10 Minute School All Courses and Books

10 Minute School All Courses and Books This is a Educational product supply store page..

'Mega LIVE' - এর প্রথম পর্বে আজ আমাদের অতিথি, সবার প্রিয় সিজদা। 😊কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। জানবো সিজদাকে নিয়ে, সিজদা...
22/09/2021

'Mega LIVE' - এর প্রথম পর্বে আজ আমাদের অতিথি, সবার প্রিয় সিজদা। 😊

কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। জানবো সিজদাকে নিয়ে, সিজদা জানাবে আমাদের ওর গল্প, আর হবে ইংরেজি শেখা নিয়ে কথা। 😌

আজ ঠিক রাত ৮টায়, চোখ রাখুন 'Robi 10 Minute School' পেইজে। ❤

৮টি ইউটিউব চ্যানেল যা তোমাকে স্মার্ট করে তুলবে! ▶️1️⃣ TED ইউটিউবে নিয়মিত শিক্ষামূলক ভিডিও দেখে কিংবা নতুন সব আইডিয়া নিয়ে...
22/09/2021

৮টি ইউটিউব চ্যানেল যা তোমাকে স্মার্ট করে তুলবে! ▶️

1️⃣ TED

ইউটিউবে নিয়মিত শিক্ষামূলক ভিডিও দেখে কিংবা নতুন সব আইডিয়া নিয়ে কাজ করে কিন্তু টেডের নাম শুনেনি এমন মানুষ সম্ভবত পাওয়া যাবে না। টেড কী আসলে? টেড হলো একটি আইডিয়া শেয়ারিং প্লাটফর্ম। টেড কনফারেন্সে বিশিষ্ট ব্যক্তিবর্গের বলে যাওয়া কথা সকলের সাথে শেয়ার করা হয় এই ইউটিউব চ্যানেলে। কী বিষয় নিয়ে তারা কথা বলেন? শিক্ষা, চিকিৎসা, শিল্প, বাণিজ্য, চাকরি, ভ্রমণ সবকিছু নিয়েই তারা কথা বলেন। তাদের কথা বলার উদ্দেশ্যই হলো সবার কাছে যাতে তাদের আইডিয়া এবং কথা গুলো পৌঁছে যায়। কারণ Ideas worth spreading।

সকলের সুবিধার জন্য তারা আলাদা আলাদা ইউটিউব চ্যানেল ব্যবহার করে। যখন শিক্ষা নিয়ে কথা বলে তখন ব্যবহার করে Ted-ed। এখানে তারা শিক্ষামূলক নানা কথার পাশাপাশি শিক্ষা নিয়ে নতুন নতুন সব ধারণা সবার সামনে তুলে ধরে। তারা যখন কোনো কনফারেন্স করে কোনো একটি বিষয় নিয়ে, তখন ব্যবহার করে Ted-talk। Ted-talk এর একটি ব্যাপার হলো, বক্তাকে এখানে ১৮ মিনিটের মাঝে তার বক্তব্য শেষ করতে হয়। বক্তা চাইলে এমন যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন যা শ্রোতাদের শুনে কাজে আসবে। হতে পারে এটি শিক্ষামূলক কোনো বক্তব্য কিংবা ব্যবসা নিয়ে কোনো আলোচনা।

2️⃣ SciShow

“This is SciShow and we hate not knowing” – এই কথা দ্বারা কী বুঝাতে চাচ্ছে তা নিশ্চই বুঝতে পারছো। জানার তো কোনো শেষ নেই। এই পৃথিবীতে প্রতিনিয়তই নতুন সব ঘটনা ঘটে যাচ্ছে। আবার অনেক আগে ঘটে গিয়েছে কিন্তু এখনও কারণ জানি না এমন ঘটনাও আছে। সমুদ্র জগতের নানা রহস্য থেকে শুরু করে মহাশূন্য জুড়ে ঘটে যাওয়া নানা রোমাঞ্চকর ঘটনা। কম্পিউটারের ভাইরাসের উৎপত্তি থেকে শুরু করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি। এসব কিছু নিয়েই কথা বলা হয় SciShow তে। মূলত বিজ্ঞানের জগৎ নিয়েই কথা বলে এই চ্যানেলটিতে। বিজ্ঞানকে নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করবে এই চ্যানেলটি।

