Etminan Mart

Etminan Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Etminan Mart, Shopping Service, Mymensingh Shador, Mymensingh.

গতকাল আর্জেন্টিনার পরাজয়ের পর কুষ্টিয়ায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ...
20/07/2026

গতকাল আর্জেন্টিনার পরাজয়ের পর কুষ্টিয়ায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ উন্মাদনাকে কেন্দ্র করে বাংলাদেশে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবরও সামনে এসেছে।
একটি খেলা কখনোই একটি মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। জয়-পরাজয় খেলাধুলারই অংশ। প্রিয় দলের হার কষ্ট দিতে পারে, কিন্তু সেই কষ্ট যেন কখনো নিজের বা অন্য কারও জীবনের ক্ষতির কারণ না হয়।
খেলাকে উপভোগ করুন, কিন্তু উন্মাদনা নয়—মানবিকতা ও জীবনের মূল্যকে সবার আগে রাখুন।

ভয়াবহ হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিকই শিশুদের শরীরে কাজ করছে না, শেষ অস্ত্র হিসেবে আছে...
11/06/2026

ভয়াবহ হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিকই শিশুদের শরীরে কাজ করছে না, শেষ অস্ত্র হিসেবে আছে মাত্র দুটি

প্রকাশ: জুন ১০, ২০২৬,

বিশ্বজুড়ে বিভিন্ন মারাত্মক জীবাণুর অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠা নিয়ে চলমান উদ্বেগের মাঝেই দেশের চিকিৎসকদের নতুন করে ভাবিয়ে তুলেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি সাম্প্রতিক গবেষণা।

হাসপাতালটির শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, সেখানে চিকিৎসাধীন শিশুদের শরীরে প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় চিকিৎসকদের হাতে 'শেষ অস্ত্র' হিসেবে এখন মাত্র দুটি অ্যান্টিবায়োটিক অবশিষ্ট রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চার মাস ধরে পিআইসিইউতে চিকিৎসাধীন ৪৯টি শিশুর শরীর থেকে জীবাণুর নমুনা সংগ্রহ করে এই গবেষণাটি চালানো হয়। এর মধ্যে ৩০টি জীবাণু গ্রাম-নেগেটিভ ও ১৯টি গ্রাম-পজিটিভ প্রকৃতির। গবেষণার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে চিকিৎসাধীন শিশুদের শরীরে ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিকই আর কোনো কাজ করছে না। বিশেষ করে সবশেষ এপ্রিল মাসে সংগৃহীত প্রতিটি গ্রাম-নেগেটিভ জীবাণু প্রথম সারির প্রধান ছয়টি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শতভাগ প্রতিরোধ গড়ে তুলেছে। এমন অবশ দুই বাহুর বাস্তবতায় চিকিৎসকদের সামনে এখন কেবল 'টাইজেসাইক্লিন' ও 'কলিস্টিন' নামের দুটি ওষুধই কার্যকর রয়েছে, যার মধ্যে কলিস্টিনের বিরুদ্ধেও ভবিষ্যতে জীবাণুর সম্পূর্ণ প্রতিরোধী হয়ে ওঠার তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকেরা।

রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়। সহগবেষক হিসেবে যুক্ত ছিলেন ডা. ওয়াহিদা খাতুন, ডা. নাসরিন সুলতানা, ডা. সুলতানা আক্তার, ডা. শামীমা নাসরিন ও ডা. সিরাজুম মুনির এবং গবেষণা প্রবন্ধটি 'জার্নাল অব টিচার্স অ্যাসোসিয়েশনে' প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, পিআইসিইউতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে 'অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি কমপ্লেক্স' নামের একটি জটিল জীবাণু, যা মোট সংক্রমণের ২৪ দশমিক ৫ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে 'ক্লেবসিয়েলা নিউমোনিয়া' (১৬ দশমিক ৩ শতাংশ) এবং 'স্ট্যাফাইলোকক্কাস হিমোলিটিকাস' (১২ দশমিক ২ শতাংশ)। এছাড়া অন্যান্য জীবাণুর মধ্যে ই. কোলাই, সুডোমোনাস ও এলিজাবেথকিংগিয়ার মতো বিপজ্জনক উপাদানও শনাক্ত হয়েছে।

