Queen: কুইন

Queen: কুইন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Queen: কুইন, Shopping Service, Mirpur.

www.queenofbd.com
মূলত মুসলিম মহিলাদের সব ধরনের পোশাকের ওয়ান স্টপ সলিউশন পেজ (পাইকারি ও খুচরা) আমরা "জিতাও" ফিলোসফি মেনটেন করি, কাস্টমারকে জিতানো ই আমাদের মূল লক্ষ্য! আমাদের থেকে কিনলে আপনাকে১০০% জিততে হবেই হবে,পেজের কনটেন্ট কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ ❌ কুইন মূলত ইসলামিক পোশাকের ওয়ান স্টপ সলিউশন অনলাইন শপ ,বর্তমানে সালাত আদায়ের লং খিমার , হিজাব সহ আনুসাংগিক জিনিস গুলো উপযুক্ত দামে দিচ্ছে , ধীরে ধীরে এর কার্যক্রম বাড়বে ইনশাল্লাহ । আমাদের লক্ষ আমাদের সকল কাস্টমারকে 'জিতিয়ে দেয়া ' এই বিষয়ে আমরা বদ্ধ পরিকল্প । আল্লাহর উপর ভরসা করে কুইনের যাত্রা শুরু হল ....

ফ্লোরাল টু-পিস 🌸সিম্পল, সৌন্দর্যময় আর আরামদায়ক ডিজাইনের সুন্দর ফ্লোরাল প্রিন্টেড টু-পিসটি 💖নরম কাপড়, স্টাইলিশ লুক আর ট্র...
22/05/2026

ফ্লোরাল টু-পিস 🌸

সিম্পল, সৌন্দর্যময় আর আরামদায়ক ডিজাইনের সুন্দর ফ্লোরাল প্রিন্টেড টু-পিসটি 💖
নরম কাপড়, স্টাইলিশ লুক আর ট্রেন্ডি ডিজাইন — সব মিলিয়ে দৈনন্দিন ব্যবহার কিংবা বাইরে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ✨
🌿 ফ্যাব্রিক: সফট ও কমফোর্টেবল
🌿 সুন্দর ফ্লোরাল প্রিন্ট
🌿 লুজ ফিট ও স্টাইলিশ লুক
🌿 দৈনন্দিন ও ক্যাজুয়াল ব্যবহারের জন্য আদর্শ
🌿স্টক সীমিত, অর্ডার কনফার্ম করতে এখনি ইনবক্স করুন!

লাল রঙের এই সুন্দর হার্ট প্রিন্ট স্যাটিন শার্টটা আপনার লুকে এনে দেবে একদম ইউনিক আর এলিগেন্ট ভাইব ❤️✨সফট ও আরামদায়ক ফেব্র...
19/05/2026

লাল রঙের এই সুন্দর হার্ট প্রিন্ট স্যাটিন শার্টটা আপনার লুকে এনে দেবে একদম ইউনিক আর এলিগেন্ট ভাইব ❤️✨
সফট ও আরামদায়ক ফেব্রিকের সাথে স্টাইলিশ ডিজাইন—ক্যাজুয়াল কিংবা স্পেশাল যেকোনো দিনের জন্য পারফেক্ট 😍
লিমিটেড স্টক।
অফার প্রাইজ মাএ ৪**
অর্ডার করতে এখনি ইনবক্স করুন❤️

জ্বর শরীরে লিখেছি, মন চাইলে শেয়ার করবেন নাহলে করবেন না, তাও কপি করবেন না...এই পোস্টে যেটা লিখব সেটা আমার ব্যক্তিগত দুয়...
24/02/2026

জ্বর শরীরে লিখেছি, মন চাইলে শেয়ার করবেন নাহলে করবেন না, তাও কপি করবেন না...

এই পোস্টে যেটা লিখব সেটা আমার ব্যক্তিগত দুয়ার ম্যাপ, যেটা আমার কাজে লেগেছে, এইটা ফরজ কোনো কিছু না , যে এইভাবে দুয়া করলে দুয়া কবুল হবে না এই ধরনের কিছু না...

দুয়া আমার কাছে একটা সেতুর মতন মনে হয়, আল্লাহর কাছে চাওয়া, বোবা মানুষের মুখ নাই, বলতে পারে না , তাহলে কি তার দুয়া কবুল হয়না?