3️⃣ It’s Okay To Be Smart

একবার চিন্তা করে বলো তো, কোন কোন বিষয়ে তোমার জানতে ইচ্ছা করে। মহাশূন্য? ভারচুয়াল রিয়েলিটি? তোমার পোষা কুকুরের অভ্যাস? মৌমাছির মধু? পৃথিবীর আকৃতি গোল নাকি চ্যাপ্টা? চ্যানেলের নাম দেখেই বুঝতে পারছো যে, এসব জানাটা খারাপ কিছু না। তোমার আগ্রহের জিনিস নিয়ে তুমি জানতেই পারো। আর এজন্য তোমাকে সাহায্য করবে It’s Okay To Be Smart চ্যানেলটি। পৃথিবীর সকল রহস্যের ব্যাপারে বিস্তারিত সব তথ্য তোমার সামনে তুলে ধরবে এই চ্যানেলটি।

4️⃣ Vsauce

বিজ্ঞান নিয়ে কতোভাবে চিন্তা করা যায়? পৃথিবী, মহাশূন্য, গণিত, পদার্থ বিজ্ঞান, মানুষের মন আরও কতো কী! এর সবকিছু নিয়ে যতো প্রশ্ন, তার উত্তর তুমি পেয়ে যাবে এই চ্যানেলটিতে। একবার চিন্তা করো তো, কী হতো যদি পৃথিবীর সবাই একসাথে লাফ দিতো? কী হতো যদি হঠাৎ করে আমাদের সৌরজগতের সূর্যটি গায়েব হয়ে যেতো? আমাদের পৃথিবী কি আসলেই গোল নাকি চ্যাপ্টা আকৃতির? এরকম নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি এই চ্যানেলটিতে। এই চ্যানেলটিতে মূলত বিজ্ঞানের বিভিন্ন বড় বড় তত্ত্ব এবং ধারণা নিয়ে আলোচনা করা হয়। এখানে যেভাবে আলোচনা করা হয়, তা তোমাকে বিজ্ঞান নিয়ে নতুনভাবে ভাবানোর জন্য যথেষ্ট।

5️⃣ Big Think

এবার এমন কিছু নিয়ে চিন্তা করি যেখানে বিজ্ঞানের সাথে জড়িয়ে আছে দর্শন এবং রাষ্ট্রনীতি। আচ্ছা, দার্শনিকদের চিন্তা ভাবনা কেমন হয়? দেশের অর্থনীতি যখন ভেঙ্গে পড়তে শুরু করে, তখন কীভাবে সামনের সিদ্ধান্ত নেয়া উচিত? আত্মমর্যাদা অর্জনের জন্য কী কী স্তর পার করে আসতে হয়? টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? অতি মেধাবী মানুষজন কি জন্ম থেকেই মেধাবী? এরকম নানা চিন্তা-ভাবনা নিয়ে হাজির হয় এই চ্যানেলটি। এসকল চিন্তা-ভাবনার সাথে পরিচয় হলে তুমি নতুন করে বিশ্বটাকে নিয়ে চিন্তা করা শুরু করবে। ভাবতে শুরু করবে নানা জটিল প্রশ্নের সমাধান। শিখবে আরও অনেক নতুন কিছু।

6️⃣ Common Sense Education

কমন সেন্স শিখার বিষয় না। এটি হলো চর্চার বিষয়। কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় মানুষজনকে আসলেই একটি কমন সেন্স শেখানো দরকার। মানুষের ব্যক্তিগত বিষয়ের উপর নজরদারি করা, যেখানে সেখানে উত্যক্ত করা, দায়িত্ববোধের ব্যাপারে খামখেয়ালিপনা দেখানো, অনলাইন জগৎ এবং বাস্তব জগতের মাঝে গুলিয়ে ফেলা এরকম আরও অনেক ক্ষেত্রে মনে হয় কিছু মানুষের আলাদা ক্লাস করানো দরকার। কিন্তু সবাইকে তো আর ক্লাসে ডেকে এনে বুঝানো সম্ভব না। তাই তাদের কাছে সঠিক কথাটি পৌঁছে দেবার জন্য আছে এই চ্যানেলটি।

