Markazun Nur Girls Madrasah

Markazun Nur Girls Madrasah مَدْرَسَةُ مَرْكَزُ النُّوْرِ لِلْبَنَاتِ

31/07/2026

🌿📢 পরীক্ষা সমাপ্তি ও ছুটির বিজ্ঞপ্তি 📢🌿

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আলহামদুলিল্লাহ, মারকাজুন নূর বালিকা মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এতদ্বারা জানানো যাচ্ছে যে, আজ থেকে মাদ্রাসার ছুটি শুরু হলো। ছুটি শেষে নির্ধারিত তারিখে (৭ই আগস্ট ২০২৬) সকল শিক্ষার্থীকে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য আহবান করা যাচ্ছে।

ছুটিকালীন সময়ে করণীয়:

নিয়মিত কুরআন তিলাওয়াত করা।

প্রতিদিনের পাঠ পুনরাবৃত্তি করা।

পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা।

পিতা-মাতার আনুগত্য ও উত্তম আচরণ বজায় রাখা।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে সুস্থ, নিরাপদ ও ইলমে বরকত দান করুন। আমীন।

— কর্তৃপক্ষ

মারকাজুন নূর বালিকা মাদ্রাসা

📢 পরীক্ষার রুটিন প্রকাশিত 📚আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,আলহামদুলিল্লাহ! ...
23/07/2026

📢 পরীক্ষার রুটিন প্রকাশিত 📚

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,

আলহামদুলিল্লাহ! মারকাজুন নূর বালিকা মাদরাসার আসন্ন প্রথম সাময়িক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

📝 সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

✅ পরীক্ষার পূর্বে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো।
✅ সময়মতো পরীক্ষার হলে উপস্থিত হও।
✅ মাদরাসার শৃঙ্খলা ও পরীক্ষার সকল নিয়ম মেনে চলবে।

🤲 মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি যেন সকল শিক্ষার্থীকে ইলমে নাফে অর্জন এবং পরীক্ষায় সর্বোত্তম ফলাফল করার তাওফীক দান করেন। আমীন।

হাফেজ মাওলানা Rakibul Islam
প্রতিষ্ঠাতা পরিচালক
মারকাজুন নূর বালিকা মাদরাসা
শিমুলতলী (ফায়ার সার্ভিস রোড) পীরগাছা, রংপুর।

28/06/2026

জেনারেল লাইনে পড়াশোনা করার দ্বারা সার্টিফিকেট কাজে লাগুক বা না লাগুক আমার পড়াগুলো অন্তত কাজে লাগছে ৷

কওমী মাদরাসাগুলোতে মিযান জামাতের পর আর কোন অংক ইংরেজী নেই৷ আমি নিজে পাইনি ৷ মিযান জামাতে অন্যান্য বিষয়ের সাথে জেনারেলের ইংরেজী আর বাংলা ছিল ৷ নাহবেমীর জামাতে গিয়ে শুধু বাংলা ৷

বর্তমান যামানার জন্য কেবল এইটুকু বেসিক যথেষ্ট নয় বলে আমার মনে হয়৷ যার ফলে কওমী পড়ুয়া অধিকাংশ মেয়েরা অংক ইংরেজীকে জমের মত ভয় পায় ৷

ঠিক এ কারণে অনেক জায়গায় তাদের ছোট করে দেখা হয় কিংবা নিজেরা ই ছোট হয়ে থাকে ৷

আমাদের মাদরাসায় দাওরা জামাত পর্যন্ত আমরা অন্তত দশম শ্রেণী পর্যন্ত বাংলা, অংক, ইংরেজী রেখেছি ৷ এই বিষয়গুলো পড়ানোর জন্য যোগ্য টিচারও রেখেছি ৷

পাশাপাশি হাইয়্যাতুল উলয়ার পর কেউ চাইলে দাখিল আলিম পর্যায়ক্রমে পরীক্ষা যেন দিতে পারে সার্টিফিকেট নিতে পারে যেন ভবিষ্যতে কোন প্রয়োজনে কাজে লাগে সেইরকম একটা ব্যবস্থাও রেখেছি ৷ তবে এটা সম্পূর্ণ ইচ্ছাধীন।

এটা বহু গবেষণা করেই করা ৷ যার ফলে বাস্তবায়ন করতে কিছুটা সময়ও লেগেছে৷ আমাদের এদিকের গার্ডিয়ানগুলো খুব একটা সচেতন নয় যার ফলে চাইলেও অনেক কিছু করতে পারি না ৷

তাদের অধিকাংশই কেবল মেয়ে কোনরকমে নামায কালাম শিখবে কদিন পর বিয়ে দিয়ে দিবে ব্যস এরকম চিন্তা লালন করে ৷

কিন্তু একটা মেয়ে সুশিক্ষিত হওয়া যে কতটা জরুরী তা বাস্তবতায় প্রবেশ করলেই বোঝা যায় ৷

