মিরেলা-Mirela

Call

মিরেলা-Mirela এইখানে আমাদের Tradition অর্থাৎ আমাদের ঐতিহ্য কে মাথায় রেখে হইচই করে কিছু ভাল লাগা ছড়িয়ে দিতে চাই!!!

হ্যালো! কেমন আছেন সবাই?গত ১০ অক্টোবর ছিল প্রিয় মিরেলা-Mirela -র জন্মদিন। দেখতে দেখতে মিরেলার ৪ বছর পূর্ণ হয়ে গেল। আলহামদ...
10/10/2026

হ্যালো! কেমন আছেন সবাই?

গত ১০ অক্টোবর ছিল প্রিয় মিরেলা-Mirela -র জন্মদিন। দেখতে দেখতে মিরেলার ৪ বছর পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া—তিনি আমাকে নিজের একটা স্বপ্ন নিয়ে এতটা পথ চলার সুযোগ দিয়েছেন।
মিরেলা আমার কাছে শুধু একটা জুয়েলারি পেইজ না। এটা আমার ভালোবাসার জায়গা!
মিরেলার এই চার বছরের পথচলা একদম সহজ ছিল না। পেইজটা শুরু করার পর এইচএসসি, অ্যাডমিশন, সেকেন্ড টাইম অ্যাডমিশন—জীবনের অনেক কিছু একসঙ্গে সামলাতে হয়েছে। পড়াশোনা, চাকরি, টিউশন—সবকিছুর মাঝেও মিরেলাকে সময় দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় চাইলেও পারিনি, অনেক কিছু পরিকল্পনা অনুযায়ী করা হয়নি। তবুও মিরেলাকে কখনো মন থেকে দূরে রাখতে পারিনি।
আপনারা মিরেলার পেইজে সুন্দর সুন্দর প্রোডাক্টের ছবি দেখেন। কিন্তু সেই ছবিগুলোর পেছনের ছোট ছোট চেষ্টাগুলো হয়তো দেখেন না। কখনো নিজেই লাইট ধরে ছবি তোলা, ভালো একটা ছবি পাওয়ার জন্য বারবার চেষ্টা করা, নিজের ব্যস্ততার মাঝেও মিরেলার জন্য সময় বের করা—এভাবেই চলেছে মিরেলার পথচলা। সবকিছু হয়তো একদম নিখুঁতভাবে করতে পারিনি, কিন্তু নিজের জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি।❤️

আমি জানি, মিরেলা এখনো আমার স্বপ্নের সেই জায়গায় পৌঁছাতে পারেনি—যে জায়গাটাকে আমি মনে মনে কল্পনা করি, যে জায়গায় একদিন তাকে দেখতে চাই। তবে এই অপূর্ণতাগুলো আমাকে থামিয়ে দেয় না; বরং আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। মিরেলাকে ঘিরে এখনো অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা বাকি। তাই এবার তাকে আরও সময় দিতে চাই, আরও যত্ন আর ভালোবাসা দিয়ে গুছিয়ে নিতে চাই। আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রেখে মিরেলার মাধ্যমে আরও সুন্দর, আরও মানসম্মত কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। হয়তো পথটা ধীরে এগোবে, কিন্তু প্রতিটি পদক্ষেপ হবে আন্তরিকতা, পরিশ্রম আর ভালোবাসায় ভরা।❤️

আমি কখনোই নিজেকে একজন নিখুঁত উদ্যোক্তা মনে করি না। আমি এখনো শিখছি, ভুল করছি, আবার সেই ভুল থেকে শেখার চেষ্টা করছি। তবে একটা বিষয় সবসময় মাথায় রাখি—আমি নিজে যে জিনিস কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করব না, সেটা শুধু বিক্রির জন্য আমার কাস্টমারদের দিতে চাই না। লাভ-ক্ষতির হিসাব অবশ্যই আছে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আপনাদের সন্তুষ্টি আর বিশ্বাস।
আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটির দিকে ফোকাস করতে। কারণ আমার কাছে শুধু একটা অর্ডার পাওয়া গুরুত্বপূর্ণ না, বরং সেই অর্ডার পাওয়ার পর কাস্টমার কতটা খুশি হলেন, পণ্যটা তাঁর পছন্দ হলো কি না, তিনি আবার মিরেলা থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন কি না—এসবও সমান গুরুত্বপূর্ণ। আমি চাই, মিরেলা থেকে কেনাকাটা করে আপনারা যেন মনে করেন, আপনাদের বিশ্বাসের সঠিক মূল্য পেয়েছেন।❣️
মিরেলার এই চার বছরে যারা পাশে ছিলেন, যারা অর্ডার করেছেন, বারবার ফিরে এসেছেন, অন্যদের মিরেলার কথা বলেছেন কিংবা কোনো অর্ডার না করেও পেইজটাকে ভালোবেসেছেন—আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমাদের নতুন করে কাজ করার সাহস দেয়। অনেক অ্যাকটিভ পেইজের ভিড়েও মিরেলা যে এত মানুষের ভালোবাসা পেয়েছে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া।❣️
আজ মিরেলার জন্মদিনে নিজের কাছেও একটা প্রতিশ্রুতি রাখতে চাই—এবার নিজের স্বপ্নটাকে আরও একটু গুরুত্ব দেব, আরও মন দিয়ে কাজ করব এবং মিরেলাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা নিয়ে একদিন সত্যিই গর্ব করতে পারব।❤️
সর্বশেষ আমি আরো একজনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সে হলো Muhibul Alam! ধন্যবাদ তোমাকে মুহিব, এই মিরেলাতে যদি আমি ২০% ইফোর্ট দিয়ে থাকি তোমার ইফোর্ট ৮০%। যখন আমি একেবারেই হাল ছেড়ে দিয়েছি, তুমিই তখন হাল ধরেছো। মিরেলার প্রতিটা ডেলিভারি থেকে শুরু করে অফলাইনে পুরো স্টল এখন তুমি একাই সামলাও। তুমি না থাকলে আজ মিরেলার অস্তিত্বই থাকতো না।

