11/06/2023
প্রিয়
তুমি আমাকে তোমায় কাছে রাখতে বলেছিলে। তুমি কি এখন আগের মত আছো ? তুমি এখনো ক্লাশের ফাকে জানালা দিয়ে আকাশের দিকে তাকাও? আনমনে পাখির উড়াউরি দেখ আগের মতো? তুমি ছেড়ে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো। আমার মত দেখতে অসুন্দর এর সাথে কে থাকে। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার রাস্তা দিয়ে হাটা, আবার সেই উত্তরা গণভবন, উত্তরা মার্কেট, লালবাজার, বনলতা স্কুল রাণীভবানী চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন আমি নেই। অপমান করে তাড়িয়ে দিলে প্রতিবাদ করতে পারোনি।
আচ্ছা, তোমার সেই প্রেমিকটির খবর কি, দীর্ঘ দিন প্রেম করেছিলে তার সাথে? তার উদ্দেশ্যে তোমার হাতে বকুল ফুলের সৌরভ নিয়ে প্রেমে মশগুল হওয়া দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালক ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু'জন জন্মেছি দু'জনের জন্য। যেদিন আমি চলে যাওয়ার পর তুমি বিয়ে করে নিলে, আমার খুব দম বন্ধ লাগছিলো। পুরো শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি গ্রাম ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম । আমার ঘরে তোমার দেওয়া গেন্জ্ঞি আর তোমার মানিব্যাগের সাথে তোমার ছবি হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ হলো অনেক দিনের। এতো সময় পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছ ! সেদিন আমি টের পেয়েছি।
আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন বেসরকারী কলেজে তোমার চাকুরির জন্য আমি কষ্টকরেছি। আমি না হয় তোমার বন্ধু নই, আমাকে ছেড়ে চলে গিয়েছো। যারা এখন তোমায় এতো ভালোবাসে,, তোমার পায়ের সেই অবস্থায় কোথায় ছিলো তারা?
আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো সবাইকে ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো।, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়।
দুর আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও চিঠি চাইতে প্রতিদিন। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক'দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
ইতি,
দুর আকাশ
আমাকে একটা নামে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ দিকে তাকিয়ে সে নাম বলে জোরে ডাক দাও।