Boi Bondhu

Boi Bondhu We provide best books for Books lover

26/06/2026

বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হালাল রিজিক ও ৫ ওয়াক্ত সালাত কায়েম করা

আজকের এই আধুনিক আর চাকচিক্যের দুনিয়ায় একজন নারী বা মেয়ের জন্য নিজের দ্বীন, ঈমান আর পর্দা বজায় রেখে চলাটা কতটা কঠিন, তা এ...
26/06/2026

আজকের এই আধুনিক আর চাকচিক্যের দুনিয়ায় একজন নারী বা মেয়ের জন্য নিজের দ্বীন, ঈমান আর পর্দা বজায় রেখে চলাটা কতটা কঠিন, তা একজন প্র্যাকটিসিং মুসলিমাহ মাত্রই বোঝেন। চারপাশের ফিতনা আর সস্তা ফ্যাশনের ভিড়েও যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের ফুল হিসেবে আগলে রাখতে চান, তাদের জন্য এই পথ চলাটা একটা যুদ্ধ জয়ের মতো। কিন্তু এই কঠিন পথটাকেও কত সহজে এবং হিকমতের সাথে সুন্দর করা যায়, তা জানা থাকা দরকার। একজন আদর্শ মুসলিম নারী হিসেবে সমাজে নিজের মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কীভাবে মাথা উঁচু করে বাঁচা যায়, সেই প্রেরণা পাবেন এই চমৎকার বইটিতে।

সফল তো তারাই যারা নিজেদের নামাজে খুশু বা একাগ্রতা বজায় রাখে। খুশু ছাড়া নামাজ যেন একটা প্রাণহীন দেহের মতো। কীভাবে নামাজের...
26/06/2026

সফল তো তারাই যারা নিজেদের নামাজে খুশু বা একাগ্রতা বজায় রাখে। খুশু ছাড়া নামাজ যেন একটা প্রাণহীন দেহের মতো। কীভাবে নামাজের প্রতিটা রুকু আর সিজদায় মনকে ধরে রাখা যায়, কীভাবে নামাজের আসল স্বাদ পাওয়া যায়, তা চমৎকারভাবে শিখিয়ে দেবে এই মাস্টারপিস বইটি।

ব্যক্তিটা কি আপনি?
24/06/2026

ব্যক্তিটা কি আপনি?

সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা অন্য প্ল্যাটফর্মে অশ্লীল বা অকল্যাণকর কনটেন্ট কানে এলে, তাৎক্ষণিকভাবে মনোযোগ সরিয়ে ভালো ও কল্য...
24/06/2026

সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা অন্য প্ল্যাটফর্মে অশ্লীল বা অকল্যাণকর কনটেন্ট কানে এলে, তাৎক্ষণিকভাবে মনোযোগ সরিয়ে ভালো ও কল্যাণকর কিছু শুনতে হবে। সম্ভব হলে এ ধরনের প্ল্যাটফর্ম এড়িয়ে চলাই সবচে বুদ্ধিমানের কাজ। হয়ত শয়তান নেক সুরতে ধোঁকা দেবে, ফেইসবুকে তুমি অনেক জ্ঞানের পোস্ট পাবে, অনেক শিক্ষণীয় বিষয় থাকে, অনেক ভালো বক্তাদের ওয়াজি-নসিহত থাকে, আবার এখন বইও পড়া হয় না তেমন, ফেইসবুক বন্ধ করে দিলে জ্ঞান কোথা থেকে শিখবে? আপনি একবার ফেইসবুক বন্ধ করেই দেখুন, আপনার ভালো সোহবত মিলে যাবে, বই হাতে উঠে আসবে, নামাজ ও অন্যান্য ইবাদতে অবর্ণনীয় স্বাদ পাবেন, পাবেনই ইনশাআল্লাহ।
আপনার জীবন সত্যিকার রঙে রঙিন হয়ে যাবে। এখন এসবের ফাঁদে পড়ে হয়ত ভাবছেন, রিলস আপনাকে হাসায়, শর্টস আপনার অপেক্ষাকে হ্রাস করছে, আপনার জ্ঞানের পারদকে উপরে নিয়ে যাচ্ছে, এসবই অল্প লাভ দেখিয়ে বড় ক্ষতি করছে। সবচে বড় ক্ষতিটা আমাদের করছে, তা হলো আমাদের মনোযোগ (Fucas) কেড়ে নিয়েছে।
কানের সঠিক ব্যবহার কেবল ব্যক্তিগত আধ্যাত্মিক দায়িত্ব নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বও বটে।

