AT TAQWA

AT TAQWA আমাদের অনলাইন বুকশপে পাবেন নির্ভরযোগ্য ইসলামিক বই ঘরে বসেই।
বিশ্বস্ততা, সহজ ডেলিভারি ও সুলভ মূল্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছি আমরা।
(2)

01/08/2025

Big shout out to my new rising fans! Zarin Megh, Fatema Tuj Johora, রব্বাতুল বাইত

আলহামদুলিল্লাহ!
30/07/2025

আলহামদুলিল্লাহ!

29/07/2025

আপনার অনুপস্থিতি কারো হাসি চিরতরে থামিয়ে দেবে না। সবাই হাসবে, খেলবে, আনন্দ উপভোগ করবে। স্বামীহারা স্ত্রী, বাবা-মা হারা সন্তান, এমনকি একমাত্র সন্তান হারানো পিতা-মাতাকেও দেখেছি। যথারীতি জীবন যাপন করছেন, হাসছেন খেলছেন, রং তা-মাশা করছেন। জীবন বয়ে চলে...। সবাই-ই ভুলে যায়।

29/07/2025

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

দান-সদাকা আল্লাহ তা'আলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমৃত্যু রোধ করে।

29/07/2025

বিপদের সময় তাওয়াক্কুলের
চাইতে বড় দুআ নেই,
·
সবর-শোকরের চাইতে বড়
আমল নেই এবং
·
ইস্তিগফারের চাইতে বড়
সমাধান নেই।

এমন একজন জীবন সঙ্গী হোক, যে নিজেকে মুক্তোর ন্যায় লুকিয়ে রাখবে।
29/07/2025

এমন একজন জীবন সঙ্গী হোক, যে নিজেকে মুক্তোর ন্যায় লুকিয়ে রাখবে।

📢 ইসলামিক কুইজ প্রতিযোগিতা | Day-14🌙 জ্ঞানের রোমাঞ্চকর এক সফর!✅ প্রতিদিন ৩টি করে প্রশ্ন — সঠিক উত্তর দিন, ইসলামিক জ্ঞান ...
23/07/2025

📢 ইসলামিক কুইজ প্রতিযোগিতা | Day-14

🌙 জ্ঞানের রোমাঞ্চকর এক সফর!
✅ প্রতিদিন ৩টি করে প্রশ্ন — সঠিক উত্তর দিন, ইসলামিক জ্ঞান বাড়ান এবং পুরস্কার জিতে নিন। ইনশাআল্লাহ! 🎁

🔍 আজকের প্রশ্নগুলো:

১. হযরত আলী (রা.) এর জন্ম কোথায় হয়েছিল?
ক. কাবা ঘরের ভিতরে
খ. মদিনার মসজিদে
গ. কুফায়
ঘ. তায়েফে

২. কোন সাহাবা "মুহাজিরদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি" হিসেবে পরিচিত ছিলেন?
ক. উসমান ইবনে আফফান (রা.)
খ. আবদুর রহমান ইবনে আওফ (রা.)
গ. আবু বকর সিদ্দীক (রা.)
ঘ. তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.)

৩. কার মৃত্যুতে রাসূল ﷺ নিজ হাতে কবরে নামান ও কাঁদেন?
ক. আবদুল্লাহ ইবনে আবু বকর
খ. ওসমান ইবনে মাজউন (রা.)
গ. সাদ ইবনে রবী
ঘ. আবু সালমা (রা.)

📝 আপনার উত্তরগুলো কমেন্টে জানান

🔁 পোস্টটি শেয়ার করুন আপনার টাইমলাইনে

👥 কমেন্টে আপনার বন্ধু/বান্ধবী দেরকে মেনশন করুন—তাদেরও জানার সুযোগ দিন!
🎊 চলো জ্ঞান ছড়াই, ঈমানকে শাণিত করি!

📅 প্রতিদিন রাত ৯টায় নতুন প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ!

বিঃদ্রঃ সঠিক উত্তর দেওয়ার শেষ সময় আগামীকাল সকাল ৯ টা পর্যন্ত।

⚠️ দয়া করে সততার সাথে অংশগ্রহণ করুন

কখনো কি ভেবেছ, তুমি কে? তুমি কী? আর তুমি কেন? যদি না ভেবে থাকো, তবে নিজেকে কেন ভুলে গিয়েছ, তা নিয়ে অন্তত একটু ভাবো!প্রতি...
23/07/2025

কখনো কি ভেবেছ, তুমি কে? তুমি কী? আর তুমি কেন? যদি না ভেবে থাকো, তবে নিজেকে কেন ভুলে গিয়েছ, তা নিয়ে অন্তত একটু ভাবো!

প্রতিনিয়ত আজানের সুরে, বক্তব্যের আবেগী ভাষায়, বইয়ের পাতায় তোমাকে রবের দিকে ডাকা হয়, অথচ তুমি জীবনের বিপরীতে মৃত্যুকেই বেছে নাও। আর কতবার, কতভাবে, কত রকম শব্দ দিয়ে বোঝালে তোমার অন্তরের বন্ধ দরজাটা একটু খুলবে?

বইঃউদ্দেশ্যহীন আর কত দিন?
লেখক : মুহাম্মাদ হোবলস
প্রকাশনী : পথিক প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 304 কভার : হার্ড কভার

🛒 অর্ডার করুন এখনই — আপনার দরজায় পৌঁছে যাবে দ্রুততম সময়ে!
🚚 সারাদেশে হোম ডেলিভারি!