এই চ্যানেলে যে কেবল এসব বিষয় নিয়েই ভিডিও বানানো হয় তা কিন্তু না। বর্তমান যুগে একজন আদর্শ নাগরিকের কী কী গুণাবলি থাকা দরকার, আদর্শ পিতা-মাতা হওয়ার জন্য কী করণীয়, শিশুর মন কীভাবে কাজ করে তা সবকিছু নিয়েই এখানে আলাদা আলাদা ভিডিও আছে। তাছাড়া বর্তমানের তরুণদের চোখে পৃথিবীটা কেমন সহনীয় কিংবা দুর্বিষহ হয়ে উঠেছে সেসব বিষয় নিয়েও এই চ্যানেলটি কথা বলে।

7️⃣ The Infographics Show

তথ্য জানতে কেমন লাগে? না, মজার কোনো তথ্যের কথা বলছি না। এমন কোনো তথ্য না যেটা গল্পের মতো পড়লেই জানা যাবে। এমন সব তথ্যের কথা বলছি যেগুলো না বুঝেই পড়া লাগে। যাদের যাদের না বুঝেই কোনো কিছু মুখস্ত করা লাগে তারা জানে এই কাজটা কী পরিমাণে বিরক্তিকর এবং কষ্টকর। মাঝে মধ্যে পড়ার সময় মনে হয় না যে, এই তথ্যগুলো যদি কেউ একটি ভিন্নভাবে উপস্থাপন করে দিতো? একটু মজার ছলে তথ্যগুলো সামনে থাকলে মনে রাখাটা কতোই না সহজ হয়ে যেতো।

The Infographics Show এই তথ্য মনে রাখার কাজটিই তোমার জন্য সহজ করে তুলেছে। তারা বিভিন্ন বিষয়ের উপর অ্যানিমেশন ভিডিও বানিয়ে সেগুলো তাদের চ্যানেলে উপস্থাপন করে। রাজনৈতিক, বৈজ্ঞানিক, খেলাধুলা, চিকিৎসা সকল বিষয়ের উপরেই তারা ভিডিও বানিয়ে থাকে। ভিডিওগুলো সত্যিই প্রচুর তথ্যবহুল হয় এবং কার্টুন অ্যানিমেশনের কারণে দেখতেও বেশ মজার লাগে। শুধু তথ্য দিয়েই তারা ভিডিও বানায় এমন কিন্তু না। বিখ্যাত সব মজার ঘটনার উপরও তারা অ্যানিমেশন ভিডিও বানিয়ে থাকে। এছারা মজার সব ধাঁধাঁ তারা কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরে।

8️⃣ Edutopia

একটি বিষয় চিন্তা করো। তোমাকে যেভাবে ছোটবেলা থেকে বড় করা হয়েছে, যেভাবে তোমাকে পড়ালেখা শেখানো হয়েছে, যেভাবে তোমাকে আশেপাশের জগতের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে তা কি যথেষ্ট ছিলো? অথবা ব্যাপারগুলো কি একটু ভিন্নভাবে কিংবা আরও সুন্দরভাবে হতে পারতো? অবশ্যই পারতো!

শিশুদের ভদ্রতা শিখানো, সহমর্মিতা শিখানো, দলবদ্ধভাবে কাজ করা শিখানো এগুলোর জন্য অনেক সুন্দর এবং আধুনিক নিয়ম রয়েছে। এই চ্যানেলটিতে এসব নিয়ম বাচ্চাদের কীভাবে শিখানো যায় সেসব বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের বেড়ে উঠার ক্ষেত্রে কোন কোন ব্যাপারে অধিক গুরুত্ব দেয়া উচিত সেসব বিষয় নিয়ে।

