ইলম- Online Bookshop

ইলম- Online Bookshop """ইসলামিক বইয়ের একটি বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান """

14/07/2026

বইয়ের নাম : টাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদার
প্রকাশক : সিয়ান পাবলিকেশন

বইটি পাঠকমহলে বেশ সমদৃত। বইটি আমাদের নিকট সুলভ মূল্যে পাবেন ইনশাআল্লাহ।

12/07/2026

বইয়ের : মিশন ইসলাম
লেখক : ডা. শামসুল আরেফিন শক্তি
প্রকাশনী : সন্দীপন প্রকাশন বই।

বইটি পাঠকমহলে বেশ সমদৃত। বইটি আমাদের নিকট সুলভ মূল্যে পাবেন ইনশাআল্লাহ।।

12/07/2026

📘 বইয়ের নাম: তাওহীদের কালিমা
✍️ লেখক: শাইখ হারিস আন-নাযযারী রহ.
🏷️ প্রকাশনী : রুহামা পাবলিকেশন
📚 ধরণ: পেপারব্যাক

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা মুসলিম হলেও তাওহীদ কী, তাওহীদের রোকন কী, কুফর কী বা তাগুত কাকে বলে—এই বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন না। অথচ একজন মুসলিম হিসেবে তাওহীদ ও ঈমানের এই মৌলিক বিষয়গুলো জানা আমাদের জন্য অপরিহার্য।

বইটি পাঠকমহলে বেশ সমদৃত। বইটি আমাদের নিকট সুলভ মূল্যে পাবেন ইনশাআল্লাহ।

11/07/2026

লড়াই সিরিজ।

মাহমুদ বিন নূর ভাইয়ের মৌলিক তিনটি বই।

১. নফসের বিরুদ্ধে লড়াই
২. শয়তানের বিরুদ্ধে লড়াই
৩. অলসতার বিরুদ্ধে লড়াই

সবগুলো পাঠকমহলে বেশ সমদৃত। বইগুলো আমাদের নিকট সুলভ মূল্যে পাবেন ইনশাআল্লাহ।

25/05/2026

হেদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ওপর অনেক বড় নেয়ামত। কেউ চাইলেই এই নেয়ামত হাসিল করতে পারে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন। তাকেই কেবল এই নেয়ামত দান করেন। তবে সবাই হেদায়াতের ওপর অবিচল থাকতে পারে না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। হেদায়াত লাভ করা যেমন কঠিন, এই ফেতনার যুগে হেদায়াতের ওপর অবিচল থাকা আরও কঠিন। অনেক ভাই দ্বীনে ফিরেন। শরিয়ত মোতাবেক চলেন। অনেক আপু দ্বীনে ফিরেন। নামাজ, রোজা, হিজাব পরেন। শয়তানের ধোঁকায় আবার ভুল পথে হারিয়ে যান। আমরা তো হেদায়াতের পথে আসি। কিন্তু কীভাবে চললে দ্বীনে অটল থাকা যাবে। ঈমানের সাথে চলা যাবে। সেসব বিষয় শিখি না। মানুষ হেদায়াত প্রাপ্তির পরে কী কী কারণে পথচ্যুত হয়। সেসব কারণ উদ্ঘাটন করে তার সমাধান এই বইতে দেওয়া হয়েছে। দ্বীনের ওপর অবিচল থাকার জন্য এই বই গাইড হিসেবে কাজ করবে: ইনশাআল্লাহ।

বইয়ের নাম : দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়ো না

লেখক : শরীফ আবু হায়াত অপু, মুহাম্মাদ আম্মারুল হক, ডা. শামসুল আরেফীন, আবদুল্লাহ আল মাসউদ
প্রকাশন : চেতনা প্রকাশন

23/05/2026

জাহিলিয়্যাত ও আধুনিক জাহিলিয়্যাত

কোনো বিষয় জাহিলিয়্যাত হিসেবে চিহ্নিত হলেও তার বিষয়ে আমাদের মৌলিক কয়েকটি মূলনীতি মনে রাখতে হবে।