সবশেষে মিরেলা কে আবারো জন্মদিনের শুভেচ্ছা জানায়, সাথে আমার প্রতিটা কাস্টমারের প্রতিও কৃতজ্ঞতা জানায়, আপনাদের সাপোর্ট ছাড়া আজ এতো সুন্দরভাবে পথচলা অসম্ভব ছিলো। ❤️

A New Chapter of Mirela Begins! ✨Mirela is more than jewellery — it’s about creativity, new experiences, and bringing pe...
09/10/2026

A New Chapter of Mirela Begins! ✨

Mirela is more than jewellery — it’s about creativity, new experiences, and bringing people together. ❤️

Introducing MUKHE NAO a new venture and a special part of the Mirela family! 🥪🍗

To celebrate the Grand Opening of Mukhe Nao, we’re bringing you a special treat! 🎉

🥳 GRAND OPENING OFFER!

Enjoy 5% DISCOUNT on orders of BDT 100 or more at MUKHE NAO! 💝

The love of Mirela, now served with a taste of something delicious!

Come celebrate our new journey and be a part of the excitement❤️

মিরেলা-Mirela presents — MUKHE NAO ❤️

এগুলো আমাদের সব চাইতে ডিমান্ডিং এবং একদম রিজেনেবল এর অরিজিনাল পিতল সেট এর ডিজাইন✨শুভ রাত্রি ❤️ #মিরেলা
06/10/2026

এগুলো আমাদের সব চাইতে ডিমান্ডিং এবং একদম রিজেনেবল এর অরিজিনাল পিতল সেট এর ডিজাইন✨
শুভ রাত্রি ❤️
#মিরেলা

পূজার আগে পেইজ থেকে আপনারা কি উপহার চান? 🥰 কোনো ডিস্কাউন্ট অথবা কনটেস্ট? ❤️  #মিরেলা
06/10/2026

পূজার আগে পেইজ থেকে আপনারা কি উপহার চান? 🥰 কোনো ডিস্কাউন্ট অথবা কনটেস্ট? ❤️

#মিরেলা

27/09/2026

আজকে শুধুই ধামাকা, বাকিটা লাইভ এ দেখে নিতে হবে🤭

27/09/2026

আজকে শুধুই ধামাকা, বাকিটা লাইভ এ দেখে নিতে জবে🤭

মিরেলার কোন বিষয় টি আপনাদের খারাপ লাগে বা মনে হয় আরেকটু পরিবর্তন করা উচিৎ? আজ লাইভ রাত ১০:৩০ মিনিটে ✨কোনো প্রশ্ন থাকলে ব...
27/09/2026

মিরেলার কোন বিষয় টি আপনাদের খারাপ লাগে বা মনে হয় আরেকটু পরিবর্তন করা উচিৎ?

আজ লাইভ রাত ১০:৩০ মিনিটে ✨
কোনো প্রশ্ন থাকলে বা কনফিউশান থাকলে কমেন্টে জানাতে পারেন লাইভে উত্তর দেওয়া হবে ☺️

কি অবস্থা সকলের? কে কোথায় থেকে আমাদের পেইজ ফলো করছেন?🥰  #মিরেলা
17/09/2026

কি অবস্থা সকলের?
কে কোথায় থেকে আমাদের পেইজ ফলো করছেন?🥰

#মিরেলা

পিতল❤️
15/09/2026

পিতল❤️

Address

Rajshahi

Telephone

+8801795968132

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিরেলা-Mirela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share