Tonu’s Green Nest

Website

Tonu’s Green Nest

A garden of hope, healing & happiness 🌸
Plants | Pots | Peace ☘️

"কই, কেউ তো ছিলো না"___ সুনীল গঙ্গোপাধ্যায়কেউ কেউ ভালোবেসে ভুল করে, কেউ কেউভালোই বাসেনাকেউ কেউ চতুরতা দিয়ে খায় পৃথিবী...
07/09/2026

"কই, কেউ তো ছিলো না"
___ সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কেউ ভালোবেসে ভুল করে, কেউ কেউ
ভালোই বাসেনা
কেউ কেউ চতুরতা দিয়ে খায় পৃথিবীকে, কেউ
কেউ বেলা যায়
ফিরেও আসে না ।
ওপরে চাঁদের কাছে মেঘ জমে পাহাড়ের মেষ
তৃণে আগুন লেগেছে
যাদের বাঁচার কথা ছিল, নেই, ভুল
মানুষেরা আছে বেঁচে ।
স্বপ্ন বারবার ভাঙে, তবু ফের স্বপ্ন উপাদান দেয়
অচেনা নারীরা
তাদের গলায় দোলে রক্তমাখা অত্যুজ্জল ধাতুমালা,
পান্না কিংবা হীরা !
আমার যা ভালোবাসা, কাঙালের ভালোবাসা,
এর কোন মূল্য আছে নাকি ?
এ যেন জলের ঝারি, কেউ
দেখা দেবে বলে হঠাৎ মিলিয়ে যায়
বাবলা কাটার ঝোপে
যেমন জোনাকী !
সুধা ভ্রমে বিষ খাই, বিষ এত মিষ্টি বুঝি ?
তবে যে সকলে
বলো লোনা ?
আমাকে মৃত্যুর হাতে ফেলে ওরা চলে যায়,
বারবার
ওরা মানে কারা ?
কই, কেউ তো ছিলো না !

"ব্যর্থ প্রেম" – সুনীল গঙ্গোপাধ্যায়প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠিদুঃখ আ...
07/09/2026

"ব্যর্থ প্রেম"
– সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

"প্রেমের নিকটে গিয়ে ফিরে আসি – বুকে ভালোবাসা নেইজোস্নার নিকটে গিয়ে ফিরে আসি – চোখে স্বাধীনতা নেইশ্রমের নিকটে গিয়ে ফিরে আ...
07/09/2026

"প্রেমের নিকটে গিয়ে ফিরে আসি – বুকে ভালোবাসা নেই
জোস্নার নিকটে গিয়ে ফিরে আসি – চোখে স্বাধীনতা নেই
শ্রমের নিকটে গিয়ে ফিরে আসি – বাহুতে বিশ্বাস নেই
মানুষের কাছে গিয়ে ফিরে আসি – দেহে মমতারা নেই
নেই, নেই, ফুল নেই, পাখি নেই, রোদ নেই, স্নেহ নেই,
খেয়ে গেছে গোপন ঘাতক"
🖊️রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

💛💛💛

A woman whose soul blooms with books, poems, flowers & coffee — even life bows before her.” ☕📖🌸💫
21/08/2026

A woman whose soul blooms with books, poems, flowers & coffee — even life bows before her.” ☕📖🌸💫

Address

Shribardi, Mymensingh
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Tonu’s Green Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category