প্রথমত, যেকোনো জাহিলিয়্যাতেরই কোনো বিশেষত্ব, বিশেষ গুণ বা উঁচু অবদান থাকা আশ্চর্যের ব্যাপার নয়। সম্ভবত কোনো জাহিলিয়্যাতই এর থেকে খালি নয়। কিন্তু তা এটা প্রমাণ করে না যে, সে জাহিলিয়্যাত সুস্থ জীবনযাপন করেছে, অথবা সে জাহিলিয়্যাত অনুসরণযোগ্য বা তার থেকে কিছু গ্রহণীয় রয়েছে।

দ্বিতীয়ত, জাহিলিয়্যাতের কোনো বিশেষত্ব, উত্তম গুণ ও উন্নত অবদান থাকলেই তা জাহিলিয়্যাতের কলঙ্ক থেকে মুক্ত হয়ে যায় না। কেননা, তার মধ্যে এমন কিছু বিকৃতি ও ভ্রষ্টতা রয়েছে যা এসব বিশেষত্ব, গুণ ও উন্নত অবদানকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে বিনষ্ট ও ধ্বংস করে দেবে, তাতে সন্দেহ নেই।

তৃতীয়ত, এসব বিকৃতি ও ভ্রষ্টতার প্রধান কারণই হচ্ছে, জাহিলিয়্যাতগুলো সর্বদা সর্ববিষয়ে নিজ প্রবৃত্তি ও কামনা-বাসনা কিংবা সংকীর্ণ মানবীয় জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। কেননা, তা আল্লাহর হেদায়েত জানে না, চেনেও না। অথবা হয়তো চেনে ও জানে; কিন্তু তা ত্যাগ করে অন্য কিছু গ্রহণ করে।

জাহিলিয়্যাতের ব্যাপারে এই তিনটি মূলনীতি সামনে রেখে আমরা জাহিলিয়্যাতের এমন কিছু বিশেষ বৈশিষ্ট্যের আলোচনা করব, যা ইতিহাসের প্রতিটি জাহিলিয়্যাতের মাঝে পাওয়া যায়। মনে রাখতে হবে, প্রতিটি জাহিলিয়্যাতের নিজস্ব স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা তাকে অন্য জাহিলিয়্যাত থেকে আলাদা করে। কিন্তু কিছু বৈশিষ্ট্য এমন আছে, যা সব জাহিলিয়্যাতের মাঝেই পাওয়া যায়।

প্রথম বৈশিষ্ট্য: সকল জাহিলিয়্যাতের মাঝে একটি মৌলিক বৈশিষ্ট্য হলো, আল্লাহর ওপর সত্যিকারভাবে ঈমান না আনা। হয়তো আল্লাহর সাথে কাউকে শিরক করবে, অথবা আল্লাহকে অস্বীকার করবে, অথবা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার তো করবে, কিন্তু দুনিয়ার যাবতীয় বিষয়ে আল্লাহর কোনো হস্তক্ষেপ নেই এমন বিশ্বাস করবে। মোটকথা, আল্লাহর তাওহীদ ও একত্ববাদের মৌলিকত্বের ওপর সঠিকভাবে ঈমান না-থাকাই হলো জাহিলিয়্যাতের একটি মৌলিক বৈশিষ্ট্য।

দ্বিতীয় বৈশিষ্ট্য: নিজস্ব চিন্তাভাবনা, ইচ্ছা ও কামনা-বাসনার অনুসরণ করা।

এটা প্রথম বৈশিষ্ট্যের একটি অনিবার্য রূপ। হয়তো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, যা থেকে আল্লাহর সামনে আত্মসমর্পিত হওয়া এবং তারই নাজিলকৃত বিধান পালনের আবশ্যকতা সৃষ্টি হয়। অথবা জাহিলিয়্যাতকে মেনে নিতে হবে, যা মানুষের প্রবৃত্তি-ইচ্ছার অনুসরণকে আবশ্যক করে। কেননা, আল্লাহর বিধান ভিন্ন সকল বিধানই নিছক কামনা-বাসনা মাত্র।

তৃতীয় বৈশিষ্ট্য: সকল জাহিলিয়্যাতের মাঝে একটি বৈশিষ্ট্য হলো তাতে আল্লাহদ্রোহী তাগুত গোষ্ঠীর উপস্থিতি। তারা সর্বক্ষণ ও সর্বাত্মক চেষ্টায় থাকে, যাতে মানুষকে এক আল্লাহর ইবাদত থেকে এবং এক আল্লাহর দেওয়া শরিয়ত পালন থেকে বিরত রাখতে পারে; আর মানুষকে তাগুতের দাসত্ব এবং তাদের শরিয়ত পালনের দিকে ধাবিত করতে পারে। (যা তারা নিজেদের প্রবৃত্তির ভিত্তিতে রচনা করেছে)

