25/09/2026
• বই কেনার জন্য বাজেটে বরাদ্দ আছে কি?
জ্বী না। আমি জাতীয় বাজেটের কথা বলছি না।
আমি বলছি আপনার ব্যক্তিগত বাজেটের কথা। ব্যক্তিগত প্রয়োজন বা সাংসারিক প্রয়োজন মেটাতে অলিখিত বা লিখিত যেভাবেই হোক
বাজেট সবারই থাকে।
মাসে মোট আয় কত, সেখান থেকে বাসা ভাড়া কত, খাওয়া খরচ কত, বাচ্চার স্কুল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল বিল ইত্যাদি শত খাতে
আপনার বাজেট বরাদ্দ আছে।
কিন্তু বই কেনার জন্য
আপনার মাসিক ইনকাম থেকে বরাদ্দ কত?
হ্যা, আমি জানতে চাচ্ছি,
আপনি প্রতি মাসে কত টাকার বই কেনেন?
নিয়ম করে কেনেন। বাজেট করে কেনেন।
না, আমি ফেব্রুয়ারি মাসের মৌসুমী ক্রেতাদের
বই কেনার কথা বলছি না।
আমি বলছি সারাবছর বই কেনার কথা।
কত বরাদ্দ আপনার? ১০০, ২০০, ৫০০, ১০০০,
২০০০, ৫ কিংবা ১০ হাজার? কত?
না, আমার ইনবক্সে বা কমেন্ট বক্সেও
জানানোর দরকার নাই।
এই সংখ্যাটা প্লাকার্ডে লিখে জিপিও-এর মোড়ে
কিংবা জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে
জানাতে বলিনি। আমি শুধু বলতে চেয়েছি,
আপনার আদৌ বই কেনার জন্য
মাসিক বাজেট আছে কিনা?
থাকলে কত তা চাইলে কমেন্টে জানাতে পারেন অন্যকে উৎসাহ দেবার জন্য। না জানাতে চাইলে নাই।
কিন্তু যদি সত্যিসত্যি আমার আশংকা সত্যি হয়
অর্থাৎ বই কেনার জন্য
আপনার পৃথক বাজেট বরাদ্দ না থাকে
তাহলে আজই বরাদ্দ করুন আগামী মাসের জন্য।
খুব কষ্ট হবে? মনে হচ্ছে কষ্ট হবে। আসলে কষ্ট হবে না। চেষ্টা করেই দেখুন না! প্লিজ...
আপনাকে বলছি না, আপনার সামর্থের বাইরে গিয়ে প্রতি মাসে ৫ হাজার টাকার বই কিনুন।
কিন্তু আমি বলছি, আপনি আপনার সামর্থ অনুযায়ী কিছু টাকা বরাদ্দ রাখুন। হোক ৫০০ টাকা।
আরও কমও হতে পারে।
তবুও বইয়ের জন্য কিছু থাকুক। অন্তত ১০০ টাকা!
— শাহাদাৎ হুসাইন খান ফয়সাল রহিমাহুল্লাহ