যাশ অন ডেলিভারি। ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অগ্রীম পেমেন্ট করতে হবে।

 #নজরুলসমগ্র ১৭ খণ্ডে!বাংলা সাহিত্যের সেরা রচনাসংগ্রহ !বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি , ঔপন্যাস...
04/11/2021

#নজরুলসমগ্র ১৭ খণ্ডে!
বাংলা সাহিত্যের সেরা রচনাসংগ্রহ !

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি , ঔপন্যাসিক, নাটককার । দুই বাংলাতেই তিনি সমানভাবে জনপ্রিয় । তাঁর লেখার মধ্যে একদিকে যেমন আছে বিদ্রোহী উন্মাদনা তেমনি অন্যদিকে আছে প্রেমের স্নিগ্ধতা । একদিকে তীব্র প্রতিবাদ অন্যদিকে মানবতার জয়গান । কবি নিজেই তাঁর বিদ্রোহী কবিতায় বলেছিলেন ” মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী / আর হাতে রণতূর্য । ” — এখানেই তিনি নিজেকে স্পষ্ট করে দেন যে – তিনি গভীর মানব প্রেমিক , কিন্তু কোনোরকম অন্যায় , অবিচার , শোষণ , ভণ্ডামিকে মেনে নেবেন না ।

কবি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত।
নজরুলসমগ্র-১(দেশাত্মবোধ, উদ্দীপনা, মানবতা ও যৌবনের কবিতা)
নজরুলসমগ্র-২ (প্রেম ও প্রকৃতির কবিতা)
নজরুলসমগ্র-৩ (ইসলামি কবিতা)
নজরুলসমগ্র-৪ (শিশু-কিশোর-বিষয়ক কবিতা)
নজরুলসমগ্র-৫ (বিবিধ কবিতা)
নজরুলসমগ্র-৬ দেশাত্মবোধক ও সংগ্রামী (উদ্দীপনামূলক) গান
নজরুলসমগ্র-৭ (প্রেম ও প্রকৃতির গান)
নজরুলসমগ্র-৮ ইসলামি গান ও ভক্তিগীতি (শ্যামা, ভজন ও কীর্তন)
নজরুলসমগ্র-৯ (পল্লিগান)
নজরুলসমগ্র-১০ (বিবিধ গান)
নজরুলসমগ্র-১১ (উপন্যাস)
নজরুলসমগ্র-১২ (ছোটগল্প)
নজরুলসমগ্র-১৩ (প্রবন্ধ)
নজরুলসমগ্র-১৪ (নাটক ও নাটিকা)
নজরুলসমগ্র-১৫ (কাব্যানুবাদ)
নজরুলসমগ্র-১৬ (অভিভাষণ ও পত্রাবলি)
নজরুলসমগ্র-১৭ (বিবিধ)

বই সম্পর্কে তথ্য: বোর্ড বাঁধাই, পৃষ্ঠা ৪৫০৬। ৬১ গ্রাম অফসেট সাদা কাগজে ছাপা।
মুদ্রিত মূল্যঃ ৩০০০ টাকা
ডিসকাউন্ট মূল্যঃ ২২৫০ টাকা

অর্ডার করতে নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিন অথবা ফোন করুন 01767-575642

ডেলিভারি চার্জ ঢাকা সিটি ৬০, ঢাকার বাহিরে ১০০ টাকা।

 #বিয়ের সময় হযরত আয়েশা রা.-এর বয়স কত ছিল?নারী সাহাবী; বিশেষত নবীপত্নীদের মধ্যে হযরত খাদীজা’র পর সর্বাধিক আলোচিত নামটি হচ...
02/11/2021

#বিয়ের সময় হযরত আয়েশা রা.-এর বয়স কত ছিল?
নারী সাহাবী; বিশেষত নবীপত্নীদের মধ্যে হযরত খাদীজা’র পর সর্বাধিক আলোচিত নামটি হচ্ছে হযরত আয়েশা রা.। খুব অল্প বয়সেই যিনি শ্রেষ্ঠমানব মহানবীর সাথে শুরু করেছিলেন দাম্পত্যজীবনের পথচলা। ইসলামি জ্ঞানের নানান শাস্ত্রে যার অবদান অসামান্য। ইতিহাসের বাঁকে বাঁকে যিনি সর্বদাই আলোচনার শীর্ষে! তাঁকে নিয়ে আছে অসীম কৌতূহল, অগণন জিজ্ঞাসা আর অজস্র আলাপ।
বক্ষ্যমান এ গ্রন্থে উঠে এসেছে সেসব জিজ্ঞাসার সুন্দর সমাধান। হযরত আয়েশা রাযি.-এঁর প্রাথমিক অবস্থা, শিক্ষা-দীক্ষা, সামাজিক ও দাম্পত্য জীবন, সৎ ছেলেমেয়ে ও সতিনদের প্রতি সদাচার, ইফকের ঘটনা, সংস্কারমূলক কার্যক্রম, কুরআনে ব্যূৎপত্তি, মাসাইল-দক্ষতা, ইজতিহাদ-ক্ষমতা, হাদীসে নববীর অগাধ জ্ঞান, ফিকহ ও কিয়াসে অসাধারণ প্রতিভা, চিকিৎসা-শাস্ত্রে পারদর্শিতা, বক্তৃতা ও কাব্যে মুনশিয়ানা, ফতওয়া প্রদানে পারঙ্গমতা, জগতের নারী সমাজের প্রতি তাঁর অবদান ইত্যাদি সকল বিষয়।