চতুর্থ বৈশিষ্ট্য: প্রবৃত্তির চাহিদার স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়া। প্রবৃত্তির কিছু চাহিদা মানুষের খুবই প্রিয় জিনিস বা তার জীবনের অংশ। এটাকে আল্লাহ মানুষের জন্য বৈধ করেছেন। কিন্তু যখনই সে চাহিদাগুলো তার বেঁধে দেওয়া সীমা ও যুক্তিসংগত পরিমাণ অতিক্রম করে, তখন তা মানুষকে পশুতে পরিণত করে এবং আল্লাহর দাসত্ব গ্রহণের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই দেখা যায়, প্রতিটি জাহিলিয়্যাতের মাঝে একটি চিরাচরিত রূপ হলো, প্রবৃত্তির চাহিদার স্রোতকে জীবনের মূলধারার মাঝে নিয়ে আসার ব্যবস্থা করে দেওয়া। এ কথা অকাট্যভাবে প্রমাণিত যে, দুনিয়ার কোনো জাহিলিয়্যাতই সব ধরনের অশ্লীলতা ও যিনা-ব্যভিচারকে পূর্ণরূপে নিষিদ্ধ করেনি। তারা অশ্লীলতার বিভিন্ন রূপকে মানুষের সমাজে বাকি রেখেছে এবং সমাজের একটি অংশে পরিণত করেছে।

উপর্যুক্ত নিদর্শনগুলো থেকে ইতিহাসের কোনো জাহিলিয়্যাতই মুক্ত নয়। কিন্তু পশ্চিমা সভ্যতা পূর্বোক্ত সে জাহিলিয়্যাতকে আধুনিক ছাঁচে তৈরি করে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করেছে, যেগুলো স্বতন্ত্রভাবে চিহ্নিত করতে পারলে আধুনিক এই ঈমান-বিধ্বংসী জাহিলিয়্যাত বোঝা আমাদের জন্য সহজ হবে।

সে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো হলো:
১. চরম বৈজ্ঞানিক উৎকর্ষ, যা মানুষকে আল্লাহর হেদায়েত থেকে দূরে সরানো এবং আল্লাহর সৃষ্টিকুলকে চরম দুঃখ-কষ্টে নিমজ্জিত করার কাজে ব্যবহার করা হচ্ছে।

২. বৈজ্ঞানিক আবিষ্কার, উদ্ভাবন ও উন্নতি উৎকর্ষের নেশায় মত্ত হয়ে মানুষকে আল্লাহর মোকাবেলায় দাঁড় করানো; যেন মানুষ এই কথা মনে করে যে, বর্তমানের এই চরম উন্নত যুগে আল্লাহর কোনো প্রয়োজন মানুষের নেই, অথবা

মানুষ নিজেই নিজের ইলাহ হয়ে গেছে।

৩. বিভিন্ন মডার্ন বৈজ্ঞানিক মতবাদ ও মতাদর্শসমূহ, যেগুলো সমাজ, অর্থনীতি ও মনস্তত্বসহ জীবনের সকল ক্ষেত্রে মানবজীবনকে চরম ভ্রষ্ট, সঠিক পথবিচ্যুত ও বিপর্যস্ত করে দিয়েছে।

৪. বিবর্তনবাদী দর্শন।

৫. নারীস্বাধীনতা ও নারীবাদ।

৬. লিবারেলিজম, সেক্যুলারিজম, হিউম্যানিজম, জাতীয়তাবাদ-সহ আধুনিক বিভিন্ন মতবাদের বিস্তার, যেগুলো মিষ্টি মিষ্টি স্লোগানের মাধ্যমে খুব সহজেই মানুষকে আল্লাহর দাসত্ব থেকে বের করে নিয়ে আসছে।

৭. বশীভূত ও মোহগ্রস্তকারী বিস্তৃত এক বিনোদনব্যবস্থা ও সংস্কৃতি, যা মানুষকে প্রবৃত্তির গোলাম বানাচ্ছে এবং তাদের নৈতিকতা আর মানবপ্রকৃতিকে চরমভাবে বিপর্যস্ত করছে।

