12/03/2023
বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া! গবেষক, শিক্ষক, ছাত্র,পেশাজীবী ও সাধারণ জ্ঞানান্বেষীদের জন্য অপরিহার্য কোষগ্রন্থ। প্রাচীনকাল থেকে সাম্প্রতিককাল পর্যন্ত ঐতিহাসিক বাংলা এবং বর্তমান বাংলাদেশ বিষয়ে এটি একটি সর্বাঙ্গীণ তথ্যসম্ভার।
প্রায় পনেরো শতাধিক লেখক কর্তৃক রচিত বাংলাপিডিয়ার আট সহস্রাধিক ভুক্তিতে বাংলাদেশের অতীত ও বর্তমানের সকল বিষয়ে তথ্য পরিবেশনের চেষ্টা করা হয়েছে।
বাংলাপিডিয়ায় রাজনৈতিক ভূগোল, ধর্ম, সাহিত্য, কলা ও স্থাপত্য, লোকচর্চা ও লোকপ্রতিষ্ঠান, দেশীয় ও ঔপনিবেশিক প্রশাসন, রাজনীতি, সমাজ,অর্থনীতি, নরগোষ্ঠী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাস, ব্যাক্তিত্ব, প্রাত্যহিক জীবনযাত্রা,শিল্প-সাহিত্য, সংস্কৃতি, নগর ও গ্রাম, মানচিত্র ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে প্রায় তিন সহস্রাধিক রঙিন ও সাদাকালো চিত্র, নক্সা প্রভৃতি।
বাংলাপিডিয়া ১৪ খণ্ডে প্রকাশিত। বাংলা ও ইংরেজি উভয় ভার্সন রয়েছে। প্রতি সেটের (১৪ খণ্ড) মূল্য ১০০০০ টাকা। ২৫% ছাড়ে বর্তমান অফার মূল্য ৭৫০০ টাকা (সাত হাজার পাঁচশত)।