এখানে যেসকল চ্যানেল নিয়ে কথা বলা হয়েছে সেগুলো সবক’টি তাদের টার্গেট দর্শকদের কথা মাথায় রেখে ভিডিও বানায়। তাদের চ্যানেলের মূলবস্তু ঠিক রেখে দর্শকদের সামনে প্রতিবারই নতুন নতুন সব তথ্য নিয়ে আসে। চাইলে তুমিও এদের মতো ভিডিও বানিয়ে তোমার কথা সবার সাথে শেয়ার করে ফেলতে পারো। এর জন্য তোমাকে যে সবসময় ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করতে হবে এমনটা না। তুমি চাইলে ফেইসবুকেই তোমার কথা ভিডিও করে সবার সাথে শেয়ার করতে পারো।

হ্যাক হওয়া থেকে বাঁচান আপনার ফেসবুক অ্যাকাউন্ট!1️⃣ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: যত বড় ততই ভালো কারণ সেক্ষেত্রে হ্যা...
22/09/2021

হ্যাক হওয়া থেকে বাঁচান আপনার ফেসবুক অ্যাকাউন্ট!

1️⃣ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: যত বড় ততই ভালো কারণ সেক্ষেত্রে হ্যাকার বা যে কারও জন্য তা আন্দাজ করা কঠিন হবে। শক্তিশালী পাসওয়ার্ডের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বিশেষ চিহ্ন ও সংখ্যার মিশ্রণ।

2️⃣ প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন: ‘Lastpass’, ‘Dashlane’ ইত্যাদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। এগুলোতে নিরাপদে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যায়।

3️⃣ একই পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার করা উচিত না: প্রতি ছয় মাস পরপর পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দেয়া উচিত। এটি শুধু ফেসবুক নয়, সকল সাইটের জন্যই প্রযোজ্য।

4️⃣ সতর্কতার সাথে সঠিক সাইট লিংক টাইপ করতে হবে: অনেকসময় অসতর্কতাবশত সাইটের লিংক লিখতে ভুল হয় সেক্ষেত্রে সঠিক লিংক টাইপ করেছেন কি না তা চেক করে নিতে হবে

5️⃣ Login Code Verification: কোনো অপরিচিত ব্রাউজার থেকে লগইন করলে একটি কোড নাম্বারের মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করতে হবে। “Settings > Security and Login > Two-factor Authentication > Use Two-factor Authentication” এই ডিরেকশনে গিয়ে সেটিংটি করতে হবে। আপনি যে ফোন নাম্বার সেখানে সেট করবেন সেই নাম্বারে কোড পাঠানো হবে। সেই কোড নিশ্চিত করলে তবেই লগইন করা যাবে।

ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন পেশায় তিনি একজন বালু শ্রমিক। পড়ালেখা করেছেন মাত্র ৪র্থ শ্রেণি পর্যন্ত। আর এই সামান্য ...
21/09/2021

ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন পেশায় তিনি একজন বালু শ্রমিক।
পড়ালেখা করেছেন মাত্র ৪র্থ শ্রেণি পর্যন্ত।
আর এই সামান্য যোগ্যতায় তিনি লিখেছেন ২৪০০ অধিক কবিতা।
যা একেবারেই অবিশ্বাস্য।
Moral of story,
ইচ্ছা শক্তি থাকলে কোন কিছুই অসম্ভব নয়,
সবই সম্ভব।
শুধু প্রয়োজন ধৈর্য, প্রবল ইচ্ছ, একটু বুদ্ধি আর পরিশ্রম।
তাহলে সফলতা একদিন আসবেই,
ইনশাআল্লাহ।

21/09/2021

স্বল্প সময়ে সহজ ও সাবলীল ভাষায় আল-কোরআন শিখুন ঘরে বসেই👇
https://10minuteschool.com/skills/courses/32?aff=fbg13455

‘দয়াময় আল্লাহ কোরআন শেখানোর নিমিত্তে মানব সৃষ্টি করলেন, তাকে ভাব প্রকাশ শেখালেন।’ (সুরা-৫৫ রহমান, আয়াত: ১-৪)।

