Needs

Needs All prices are approximate. Products will be delivered at current store/body price. For any changes, Needs | Needed For Life

19/02/2024

Coming soon....

22/10/2020

Good morning.have a good day.

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজ থেকে অনলাইন কেনাকাটায় সতর্কতামূলক বিজ্ঞপ্তিটি শেয়ার করা হয়েছে।ইকমার্স ব্যবসার প্রাণ ক্রেত...
16/10/2020

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজ থেকে অনলাইন কেনাকাটায় সতর্কতামূলক বিজ্ঞপ্তিটি শেয়ার করা হয়েছে।

ইকমার্স ব্যবসার প্রাণ ক্রেতা সাধারণ, একজন প্রতারিত হলে তিনি শুধু সেই প্রতিষ্ঠানকেই ত্যাগ করেন না বরং আরো যারা বিক্রেতা আছেন তাদেরকেও স্বন্দেহ করেন, সম্পূর্ণ ইন্ডাস্ট্রির উপরেই বিরুপ মনভাব প্রকাশ করেন। আর স্বাভাবিকভাবেই নেগেটিভ জিনিসগুলো ছড়ায় বেশি, ফলে আরো আরো সম্ভাবনামত অনলাইন ক্রেতাও এই ধরণের অনাস্থা প্রকাশ করেন, নির্ভরতার সাথে কেনাকাটা করতে সাহস পান না।

তাই ক্রেতাদের স্বার্থেই বিক্রেতাদের সচেতন হতে হবে, ক্রেতাদের সচেতন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে কেনাবেচা করা একটি ভাল সমাধান। ক্রেতা যখন ওয়েবসাইট থেকে পণ্য কিনেন তখন খুব সহজেই দুটি ব্যাপারে মুটামুটি নিশ্চিত হতে পারেন।

১। বিক্রেতার ওয়েবসাইট (বিশেষ করে পেমেন্ট গেইটওয়ে সহ) থাকা মানেই এটি তার একটি বাড়তি বিনিয়োগ, ফেসবুকের একটি পেইজের চেয়ে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করলে খুব স্বাভাবিকভাবেই বিক্রেতার সিরিয়াসনেস এবং পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর পেমেন্ট গেইটওয়ে থাকলে তো কথাই নেই! কারণ পেমেন্ট গেইটওয়ে প্রোভাইডাররা ব্যবসার ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি ভেরিফাই করেই লাইসেন্স দেয়। ফলে ফেসবুকের বিক্রেতার থেকে নির্ভরতার দিক থেকে খুব সহজেই আলাদা করা যায়।

২। ক্রেতা যদি ব্যবসার টার্মস এবং পলিসি জেনে বুঝে অনলাইন পেমেন্ট করেন (পেমেন্ট গেইটওয়ের মাধ্যমে, ব্যক্তিগত বিকাশ/রকেটের মাধ্যমে না) তাহলেও তিনি নিশ্চিত থাকতে পারেন। কারণ যে কোন প্রতারণার ঘটনা ঘটলে ক্রেতা নিজের ব্যাংকে বা পেমেন্ট গেইটওয়ের কাছে চার্জ ব্যাক রিকোয়েস্ট করতে পারেন। তখন পেমেন্ট প্রোভাইডারই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে, বিক্রেতাকে জবাবদিহি করতে হবে এবং ক্রেতার অর্থ সুরক্ষিত হবে।

বাস্তবতা হলো ক্রেতা বিক্রেতা উভয়েই এই দুই ব্যাপারে সম্পূর্ণ সচেতন নন, সেজন্য এখনো ওয়েবসাইটের মাধ্যমে কেনাবেচা কম, অনলাইন পেমেন্টের অবস্থা তো আরো খারাপ। বিক্রেতারা নিজেদের বৃহত্তর এবং দীর্ঘমেয়াদী স্বার্থে সচেতন হোন, ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করুন, অনলাইন বেচাকেনায় ব্যক্তিগত বিকাশে লেনদেন পরিহার করুন, ক্রেতাদেরও সচেতন করুন। তাহলেই আস্তে আস্তে অনলাইন ব্যবসায় প্রতারণার ঘটনাগুলো অনেকাংশে কমে যাবে আশা করা যায়।

এই ব্যাপারে অনলাইন ক্রেতা বা বিক্রেতা হিসেবে আপনাদের অভিমত জানতে চাই। এক্ষেত্রে সলিউশন প্রোভাইডাররাও কিভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারি সে ব্যাপারেও সাজেশন থাকলে জানাতে পারেন।

Address

Rampura
Rampura
1219

Telephone

+8801610701970

Website

Alerts

Be the first to know and let us send you an email when Needs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Needs:

Share