বলা যায়, এ-বিষয়ে এমন গ্রন্থ এই-ই প্রথম এবং সন্ধানী দৃষ্টিতে এই-ই শেষ। এর পাতায় পাতায় গচ্ছিত আছে দীন ও শরীয়তের অমূল্য রত্নসম্ভার।

সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা (হার্ডকভার)
লেখকঃ হযরতুল আল্লামা সোলায়মান নদভী (রহ:)
মুদ্রিত মূল্যঃ ৫৬০ টাকা
ডিসকাউন্ট মূল্যঃ ৩৬০ টাকা

অর্ডার করতে নাম মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিন অথবা ফোন করুন 01767-575642

ডেলিভারি খরচ ঢাকা সিটি ৪০ টাকা, ঢাকার বাইরে ৭০ টাকা। ক্যাশ অন ডেলিভারি।

 #ফতোয়ায়ে_আলমগীরী একটি ইসলামী আইন সংকলনযা ৫৪ বছর ধরে অধিকাংশ ভারতীয় উপমহাদেশের আইন ছিল।মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দে...
01/11/2021

#ফতোয়ায়ে_আলমগীরী একটি ইসলামী আইন সংকলন
যা ৫৪ বছর ধরে অধিকাংশ ভারতীয় উপমহাদেশের আইন ছিল।
মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে এই সংকলন প্রণীত হয়।
অনেক আলেম এই গ্রন্থ প্রণয়নে অবদান রেখেছেন।
এতে কুরআন, সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম, সুন্না আবু দাউদ ও জামি'আত-তিরমিযী থেকে সব লেখা হয়েছিল।
ফতোয়ায়ে আলমগীরী প্রণয়নের উদ্দেশ্যে আওরঙ্গজেব ফিকহের ৫০০ আলেমকে নিয়োগ দেন। তাদের মধ্যে ৩০০ জন দক্ষিণ এশিয়া, ১০০ জন ইরাক এবং ১০০ জন হেজাজ থেকে আগত। দিল্লি ও লাহোরে সংকলন কর্মে শেখ নিজাম বুরহানপুরি দলের নেতৃত্ব দিয়েছন। তাদের কয়েক বছরব্যপী পরিশ্রমের মাধ্যমে ফতোয়ায়ে আলমগীরী প্রণীত হয়। এই গ্রন্থে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির সাপেক্ষে ব্যক্তিগত, পারিবারিক, দাস, যুদ্ধ, সম্পদ, আন্তঃধর্মীয় সম্পর্ক, বিনিময়, কর, অর্থনীতি ও অন্যান্য আইন এবং আইনি নির্দেশনা লিপিবদ্ধ করা হয়েছে।

বইঃ ফতোয়ায়ে আলমগীরী
পৃষ্ঠাঃ ১০৪০
হাদিয়াঃ ৫৫০ টাকা

অর্ডার করতে নাম মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিন অথবা ফোন করুন 01767-575642

 #আমার_দেখা_রাজনীতির_পঞ্চাশ_বছরলেখকঃ আবুল মনসুর আহমদবিশিষ্ট লেখক, দেশভাগের সময়কালের খ্যাতিমান রাজনীতিবিদ এবং শক্তিমান সা...
01/11/2021

#আমার_দেখা_রাজনীতির_পঞ্চাশ_বছর
লেখকঃ আবুল মনসুর আহমদ
বিশিষ্ট লেখক, দেশভাগের সময়কালের খ্যাতিমান রাজনীতিবিদ এবং শক্তিমান সাংবাদিক আবুল মনসুর আহমদ ছিলেন বিচিত্র গুনের অধিকারী একজন মানুষ। আবুল মনসুর আহমদ এর বই সমূহ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক লেখকদেরও একজন। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি হলো তার সবচেয়ে জনপ্রিয় এবং প্রশংসিত বই।

১৯৬৯ সালে প্রকাশিত এ বইটি তার আত্মজীবনীমূলক রচনা।পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশের প্রেক্ষিতে কয়েকটি নতুন অধ্যায় সংযোজন করা হয় (১৯৭৫ সালে) বইটির তৃতীয় সংস্করনে। সুতরাং বইটির নাম আমার দেখা রাজনীতির ৫০ বছর হলেও বইটি ষাট বছর কিংবা তারও অধিক সময়ের রাজনৈতিক প্রতিবিম্ব। লেখক আবুল মনসুর আহমদ ব্যক্তি জীবনে রাজনীতির যেসব শাখা প্রশাখায় বিচরণ করেছেন, যেসব ঘটনার সাথে নিজেকে জড়িয়েছেন কিংবা ঘটনাক্রমে জড়িয়ে পড়েছেন সেসব ঘটনার বিষদ বিবরণ নিয়েই মূলত রচিত হয়েছে আমার দেখা রাজনীতির ৫০ বছর বইটি।