হাতে থাকা মোবাইলটি দিয়েই এখন অভিজ্ঞ শিক্ষকের থেকে ব্যাখ্যা সহ সহজ নিয়মে কোরআন শিখুন '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্সে। আজকের ভিডিও থেকে জেনে নিন কোর্সটি কাদের জন্য ও কোর্স সম্পর্কিত বিস্তারিত। 💯

Plz subscribe
20/09/2021

Plz subscribe

২৪ ঘন্টায় কোরআন শিখি - শিক্ষকঃ মাওলানা জামাল উদ্দিন। 10 Minute School Courses and Booksব্যাখ্যা সহ সহজ সাবলীল ভাষায় আল-কোরআন শিখুন এই ল....

ঘরে বসেই সহীহ্ ও শুদ্ধভাবে আল-কোরআন শিখুন '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্সে 👉 https://10minuteschool.com/skills/courses/32?a...
20/09/2021

ঘরে বসেই সহীহ্ ও শুদ্ধভাবে আল-কোরআন শিখুন '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্সে 👉 https://10minuteschool.com/skills/courses/32?aff=fbg13455

আমরা ছোট বেলায় অনেকেই কোরআন পড়তে শিখেছি, কিন্তু বয়সের সাথে সাথে চর্চার অভাবে তা অনেকটাই ভুলে গিয়েছি। আবার অনেকেই হয়তো ঠিক করে শেখার সময়টা করে উঠতে পারিনি।

কোরআন নাযিলের এই পবিত্র রমজান মাসে, সহীহভাবে অর্থসহ কোরআন শিখতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স।

কোর্সটিতে থাকছে:
- স্বল্প সময়ে শেখার উপায়
-বৈশিষ্ট্য ও ব্যাখ্যার মাধ্যমে হরফ চেনার নিয়ম
-সহজ ভাষায় ব্যাখ্যা
-ভিডিও লেকচার, কুইজ, নোট

20/09/2021

ব্যাখ্যা সহ সহজ সাবলীল ভাষায় আল-কোরআন শিখুন এই লিংকে 👇 https://10minuteschool.com/skills/courses/32?aff=fbg13455

আমরা অনেকেই মনে করে থাকি কোরআন শেখা অনেক কঠিন এবং সময়সাপেক্ষ; যার ফলে আমাদের ভেতরে কাজ করে খানিকটা ভয় এবং সংশয়। কিন্তু আমরা কি জানি, বাংলা ভাষার মাধ্যমে সহজে কোরআন শেখার অনেকগুলো পদ্ধতি রয়েছে?

ঘরে বসে অনলাইনেই মাত্র ৩০ টি ক্লাসের মাধ্যমে আপনিও অনেক সহজে কোরআন শিখতে পারবেন টেন মিনিট স্কুলের '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স থেকে।

কোর্সটিতে আপনার জন্য থাকছে:

-ভিডিও লেকচার, কুইজ, নোট

-জটিল নিয়মের পরিবর্তে সহজে কোরআন শিক্ষা

-বাংলা ভাষা ব্যবহার করে সহজে আরবি শেখা

-কোরআনের সহজ ও সাবলীল ভাষায় বিবরণ

কোর্স লিংকঃ 👇 https://10minuteschool.com/skills/courses/32?aff=fbg13455

কোর্সটি করতে উপরে লিংকে এনরোল করে নিন। কোর্স এনরোল করতে কোনো সমস্যা হলে আমাদের পেজে মেসেজ করুন।

জেনে নাও যে ৬টি ট্রিক জানলে মানুষ তোমাকে পছন্দ করবে!  🔥কমেন্টে জানিয়ে দাও তোমার মতামত! ✍
20/09/2021

জেনে নাও যে ৬টি ট্রিক জানলে মানুষ তোমাকে পছন্দ করবে! 🔥

কমেন্টে জানিয়ে দাও তোমার মতামত! ✍

সফল ব্যক্তিদের ৬ অভ্যাস যা সবার জানা উচিত! পেশাগতভাবে সফল হওয়ার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং স্মার্ট সিদ্ধান্ত গ্রহণের ...
20/09/2021

সফল ব্যক্তিদের ৬ অভ্যাস যা সবার জানা উচিত!