জেনারেলে পড়ার কারণে আমার একটা সুবিধা হলো ছাত্রীদের যেকোন ইংরেজী বা গনিতের সলিউশনটা করে দিতে পারি ৷

ওরা অনেক সময় আমার কাছেও সলিউশন নিতে আসতে ভয় পায়।

মানে এটা যেন সবার মাথায় সেট হয়ে গেছে যে, কওমীতে পড়লে এত বড় বড় বীজগনিত পাটিগনিত ইংরেজীর এত এত প্যাচানো পড়া এসব পারা যায় না ৷

আলেমা আপুদের কাছে এগুলো নিয়ে গেলে বলে আমরা এগুলো পড়িনি পারি না ব্যস ৷

একজন কওমীয়ান হিসেবে আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগে ৷ বিশাল বড় বড় কিতাবের ইবারত যবর যের ছাড়া পড়ে ফেলা যায় কিন্তু ইংরেজীতে একটা বড় শব্দ বা বাক্য পড়তে গেলে কষ্ট হয়ে যায় ৷

আমি মনে করি খুব বেশি না অন্তত এইটুকু জানা বা শেখা জরুরী যতটুকু হলে অন্যের নিকট ছোট হতে হবে না হীনমন্যতায় ভুগতে হবেনা বা নিজের বেসিক দূর্বল বলে জীবনের অনেক ধাপ থেকে পিছিয়ে পড়তে হবে না ৷ কিছু করি বা না করি শিখে রাখলে সমস্যা কী ?

মাদরাসার এই ট্যাবুটা ভাঙ্গা যায়না কি? আমাদের কওমী বোর্ডের উদ্যোগে এই বিষয়গুলো পরিবর্তন/পরিবর্ধন করা যায়না কি?

কুরআন হাদীস ফিকহ আরবী ভাষা সাহিত্য সবকিছু অবশ্যই থাকবে এগুলো তো ফরয ইলম পাশাপাশি দুনিয়াবী ইলমেও কিছুটা পারদর্শীতা থাকলে চলার পথটা আরো সহজ হত না ?

কওমী মাদরাসার ছাত্রীরা স্কুল কলেজের মত প্রাইভেট পড়ে না ৷ যারা খুব বড়লোক তারা হয়ত পড়ে ৷

মাদরাসায় যা পড়ায় তা ই তাদের পুঁজি ৷ তাই আমরা চেষ্টা করি আমাদের সেরাটা দিয়ে তাদের গড়ে তুলতে ৷ ভয়কে জয় করতে ৷
সার্টিফিকেট কাজে লাগুক বা না লাগুক শিক্ষাটা যেন নিজের ও অন্যের উপকার বয়ে আনে ৷ শিক্ষার গুন কালে কালে থাকে ৷ শিক্ষার আলো যেন সবার জীবনে দ্যুতি ছড়ায় সেই চেষ্টা ও ফিকির করি ৷

30/04/2026

আলহামদুলিল্লাহ Markazun Nur Girls Madrasah মাত্রই শাওয়াল/এপ্রিল থেকে শুরু করে সফলভাবে একমাস পরিপূর্ণ করলো।

আল্লাহ তায়ালার লাখো কোটি শুকরিয়া যে, মহান রব্বুল ইজ্জত প্রতিষ্ঠান শুরুর মাত্র এক মাসের মাথায় ৩০+ শিক্ষার্থী দিয়েছেন। অত্র প্রতিষ্ঠানে ৪ জন শিক্ষিকা ও একজন শিক্ষক/পরিচালক দায়িত্ব পালন করছেন।

এই মুহুর্তে আমাদের প্রতিষ্ঠানে নিন্মলিখিত বিভাগ গুলো এক্টিভ/চালু আছে:

° নূরানী বিভাগ
° হিফজ বিভাগ
° কিতাব বিভাগ → উর্দু, মিজান, নাহুমীর, হেদায়াতুন্নাহু
° জেনারেল বিভাগ → ১ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত

এই বিভাগ গুলোতে এখনও কেউ ভর্তি হতে ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন আমাদের মাদ্রাসার অফিসে।

যোগাযোগ এর ঠিকানা:
মারকাজুন নূর বালিকা মাদ্রাসা
শিমুলতলী, (ফায়ার সার্ভিস) পীরগাছা, রংপুর
📞 01756-116280 , 01932680870

ফিরে দেখা রমজান ২০২৬ 😊😊 মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতারের সামান্য আয়োজন। ▶️ একাডেমিক ক্লাস সমূহ: ✅ নূরানী বিভাগ ✅ নাজ...
09/04/2026

ফিরে দেখা রমজান ২০২৬ 😊😊
মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতারের সামান্য আয়োজন।

