27/09/2026
⚠️ FRAUD AWARENESS POST ⚠️
একটা কথা আজকে বলতেই হচ্ছে, কারণ ঘটনাটা সবার জানা দরকার।
নাহিদা সুলতানা নামে এই customer ২ জোড়া পিতলের ফুল নুপুর অর্ডার করেছিলেন। Order confirm করার আগেই প্রতিটি নুপুরের price, মোট টাকা এর সঙ্গে ঢাকার বাইরের delivery charge যোগ করে মোট payable amount স্পষ্টভাবে জানিয়ে অর্ডার confirm করা হয়েছিল।উনি জেনে-শুনেই order confirm করেছিলেন।
অর্থাৎ অর্ডার confirm করার আগে price এবং delivery charge—দুটিই customer-এর কাছে clear ছিল।
কিন্তু parcel delivery-তে যাওয়ার পর rider-কে বলেছেন, উনি নাকি কোনো parcel order করেননি। পরে আমি নিজে ফোন করে কথা বলার পর আবার বলেছেন, ২টা নুপুরের দাম এত হওয়ার কথা না। অথচ order confirm করার সময়ই সবকিছু জানানো হয়েছিল।
এরপর আমার number, rider-এর number—সব block। Messenger-এও block করে দেয়।
কিন্তু একটা জিনিস হয়তো অনেকেই ভাবেন না—
সত্যি বলতে, একটা order নেওয়ার পর শুধু product pack করে courier-এ দিয়ে দিলেই কাজ শেষ হয় না। Product তৈরি,সংগ্রহ করা, packaging করা, courier এ দেওয়া—প্রতিটি ধাপে আমাদের সময়, শ্রম এবং খরচ জড়িত থাকে।
আমরা আপনাদের সুবিধার জন্যই Cash on Delivery দিই। আগে payment করতে হয় না, product হাতে পাওয়ার পর payment করেন—এই সুবিধাটা আমরা নিজেদের risk নিয়েই দিই।
তাই একটা অনুরোধ, নিতে চাইলে order করবেন, না নিতে চাইলে order করবেন না। Price নিয়ে doubt থাকলে order করার আগেই জিজ্ঞেস করবেন। আমরা সবকিছু explain করার জন্য আছি।
কিন্তু সব জেনে order confirm করার পর parcel না নেওয়া, call না ধরা বা block করে দেওয়া—কোনোভাবেই গ্রহণযোগ্য না।
এই পোস্ট কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়। ভবিষ্যতে যেন আর এমন ঘটনার সম্মুখীন না হতে হয়, সেই কারণেই সরাসরি কথাগুলো বলা। আশা করি যারা online থেকে order করেন, তারা বিষয়টা বুঝবেন।
— INDU | ঈন্দু