আল্লাহর আমাদের অন্তর্যামী, উনি আমাদের নিয়ত জানেন .. অনেকেই বলে এত এক্সপ্লেইন এর কি আছে?

তবে বেশ কিছু বই ,সেমিনার , আলেমদের বক্তব্য শুনে আমি ব্যক্তিগত ভাবে এক্সপ্লেইন করলে দিল ঠাণ্ডা বোধ করি...

পোস্ট শুরুর আগে বলে নেই , আমি খারাপ এবং পাপী মানুষ , আমাকে ফলো করার কোনো দরকার নাই.. আমি জাস্ট আমার দুয়ার রোড ম্যাপ জার্নি টা শেয়ার করছি...

আমি যেভাবে দোয়া করি —

প্রথমেই আমি তওবা করি।
তারপর দুরুদ শরীফ পড়ি।
এরপর আল্লাহর প্রশংসা করি।
আবার দুরুদ পড়ি।
এরপর আল্লাহ আমাকে যত কিছু দিয়েছেন — ছোট হোক, বড় হোক — সব কিছুর জন্য শুকরিয়া আদায় করি।
তারপর শুরু করি আমার দোয়া।
আমি শুধু চাই না — কেন চাই, সেটাও বলি।
যেমন আমি বলি,
“ইয়া রব, আমার বাচ্চাকে শয়তানের হাত থেকে হেফাজত করুন। কারণ সে শয়তান থেকে হেফাজত থাকলে আরো ১০উম্মাহর কাজে লাগবে, আরো ১০ এর অধিক মানুষকে সে আপনার পথে নিতে পারবে, যেমনটি নিয়েছিল আমাদের পূর্ববর্তী নবী ও রাসূল গনেরা... আল্লাহ আমার এই বাচ্চা আপনার আমানত , আমার পক্ষে তাকে এই ফেতনাময় পরিবেশে আপনার অধীনে রাখা সম্ভব না, আমি আমার অপরগতা স্বীকার করছি, আমি তওবা করছি , এই দুইটা চোখ দিয়েছেন অনেক পাপ কাজ দেখেছি ,করেছি ,নিজের ই মনে নেই , এখন এই দুই চোখ দিয়ে অনুতাপের পানি ফেলানো ব্যতীতআমি কিছুই আর পারছি না, আপনার হাজার কোটি লক্ষ্য লক্ষ্য সহীহ আকিদা , সহীহ ঈমান এর বান্দা আছে আল্লাহ, আমাকে বাদ দিলেও আপনার চলবে আমি জানি, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নাই , আল্লাহ আমি আপনার ওয়াদা বিশ্বাস করি , আমি দুই হাত তুলে চাচ্ছি, আমি জানি আপনি কখনোই আমাকে ফরাবেন না , আপনি বলেছেন আপনার প্রতি যে যেমন ধারণা রাখে , আপনি সেই বান্দার প্রতি তেমন, আমি শুধু সুধারণা রাখছিনা , আমি জানি মানি বিশ্বাস করি , আপনি আমার ,আমার বাচ্চার , আমার সামনের অনাগত বাচ্চার এবং অনাগত জেনারেশন , পরিবার এর অভিভাবক , আমাদের কবুল করুন ।কারণ আমরা অসহায় , আমাদের ঈমান দুর্বল, আমরা নিঃস্ব”

এবং কেন আমি এই দোয়া করছি, সেটাও খুলে বলি।
বোঝানোর জন্য একটা উদাহরণ দিই —
ধরুন, একজন ভিক্ষুক এসে শুধু বললো, “দশটা টাকা দেন।”
আরেকজন বললো, “দুই দিন ধরে আমার বাচ্চাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, বাসস্থান নেই, খাবার নেই, স্বামী অসুস্থ। আমাকে ১০০ টাকা দিয়ে সাহায্য করুন, অথবা এমন কিছু করুন যাতে আমি ব্যবসা করে দাঁড়াতে পারি।”
আপনি কাকে সাহায্য করবেন?
অবশ্যই যার প্রয়োজনটা খুলে বলা, যার কষ্টটা বোঝা গেল — তাকে, যদিও টাকার পরিমাণ বেশি তাও দিবেন।

দোয়ার ক্ষেত্রেও আমি এমনই করি।

যেমন বিয়ে আর পরিবার গঠন এর ক্ষেত্রে করেছিলাম ...

