Adoyaa Book shop

Adoyaa Book shop adoyaa Bookshap

.নফসের বিরুদ্ধে লড়াই___বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর সন্নিবেশিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? ...
21/01/2025

.নফসের বিরুদ্ধে লড়াই___

বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর সন্নিবেশিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত? এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে? কোন গোনাহ কার দ্বারা হচ্ছে? কে সবচে’ বড়ো শত্রু? নফসের ব্যাধি কী কী? নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে? নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্বিক আলোচনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

শয়তানের বিরুদ্ধে লড়াই___

'শয়তানের বিরুদ্ধে লড়াই’ বইটি -তে ধারাবাহিকভাবে শয়তানের ইতিবৃত্ত, শয়তানের কুটকৌশল, শয়তানের ধোঁকা, শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চক্রান্ত, শয়তানের পাতা ফাঁদ ও সর্বশেষ শয়তান থেকে বেঁচে থাকার বেশ কিছু দিক-নির্দেশনা সুবিন্যাস্তভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি পাঠক, তা অধ্যায়ণ করে শয়তানের ইতিবৃত্ত, তার পাতা ফাঁদ, তার কুটকৌশল, তার চক্রান্ত সম্বন্ধে জানতে পারবেন এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারবেন, ইন শা আল্লাহ।

অলসতার বিরুদ্ধে লড়াই____

অলসতার কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে ছিটকে পরি। উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে পরিণত করি। ইহকাল-পরকাল, উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হই। শুধু তাই নয়, অলসতার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত হই, অপদস্থ হই। অতঃপর, সুন্দর জীবন গঠনে ব্যর্থ হয়ে এমন অস্বাভাবিক জীবন-যাপন করি— যা নিয়ে আসে কেবল দুঃখ আর দুঃখ।

আমার শত্রু আমি___

একটু কৌতূহল, একটু চাওয়া, একটু ভালো লাগা। অতঃপর অভ্যাস, তারপর বদভ্যাস। সময়ের ব্যবধানে সেটাই হয় ধ্বংসের হাতিয়ার। ধ্বংসের হাতিয়ার যখন নিজের বিরুদ্ধে নিজেই ব্যবহার করি, তবে স্বীয় ক্ষতি সাধনের লক্ষ্যে কেন অন্যকে টানি! আমি আমার শত্রু, তবে কেন অন্যের শত্রুতাকে এত ভয় করি? আমি বোকা, আমি বোকা, আমি বোকা....

জীবনের আয়না__

"জীবনের আয়না" —বইটি আমাদের জীবনেরই আয়না। বইটি আমাদের নিত্যকার জীবনের এমন সব ভুলত্রুটি স্মরণ করিয়ে দেবে, যা আমাদের অলক্ষ্যেই থেকে যায়। কিন্তু এর কারণে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবন কণ্টকাকীর্ণ হয়ে ওঠে।

বইটিতে সুন্নতে নববির উজ্জ্বল আভায় সাজানো হয়েছে জীবনের প্রতিটি পরত। ব্যক্তিজীবনে, পারিবারিক জীবনে ও ধর্মীয় জীবনে যে-সব ভুল আমাদের দ্বারা সংঘটিত হয়—সে-সব ভুলগুলো চিহ্নিত করে তার সমস্যাবলী ও তার যুগোপযোগী সমাধান সযত্নে সন্নিবেশিত হয়েছে এই বইতে।

স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা___

স্বপ্ন কী, স্বপ্ন কীরকম, স্বপ্নের প্রকারভেদ, স্বপ্নের সাথে বাস্তবতা, স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্ন বিষয়ক সতর্কবার্তা-সহ—ইত্যাদি বিষয় এই বইয়ে সন্নিবেশিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি পাঠক, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সতর্কতা অবলম্বন করতে পারবেন, ইন শা আল্লাহ।

প্যাকেজ মূল্য ৯০০৳

আরিফ আজাদ এর লেখা টপসেলিং বইগুলোতে থাকছে বিশেষ ছাড়
20/01/2025

আরিফ আজাদ এর লেখা টপসেলিং বইগুলোতে থাকছে বিশেষ ছাড়

বিয়ের পূর্ব প্রস্তুতিমূলক বই খুঁজছেন বা দাম্পত্য জীবন বিষয়ক বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমাধান খুঁজছেন?আমরা নিয়ে হাজির হলাম...
15/01/2025

বিয়ের পূর্ব প্রস্তুতিমূলক বই খুঁজছেন বা দাম্পত্য জীবন বিষয়ক বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমাধান খুঁজছেন?

