09/06/2024
হজের ফরজ ৩টি
১. ইহরাম বাঁধা।
২ আরাফাতের ময়দানে অবস্থান করা ।
৩. তাওয়াফে জিয়ারত করা।
হজের ওয়াজিব কাজ ৬টি
এক. জিলহজের ১০ তারিখ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত যেকোনো সময়ে মুজদালিফায় অবস্থান করা। (সুরা বাকারা,আয়াত : ১৯৮)
দুই. সাফা-মারওয়ায় সাতটি দৌড় । এটিকে সায়ি বলা হয়। দৌড় শুরু হবে সাফা থেকে আর শেষ হবে মারওয়ায়। (মুসলিম,হাদিস : ২১৩৭)
তিন. শয়তানকে পাথর মারা। (মুসলিম, হাদিস : ২২৮৬)
চার. তামাত্তু ও কিরান হজকারীদের দমে শোকর বা হজের কোরবানি করা।
পাঁচ. হারাম শরিফের সীমানায় কোরবানির দিনগুলোতে মাথা মুণ্ডানো বা চুল ছোট করা। (বুখারি,হাদিস : ১৬১৩)
ছয়. বিদায়ী তাওয়াফে করা। (মুসলিম,হাদিস : ২৩৫০)
হজের তালবিয়া
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা-শারিকা-লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারিকালাক।’
অর্থ : আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোনো অংশীদার নেই।