পেশাগতভাবে সফল হওয়ার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং স্মার্ট সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। তবে কিছু সাধারণ বিষয় রয়েছে যেগুলো সকল সফল ব্যক্তিদের মধ্যে রয়েছে। এর মধ্যে সুস্থ্য থাকার রুটিন, ইতিবাচক মনোভবন কিংবা পড়ার ঝোঁকসহ নানা বিষয় রয়েছে, কিন্তু এই সাধারণ বিষয়গুলো ব্যক্তির সফলতার পেছনে খুবই ভূমিকা রাখে।

চলুন দেখে নিই সফল ব্যক্তিদের কী অভ্যাস ছিলো, যা আমাদের সকলের জানা উচিত।

🔘 সকালে ঘুম থেকে উঠা
সকালের ঘুম বাদ দিয়ে তাড়াতাড়ি উঠার যে কষ্ট তা আমরা সকলেই জানি। কিন্তু আপনি যদি প্রতিদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠার অভ্যাস করেন তাহলে বুঝবেন এটি আপনার দিনটিকে কতোটা কার্যক্ষম করে তোলে। অনেক মিলিয়নিয়ার এই অভ্যাসটি পালন করেছেন এবং করছেন।

📚 নিয়মিত বই পড়া
সফল ব্যক্তিদের আরেকটি অভ্যাস যা আশ্চর্যজনকভাবে কাজ করে। দিনটি যতোই ব্যস্ততম হোক না কেনো, তারা বই পড়ার জন্য কিছু সময় ব্যয় করেন, বিশেষ করে জীবনী ও ব্যক্তিগত উন্নয়নের বই।

🏋️‍♂️ নিয়মিত ব্যায়াম করা
আপনাকে ঠিক রাখার পাশাপাশি ব্যায়াম মস্তিস্ক পরিস্কার রাখতে এবং দিনকে ঠিকভাবে কাজে লাগাতে সহায়তা করে। হাঁটা, দৌড়ানো, টেনিস খেলা, ইয়োগা কিংবা জিমে অনুশীলন হরমোন নিসৃত করে যা চাপের মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে।

📑 কাজকে অগ্রাধিকার ভিত্তিতে সাজানো
সফল ব্যক্তিরা তাদের কাজকে অগ্রাধিকার ভিত্তিতে সাজান এবং সেই অনুযায়ী বাস্তবায়নের পরিকল্পনা করেন। সকল গুরুত্বপূর্ণ কাজকে টু-ডু-লিস্টে সাজালে ব্যক্তির দিন অর্গানাইজড ও কার্যকরী সময় ব্যবস্থাপনা করা যায়।

💰 অর্থের সঠিক ব্যবহার
আপনার অর্থ বা সম্পদের যথাযথ ব্যবহার সবচেয়ে বুদ্ধিদীপ্ত অভ্যাস। ওয়ারেন বাফেটসহ বিলিয়নিয়াররা বিভিন্ন উৎস থেকে আয়ের পরামর্শ দেন এবং অর্থের সঠিক ব্যবহার করতে বলেন।

⏲️ সময়ের সঠিক ব্যবহার
তারা এটি সঠিক বলেন ‘সময়ই অর্থ’ এবং সফলদের চেয়ে এটি কেউ ভালো জানে না। তারা এমন ক্ষেত্রে সময় ব্যয় করেন যা তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বিনিময় পাওয়া যায়। তাই অযথা টেলিভিশন সিরিজ না দেখে কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় না করে প্রতিটি মিনিট ভালো কিছু করার চেষ্টা করুন।

উপরের কোন অভ্যাসটি তোমার মধ্যে আছে বা গড়ে তুলতে চাও জানিয়ে দিও কমেন্টে! ✍️

জানতেন কি?
19/09/2021

জানতেন কি?

Address

Sylhet

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801748350285

Website

Alerts

Be the first to know and let us send you an email when 10 Minute School All Courses and Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 10 Minute School All Courses and Books:

Share