আমি বলি —
“ইয়া রব, আপনি তো আমাকে বানিয়েছেন।
আপনি আমার অন্তরের খবর জানেন।
আমার নিয়ত আপনি জানেন।
আপনার কাছে ব্যাখ্যা দিয়ে লাভ নেই — আপনি তো সবই জানেন।
এই পরিবেশে ইসলাম মেনে চলা কতটা কঠিন হয়ে যাচ্ছে, আপনি জানেন।
আপনি যদি আমাকে এমন একজনের সাথে আবদ্ধ করেন যে ইসলামের উপর অটল —
আমি আলাদা পরিবার গঠন করে নিজেও ভালো থাকতে পারবো,
আরো দশজনকে ভালো রাখতে পারবো, ইনশাআল্লাহ।”

আরেকটা দুয়া করেছি, এখনো করি রিজিকের -

*ইয়া রহমান , ইয়া রব , আপনি আমার ও আমার পরিবার , বংশের রিজিক, সময়, শরীরে , সুস্থতায় বারাকাহ দিন, যেই হাত তুলে আমি আপনার কাছে চেয়েছি ওই হাত যেন আমার কোনদিন আপনার কোন বান্দার কাছে হাত না পাততে হয় ! আল্লাহ আমি যেন আপনার আরো ১০ বান্দার দরকারে দিতে পারি !"

মাঝে মাঝে গোপন আমল এর কথা বলি, ধরেন কোন মাকে আমি হেল্প করেছি ,যেটা আমি ব্যতীত কেউ জানে না, আমি বলি আল্লাহ আপনার ঐ বান্দাকে আমি এই ইলম ছিল আমার আমি শিখিয়েছি, সেই উসিলায় আপনি আমার আখিরাত সহজ করুন , আমার কোনো হিসাব নিয়েন না কারণ আমি ও আপনার বান্দাকে হিসাবের বাইরে যেয়ে শুধু মাত্র আপনার জন্য হেল্প করেছিলাম..

এভাবে আমি ধরে ধরে দোয়া করি।
যত কারণ আছে, সব বলি।
যত কথা আছে, খুলে বলি।
যতবার ইচ্ছে হয়, ততবার বলি।
দোয়ার ব্যাপারে আমি নাছোড়বান্দা।
এক ধরনের লোভ আছে আমার —
আল্লাহর রহমতের লোভ।
সবশেষে আবার দুরুদ পড়ি।
আস্তাগফিরুল্লাহ বলি।
আল্লাহর প্রশংসা আর শুকরিয়া দিয়ে দোয়া শেষ করি।
দোয়া আমার কাছে শুধু চাওয়া না —
এটা রবের সাথে কথোপকথন, আমার অধিকার , আমার পাওনা...

আরো কিছু জিনিস খুব কাজে দেয় -

*দুয়া কবুলের প্রাইম টাইম গুলো তে
* আস্তাগফিরুল্লাহ একটা ম্যাজিক , যদি পারতাম কসম কেটে বলতাম , নিয়মিত এইটা ম্যাজিকের মতন কাজ করে।

*দুই হাত আসমানের দিকে তুলে দুয়া করা , মাঝে মাঝে আমি দেখছি বড় বড় আপুরা , যারা ধর্ম সম্পর্কে জানে , তারা দুয়া করতে করতে বসা থেকে উঠে যায়, এত টুকু হাত উপরে নেয় যেনো আল্লাহ আসমান থেকে হেল্প পাঠাচ্ছে এক্ষুনি!!

এবং অন্য কি ভাবলো আপনাকে নিয়ে এইসব জিনিস ভাববেন না, আপনি একটা দাস আল্লাহর , অভুক্ত আপনি, আল্লাহর কাছে চাইতে আবার কিসের লজ্জা??