আমরা নিয়ে হাজির হলাম "বিয়ের প্রস্তুতি প্যাকেজ"—বিয়ে ও দাম্পত্য জীবন বিষয়ক দুইটি বই নিয়ে। শুধুমাত্র বই নয়, বলতে পারেন পূর্ণাঙ্গ গাইডলাইন যা আপনার দাম্পত্য জীবনের সকল সমস্যার সমাধান হয়ে আপনাকে গাইড করবে, পথ দেখাবে আপনাকে। ইন শা আল্লাহ।

বিয়ের প্রস্তুতি প্যাকেজে যে বই দুইটি থাকেছে—

১.মখমলী ভালোবাসা
লেখক—কারীম আশ-শাযলী
পৃষ্ঠা সংখ্যা—২২৪

২.অপেক্ষার শেষ প্রহর
লেখক—আদিব সালেহ
পৃষ্ঠা সংখ্যা—১৪৪

বইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত রিভিউ তুলে ধরা হলো—

১.মখমলী ভালোবাসা

আপনার স্বামী আপনাকে ভালোবাসে না? স্ত্রী হিসেবে আপনাকে গন্য করে না? কিংবা প্রিয় ভাই, আপনার স্ত্রীর মন আপনি জয় করতে পারছেন না? স্ত্রীর থেকে ভালোবাসা পাচ্ছেন না? সংসার জীবনে আপনার বিতৃষ্ণা এসে গেছে? দম বন্ধ হয়ে আসছে একঘেয়ে জীবনে?

এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবে মনে করুন এই বইটি আপনার জন্যেই। সহজ ভাষায় কিছু পথ, পদ্ধতি এবং কিছু সমাধান এখানে দেওয়া হয়েছে।

২.অপেক্ষার শেষ প্রহর
বইটিকে বলা যায় উপন্যাসের আলোকে নসীহাহমূলক বই।

বইয়ে চারটি পর্ব রয়েছে। যেহেতু উপন্যাসের আলোকে রচিত তাই পর্ব আকারে দেওয়া হয়েছে। চার পর্বে পঁয়তাল্লিশ শিরোনামে বিয়ের পূর্ব প্রস্তুতি, পাত্রী দেখা, তালাকের বিধান, হারাম রিলেশন- প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়াও নসীহাহমূলক কিছু টপিক রয়েছে । যেমন: রিযিক বৃদ্ধির কুরআনি আমল, দুয়ায় জীবনসঙ্গী খুঁজুন, ঈমান: শ্রেষ্ঠ নেয়ামত, আসল বন্ধু আর শত্রু কে?, দু'কাঁধে থাকা পাহারাদারদের আড়াল করে পাপ করি তো?, নিয়ত ই বরকত, জেনারেল পড়ুয়াদের মাঝেও থাকতে হবে দীনের আহ্বান। ইত্যাদি।

২ টি বই একত্রে ৩৭০ টাকা

 #নতুনহাফেয হওয়া কি আসলেই সহজ? এত বড় একটি কিতাব এত এত লাইন, পৃষ্ঠা কীভাবে মুখস্থ করা সম্ভব? আর মুখস্থ করার পরও কি তা বছর...
14/01/2025

#নতুন
হাফেয হওয়া কি আসলেই সহজ? এত বড় একটি কিতাব এত এত লাইন, পৃষ্ঠা কীভাবে মুখস্থ করা সম্ভব? আর মুখস্থ করার পরও কি তা বছরের পর বছর ধরে রাখা সম্ভব? প্রশ্নটা যৌক্তিক, তবে যুক্তি ছাড়িয়ে উত্তর- খুব সহজ। শুধু তার জন্য, যার ভাগ্য সুপ্রসন্ন। আগ্রহ প্রচণ্ড। চাওয়া অবারিত।