ওষুধের কার্যকারিতা হারানোর এই চিত্রটি অত্যন্ত ভয়াবহ। গ্রাম-নেগেটিভ জীবাণুর ক্ষেত্রে দেখা গেছে, বহুল ব্যবহৃত ইমিপেনেমের প্রতি প্রতিরোধ ৯৬ দশমিক ৭ শতাংশ, মেরোপেনেম ও পাইপেরাসিলিন-টাজোব্যাক্টামের ক্ষেত্রে ৯৬ দশমিক ৪ শতাংশ, সিপ্রোফ্লক্সাসিনে ৯০ শতাংশ এবং জেন্টামাইসিনে ৮৯ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে গ্রাম-পজিটিভ জীবাণুর ক্ষেত্রে লাইনেজলিড, ডাস্টোমাইসিন ও টাইজেসাইক্লিন এখনো সম্পূর্ণ কার্যকর (প্রতিরোধের হার শূন্য) থাকলেও, নতুন উদ্বেগ তৈরি করেছে 'টেইকোপ্লানিন'। এই জীবন রক্ষাকারী ওষুধটির প্রতি ইতোমধ্যে ১৫ দশমিক ৮ শতাংশ জীবাণু প্রতিরোধ গড়ে তুলেছে, যার সবগুলোই গত এপ্রিল মাসে প্রথম ধরা পড়ে। এছাড়া প্রচলিত লেভোফ্লক্সাসিনে ৮৪ দশমিক ২ শতাংশ এবং অ্যারিথ্রোমাইসিনের বিরুদ্ধে শতভাগ জীবাণুই এখন প্রতিরোধী।

সময়ের সঙ্গে সঙ্গে জীবাণুর এই প্রতিরোধী ক্ষমতা বা রেজিস্ট্যান্সের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সংগৃহীত জীবাণুর ক্ষেত্রে প্রথম সারির ছয়টি ওষুধের প্রতি গড়ে প্রতিরোধ যেখানে ছিল ৮৩ দশমিক ৮ শতাংশ, এপ্রিল মাসে সেটি এক লাফে পুরো ১০০ শতাংশে গিয়ে ঠেকেছে। চিকিৎসকদের মতে, পরিসংখ্যানগত এই উল্লম্ফন হাসপাতালজুড়ে একটি বড় ধরনের বিপদের সংকেত। গবেষণায় অংশ নেওয়া ৪৯টি শিশুর ওপর চালানো পর্যালোচনায় দেখা গেছে, যে সমস্ত শিশুরা অতীতে কোনো না কোনো কারণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছিল, তাদের শরীরে একাধিক ওষুধ-প্রতিরোধী বা 'মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট' (এমডিআর) জীবাণু সংক্রমণের ঝুঁকি সাধারণ শিশুদের চেয়ে প্রায় সাত গুণ বেশি।

এই এমডিআর জীবাণুতে আক্রান্ত শিশুদের চিকিৎসার ফলাফলও চরম উদ্বেগজনক। সাধারণ জীবাণুর সংক্রমণে একটি শিশু যেখানে গড়ে ৬ দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, সেখানে এমডিআর আক্রান্ত শিশুদের সুস্থ হতে দ্বিগুণ সময় অর্থাৎ গড়ে ১৪ দিন লেগে যাচ্ছে। গবেষকদের বিশ্লেষণে পূর্ববর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া বা যত্রতত্র অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি ৪৮ ঘণ্টার বেশি ভেন্টিলেশনে থাকা কিংবা দীর্ঘ সময় পিআইসিইউতে অবস্থান করাকেও অন্যতম ঝুঁকির কারণ বলা হয়েছে।

