25/06/2025
Wanna get lost in the Phulera village?
📩 Dm to get Amazon Prime subscription from us!
পঞ্চায়েত সিজন ৪ দেখে শেষ করলাম মাত্র। একটা আনপপুলার অপিনিয়ন দিচ্ছি :
এই সিজনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এতদিনের সেই লাইটহার্টেড মুডটা এবার সিরিয়াস টোনে চলে গেল। ঢুকেছে পলিটিক্সের মতো একটা চ্যাপ্টার, কিন্তু পুরো জিনিসটাই এত ন্যাচারালভাবে এনেছে যে একটুও জোর করে ঢোকানো মনে হয়নি। বরং লাইটহার্টেড ড্রামার সাথে সিরিয়াস পলিটিক্যাল শেডটা একদম পারফেক্টলি মিশে গেছে।
পারফরম্যান্সও সেই লেভেলের ম্যাচিউরড। কেউ কেউ তো একদম নিজের জোন থেকে বেরিয়ে অন্য লেভেলের সিরিয়াস পারফরম্যান্স দিলো।
ম্যাক্স রিভিউতেই দেখলাম জমেনি, এন্ডিং ভালো তেমন হয়নি। কিন্তু আমার মনে হয়, একই টোনে তো এত লম্বা একটা সিরিজ টেনে নেওয়া যায় না, নেওয়াও উচিত না। গল্পকে বাঁচিয়ে রাখতে শেড বদলানো দরকার ছিল। আর এন্ডিং? আমার কাছে একদম পারফেক্ট। মনে হলো এইতো সবে আসল খেলা শুরু। এই ব্যাপারটা ডিটেইলসে লিখলে স্পয়লার হয়ে যাবে, তাই আর লেখা বাড়ালাম না। এখন শুধু নেক্সট সিজনের অপেক্ষায় রইলাম ✨