09/08/2026
আজ আমার পেজে নারকেল পুলি পিঠার ছবি আপলোড করলাম। অথচ সত্যি বলতে, আমার পেজে এমন আরও অনেক আইটেম আছে যেগুলোর ছবি এখনো আপলোড করা হয়নি।
আমার পেজটা খুবই ছোট। আলহামদুলিল্লাহ, হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে নারায়ণগঞ্জের মানুষের কাছে পৌঁছাচ্ছে।
একদিন ইনশাআল্লাহ হাঁটতে হাঁটতে আরও দূরে পৌঁছাবে, তারপর হয়তো একদিন উড়তে উড়তে পৌঁছে যাবে। ❤️
একসময় আমার একটা ধারণা ছিল—ভালো খাবারের সুন্দর ছবি না থাকলে, পণ্যের ভালো রিচ না হলে হয়তো বিক্রি করা সম্ভব না।
কিন্তু আল্লাহ আমার সেই ধারণাটা ভেঙে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছেন—
আল্লাহ যখন কোনো কিছু হতে দিতে চান, তখন কোনো কিছুরই প্রয়োজন হয় না।
তিনি চাইলে মানুষের হৃদয়ে আপনার পণ্যের জন্য ভালোবাসা তৈরি করে দিতে পারেন, কোনো ছবি ছাড়াই। ❤️
সত্যি বলতে, নারকেল পুলির কোনো ছবিই আমার পেজে আপলোড করা ছিল না।
তারপরও একদিন এক আপু হঠাৎ এক রাতে অনেকগুলো নারকেল পুলি পিঠার অর্ডার করে বসলেন! 🥹
আপু পিঠাগুলো ভেজে দিতে বলেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি হাসিমুখে পিঠার দাম, ভাজার চার্জ এবং ডেলিভারি চার্জ—সবকিছুই পরিশোধ করেছেন। ❤️
সবচেয়ে আনন্দের বিষয়, পিঠা খেয়ে আপু খুব সুন্দর একটা রিভিউও দিয়েছেন।
আলহামদুলিল্লাহ।
আপনারাও চাইলে আমাদের নারকেল পুলি পিঠা অর্ডার করতে পারেন।
🥥 নারকেল পুলি — প্রতি পিস ১৫ টাকা
📦 Minimum order: ৩০ পিস
🔥 ভেজে নিতে পারবেন ( সেক্ষেত্রে এক্সট্রা চার্জ প্রযোজ্য)
❄️ Frozen-ও নিতে পারবেন
📍 শুধুমাত্র নারায়ণগঞ্জ এলাকায় ডেলিভারি দেওয়া হয়।
🚚 Home delivery-এর জন্য ডেলিভারি চার্জ যুক্ত হবে।
📍 চাইলে আমাদের লোকেশন থেকেও এসে Pick-up করতে পারবেন।
আমাদের লোকেশন:
Amlapara, Medinova-এর সামনে,
Chashara, Narayanganj.
⚠️ অবশ্যই Pre-order করতে হবে।
কারণ আমরা কোনো খাবারই আগে থেকে বানিয়ে রাখি না। অর্ডার পাওয়ার পর ফ্রেশ তৈরি করে ডেলিভারি করা হয়। ❤️