05/06/2022
একটু সময় নিয়ে ইনফোগুলো যোগাড় করলাম। চট্টগ্রামের ভয়াবহ বিস্ফোরণ পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছেন আশা করি। গত এক ঘণ্টার মধ্যে পাওয়া ইনফোদের এখানে রাখছি, যেন সব একত্রে থাকে। শেয়ার করতে অনুমতির দরকার নেই, ক্রেডিট দিতে হবে না।
(১) রক্তের চেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে স্যালাইন/আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, পেইনকিলার/অ্যানালজেসিক (ব্যথানাশক)। যারা হাসপাতালে আছেন তারা বেরুবার আগে সম্ভব হলে খোঁজ নিন কোন কোন ওষুধের সাপ্লাই তাদের জন্য লো এই মুহূর্তে। নিজে তা কালেক্ট করতে না পারুন, অনলাইনে জানিয়ে দিন, যেন পরে যারা আসছেন তারা আসার পথে নিয়ে আসতে পারেন। চমেকের চারপাশে এবং চট্টগ্রাম শহরের অনেক জায়গাতেই ফ্রি ওষুধ নিতে দিচ্ছে, তাদের হতেকে হাসপাতালে দরকারী ওষুধ পৌঁছে দিতে পারেন। (কেউ দয়া করে এই দোকানগুলোর লোকেশন ও নাম দিন, অ্যাড করবো। আমার পক্ষে বের করা সম্ভব হলো না।)
চমেকের ভেতর থেকে একটা লিস্ট আমি পেলাম, সেটা এমন –
1. IV Inf saline
2. IV inf Hartsol
3. IV Cannula – 18G
4. Inj. ketorolac 30 mg
5. Inj omeprazole 40mg
6. Inj. ceftriaxone 1gm
7. Saline set
8. Transfusion set
9. Inf. Plasmasol
10. Nichiban Micropore
11. O2 mask
12. Burna (silver sulfadiazine)
13. Gloves 7”
14. ICT tube with bag
15. Catheter 16 FR with urine bag
আমি আমার স্বল্পজ্ঞানে ব্র্যান্ড জেনেরিক এডিট করেছি, বানান ঠিক করেছি, ভুল পেলে জানাবেন। সম্ভব হলে এদের সাপ্লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেবেন।
(২) রক্ত দেবার জন্য সবাই ভীড় না করে কেবল নেগেটিভ যারা তারা এবং এবি-পজেটিভ যান। আপনাদেরকে বেশি দরকার। বাকিগুলো আপাতত দরকার অনুসারে মজুদ আছে বলে জানা যাচ্ছে। বাকিরাও যেতে পারেন, তবে চট করে আজই রক্ত না দেয়া ভালো। কথা বলে নিজের ইনফো দিয়ে আসুন। নইলে ৩ দিন পর যখন আবার রক্ত লাগবে, তখন তা দেবার মতো কেউ অ্যাভেইলেবল থাকবে না। মোট কথা হচ্ছে, কথা বলে নিন এটা নিয়ে যে এখন দেবেন নাকি ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে যাবেন। কিছুটা মাথা খাটানোও ক্রাইসিসে ইম্পর্ট্যান্ট।
(৩) রক্ত দেবার জন্য কোন হাসপাতালে যদি রওনা দেন, বেরুবার আগে যথাসম্ভব পানি সঙ্গে নিয়ে যান, সেই সাথে হাতপাখা নেবার আহ্বান কেউ কেউ জানিয়েছেন।
(৪ ) চমেকের পাশাপাশি আশেপাশের হাসপাতালে রক্তের প্রয়োজন হচ্ছে। যেমন – পার্কভিউ থেকে এরই মধ্যে রক্তের আহ্বান করা হয়েছে। আপনারা কেউ যদি পারেন, চমেকের পাশাপাশি নিকটবর্তী হাসপাতালগুলোতে খোঁজ নিন তাদের কোন কোন গ্রুপের রক্ত লাগবে। (ইলোসিয়া রাইনের প্রতি কৃতজ্ঞতা) নিচের হাসপাতালগুলোতে নেগেটিভ ব্লাড ডোনাররা যোগাযোগ করুন –
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল,
ইম্পেরিয়াল হাসপাতাল,
সামরিক হাসপাতাল,
হাটহাজারী হাসপাতাল
(৫) যাদের নেগেটিভ রক্তের গ্রুপ আপনারা গাড়ি পাচ্ছেন না অথবা দূরত্বের কারণে চমেকে যেতে পারছেন না, চট্টগ্রাম শহরের ভেতর যেকোন জায়গা থেকে আসার জন্য যোগাযোগ করুন: ০১৫৩৩১৩৭০১৪ কিংবা ০১৭৪৯১৩০০৫০ নাম্বারে। (তথ্য কৃতজ্ঞতা – রাইন)
(৬) সব ধরণের টেস্ট এপিক হেলথ কেয়ার ফ্রিতে করানোর ঘোষণা দিয়েছে। মেডিকেল থেকে একটা রিকুইজিশন নিয়ে গেলেই এপিক হেলথ কেয়ার টেস্টগুলো ফ্রিতে করাবে। (তথ্য সহায়তা - সুপ্রিয়া দে )
(৭) গাউসিয়া কমিটি আহবান জানিয়েছে হাজারি গলি থেকে যেন ঔষুধ যোগাড় করে মেডিকেলে নিয়ে আসে কারণ মেডিকেল এলাকায় অলরেডি ঔষুধ সংকট দেখা দিয়েছে। (তথ্য সহায়তা - সুপ্রিয়া দে - June 05, 01:30 PM BDT)
ফ্রিতে ঔষধ পাওয়ার একটি ঠিকানা, পরবর্তীতে আরও পেলে আপডেট হবে -
হাসান ফার্মেসি, চকবাজার মেডিকেল গেইটে বরাবর গলির ভিতর শেষ দোকান।
মোবাইল : ০১৮২৪-৯৭৯৭২১
এর বাইরে আর যে কোনও তথ্য বা নির্দেশনা থাকলে তা কমেন্টে জানাবেন। আমি এডিট করে দেব পোস্ট। এটা একটা চলমান ক্রাইসিস যেহেতু, শেষ যেটা জানা গেছে তার ওপর ভিত্তি করে কাজ করা যাবে না। মনে রাখতে হবে, আমরা যত ঠাণ্ডা মাথায় কাজ করতে পারবো এবং যতটা গুছিয়ে কাজ করতে পারবো, ইফেক্টিভনেস ততই বাড়বে। কঠিন মুহূর্ৎ হলেও, যথাসম্ভব মাথা খাটিয়ে কাজ করার অনুরোধ সবার কাছে। এবং, দরকার না থাকলে এ সময় হাসপাতালে ভীড় জমাবেন না বা রক্ত দিয়ে বাইরে বন্ধুদের সাথে কথা বলতে বা আপডেট নিতে দাঁড়াবেন না। লইটারিং করতে হলে (দরকারে হলেও) একটু সরে গিয়ে করবেন। এতে করে হেলথকেয়ার প্রোভাইডারদের কাজের মাঝে বাঁধা হিসেবে উলটো অসুবিধা করা হবে না।