08/09/2026
আমরা দু’জন একে অপরের শক্তি। ❤️
কখনো কোনো কঠিন ডিজাইন দেখে আমি ভয় পেয়ে যাই—মনে হয়, “আমি কি পারব? সময়মতো শেষ করতে পারব তো?” ঠিক তখনই অন্তর আমাকে সাহস দেয়, মোটিভেট করে। বলে, “তুমি পারবে, শুরু করো।”
আবার অন্তর একজন মাল্টি-ক্রিয়েটিভ ডিজাইনার। কাজের চাপে, ফ্রাস্ট্রেশনে কখনো কখনো ওরও মনে হয়—“আমার দ্বারা হবে না।” কিন্তু আমি ওকে কখনো থেমে যেতে দিই না। নিজের মতো করে সাহস দিই, মোটিভেট করি, আবার আগের জায়গায় ফিরিয়ে আনি।
হয়তো এ কারণেই আমরা বলি—আমরা একে অপরের শক্তি। 🫶
আর নিজেদের চারপাশে এমন একটা শক্তিশালী গণ্ডি তৈরি করেছি, যেখানে কোনো নেগেটিভ মানুষ, কোনো ডিমোটিভেট করা কথা কিংবা আমাদের স্বপ্নকে ছোট করে দেখার মতো কারও জায়গা নেই।
আমরা একসাথে থাকলে একে অপরকে থামাই না, বরং আরও সামনে এগিয়ে দিই। ❤️
#স্বপ্নের_পথে #একসাথে_এগিয়ে_চলা #আমাদের_গল্প #বাংলাদেশি_উদ্যোক্তা