Rahbar Shop - রাহবার শপ

Website

Rahbar Shop - রাহবার শপ সুন্নাহর পথই সফলতার পথ।

সীরাত আল্লাহর রহমতে আমার কিছু পড়া হয়েছে। সবগুলির মধ্যে এটি আমার কাছে একদম অনন্য লাগছে। কারণ এটি কাহিনীর মত সুপাঠ্য, যেন ...
25/09/2025

সীরাত আল্লাহর রহমতে আমার কিছু পড়া হয়েছে। সবগুলির মধ্যে এটি আমার কাছে একদম অনন্য লাগছে। কারণ এটি কাহিনীর মত সুপাঠ্য, যেন এক সাহিত্যিক লিখেছেন, আবার অথেন্টিক, প্রচুর রেফারেন্স সম্বলিত, যেন এক আলিমা লিখেছেন। এবং তিনি একজন আলিমা, একজন সাহিত্যিক। একদিকে যেমন প্রায় যেন কোন বিষয়ই বাদ পরেনি, আবার তা করতে গিয়ে বইটি কলেবরে বড়ও হয়নি। এরকম অনেক ভালো দিকের সমাহার হয়েছে বইটিতে।
আমি আগে জেনারেল লাইনের ভাইরা সীরাত পড়তে চাইলে বিভিন্ন বই সাজেস্ট করতাম, এখন চোখ বন্ধ করে এটাই সাজেস্ট করবো ইনশাআল্লাহ। এবং উপহার দিবো ইনশাআল্লাহ। এই বই এর ব্যাপক প্রসার আশা করছি। কারণ এটি আর ১০ টির মত না। অসাধারন একটি বই।"

মাশুক রহমান রহিমাহুল্লহ

আমাদের সৃষ্টিই করা হয়েছে ইবাদতের জন্য, এই মহান উদ্দেশ্যেই আমরা পৃথিবীতে এসেছি।একজন মুমিন ফাঁকে ফাঁকে ইবাদত করে না; বরং ত...
22/09/2025

আমাদের সৃষ্টিই করা হয়েছে ইবাদতের জন্য, এই মহান উদ্দেশ্যেই আমরা পৃথিবীতে এসেছি।

একজন মুমিন ফাঁকে ফাঁকে ইবাদত করে না; বরং তার জীবনের সব কাজকেই সে ইবাদতে পরিণত করে। তার ঘুম, জাগরণ, মৃত্যু কিংবা বেঁচে থাকাও সবই হয় ইবাদতের অন্তর্ভুক্ত। তবে সেটা তখনই সম্ভব, যখন তার জীবনযাপন কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

আমরা জানি, একজন মানুষ তার জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায়। প্রশ্ন হলো, এই বিশাল সময়টা কীভাবে ইবাদাতে রূপান্তর করা যায়?

এই বিষয়েই আলোচনা করা হয়েছে বইটিতে , ঘুমকেও কিভাব্ব ইবাদতে পরিণত করার যায় সেটা জানা যাবে এই বই থেকে ইনশাআল্লাহ।

ইসলামী আক্বীদা'র উপরে লিখিত অনন্য কিতাব "তাওহীদের শেষ কথা"।আল্লাহ তা'আলার তাওহীদ এর উপর বাংলায় লিখিত বা অনুদিত কোন কিতাব...
17/09/2025

ইসলামী আক্বীদা'র উপরে লিখিত অনন্য কিতাব "তাওহীদের শেষ কথা"।

আল্লাহ তা'আলার তাওহীদ এর উপর বাংলায় লিখিত বা অনুদিত কোন কিতাব আমি এই কিতাবের চাইতে দলীল সমৃদ্ধ এবং কামিল মুকাম্মাল কখনোই দেখিনি!

উস্তায কামার আল ইসলাম

“জোড়াতালির সংসার”  এই উপন্যাসে আপনি কেবল গল্প পাবেন না পাবেন এক দর্পণ, যেখানে রূপ নয়, প্রতিবিম্ব দেখা যায় আত্মার। এ আয়না...
16/09/2025

“জোড়াতালির সংসার” এই উপন্যাসে আপনি কেবল গল্প পাবেন না পাবেন এক দর্পণ, যেখানে রূপ নয়, প্রতিবিম্ব দেখা যায় আত্মার। এ আয়নায় আপনি দেখবেন অতীতের থমকে থাকা সময়ের নীরব হাহাকার। হয়তো আপনি নিজেই শিশির এক নিঃশব্দ বৃক্ষ, যার শাখায় পাতার বদলে দায়িত্ব জন্মায়। যার হেসে ওঠা ছিল পরিবারের উৎসব, আর নীরবতা ছিল নিজের স্বপ্নের অন্ত্যেষ্টি।

এতে ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে সহজ ভাষায় প্রয়োজনীয় প্রায় সব বিষয়ই তুলে ধরা হয়েছে,• ঈমানের মৌলিক বিষয়গুলো কী?  • ঈমান...
23/08/2025

এতে ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে সহজ ভাষায় প্রয়োজনীয় প্রায় সব বিষয়ই তুলে ধরা হয়েছে,

• ঈমানের মৌলিক বিষয়গুলো কী?
• ঈমানের শর্তসমূহ কী কী?
• ঈমান ভঙ্গের কারণগুলো কী?
• “আল-ওয়ালা ওয়াল বারা” কাকে বলে?
• আকিদাগত নিফাক কী, কত প্রকার?

