10/09/2024
পেজে একেবারেই অনিয়মিত হয়ে গেছি। কত কী ঘটে যায়, যাচ্ছে, আমার জীবনটা স্বাভাবিক থেকেও আর আগের মতো নেই। আইয়ুব বাচ্চুর গানের মতো হয়ে গেছে " দেখোনা কেউ হাসি শেষে নিরবতা "। শেষ কী পোস্ট দিয়েছিলাম খুঁজতে গিয়ে দেখি সেখানেও আমার মা লাইক দিয়েছিলো। আমার মা আর নেই!
দু মাসের বেশি হয়ে গেল, মা নেই। আগের মতো আর কিছুই কখনো হবে না। জানি না সামনে কী হবে! মায়ের জন্য দোয়ার দরখাস্ত রইল।
ছবিতে দূরে হুইল চেয়ারে মা বসে আছে। বাড়ি ছেড়ে আসার সময় এভাবেই বিদায় দিতো আমার মা.........