Noakhali Shoppers

Noakhali Shoppers We do shopping for you from any international Websites like Alibaba, AliExpress, Bangood, Amazon etc.

09/12/2024

আসুন আমরা সবাই প্লাস্টিক পণ্যের ক্রয়/বিক্রয়/ব্যাবহার না করি।
আগে নিজে সচেতন হই।

12/06/2024

কোরবানির পশু জবাই করার দোয়া:
(সর্বশেষে পড়ুন যদি একাধিক ব্যক্তি মিলে কোরবানি করে)

সওয়াব অর্জনের অনন্য আমল পশু কোরবানি। এর মধ্যে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কোরবানি শুরু হয়েছিল হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে। পরবর্তীতে কোরবানির জন্য হযরত ইবরাহিম (আ.) ও তার শিশুপুত্র ইসমাইল (আ.)-এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভুপ্রেমের পাথেয়।

কোরবানি স্বাভাবিক কোনো আমল নয়; বরং এর সঙ্গে মিশে আছে তাৎপর্য। পশু জবাই করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের অফুরন্ত সুযোগ। আজকে আমরা জানবো, কোরবানির পশু জবাই করার দোয়া সম্পর্কে --

কোরবানির পশু কেবলামুখী করে শোয়ানোর পর এ দোয়াটি পাঠ করতে হয়:

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ

উচ্চারণ: ইন্নি ওয়াজ জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা।

অর্থ: নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে সেই মহান সত্তার অভিমুখী হলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্গত নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ—সবই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত। তার কোনো শরিক নেই। আমি এ কাজের জন্য আদিষ্ট হয়েছি। আর আমি আত্মসমর্পণকারীদের একজন। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে, তোমার জন্য। আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে মহান। (আবু দাউদ: ২৭৯৫)

যদি কেউ এ দোয়াটি না পারেন, তবে ছোট্ট এ অংশটুকু পড়া যেতে পারে --

بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر - اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। অর্থ: আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে মহান। হে আল্লাহ, (এই কোরবানির পশু) তোমার পক্ষ থেকে প্রাপ্ত এবং তোমারই জন্য উৎসর্গকৃত।

এ দোয়া পড়ার পর ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বলে পশু জবাই করতে হয়। এর পর এ দোয়া পাঠ করতে হয় —

اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ও খালিলিকা ইবরাহিম। অর্থ: হে আল্লাহ! আমার পক্ষ থেকে এ কোরবানি কবুল করুন, যেমন কবুল করেছিলেন আপনার হাবিব মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আপনার বন্ধু ইবরাহিম (আ.)-এর কোরবানি।

যদি একাধিক ব্যক্তি মিলে কোরবানি করে, তবে ‘মিন্নি’র স্থলে ‘মিন্না’ পাঠ করবে এবং শরিকদের নাম পাঠ করবে। তবে তাদের নাম শুধু নিয়ত করলেই হবে।

জেনে রাখা উচিত, এসব দোয়ার মধ্যে কোরবানির সময় শুধু ‘বিসমিল্লাহ’ বলা ওয়াজিব। ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বলা উত্তম। এর অতিরিক্ত যে কথাগুলো আছে, সেগুলো বলা মোস্তাহাব।

Peace 🫠🤲
18/03/2024

Peace 🫠🤲

Ramzan-Ul-Kareem - Naimaton ka khazeena aur barkaton ka mahina!Sarsabz Fertilizer ki jaanib sey umat-e-muslima aur tumam kissanon ko Ramzan ki khushiyaan aur...

19/01/2024

বর্তমানের বাবা মায়ের অবস্থা।

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।”
সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।
শুরু হলো সর্ব শিক্ষা অভিযান !!
হাতির বাচ্চা স্কুলে এলো।‌ বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।
শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌
"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো। হাতির বাচ্চা ফেল।
- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌
-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।"
হাতি পড়লো মহা চিন্তায়। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।
শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।
হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।
ফার্স্ট সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।
প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।
চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান !!
তারা মেনে নিতে পারলো না।
-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।”
ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।
প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।”
মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।
বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"
মাছ বলে -- "চুপ কর বেয়াদব। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।"
হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।
শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"
হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।"
শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো। তোমার গাছে ওঠা লাগবে না।"
-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।"
-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না। ও মারা যাবে।"
মনে রাখতে হবে,,
*শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।
_সংগৃহীত_

Shout out to my newest followers! Excited to have you onboard!Md. Saiadul Islam, Akramul Haque Hridoy, নাজিমুর রশিদ এডভো...
23/12/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Md. Saiadul Islam, Akramul Haque Hridoy, নাজিমুর রশিদ এডভোকেট, Nur Hossain, Md Nizam Uddin

02/12/2023

Bangladesh 🇧🇩 1st ever test win Against New Zealand 🇳🇿
Congratulations Tigers 🐯

Pure Handloom Katan Gujrati Saree with Blouse Piece For Women 😍Inbox for price.
10/02/2021

Pure Handloom Katan Gujrati Saree with Blouse Piece For Women 😍
Inbox for price.

24/08/2020


Samsung 43" FHD Smart TV (New) Intact
Model : 43N5470 FHD (Official Samsung)
Warranty : 02 Years Panel, 02 Years Service & 01 Year Parts.
Details : https://www.samsung.com/in/tvs/fhdtv-n5470/UA43N5470AUXXL/
Market Price : 50,900/=
My Price : 40,000 (little bit negotiable)
Location : Maijdee, Noakhali
Got call from Samsung today , will get it within the next 2 / 3 days .
Inbox for details

13/04/2020

শুভ নববর্ষ ১৪২৭
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
বাসায় থাকুন, নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে করোনা মুক্ত রাখুন।

13/04/2020

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে!!
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না। পানি আরও গরম হতে থাকে যার ফলে সেই গরম পানিতে পুড়ে একটা সময় সে মারা যায়!!

এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কেন মারা গেছে??

তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি! সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত সঠিক সময় না নেওয়ার কারনে।

ঠিক আমাদের সমাজের লোকদের অবস্থা এই রকম। করোনা ভাইরাস যখন চীনে শুরু হলো আমরা বলতে লাগলাম চীনেই তো আমাদের দেশে তো নয়!
আর যখন দেশে শুরু হলো আমরা বলতে লাগলাম এখনো তো ঢাকায়, আমার এলাকায় তো নয়।
সচেতন হোন। আপনার ঘুমন্ত বিবেক কে জাগ্রত করুন।করোনা আপনার থেকে বেশি দূরে নয়।
কিছু ব্যক্তি আছে বলতে থাকে, ভাগ্যে যা আছে তা হবে!!!!!
তাদের কে আমি বলতে চাই, আপনার মেয়ে কে যখন বিয়ে দেন। বেকার ছেলের নিকট দেন না কেন? মেয়ের কপালে যা আছে তা হবে!

আসুন সবাই মিলে সরকারের সিদ্ধান্ত মেনে বাড়িতে অবস্থান করি।নিজে ভালো থাকি, পরিবারের অন্য সদস্যদের ভালো রাখি।আর মহান আল্লাহর নিকট সকলের সুস্থ্যতা কামনা করি।

Address

Maijdee Court
Noakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Shoppers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share