কল্যাণকর কথাবার্তা ও শিক্ষণীয় বিষয়বস্তু শুনলে মানুষ ব্যক্তিগতভাবে উন্নত হয়, পাশাপাশি কানের হেফাজত সমাজে ভ্রাতৃত্ব, বিশ্বাস ও পারস্পরিক সম্মান বাড়ায়। কেননা, গিবত ও গুজব শোনা থেকে বিরত থাকলে সামাজিক বিশৃঙ্খলা ও ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকা যায়। গিবতের স্বভাবই হচ্ছে এমন, আজ আপনার কাছে যে অন্যের গিবত করবে, আর আপনি তা শুনবেন, আপনি নিশ্চিত হতে পারেন, এই ব্যক্তি-ই অন্যের কাছে আপনার গিবত করবে।
তাই গিবত থেকে শুধু নিজে চুপ থাকা নয়, কারও গিবত কানে তোলা থেকেও বিরত থাকা অপরিহার্য। কাজেই যখন আপনি নিজের কানকে গিবত শেকায়েত ও চোগলখোরি থেকে দূরে রাখবেন, তখন আপনি সহ আপনার চারিপাশের সমাজে শান্তি ও সম্প্রীতির সমীরণ বইতে দেখবেন।

~কানের হেফাজত বই থেকে নেওয়া।
- বইটি পড়ার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া ও অশ্লীল কনটেন্ট থেকে নিজেকে বিরত রেখে মন ও চরিত্রকে পবিত্র করতে পারবেন, যা আপনাকে সত্যিকার অর্থে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলবে।

সংগ্রহ করতে এখনই আমাদের ইনবক্স করুন।

মাকতাবাতুন নূর
আলোর ভুবনে স্বাগত

সকালবেলা একটা পোস্ট দেবো দেবো ভাবতে ভাবতেই এক ঘণ্টা পার হয়ে গেল! শেষমেশ ভাবলাম, যাই একটু দেখে আসি আমাদের ফটোগ্রাফাররা নত...
14/05/2026

সকালবেলা একটা পোস্ট দেবো দেবো ভাবতে ভাবতেই এক ঘণ্টা পার হয়ে গেল! শেষমেশ ভাবলাম, যাই একটু দেখে আসি আমাদের ফটোগ্রাফাররা নতুন কোনো ‘মাস্টারপিস’ পাঠিয়েছে কি না।

​কিন্তু ঢুকে যা দেখলাম, তাতে তো আমারে হতাশাই পেয়ে গেল! একটা নতুন ছবিও নেই! পুরাই মরুভূমি!
দিল পুরা টুট গায়া ভাই।

একজন একটা ছবি পাঠিয়েছিল! বইটা হলো 'সৌভাগ্যবান রাখাল'।
​ওহ হো! ইয়ে হুই না বাত! জাস্ট দেখে ..... হয়ে গেল! ভাবছি যে বইয়ের নামই ‘সৌভাগ্যবান’, তার ছবি ঠিক সময়ে পাওয়া যাবে না তো কার পাওয়া যাবে?

যাই হোক, পাঠক এবং পাঠিকারা রাখালের গল্পটা কার কার পড়া আছে?

মাকতাবাতুন নূরের যত মোটা মোটা বই আছে, এর মধ্যে সবথেকে পছন্দের তালিকায় হয়তো “রিসালাতুল মুসতারশিদীন” বইটাকে রাখতেই হবে।কার...
13/05/2026

মাকতাবাতুন নূরের যত মোটা মোটা বই আছে, এর মধ্যে সবথেকে পছন্দের তালিকায় হয়তো “রিসালাতুল মুসতারশিদীন” বইটাকে রাখতেই হবে।

কারণ এই প্রথম নূরের এমন একটা মোটা বই পড়ে আমি একসাথে কত রকম অনুভূতির সাক্ষী হয়েছি, সুবহানাল্লাহ!
বিশেষ করে জামাজিমের ঘটনা, কেউ যদি সেগুলো গভীরভাবে উপলব্ধি করে, তাহলে হয়তো আনন্দ করতে গেলেও বারবার থেমে যাবে।

ভয়ঙ্কর, রোমাঞ্চকর, আত্মশুদ্ধিমূলক সব ধরনের অনুভূতির মধ্য থেকে ম্যাক্সিমাম অনুভূতি হয়তো এই বইটাতে উপলব্ধি করতে পারবেন।

আসলে এই বইটা না পড়লে শুধুমাত্র ভাষায় বুঝিয়ে বলা সম্ভব না। কারণ আপনি যখন পড়বেন, ওই মুহূর্তে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে, হৃদয়ের ভেতরে যে অনুভূতি কাজ করবে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন।
এই ফিলটা আসলে নিতে হয়।