অবশ্য গবেষকেরা এই গবেষণার কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন। যেহেতু এটি মাত্র একটি হাসপাতালের এবং মাত্র ৪৯ জন শিশুর নমুনার ওপর ভিত্তি করে তৈরি, তাই এর পরিধি কিছুটা সীমিত। এছাড়া জীবাণুর নিখুঁত জিনগত বিশ্লেষণ (জেনেটিক অ্যানালাইসিস) না করায় প্রতিরোধী হয়ে ওঠার সুনির্দিষ্ট আণবিক কারণটি নিশ্চিত করা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গবেষক দল জরুরি ভিত্তিতে ও অকারণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা, হাসপাতালে কঠোরভাবে হাত ধোয়া ও চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার নিয়ম চালু করা, শেষ ধাপের ওষুধগুলোর ব্যবহার সীমিত করা এবং দেশব্যাপী এই সংকটের গভীরতা মাপতে একটি 'বহুকেন্দ্রীক জাতীয় তদারকি' ব্যবস্থা চালুর জোর আহ্বান জানিয়েছেন।

গবেষক দলের প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল স্পষ্ট করেই বলেছেন, পিআইসিইউতে শিশুদের ওপর ওষুধ কাজ না করার কারণেই তাঁরা এই গবেষণায় হাত দেন এবং এখন সবচেয়ে জরুরি হচ্ছে শিশুদের এমন কঠোর স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচর্যার মধ্যে রাখা, যাতে তারা অ্যান্টিবায়োটিক ব্যবহারের মতো জটিল অসুস্থতায় না পড়ে।

©The Delta Lens

২১ দিনের ভেতরে আসিয়ার খুনির ফাঁসির রায় ঘোষণা হয়। কিন্তু এরপর একবছর পেরিয়ে গেলেও এখনও হয়নি ফাঁসি কার্যকর। এদিকে একের পর এ...
21/05/2026

২১ দিনের ভেতরে আসিয়ার খুনির ফাঁসির রায় ঘোষণা হয়। কিন্তু এরপর একবছর পেরিয়ে গেলেও এখনও হয়নি ফাঁসি কার্যকর। এদিকে একের পর এক ঘটেছ শিশু ধর্ষণ। যার সর্বশেষ সংযোজন ছিল শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড। বিচার ব্যবস্থার শ্লথ গতি আর বিচারহীনতার সংস্কৃতির ফলে এই দেশে অপরাধীরা ক্রমাগত অপরাধ করেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। আমরা এই অচলাবস্থার দ্রুত অবসান চাই। খুন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের এমন শাস্তি চাই, যেন আর কোনো পাপিষ্ঠ এমন অপরাধে জড়িত হওয়ার আগে হাজারবার ভাবে। আসিয়া, রামিসার খুনীদের দ্রুত ফাঁসি কার্যকর চাই।

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, তারা ন-রপি-শাচ। এইসব নৃ*শংস*তা বন্ধ করার একমাত্র সমাধান শরীয়া আইন।
20/05/2026

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, তারা ন-রপি-শাচ। এইসব নৃ*শংস*তা বন্ধ করার একমাত্র সমাধান শরীয়া আইন।

16/05/2026

ঘটনা ঘটেছে রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায়। সেখানে ঢাকা থেকে বিএনপির বড়ো নেতা যাবে।

এখন নেতা গিয়ে তো উপোস থাকতে পারবেন না। এজন্য মেয়ে লাগবে। তাও আবার ১৬-১৭ বছরের।

এই মেয়ে তাকে মনোরঞ্জন করবে। বিনিময়ে যত টাকা লাগে, নেতা সেটা দেবে?