▶️ একাডেমিক ক্লাস সমূহ:
✅ নূরানী বিভাগ
✅ নাজেরা/প্রি-হিফজ বিভাগ
✅ হিফজুল কুরআন বিভাগ
✅ হিফজ শুনানি বিভাগ
✅ কিতাব বিভাগ (উর্দু হতে দাওরা হাদীস পর্যন্ত)
✅ জেনারেল বিভাগ (প্লে-গ্রুপ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত)

▶️ ট্রেনিং কোর্স সমূহ:
✅ নূরানী মুয়াল্লিমা ট্রেনিং কোর্স (সারা বছর চলমান)
✅ হুফফাজুল কুরআন ট্রেনিং কোর্স (সারা বছর চলমান)
✅ নাহু-সরফ ট্রেনিং কোর্স (সারা বছর চলমান)

ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মারকাজুন নূর বালিকা মাদ্রাসায়।

📞 01756-116280 | 01932-680870

📢 একটি জরুরি বিজ্ঞপ্তিআর নয় রংপুর, এখন থেকে পীরগাছায় হবে🌟 নূরানী মুয়াল্লিমাহ, হুফফাজুল কুরআন ও নাহু-সরফ ট্রেনিং কোর্স 🌟ই...
07/04/2026

📢 একটি জরুরি বিজ্ঞপ্তি
আর নয় রংপুর, এখন থেকে পীরগাছায় হবে

🌟 নূরানী মুয়াল্লিমাহ, হুফফাজুল কুরআন ও নাহু-সরফ ট্রেনিং কোর্স 🌟

ইসলামি শিক্ষার প্রসারে অগ্রণী প্রতিষ্ঠান
🕌 মারকাজুন নূর বালিকা মাদ্রাসা
এর তত্ত্বাবধানে পবিত্র কুরআন ও আরবি শিক্ষায় আগ্রহী বোনদের জন্য চালু করা হয়েছে—

📘 ১ মাসব্যাপী নূরানী ট্রেনিং কোর্স
🔹 কোর্স ফি: ৬,০০০/- টাকা

নূরানী ট্রেনিং কোর্সের বৈশিষ্ট্য:
✔ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণ
✔ কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান
✔ কুরআন সহিহ ও শুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন
✔ ক্বিরআত, মাখরাজ ও তাজবিদের উপর বিশেষ গুরুত্ব

📘 হুফফাজ ট্রেনিং কোর্স
🔹 কোর্স ফি: ৬,০০০/- টাকা

নূরানী ট্রেনিং কোর্সের বৈশিষ্ট্য:
✔ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণ
✔ কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান
✔ কুরআন সহিহ ও শুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন
✔ ক্বিরআত, মাখরাজ ও তাজবিদের উপর বিশেষ গুরুত্ব

📗 নাহু-সরফ কোর্স
🔹 কোর্স ফি: ৪,০০০/- টাকা

নাহু-সরফ কোর্সের বৈশিষ্ট্য:
✔ সহজ ও সাবলীল পদ্ধতিতে আরবি ব্যাকরণ শিক্ষা
✔ কুরআন ও হাদিস বুঝার যোগ্যতা অর্জন
✔ মাদ্রাসা শিক্ষিকাদের জন্য বিশেষ উপযোগী

🗓 ট্রেনিং শুরু:
১১ই এপ্রিল থেকে ১০ই মে পর্যন্ত।

📍 স্থান: শিমুলতলী (ফায়ার সার্ভিস রোড), পীরগাছা, রংপুর

📞 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
Rakibul Islam
প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুন নূর বালিকা মাদ্রাসা
📱 ০১৭৫৬-১১৬২৮০
📱 ০১৯৩২-৬৮০৮৭০

📝 বিঃ দ্রঃ মারকাজুন নূর বালিকা মাদ্রাসায় নূরানী বিভাগ থেকে দাওরা হাদিস পর্যন্ত প্রতিটি বিভাগে ভর্তি চলছে।

* উন্নত মানের নূরানী - নাজেরা বিভাগ
* আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ
* জেনারেল ও কিতাবের সমন্বয়ে গঠিত ব্যতিক্রমধর্মী কিতাব বিভাগ।
* কিতাব বিভাগ: উর্দু জামাত থেকে দাওরা হাদীস পর্যন্ত।
* জেনারেল বিভাগ: ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত।

আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন মারকাজুন নূর বালিকা মাদ্রাসায়।

Markazun Nur Girls Madrasah

29/03/2026

মারকাজুন নূর বালিকা মাদ্রাসার ভর্তির কার্যক্রম ২৮ মার্চ, শনিবার থেকেই শুরু হয়ে গেছে।

আপনার সন্তানকে নিয়ে চলে আসুন আমাদের মাদ্রাসার অফিস কক্ষে।

📢 ভর্তির বিজ্ঞপ্তি! মারকাজুন নূর বালিকা মাদ্রাসায় ২০২৬/২৭ শিক্ষাবর্ষে নিম্নোক্ত বিভাগ সমূহে ভর্তি চলছেঃ🔹 নূরানী 🔹 নাজেরা...
26/03/2026

📢 ভর্তির বিজ্ঞপ্তি!

