Rishi Athenaeum

Rishi Athenaeum Online Book Shop

02/05/2025
25/10/2024

হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ

"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "

"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"

"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"

"মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

"the world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'Se★ ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আ★ত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"

"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"

"পৃথিবীর সবথেকে বড় যু★ হলো, আমাকে আমি করে তোলা"

"sit straight, back straight"

"dont waste your tears for silly reasons, they are precious like you"

"Hope for the best, prepare for the worst"

"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"

"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "

"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"

"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"

"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি 😠।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি 😇।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"

"সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে"

"শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কি করবা? সংসার ছেড়ে চলে যাবে? না মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমান হয় তুমি ভালবাসার যোগ্য, তুমি ভালবাসা পাওয়ার সকল গুনাগুন নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি"

"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে"

"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"

'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 🖤

"মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"

"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"

"মেয়েরা হলো পানির মত। যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারন করবে"

"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।

"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"

"no news is good news"

"Good luck bad luck, who knows?
Only God knows"

"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না"

"ছেলেরা গ্যাসের চুলা,মেয়েরা মাটির চুলা"

"তোমরা যেখানেই যাও না কেন, be an asset"

"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"

"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"

"Celebrate your failure."

"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"

"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"

"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"

"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' "

"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"

"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"

"Don't be so expensive, Don't be so cheap!"

" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"

"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...!
আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."

- 𝔖𝔦𝔰𝔱𝔢𝔯 𝔖𝔥𝔦𝔨𝔥𝔞 🌾
(ʜᴏɴᴏʀᴀʙʟᴇ ᴘʀɪɴᴄɪᴘᴀʟ ᴏꜰ ʜᴏʟʏ ᴄʀᴏꜱꜱ ᴄᴏʟʟᴇɢᴇ)

03/10/2023

পাক ধরা চুল, ক্ষীণ-দৃষ্টি, অশক্ত শরীর অথচ তীক্ষ্ণ স্মৃতিশক্তি! এক পাল খুদের মধ্যে মধ্যমণি হয়ে বসে আছেন থুরথুরে ঠাকুরমা। আর তাঁর ঝুলি থেকে বেরিয়ে আসছে ভূত-পেত্নি, দৈত্য-দানো, লালকমল-নীলকমল, রাজ-রাজাদের দারুণ সব গপ্পো! সেই গল্প থেকেই স্বপ্ন। আর স্বপ্ন থেকে কল্পনা। যার কোনওটা শেখায় নির্ভীকতা, কোনওটা নৈতিকতা…

28/09/2023

৪০% ছাড়ে
১২ টি বইয়ের সেট সাথে এক প্যাকেট কালার ফ্লাস কার্ড ফ্রী।
আগ্রহী হলে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন। এ সুযোগ সীমান্ত সময়ের জন্য।

এক বৃদ্ধের চার ছেলে।ছেলেদের নিয়ে বৃদ্ধের মনে শান্তি ছিল না। তারা প্রায়ই নানা কারনে অশান্তি করতো। এ দিকে বৃদ্ধের দিন ফুরি...
14/09/2023

এক বৃদ্ধের চার ছেলে।
ছেলেদের নিয়ে বৃদ্ধের মনে শান্তি ছিল না। তারা প্রায়ই নানা কারনে অশান্তি করতো। এ দিকে বৃদ্ধের দিন ফুরিয়ে আসছিলো।
সে সব ছেলেকে নিজের ঘরে ডেকে আনলো।
সকলে হাজির হলো।
বৃদ্ধ কিছু নল দিয়ে একটি আঁটি বাঁধলো। সে এক ছেলেকে আঁটিটা দিয়ে বলল, তোমরা দেখ আঁটিটা ভাঙতে পারো কিনা।
ছেলেরা একে একে সবাই আঁটিটা ভাঙতে চাইলো,কিন্তু কেউই আঁটিটা ভাঙতে পারলো না।
তখন বৃদ্ধ তার এক ছেলেকে বলল,তুমি এবার আঁটিটা খুলো।
আর একটি একটি করে আঁটিটা ভেঙে ফেলো।সে ফটফট সব কয়টি নল ভেঙে ফেলল।ছেলেরা বাবার উদ্দেশ্য কিছুই বুঝতে পারলো না।
এবার বড় ছেলে জানতে চাইলো,নল গুলো এমন করে ভাঙলো কেন?
বৃদ্ধ হেসে বলল,আমি নলগুলো দিয়ে তোমাদের বুঝাতে চেয়েছি একসঙ্গে আঁটিবাঁধা অবস্থায় নলগুলো তোমরা ভাঙতে পারলে না। তোমরা প্রত্যেক ভাই মিলেমিশে থাকবো। একতা রেখে চলবে,কেউ তোমাদের ক্ষতি করতে পারবেনা। শত্রুরা ভয়ে দূরে সরে যাবে।
বৃদ্ধেরা ছেলেরা নিজেদের ভুল বুঝতে পারলো।সবাই মিলে শপথ করলো,এখন থেকে সবাই বাবার উপদেশ মতোই চলবেন।