হাফেয হওয়া মহা সৌভাগ্যমণ্ডিত হওয়া, কুরআ-ে নর মুহাফেয হওয়ার গৌরব অর্জন করার নাম। হাফেয হতে হলে নিজের লাইফস্টাইল, দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে পারলে অবশ্যই হাফেয হওয়া সহজ। আল্লাহর ঘোষণা মতে, হাফেয হওয়া খুবই সহজ। কিন্তু আমাদের বোকামি ও চিরশত্রু শয়তানের প্ররোচনায় সহজ পথকে আমরা ব্যর্থতা, নিরাশা ও দুর্বৃত্তি দ্বারা কঠিন ও জটিল করে রেখেছি। এই জাল ছিন্ন করতে পারলে হাফেয হওয়া অনেক সহজ। ভিতরে সেই জাল ছিন্ন করার সহজ উপায় সাবলীল ভাষায় উপস্থাপিত হয়েছে।

আশা করি এই বই কুরআন মাজীদ সম্পর্কে মুসলমানের মনে ভালোবাসা সৃষ্টিতে ভূমিকা রাখবে, কুরআনের বাহক ও ধারক হওয়ার উৎসাহ যোগাবে, অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখাবে। এই বই ফিতনার যুগে মুক্তির পথ দেখাবে, দেখাতেই থাকবে... ইনশাআল্লাহুল আযিয!

মুসলিম মানে আত্মসমর্পণকারী। যে নিজের সকল কামনা-বাসনাকে আল্লাহ ও তাঁর রাসুলের বিধানের সামনে কুরবান করে, সে-ই প্রকৃত মুসলি...
11/01/2025

মুসলিম মানে আত্মসমর্পণকারী। যে নিজের সকল কামনা-বাসনাকে আল্লাহ ও তাঁর রাসুলের বিধানের সামনে কুরবান করে, সে-ই প্রকৃত মুসলিম। কথাটি সংক্ষিপ্ত ও সহজ হলেও এর পরিসর অনেক ব্যাপক ও গভীর।

শুধু মুখে ইসলামের স্বীকৃতি দিয়ে চলা মুসলমানদের সংখ্যা বর্তমান বিশ্বে স্বল্প নয়; বরং বাপ-দাদা সূত্রে মুসলমান, যাদের প্রকৃত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্যই আজ বিশ্বে মুসলমানদের সংখ্যা প্রায় দুইশ কোটি বলা হলেও সর্বত্র কেবল এরাই জুলুম- নির্যাতন ও নিগ্রহের শিকার; অথচ এর প্রতিবাদে এদের কিছুই করার নেই। এ নামসর্বস্ব ইসলাম নিয়ে না দুনিয়ার জীবন সুন্দর হয়, আর না আখিরাতে মুক্তির আশা করা যায়। এজন্য আদর্শ মুসলিমের গুণাবলিগুলো জানা অত্যন্ত জরুরি।
-
বই: আদর্শ মুসলিম
লেখক: ড. মুহাম্মাদ আলী আল হাশেমী
অনুবাদক: মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা সংখ্যা: ৪৯৬
ধরন: হার্ডবাইন্ডিং

প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই...
11/01/2025

প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই কি ক্ষয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন? কী পাওয়ার বদলে কী হারাচ্ছি জীবন থেকে?

জীবনে একটা বদল প্রয়োজন, একটা পরিবর্তন ভীষণ জরুরি—তা আমরা জানি। কিন্তু কীভাবে শুরু করবো? ঠিক কোথা থেকে যাত্রা করবো নতুন এক দিনের? কীভাবে মেলে ধরবো নিজের সবটুকু সম্ভাবনা? কীভাবে পেছনে ফেলে আসবো সকল ব্যর্থতা? যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে, কীভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরণ?