Eid collection ✌️
23/02/2026

Eid collection ✌️

🌙 দিনের আয়াতبِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ[البقرة: ২৭৬]বাংলা অর্থ:আল্ল...
22/02/2026

🌙 দিনের আয়াত
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
اللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
[البقرة: ২৭৬]
বাংলা অর্থ:
আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকা বৃদ্ধি করেন। আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে। (২:২৭৬)
🌙 দিনের হাদিস
হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন:
“সদকা গুনাহ মিটিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়।”
(তিরমিজি, হাদিস: ৬১৪)
🌙 দিনের দোয়া
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
বাংলা অর্থ:
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান: ৮)
🌙 দিনের কাজ
কোনো সিয়াম পালনকারীকে খেজুর ও পানি দিয়ে ইফতার করান।
📒 সালাত ট্র্যাকার
ফজর
যোহর
আসর
মাগরিব
ইশা
তারাবীহ
দুহা
দুরূদুল মাসজিদ
তাহিয়্যাতুল ওযু
📖 কুরআন ট্র্যাকার
আয়াত – ___
পৃষ্ঠা – ___
পারা – ___
🌸 আল্লাহর নাম
ٱلْبَرُّ – উপকারকারী
ٱلصَّبُورُ – অতি সহনশীল
ٱلْغَفُورُ – পরম ক্ষমাশীল
☑️ দৈনিক চেকলিস্ট
□ সকালের জিকির
□ সন্ধ্যার জিকির
□ দান-সদকা
□ দিনের কাজ
□ জামাতে সালাত আদায়
□ কমপক্ষে ১০ বার ইস্তিগফার
□ কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর
□ আল্লাহর নাম মুখস্থ
□ দিনের দোয়া মুখস্থ
□ দিনের আয়াত
□ দিনের হাদিস
□ নতুন কিছু শেখা
□ ঘুমের পূর্বের জিকির

দিনের আয়াতوَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ[সূরা আন-নূর: ৫৬]“সালা...
22/02/2026

দিনের আয়াত
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
[সূরা আন-নূর: ৫৬]
“সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।” (২৪:৫৬)
দিনের হাদিস
“যদি তোমাকে তোমার ভালো কাজ আনন্দিত করে এবং মন্দ কাজ তোমাকে পীড়া দেয়, তবে তুমি মুমিন।”
(মুসনাদে আহমাদ, হাদিস: ২২১৬৬)
দিনের দোয়া (ইফতারের পর পড়ার দোয়া)
اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَىٰ رِزْقِكَ أَفْطَرْتُ
“হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যে সিয়াম পালন করেছি এবং আপনার দেওয়া রিযিক দ্বারা ইফতার করেছি।”
(সুনান আবু দাউদ, হাদিস: ২৩৫৮)
দিনের কাজ
মোবাইল থেকে হারাম ছবি, ভিডিও ও মিউজিক মুছে ফেলুন।
সালাত ট্র্যাকার
ফজর
যুহর
আসর
মাগরিব
ইশা
তারাবীহ
দুহা
দুখুলুল মাসজিদ
তাহিয়াতুল ওযু
কুরআন ট্র্যাকার
আয়াত | পৃষ্ঠা | পারা
আল্লাহর নাম
الرَّحْمٰنُ — পরম করুণাময়
الرَّحِيمُ — অতি দয়ালু
العَزِيزُ — পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত
দৈনিক চেকলিস্ট
□ সকালের যিকির
□ সন্ধ্যার যিকির
□ দান-সদকা
□ দিনের কাজ
□ জামাতে সালাত আদায়
□ কমপক্ষে ৭০ বার ইস্তিগফার
□ কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর
□ আল্লাহর নাম মুখস্থ
□ দিনের দোয়া মুখস্থ
□ দিনের আয়াত
□ দিনের হাদিস
□ নতুন কিছু শেখা
□ ঘুমের পূর্বের যিকির

দিনের আয়াতأَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ[সূরা আল-মুমিনুন: ১১৫]অর্থ:...
19/02/2026