নোহা! বড় লোক বাবার একমাত্র সন্তান! সে অন্যদের মতো বাবার ঐশ্বর্যে নিজেকে ভাসিয়ে দেয় না। কষ্ট করে দ্বীন শেখে। জীবনে প্রত্য...
23/07/2025

নোহা! বড় লোক বাবার একমাত্র সন্তান! সে অন্যদের মতো বাবার ঐশ্বর্যে নিজেকে ভাসিয়ে দেয় না। কষ্ট করে দ্বীন শেখে। জীবনে প্রত্যাশা তার একজন দ্বীনদার মানুষ।
নোহার পরিবার তেমন ধর্মকর্ম মানে না। ওদের কাছে টাকার অংকটাই যেন জীবনের সবকিছু। নোহার বিয়ের বয়স হয়েছে। অনেক জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসছে, কিন্তু নোহার এসব একদম অপছন্দ, সে যে মনেপ্রাণে চায়—একজন দ্বীনদার পুরুষ!
হঠাৎ করেই নোহা অপহরণের শিকার হয়। সে অপহরণকারীদের ধোঁকা দিয়ে কোনো রকম পালিয়ে বাঁচে। কিন্তু অচেনা অজানা শহরে সে একাকী করবেটা কী? বসে কাঁদতে থাকে এক নির্জন প্রান্তে।
সাক্ষাৎ পায় সালমানের। সালমান তাকে উদ্ধার করে। আশ্রয় দেয়। আগলে রাখে। নিয়ে যায় মাঝ রাতে ওকে নিরাপদ আশ্রয়ে।
সালমানের দ্বীনদারিত্ব নোহাকে মুগ্ধ করে। সে আল্লাহর কাছে মনেপ্রাণে চেয়েছিল সালমানের মতোই একজন মানুষ।
সালমান একসময় বুঝতে পারে নোহা তার মায়ের পছন্দ করার মতোই একজন মেয়ে। যাকে সে খুঁজছে বহুকাল ধরে। কিন্তু সালমান নোহাকে আপন করে পাবার স্বপ্ন দেখতে ভয় পায়। তবে সে ভয় হার মানে নোহার দুআর পরশে।
ওদের প্রণয় হয়। সাজে স্বপ্নের বাসর, কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবতায় বেশিদিন টিকে না। সালমান আক্রান্ত হয় অজানা এক রোগে। চলে যায় নোহাকে এক করে না ফেরার দেশে। শেষ হয়েও শেষ হয় না ওদের ভালোবাসার অতৃপ্ত প্রহর……!

এই দেশে এক ইস্যু শেষ না হতেই আরেকটি শুরু হয়, ঝামেলার শেষ নেই। আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে শাসন করলেই,...
23/07/2025

এই দেশে এক ইস্যু শেষ না হতেই আরেকটি শুরু হয়, ঝামেলার শেষ নেই। আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে শাসন করলেই, এভাবে বিশৃঙ্খলা চলতেই থাকবে। তাই আমাদের উচিৎ, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কাজ করা। দ্বীন প্রতিষ্ঠিত হলে– সব সমস্যার সমাধান মিলবে, কোনো বিশৃঙ্খলা থাকবে না; কারণ একমাত্র শ'রীয়াহই সকল সমস্যার চূড়ান্ত সমাধান!

লেখা : মাহমুদুল হাছান

প্রায় দুবছর ধরে গাযযার মানুষ প্রতিদিন যা নিচ্ছে, একদিন নিতে গিয়ে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছি।আজকে সারাদিন নিউজফিডে কোনো ট্...
22/07/2025

প্রায় দুবছর ধরে গাযযার মানুষ প্রতিদিন যা নিচ্ছে, একদিন নিতে গিয়ে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছি।
আজকে সারাদিন নিউজফিডে কোনো ট্রল, জোক, মক, সার্কাজম পোস্ট নেই।
তেমন কেউ নিজের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করিনি। চেক ইন নেই, স্টোরি দিইনি।
ওয়াচিং অমুক মুভি, লিসেনিং তমুক সং কেউ শেয়ার করিনি।
হা হা রিয়েক্ট দেওয়ার মত কোনো কন্টেন্ট আজ কেউ আপলোড করেনি।
আজকে সোশ্যাল মিডিয়ায় অনর্থক হাসি মজা নেই। ব্যক্তিগত গীবত শাকায়েত নেই। অশ্লীলতা নেই। প্রেম প্রণয় নেই। নেই আন্দোলন সংগ্রাম।
ভিডিও দেখতে দেখতে পাশে থাকা বন্ধুর কাছে অকপটে স্বীকার করেছি,
"দেখ, জীবন আসলে কিছুই না।"
বুঝি আল্লাহ্ চাইলে আমার এত হাসি আনন্দ বিনোদনের আয়োজন, ভোগ সামগ্রীর স্বাদ এক ঝটকায় নিয়ে নিতে পারেন।
বিপদ আসলে আমরা কত সিরিয়াস হয়ে যাই। আমাকে আমার ফিতরাতের পথ দেখিয়ে এক বিজলী চমকিয়ে যায়।
আর বিপদ কেটে গেলে আমি হয়ে যাই উৎফুল্ল। বিস্মৃত।
আল্লাহ্ বলেন,
"মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে। তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনও কোনও বিপদের জন্য আমাকে ডাকেইনি!"[সূরা ইউনুস:১২]

- মাহ্দী ফয়সাল হাফি.

22/07/2025

এত কিছুও আপনাকে আখেরাত মনে করাতে পারলো না!?

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when AT TAQWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share