একটা নতুন ভোরে, দখিনের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময়-সুযোগ বুঝে খুলে বসতে পারেন ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি। যে প্রশ্নগুলোর উত্তর পাবার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে, হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথি।

#এবার_ভিন্ন_কিছু_হোক

স্টুডেন্ট প্যাকেজ হোক তারুণ্যের দীনি লাইফ জ্যাকেট বর্তমান সময়ে দীন আঁকড়ে ধরে থাকা একজন তরুণের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছ...
11/01/2025

স্টুডেন্ট প্যাকেজ হোক তারুণ্যের দীনি লাইফ জ্যাকেট

বর্তমান সময়ে দীন আঁকড়ে ধরে থাকা একজন তরুণের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, আধুনিক সমস্যার সাথে যুক্ত হয়েছে আমাদের ঈমান ও ইলমের দুর্বলতা। এ সময় দীনের মৌলিক দর্শন ও বোধ জানা না থাকলে মারাত্মক প্যাচে পড়ার সম্ভাবনা রয়েছে। যে প্যাচে পড়ে মনে হবে, আমি খুব দীনদার; কিন্তু হাকিকতে তা ভিন্ন।

আপনার বয়স যদি ১৫-৩০ হয়, তাহলে এ বইগুলো আপনি পড়া শুরু করুন। প্রতিটি বই প্রতিটি বিষয়ে অন্যন্য ও মৌলিক দর্শনের ওপর রচিত। বিশেষ করে এই বিষয়গুলো একজন স্টুডেন্ট বা তরুণের চিন্তার মাটিতে স্থায়ীভাবে শেকড় গেড়ে বসবে ইনশাআল্লাহ—যা তার ঈমান, অর্থনীতি, রাজনীতি, ব্যবসাসহ ইসলামিক শিষ্টাচারে প্রভাব ফেলবে।

২০২৫ সালে নিজের ওপর ইনভেস্টের জন্য এ প্যাকেজটি অন্যতম কাজে দেবে ইনশাআল্লাহ।

✅বইগুলো ৬০% ছাড়ে সংগ্রহ করতে ইনবক্স করুন দ্বীনি কিতাবখানায়

কেমন ছিলেন নবিযুগের নারীরা?•নারীর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার একমাত্র পথ হলো সেসব নারীর অনুসরণ করা, যাদের শ্রেষ্...
11/01/2025

কেমন ছিলেন নবিযুগের নারীরা?

নারীর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার একমাত্র পথ হলো সেসব নারীর অনুসরণ করা, যাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসুলুল্লাহ সা.। জীবনের বাঁকে বাঁকে ঘটমান নানান গল্পে তাদের অনুসরণই হলো আমাদের নারীদের জন্য শ্রেষ্ঠ উপমা ও নমুনা। নবিযুগের সেসব নারী কেমন ছিলেন, কেমন ছিল তাদের জ্ঞানচর্চা; তাদেরকে নিজের জন্য কীভাবে আদর্শ বানাবেন, জানতে পারবেন বইদুটি থেকে।

প্যাকেজ মূল্য : ৪০৫ টাকা
সারাদেশে হোম ডেলিভারিতে
চার্জসহ অফার প্রাইজ মাত্র : ৩৬০ টাকা!

"বাইরের শত্রু আমার কী ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড়ো শত্রু, আমার নফস। ( ইমাম ইবনে তাইমিয়্যাহ রহি. )""আল্লাহ তাআলা বলে...
10/01/2025

"বাইরের শত্রু আমার কী ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড়ো শত্রু, আমার নফস। ( ইমাম ইবনে তাইমিয়্যাহ রহি. )"

"আল্লাহ তাআলা বলেন—শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর। ( সূরা ফাতির- 6)"

"বসে বসে অলস সময় পার করছি, অথচ মৃত্যু আমাদের বারবার ডাকে। যেখানে জীবনের শেষ মুহূর্ত অতি নিকটে, সেখানে অলসতা এত প্রিয় হয় কী করে?"

জনপ্রিয় লড়াই সিরিজ। এই সিরিজটি আপনাকে পরিচয় করিয়ে দিবে নফস, শয়তান, ও অলসতার সাথে। পাশাপাশি, চির শত্রু নফস, শয়তান ও অলসতার বিরুদ্ধে লড়াই করে কীভাবে নিজেকে পরিশুদ্ধ করবেন, কীভাবে পাপকাজ থেকে ফিরে এসে নিজেকে গঠন করবেন—সে-সব দিক নির্দেশনা পাবেন এই বইগুলো থেকে।

#মাহমুদ_বিন_নুর #অলসতার_বিরুদ্ধে_লড়াই #নফসের_বিরুদ্ধে_লড়াই #শয়তানের_বিরুদ্ধে_লড়াই

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adoyaa Book shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category