মারকাজুন নূর বালিকা মাদ্রাসায় ২০২৬/২৭ শিক্ষাবর্ষে নিম্নোক্ত বিভাগ সমূহে ভর্তি চলছেঃ

🔹 নূরানী
🔹 নাজেরা
🔹 হিফজ
🔹 কিতাব (উর্দু জামায়াত থেকে দাওরা হাদিস পর্যন্ত)
🔹 জেনারেল (১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত)
🔹 বয়স্ক বিভাগ (যে কোনো বয়সী/পেশার মেয়ে/মহিলা কুরআন/হাদীস, প্রয়োজনীয় মাসয়ালা/মাসায়িল শিখতে পারবেন)

👉 এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসঃ

🔹 চার ভাষায় হাতের লেখা শিক্ষা দান (১০ প্রকার)
🔹 আরবি, বাংলা, ইংরেজি, উর্দু স্পোকেন ক্লাস
🔹 সমসাময়িক সাধারণ জ্ঞ্যানের এক্সট্রা ক্লাস
🔹 একজন মেয়ের পারিবারিক/সাংসারিক কাজকর্মে দক্ষতা অর্জন

👉 প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ট্রেনিং কোর্স সমূহ:

🔹 নূরানী মুয়াল্লিমা ট্রেনিং কোর্স
🔹 হুফফাজুল কুরআন ট্রেনিং কোর্স
🔹 নাহু-সরফ ট্রেনিং কোর্স

📅 ভর্তি ও ক্লাস শুরু: ৮ শাওয়াল ১৪৪৭, ২৮ মার্চ ২০২৬, শনিবার থেকে।

👉 বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

📞 01756-116280, 01932-680870
📧 Email: [email protected]

23/03/2026

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!

🎓 মারকাজুন নূর বালিকা মাদ্রাসা
শিমুলতলী (ফায়ার সার্ভিস রোড), পীরগাছা, রংপুর
(স্থাপিত: ২০২৫ খ্রি.)
সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আমাদের মাদ্রাসায় নিম্নোক্ত বিভাগসমূহে ২০২৬/২৭ (রমজান/শাওয়াল ১৪৪৭ হিজরি) শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে—

📚 বিভাগসমূহ:
✅ আদর্শ নূরানী বিভাগ
✅ মান সম্মত নাজেরা বিভাগ
✅ আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ
✅ কিতাব বিভাগ (উর্দু জামায়াত থেকে দাওরা হাদিস পর্যন্ত)
✅ জেনারেল বিভাগ (১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত)
✅ স্পোকেন ক্লাস (আরবি, বাংলা, ইংরেজি, উর্দু)
📣 একমাত্র আমরাই দিচ্ছি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি পরিপূর্ণ জেনারেল শিক্ষার নিশ্চয়তা, আপনার সন্তান এখান থেকেই দাওরা হাদীস + দাখিল/এসএসসি একসাথে পড়তে ও পরীক্ষা দিতে পারবে।

📚 প্রতিষ্ঠান থেকে পরিচালিত ট্রেনিং কোর্সসমূহ:
✅ নূরানী মুয়াল্লিমা ট্রেনিং কোর্স (পুরো বছর ট্রেনিং চলমান রয়েছে)
✅ হুফফাজুল কুরআন ট্রেনিং কোর্স (পুরো বছর ট্রেনিং চলমান রয়েছে)
✅ নাহু-সরফ ট্রেনিং কোর্স (পুরো বছর ট্রেনিং চলমান রয়েছে)
✅ বয়স্ক বিভাগ (জেনারেল শিক্ষিত চাকুরীজিবি/গৃহিণী যে কোনো বয়সের মহিলা/মেয়েরা সুবিধামতো পড়তে/কুরআন শিক্ষা করতে পারবেন)

🕰️ নতুন শিক্ষাবর্ষের ভর্তি ও ক্লাস শুরু: ৮ শাওয়াল, ২৮ মার্চ ২০২৬, শনিবার

📞 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
হাফেজ মাওলানা মোঃ রাকিবুল ইসলাম
প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদ্রাসা
📱 01756-116280 | 01932-680870
📧 [email protected]

📌 একটি আদর্শ দ্বীনি পরিবেশে মেয়েদের ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার নিশ্চয়তা।
👉 আসন সংখ্যা সীমিত, আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইলো।

Address

Pirgachha
Rangpur
5450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazun Nur Girls Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Markazun Nur Girls Madrasah:

Shortcuts

Share