আমি আপনাকে বলতে পারি যে খাবারটা কেমন স্বাদের, কিন্তু সেই স্বাদ অনুভব করার জন্য খাবারটা আপনার জিহ্বা পর্যন্ত পৌঁছাতে হবে। না হলে আপনি তার আসল স্বাদ বুঝতে পারবেন না। তাই দাওয়াত রইলো বইটা পড়ার।

ফজর সালাত। দিনের প্রথম বিজয়। সারাদিনে শয়তানের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম হাতিয়ার। বরকতময় সময়ের উত্তম ব্যবহার করা সম্ভব ফজর ...
12/05/2026

ফজর সালাত। দিনের প্রথম বিজয়। সারাদিনে শয়তানের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম হাতিয়ার। বরকতময় সময়ের উত্তম ব্যবহার করা সম্ভব ফজর সালাতের মাধ্যমেই।

আমরা ফজর সালাত নিয়ে আমরা কতটা সচেতন?
আমরা কি পারি প্রতিদিন ঘুম থেকে উঠেই রবের সামনে মাথা নত করে তার প্রতি কৃতজ্ঞ হতে?

11/05/2026
জাঁইপল্লির সেই বালকের সুবোধ্য প্রশ্নের প্রতিউত্তর পিতা বুযাখশা দিতে না পারায়, ছোট কিশোরের তনুমনে কঠিনভাবে প্রশ্নের জট পা...
11/05/2026

জাঁইপল্লির সেই বালকের সুবোধ্য প্রশ্নের প্রতিউত্তর পিতা বুযাখশা দিতে না পারায়, ছোট কিশোরের তনুমনে কঠিনভাবে প্রশ্নের জট পাকায়—আগুন কখনো ঈশ্বর হতে পারে না।

রহস্য মূলত "সত্যের সন্ধান"।
কিশোর বালক মাহবা জাঁইপল্লির বন্দিশালা থেকে বেরিয়েছিল সত্যের সন্ধানে। কবীলার গভীর জঙ্গলে পাওয়া একটা ঘণ্টা-ধ্বনি তাকে উদবিগ্ন করে তুলেছিল আগুনের উপাসনালয় থেকে। যেখানে মাহবার মায়ের কোলে হেসে-খেলে দিব্যি দিন পার করার কথা, সেখানে এতটুকু বয়সে আগুনের স্ফুলিঙ্গের মতো একবুক সাহস নিয়ে এবং সত্য জানতে কীভাবে পারস্য থেকে দামেস্ক, দামেস্ক থেকে নিনেভে, নিনেভে থেকে আমুরিয়া, আমুরিয়া থেকে বসরা, বসরা থেকে ওয়াদিউল কুরা, কুরা থেকে বনু কুরাইজাতে এসে থামল!

কিশোর বালক থেকে প্রান্তরের পর প্রান্তর পাড়ি দিয়েছিল একাকী। তপ্ত রোদ, অবসাদ, ক্লান্তি, একসময় গিয়ে বয়সের ভারে জীর্ণশীর্ণ হয়ে যাওয়া শরীর—কোনো কিছুই যেন আটকাতে পারেনি মাহবাকে।
প্রান্তরের পর প্রান্তর ছুটতে ছুটতে যখন কিশোর থেকে শতবর্ষী বুড়ো, ঠিক তখনি দাঁড়িয়ে আছেন "আল্লাহর রাসুলের" সামনে। আল্লাহর রাসুল তার নাম দেন, "সালমান আল ফারসি"। মাহবা শিশুর মতো হাউমাউ করে কেঁদে ওঠে। মাহবার এই কান্না দেখে রাসুলের সামনে থাকা সবার হৃদয় বিগলিত হয়। সত্যের সন্ধানে মানুষ এতোটাও কাঠখড় পোড়াতে পারে! ডিঙিয়ে আসতে পারে এতো ঝড়-ঝাপটা আর বিপদ! ধন্য মাহবার জীবন।

"আজি হতে হাজার বছর আগে, সত্যকে ভালবেসেছিল সে পথিক—ভীষণ অনুরাগে।"
বি.দ্র: মাহবাকে এখনো ছেড়ে আসতে পারছি না।
বই: আজি হতে হাজার বছর আগে
লেখক: আরিফ আজাদ
রিভিউ লিখেছেন : Zhumu Laila

Address

Goshairhat
Shariatpur
8050

Alerts

Be the first to know and let us send you an email when Boi Bondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share