দিনের আয়াত
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ
[সূরা আল-মুমিনুন: ১১৫]
অর্থ:
তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?
দিনের হাদিস
আল্লাহ তাআলা বলেছেন, “বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই—কিন্তু সিয়াম (রোজা) আমার জন্য; আমিই এর প্রতিদান দেব। সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চেয়েও অধিক সুগন্ধযুক্ত।”
(সহিহ বুখারি, হাদিস: ১৯০৪)
দিনের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
অর্থ:
হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার নিকট হিদায়াত, তাকওয়া, চরিত্রিক পবিত্রতা এবং স্বচ্ছলতা প্রার্থনা করি।
(সহিহ মুসলিম, হাদিস: ২৭২১)
দিনের কাজ
সাহরি খেতে উঠে ফজরের দোয়া করার চেষ্টা করবো। কারণ এটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়।
সালাত ট্র্যাকার
ফজর
যুহর
আসর
মাগরিব
ইশা
তারাবীহ
দুহা
দুউল মসজিদ
তাহিয়াতুল ওযু
কুরআন ট্র্যাকার
আয়াত — পৃষ্ঠা — পারা
আল্লাহর নাম
الْبَرُّ – সর্বদয়ালু, অনুগ্রহকারী, কল্যাণকারী
الْقُدُّوسُ – নির্ভুল, অতি পবিত্র
السَّلَامُ – নিরাপত্তাদানকারী, শান্তিদাতা
দৈনিক চেকলিস্ট
☐ সকালের জিকির
☐ সন্ধ্যার জিকির
☐ দান-সাদাকা
☐ দিনের কাজ
☐ জামাতে সালাত আদায়
☐ কমপক্ষে ১০ বার ইস্তিগফার
☐ কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর
☐ আল্লাহর নাম মুখস্থ
☐ দিনের দোয়া মুখস্থ
☐ দিনের আয়াত
☐ দিনের হাদিস
☐ নতুন কিছু শেখা
☐ ঘুমের পূর্বে জিকির

🌙 ০১ রমাদান📌 দিনের আয়াতوَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ[الذاريات: ٥٦]অর্থ:আমি আমার ইবাদত করার জন্...
19/02/2026

🌙 ০১ রমাদান
📌 দিনের আয়াত
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
[الذاريات: ٥٦]
অর্থ:
আমি আমার ইবাদত করার জন্যই মানব ও জিনজাতি সৃষ্টি করেছি।
(সূরা আয-যারিয়াত: ৫৬)
📌 দিনের হাদিস
যে ব্যক্তি ঈমানসহ পূর্ণ প্রত্যাশায় রমাদানের সিয়াম পালন করে,
তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
(সহিহ বুখারি, হাদিস: ৩৮)
🤲 দিনের দুআ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا
অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, উত্তম রিযিক
ও কবুলযোগ্য আমল প্রার্থনা করি।
(সুনান ইবনে মাজাহ, হাদিস: ৯২৫)
✅ দিনের কাজ
সাফল্য অর্জনের জন্য সূরা আল-মুমিনুনের প্রথম ১৫টি আয়াত অর্থসহ পড়ুন।
🕌 সালাত ট্র্যাকার (চেকলিস্ট)
ফজর
যুহর
আসর
মাগরিব
ইশা
তারাবীহ
দুহা
দুখুলুল মাসজিদ
তাহিয়্যাতুল ওযু
📖 কুরআন ট্র্যাকার
আয়াত
পৃষ্ঠা
পারা
🌸 আল্লাহর নাম
الله — আল্লাহ
الرحمن — পরম দয়ালু, পরম করুণাময়
الرحيم — অতিশয়-মেহেরবান, অতি দয়ালু
📝 দৈনিক চেকলিস্ট
✔ সকালের যিকির
✔ সন্ধ্যার যিকির
✔ সাল-সালাম
✔ দিনের কাজ
✔ জামাআতে সালাত আদায়
✔ কমপক্ষে ৭০ বার ইস্তিগফার
✔ কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর
✔ আল্লাহর নাম মুখস্থ
✔ দিনের দুআ মুখস্থ
✔ দিনের আয়াত
✔ দিনের হাদিস
✔ নতুন কিছু শেখা
✔ ঘুমের পূর্বের যিকির

ডিসেম্বর–জানুয়ারি এলেইজীবনটা একটু স্লো হয়ে যায়।কাজের চাপ কমে না ঠিকই,কিন্তু মনটা কেমন যেন বাইরে যেতে চায়।দাওয়াতে যা...
10/01/2026