বই : ইসলাম ও পশ্চিমা সভ্যতা: দুই জীবনদর্শনের সংঘাত
লেখক: আব্দুল্লাহ বিন বশির

অর্ডার করুন আমাদের বুকশপে

21/05/2026

পৃথিবীর দিন রাতের চব্বিশ ঘণ্টার মধ্যে ফজরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মুহাম্মদ স. উম্মতের জন্য এই সময়টার বরকতের দোয়া করেছেন। তিনি এবং সাহাবিরা পরবর্তীতে সালেহীনরা ফজরের সময়টির প্রতি যত্নবান ছিলেন। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা সেই মূল্যবান সময়টি ঘুমিয়ে হেলায় ফেলায় কাটিয়ে দিই।

ফজরের এই বরকতময় সময়টার কথা চিন্তা করে জাতিকে আবারও ফজরময় করে তুলার জন্য সিজদাহ পাবলিকেশন নতুন কিছু নিয়ে এসেছে মর্নিং মেসেজ।

বইটিতে ফজরকে কিভাবে সুন্দর করে উপভোগ করা যায় সে সব বিস্তারিতে বলা হয়েছে। রবের জন্য সিজদাহ, আনুগত্য ও ভালোবাসার সন্নিবেশে জড়ানো ফজরের বার্তা।
নিজের স্কিল, মন-মানসকিতা উন্নতি ও বৃদ্ধির জন্য ফজরের সময়টাতে কাজে লাগানোর মেসেজ।
ইসলামপ্রদত্ত ফজরকেন্দ্রিক প্রোডাক্টিভ লাইফস্টাইলের প্রতি উৎসাহ দেয়া হয়েছে।

ফজরের প্রোডাক্টিভ লাইভ পুরো দিনের কার্যক্রমকে ইতিবাচক পরিবর্তন করতে পারে এমনকি পুরো জীবনের জন্য।

বইয়ের নাম : মর্নিং মেসেজ
লেখক এর নাম : ইখতেখার সিফাত
প্রকাশনী : সিজদাহ পাবলিকেশন

#চেতনা_প্রকাশন

20/05/2026

কার ওপর কুরবানি ওয়াজিব

প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কুরবানি করা ওয়াজিব।

টাকাপয়সা, সোনা-রুপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রুপার

ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকাপয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেসাব হলো, এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রুপা কিংবা টাকাপয়সা, এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব।

বই: কুরবানি নিয়ে যাত প্রশ্ন
লেখক: ডা. শামসুল আরেফিন
মূল্য: ৬০৳ (২৫% ছাড়ে!)

18/05/2026

✨ রাসূলুল্লাহ ﷺ-এর জীবন থেকে শিখুন সফল নেতৃত্বের প্রকৃত সূত্র! ✨

বর্তমান কর্পোরেট বা সামাজিক জীবনে আমরা প্রায়ই একজন আদর্শ লিডার বা নেতার অভাব বোধ করি। কিন্তু আমরা কি জানি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মহানবী হযরত মুহাম্মদ ﷺ কীভাবে একটি সাধারণ সমাজকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী জাতিতে রূপান্তর করেছিলেন?মির্জা ইয়াওয়ার বেইগ-এর অসাধারণ সীরাহ গ্রন্থ 'নবিজীবনে নেতৃত্বের শিক্ষা' বইটি আপনাকে জানাবে রাসূলুল্লাহ ﷺ-এর সেই অনন্য কৌশলগুলো।📖

বইটি থেকে যা জানতে পারবেন:
সংকটে অটল থেকে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।
কর্মীদের মাঝে সংকল্প ও সততার বীজ বোনার কৌশল।
সততা ও দূরদর্শিতার মাধ্যমে মানুষের মন জয় করার আর্ট।

ব্যক্তিগত জীবন, ব্যবসা কিংবা প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার—সবখানেই এই বইটির শিক্ষা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।

🛒 আপনার কপিটি সংগ্রহ করতে এখনই আমাদের ইনবক্স করুন

🚚 সারাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে!

Address

Chowmuhani, Begumganj, Noakhali
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইলম- Online Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category