বইয়ের নামঃ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
লেখকঃ আবুল মনসুর আহমেদ
মুদ্রিত মূল্যঃ ৬০০ টাকা
ডিসকাউন্ট মূল্যঃ ৪৯০ টাকা
ডেলিভারি চার্জঃ ৫০ টাকা

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

‘প্রশান্তির খোঁজে’ সিরিজটি মূলত আধুনিক প্রেক্ষাপট বিবেচনায় ইসলাম সম্পর্কে প্রজ্ঞার সাথে জানা ও জানানোর একটা প্রচেষ্টা। য...
01/11/2021

‘প্রশান্তির খোঁজে’ সিরিজটি মূলত আধুনিক প্রেক্ষাপট বিবেচনায় ইসলাম সম্পর্কে প্রজ্ঞার সাথে জানা ও জানানোর একটা প্রচেষ্টা। যেন, বর্তমানের এত বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্বের মাঝেও ইসলামের শক্তিশালী বয়ান আমাদের মাঝে পষ্ট হয়ে উঠে, ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের মাঝে তৈরি হয় আত্মবিশ্বাস ও দৃঢ়তা।

উস্তাদ নোমান আলী খান বিস্তৃত শাখার জ্ঞানের আলোকে কুর'আন ও ইসলামকে উপস্থাপন করেন। ফলে তার জ্ঞানের আসল শক্তি হয়ে দাঁড়ায় যুগের নতুন সমস্যা ও প্রেক্ষাপটে ইসলামের প্রজ্ঞাময় শক্তিশালী বয়ান হাজির করা। এজন্য আমাদের অজ্ঞতার প্রলেপে আস্তরিত জ্ঞান ও অদৃঢ় ঈমানের সমস্ত অবিশ্বাস ও অপলাপ দূর হয়ে ভেতরের আসল শক্তি প্রকাশিত হয়। এই শক্তি তখন আলোয় রুপান্তরিত হয়, পথ দেখায় আপনকে, আশপাশের সমস্তটাকে।

নোমান আলী খান সমাজের অন্য আট-দশজনের মতো বড় হয়েছেন। এই যুগের সাধারণ মানুষ কিভাবে কথা বলে, কী কী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আর পাশ্চাত্য দর্শনের প্রভাব কিভাবে মুসলিমের মনে সমস্যা সৃষ্টি করে—এগুলো তিনি নিজেই অভিজ্ঞতা থেকে বুঝেছেন। জীবনের এক পর্যায়ে কট্টর নাস্তিকও ছিলেন। দর্শন পড়তেন শুধু এই কারণে যে কিভাবে দর্শন দিয়ে ধর্মকে আঘাত করা যায়।

এরপর যখন দ্বীনের পথে এসেছেন, তিনি বলেছিলেন দর্শন থেকে আসা তার সকল দ্বিধাদ্বন্দ কুর’আন একে একে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, যার একটিও অবশিষ্ট্য নেই। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি অন্ধকার থেকে উঠে এসে লাখো মানুষের অন্তরকে আলোর পথ দেখাচ্ছেন। সেসব আলোর বিচ্ছুরণ এই গ্রন্থের প্রতিটি লেখা।

প্রশান্তির খোজে : ১ ও ২ (পেপারব্যাক)
by নোমান আলী খান
বিক্রয় মূল্য= ৪৬০ টাকা

অর্ডার করতে নাম মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিন অথবা ফোন করুন 01767-575642

 #স্বাধীনতা_উত্তর_বাংলাদেশআপনি যদি বর্তমান সময়ের একজন পলিটিক্যাল কিংবা হিউম্যান রাইটস এক্টিভিটিস হন, জার্নালিস্ট হন, অথব...
01/11/2021

#স্বাধীনতা_উত্তর_বাংলাদেশ
আপনি যদি বর্তমান সময়ের একজন পলিটিক্যাল কিংবা হিউম্যান রাইটস এক্টিভিটিস হন, জার্নালিস্ট হন, অথবা একজন সচেতন নাগরিক হন এবং আপনি কংক্রিট নলেজ অর্জন করতে চান, তাহলে "স্বাধীনতা-উত্তর বাংলাদেশ" বইটি আপনার জন্যই লেখা।

বই- স্বাধীনতা উত্তর বাংলাদেশ : প্রথম খণ্ড (হার্ডকভার)
লেখক- পিনাকী ভট্টাচার্য
মুদ্রিত মূল্যঃ ১০০০ টাকা
ডিসকাউন্ট মূল্যঃ ৬০০ টাকা

অর্ডার করতে নাম মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিন অথবা ফোন করুন 01767-575642

Address

Mirpur 10
Mirpur
1216

Telephone

+8801767575642

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra boi bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category