কিংবা সদ্য পুলিশে পরীক্ষা দেওয়া কোনো মেয়েকে লাগবে।

এখন এই বিষয়ে হেল্প করার জন্য লোকাল নেতা লোকাল বিএনপি নেত্রীকে ফোন দিয়ে সহযোগিতা চায়।

নেত্রী বলে, তার গ্রামে তিন-চারজন সুন্দরী মেয়ে আছে। যাদের বয়স ১২-১৩ বছর। কিন্তু তিনি তাদের বলতে সাহস পাবেন না।

এই নেত্রীকে তার নিজের পরিবারের মেয়ে সাপ্লাই দেওয়ার অফার দেওয়া হয়। কিন্তু নেত্রী জানান, তার পরিবার-পরিজনে এমন কেউ নেই।

তবে স্থানীয় একটা মেয়ের কথা বলেন, যার মধ্যে নেতার বলে দেওয়া সব গুণ আছে। তবে তার বাবা ভ্যান চালক। .....

তাদের কথোপকথন (ফোনে ফাঁস হওয়া) থেকে আমরা বুঝতে পারি, প্রত্যেক উপজেলা-জেলা পর্যায়ে বিএনপির ওপরের নেতারা সফর করলে তাদের সুন্দরী মেয়ে সাপ্লাই দেওয়া হয়।

এখন আমার কিউরিয়াস মাইন্ডের একটা প্রশ্ন; ওপরের সেই বড়ো নেতারা কারা কারা, যাদের সুন্দরী মেয়ে দরকার?

নেদারল্যান্ডস এর বেসরকারি গরুর খামারে গেলাম ভিজিটে। দুইশত গরু। সবগুলোর নম্বর দেয়া আছে। জিজ্ঞেস করলাম, তোমরা গরুকে এন্টিব...
14/05/2026

নেদারল্যান্ডস এর বেসরকারি গরুর খামারে গেলাম ভিজিটে। দুইশত গরু। সবগুলোর নম্বর দেয়া আছে। জিজ্ঞেস করলাম, তোমরা গরুকে এন্টিবায়োটিক দেয়ার প্রয়োজন হলে কী কর বা প্রটোকল কী। উত্তরে বলল, আমাদের দেশের সব গরুর খামার ন্যাশনাল ফুড সেইফটি অথোরিটির সার্ভারের সাথে যুক্ত আছে। আমরা প্রতিদিন ডাটা ইনপুট দেই সেখানে।

গরু অসুস্থ হলে এবং এন্টিবায়োটিক দেয়ার প্রয়োজন হলে তা সার্ভারে আপলোড করা হয় এবং যতদিন এন্টিবায়োটিকের কার্যকরীতা থাকে, ততদিন আমরা দুধ বিক্রি করি না।

সেই কয়দিন দুধ কী কর, জিজ্ঞেস করলাম তাকে। উত্তরে বলল, প্রতিদিন ঐ নম্বরের গরুর যে কয় লিটার দুধ হবে, তা ফেলে দেয়া হয় একটি নির্দিষ্ট জায়গায়। সব ডাটা প্রতিদিন আপলোড করা বাধ্যতামূলক।

তোমরা যদি ডাটা না দাও, মানে গরু যে অসুস্থ, এন্টিবায়োটিক দিয়েছ, সেটা জানালে না বা এন্টিবায়োটিকের তথ্য দিয়ে দুধ ফেলে না দিয়ে বিক্রি করে দিলে। আমার প্রশ্ন।

আঁতকে উঠে বলল, বল কি!! যে খাদ্য মানুষ খায়, সেখানে ভেজাল বা কোনো অনিয়ম বা তথ্য গোপনের তো প্রশ্নই ওঠে না। এটা তো কোনো দেশে কেউ করবে না।

এবার আমি আঁতকে উঠে চুপ মেরে গেলাম। মুখ ফসকে কী যেন বলতে গিয়ে মুখ চেপে ধরলাম নিজের।