ঈমান বিষয়ে একটি সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

এতে যা রয়েছে▪ ইসলাম কী?  ▪ ইসলামের মূল উৎস  ▪ কুরআন নাযিলের উদ্দেশ্য  ▪ হাদীসের প্রকার ভেদ  ▪ সুন্নাহর গুরুত্ব ও তাৎপর্য...
21/08/2025

এতে যা রয়েছে

▪ ইসলাম কী?
▪ ইসলামের মূল উৎস
▪ কুরআন নাযিলের উদ্দেশ্য
▪ হাদীসের প্রকার ভেদ
▪ সুন্নাহর গুরুত্ব ও তাৎপর্য
▪ বিদআত কী?
▪ ইসলামের মূল ভিত্তি
▪ মিল্লাতে ইবরাহীমের আদর্শ
▪ তাওহীদ কী?
▪ ঈমান বিল্লাহ
▪ তাওহীদের রুবুবিয়্যা
▪ তাওহীদ উলুহিয়্যা
▪ তাওহীদ আল আসমা ওয়াস সিফাত
▪ ইবাদতের সংজ্ঞা
▪ আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে?

সংগ্রহ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন সংগ্রহ করতে যেন সকলেই উপকৃত হতে পারে ইনশাআল্লাহ।

“ইসলাম কি” ও “ঈমান কি” এই গুরুত্বপূর্ণ বইদুটি কি আপনি পড়েছেন?  না পড়লে কেন পড়েননি?  নাকি বই দুটো সম্পর্কে জানেনই না?
20/08/2025

“ইসলাম কি” ও “ঈমান কি” এই গুরুত্বপূর্ণ বইদুটি কি আপনি পড়েছেন?
না পড়লে কেন পড়েননি?
নাকি বই দুটো সম্পর্কে জানেনই না?

শাহাদাত, একজন মুমিনের জীবনের পরম আকাঙ্ক্ষা।আল্লাহ বলেন:  মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে, যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রত...
30/07/2025

শাহাদাত, একজন মুমিনের জীবনের পরম আকাঙ্ক্ষা।

আল্লাহ বলেন:
মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে, যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ [যুদ্ধে শাহাদাত বরণ করে] তার দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ [শাহাদাত বরণের] প্রতীক্ষায় রয়েছে। তারা (প্রতিশ্রুতিতে) কোন পরিবর্তনই করেনি।"(সূরা আহযাব, আয়াত ২৩)

আল্লাহ আমাদের কত শত নিয়ামতের মাঝে রেখেছেন, তা আমরা জানিই না!আর জানলেও সেগুলো নিয়ে ভাবি না! অথচ, নিয়ামত পাওয়ার পর সেই নিয়...
23/07/2025

আল্লাহ আমাদের কত শত নিয়ামতের মাঝে রেখেছেন, তা আমরা জানিই না!আর জানলেও সেগুলো নিয়ে ভাবি না! অথচ, নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি।

আল্লাহর সব নিয়ামত আমাদের পক্ষে জানা সম্ভবO নয়, কিন্তু কিছু নিয়ামত সম্পর্কে জানলেও অন্তত আমাদের মধ্যে কৃতজ্ঞতা ও শুকরিয়াবোধ জাগ্রত হবে। আর এজন্য হলেও আমাদের এই বইটি পড়া দরকার।

আল্লাহ বলেন:
“তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন।”(সুরা ইব্রাহিম, আয়াত: ৭)

22/07/2025

হাতিমতাই হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামl বলেছেন :
‘কিছু সংখ্যক লোককে হাশরের দিন জান্নাতে পাঠানোর আদেশ দেওয়া হবে। তারা যখন জান্নাতের খুব নিকটে চলে যাবে, তার ঘ্রাণও পাবে এবং তার ভেতরের দালানগুলো ও অনন্য অনুপম নিয়ামতগুলো দেখবে, তখন ফেরেশতাদেরকে বলা হবে যে, তাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাও। কেননা, জান্নাতের সেইসব নিয়ামতে তাদের কোনো অধিকার নেই।’

অতঃপর তারা চরম নিরাশ ও অনুশোচনা নিয়ে প্রত্যাবর্তন করবে। তারপর তারা বলবে :
“হে আল্লাহ! তোমার প্রিয়জনদের জন্য যে নিয়ামত দিয়েছ, তা দেখানোর পূর্বে যদি আমাদেরকে জাহান্নামে পাঠাতে, তাহলে তা আমাদের জন্য সহজ হতো।”

আল্লাহ বলবেন– “আমি তোমাদের সাথে এ আচরণই করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম।”
তোমরা যখন একাকি থাকতে, আমার প্রতি চরম অবাধ্যতার আচরণ করতে। আর যখন মানুষের সাথে মেলামেশা করতে, তখন তাদের সাথে তাকওয়াবান ব্যক্তিবর্গের মতো আচরণ করতে। নিজেদের কার্যক্রম দ্বারা মানুষের কাছে যে মানসিকতা তোমরা প্রকাশ করতে, আমার প্রতি তোমরা সে মানসিকতা পোষণ করতে না। তোমরা মানুষকে ভয় করতে, আমাকে ভয় করতে না। তোমরা মানুষকে গুরুত্ত্ব দিতে, আমাকে গুরুত্ত্ব দিতে না। মানুষের জন্য তোমরা ত্যাগ স্বীকার করতে, আমার জন্য ত্যাগ স্বীকার করতে না। কাজেই আজ আমি তোমাদেরকে আমার যাবতীয় প্রতিদান থেকে মাহরুম করবো, আর যন্ত্রণাদায়ক শাস্তিও দেবো। (সুনানু বায়হাকি ও তাবারাবি,)(বই কবীরা গুনাহ : ইমাম আয-যাহাবী রহ.)

Address

Khalifapara Road, Checkpost
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Rahbar Shop - রাহবার শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share