ডিসেম্বর–জানুয়ারি এলেই
জীবনটা একটু স্লো হয়ে যায়।
কাজের চাপ কমে না ঠিকই,
কিন্তু মনটা কেমন যেন বাইরে যেতে চায়।
দাওয়াতে যাওয়া,
গ্রামে যাওয়া,
খেজুরের রস, খেজুরের গুড় খাওয়ার লোভ—
এই দুই মাসে মানুষ শহরের ব্যস্ততা ছেড়ে
নিজের শিকড়ের কাছে ফিরে যেতে চায়।
এমন সময়েই
হঠাৎ কোথাও দেখা হয়ে যায়
কোনো বয়োজ্যেষ্ঠ শিক্ষকের সাথে—
যিনি একদিন হাতে খড়ি দিয়েছিলেন,
অক্ষর চিনিয়েছিলেন,
ভুল করলে ধৈর্য ধরে ঠিক করে দিয়েছিলেন।
কিংবা দেখা হয়
কোনো চাচা, মামা, দাদা’র সাথে—
যারা নিজের সন্তানের মতো আগলে রেখেছিল,
অক্লান্ত পরিশ্রমে
একটা শৈশব গড়ে দিয়েছিল।
এই মানুষগুলোর সাথে দেখা হলে
আমাদের মন চায়
কিছু একটা দিতে।
কিন্তু আমরা অনেক সময় গিফট দিতে গিয়ে
কার্পণ্য করি—
নিজের জন্য যেটা পছন্দ করব না,
সেটাই অন্যকে দিয়ে দিই।
অথচ ইসলাম আমাদের শিখিয়েছে ভিন্ন কিছু।
রাসূল ﷺ বলেছেন—
নিজের জন্য যা পছন্দ করো,
তাই তোমার ভাইয়ের জন্য পছন্দ করো।
এই হাদিসটা শুধু কথা না,
এটা আমাদের মন–মানসিকতার মানদণ্ড।
এই কারণেই
যারা বাজেটের ভেতরে থেকেও
প্রিমিয়াম, অর্থবহ, সম্মানজনক কিছু
গিফট দিতে চান—
অথবা নিজের জন্য রাখতে চান—
তাদের জন্য Queen থেকে এসেছে
এই প্রিমিয়াম কুরআন প্যাকেজ।
একটা মিনি কুরআন—
কালার কোড করা,
পড়তে সহজ,
হাতের মুঠোয় ধরে রাখা যায়।
আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি
পুরো প্যাকেজটা—
দেখতে যেমন প্রিমিয়াম,
ব্যবহারেও তেমন টেকসই।
সাথে আছে
আতর,
তসবিহ,
একটা ছোট ফুল,
আর প্রিমিয়াম বুকমার্ক।
এই প্যাকেজটা এমন একটা জিনিস—
যেটা কারো জন্য কখনোই অপ্রয়োজনীয় হবে না
ইনশাআল্লাহ।
কারণ,
এই গিফটের প্রতিটা পাতায়
যে পড়ছে, সে যেমন সওয়াব পাচ্ছে,
যে ভালোবেসে গিফটটা দিয়েছে—
সেও পাচ্ছে।
এটাই তো
সদকায়ে জারিয়ার সৌন্দর্য।
বাজেটের মধ্যে,
কিন্তু আপোসহীন কোয়ালিটিতে।
অনেকগুলো কালার অপশন আছে।
ডিসেম্বর–জানুয়ারির এই ধীর সময়ে
যদি এমন একটা গিফট দিতে চান
যেটা সম্মান, দোয়া আর সওয়াব—
সব একসাথে বহন করে…
তাহলে
Queen-এর প্রিমিয়াম কুরআন প্যাকেজ
একবার দেখে নিন।
দেরি করবেন না।
কারণ কিছু গিফট
সময়ের জন্য নয়—
সওয়াবের জন্য।

আমাদের ৩-৪ টা সোয়েটার রেডি স্টকে আছে! সাইজ মিলিয়ে দেখতে পারেন... ছবির ক্যাপশনে সাইজ আছে.
09/01/2026

আমাদের ৩-৪ টা সোয়েটার রেডি স্টকে আছে!
সাইজ মিলিয়ে দেখতে পারেন...
ছবির ক্যাপশনে সাইজ আছে.

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Queen: কুইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share