যে দেশে শুধুমাত্র নামাজ জান্নাতের চাবিকাঠি, সে দেশে সবাই তো জান্নাতি। কোনো অনিয়ম, খাদ্যে ভেজাল, দুর্নীতি, হক ধ্বংস, জুলুম কিছুই নেই যে সেখানে।

-Mahbub Kabir Milon

Fun post
14/05/2026

Fun post

মাত্রাতিরিক্ত লাভের আশায় ডায়াজিপামের (ঘুমের ঔষধ) এম্পুলে নেলবুফিনের লেভেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে। যেখানে ডায়াজিপামের দ...
23/04/2026

মাত্রাতিরিক্ত লাভের আশায় ডায়াজিপামের (ঘুমের ঔষধ) এম্পুলে নেলবুফিনের লেভেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে। যেখানে ডায়াজিপামের দাম ৩-৪ টাকা সেখানে নেলবুফিন মার্কেট আউট হবার কারনে ২০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে!!!

কিছু কিছু ওষুধ দীর্ঘদিন ধরেই বাজারে নেই যেমন মেথারস্প্যান, বাজারে নেই ২ বছরের বেশি হয়ে গেলো!! অথচ এটি বাচ্চা প্রসবকালীন মায়েদের জীবন রক্ষাকারী একটি ওষুধ। কারো কোনো উদ্দ্যোগ নেই ওষুধগুলো মার্কেটে আনার।

এই সুযোগে অসাধু ব্যাবসায়ীরা ভেজাল ওষুধ কিংবা এক ওষুধের লেভেল উঠিয়ে অন্য ওষুধের লেভেল লাগিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে!!!! কি ভয়ংকর ব্যাপার। বাজারে মনিটরিং দুর্বল থাকায় বিপদে পড়ছে সাধারন মানুষ আর ডাক্তাররা।

কে জানে কোন ওষুধের বোতলে কোন ওষুধের লেভেল লাগানো!!!! মানুষ অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, বুঝতেও পারছেনা কেনো হচ্ছে কিভাবে হচ্ছে। যেমন হয়েছিলো ভেজাল হ্যালোথেনের কারনে মুসলমানি করতে যাওয়া বাচ্চার মৃত্যু!!!😥😥😥😥

সামান্য ২০০/৩০০ টাকার জন্য মানুষ মেরে ফেলতেও চিন্তা করছে না । কি আজব অবস্থা।

লিখেছেন Dr-Moshiur Rahman Mazumder

চমৎকার বাংলাদেশ! সোনার বাংলাদেশ! যারা এই জাতি নিয়ে স্বপ্ন দেখে, তাদের জন্য করুণা ও ঘৃণা।

যেই জুলাই সনদ বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হয়নি। যেই জুলাই সনদ ২৪ এর গণঅভ্যুত্থানে ইসলামের ভূমিকার কথা উল্লেখ ...
21/10/2025

যেই জুলাই সনদ বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হয়নি। যেই জুলাই সনদ ২৪ এর গণঅভ্যুত্থানে ইসলামের ভূমিকার কথা উল্লেখ করেনি। সেই জুলাই সনদে সব ইসলামিক দল গুলো স্বাক্ষর করে এসেছে।

08/10/2025

গিফট লটারির বিজয়ীদের আন্তরক অভিনন্দন!

আলহামদুলিল্লাহ, লটারিতে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐
আপনাদের এই সাফল্য আমাদের জন্যও আনন্দের — আল্লাহ আপনাদের আরও বরকত দান করুন 🤲

যারা এবার পাননি, হতাশ হবেন না
ইনশাআল্লাহ, সামনে আরও অনেক সুযোগ আসবে —
সবার জন্যই থাকছে ভালোবাসা ও দোয়া ❤️

বিজয়ীরা ইনবক্সে যোগাযোগ করুন গিফট গ্রহণের জন্য।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

১/ আলোর পথ
২/ Md Aminul

Address

Mymensingh Shador
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Etminan Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share