পুরনো গল্প, নতুন করে শুনানোর উদ্দেশ্য এইসব নীতিকথার গল্প গুলো নিজের হৃদয়ে পুনরায় ধারণ করা। নিজের স্বার্থে, দশের স্বার্থে।

বি.দ্রঃ মিলেমিশে কাজ করলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।

আপনার শিশুর কল্পনাশক্তি,সৃজনশীলতা, শব্দভান্ডার বাড়াতে বই পড়ার বিকল্প নাই....
14/09/2023

আপনার শিশুর কল্পনাশক্তি,সৃজনশীলতা, শব্দভান্ডার বাড়াতে বই পড়ার বিকল্প নাই....

27/08/2023

বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় শিশুদের মস্তিষ্কের শতকরা ৮০ ভাগ বিকাশ সম্পন্ন হয় তিন বছরের মধ্যে। মা-বাবা এবং যত্নকারীরা শিশুদের বিকাশে যা করতে পারেন তা হলোঃ

• শিশুদের ভালোবাসা দিন। নিজেদের স্ট্রেস নিয়ন্ত্রণ করুন।

• শিশুদের সঙ্গে কথা বলুন, গান গেয়ে শোনান এবং কোনকিছু তাদের দৃষ্টিগোচর করতে সেদিকে নির্দেশ করুন।

• শিশুদের গুনতে শেখান। তাদের সঙ্গে সংখ্যা, আকার-আকৃতি, প্যাটার্ন ইত্যাদি নিয়ে কথা বলুন।

• খেলাধুলার মাধ্যমে শিশুদের নানা বিষয়ে শিখতে উৎসাহিত করুন।

• শিশুদের গল্প পড়ে শোনান এবং তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করুন।

তথ্যসূত্রঃ thebasics.org

১৬ টি বইয়ের সেট এসে গেছে।
যাদের প্রয়োজন কমেন্টে অথবা ইনবক্সে জানাতে পারেন।।

19/08/2023

আমার একটাই প্রত্যাশা নতুন প্রজন্মকে বইয়ের সান্নিধ্যে নিয়ে আসা।
মাসে যদি একজন মা কিংবা বাবাকে বুঝাতে সক্ষম হই শিশুদের হাতে ডিভাইস নয় বই তুলে দিন।
এটাই হবে আমার মুনাফা।
প্রতিদিন চিপস, চকলেট, আইসক্রিম,চানাচুর প্রভৃতি বাবদ যে খরচ হয় তার অনুপাতে মাসে এক সেট বইয়ের মূল্য অনেক কম আসে।
তবুও বই কিনতে আমাদের যত অনীহা।
বইয়ের প্রতি সবার ভালোবাসা তৈরি হোক। ডিভাইস ছেড়ে বই হয়ে উঠুক একাকীত্বের পরম বন্ধু।

18/08/2023

kids Wipe Clean Book
এই বইটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বাচ্চারা ডট থেকে শুরু বিভিন্ন ধরনের লাইন, আকৃতি শেখার পর ABC এবং ক খ লিখতে পারে, তারপর‌ নিজের নাম লিখতে পারবে ।

আয়ারল্যান্ড 🇮🇪, ফিনল্যান্ড 🇫🇮, সুইজারল্যান্ড 🇨🇭, অস্ট্রেলিয়া 🇦🇺, জার্মানি 🇩🇪 মতো দেশগুলা তাদের কিন্ডারগার্টেন স্কুল 🏫 তে শিশুদের প্রতিটি বিষয় এমন কিছু পদ্ধতি অবলম্বন করে শেখানো হয় আপনার শিশুকে সেই পদ্ধতিতে শেখাতে পারবেন আমাদের Draw and Learn Workbook বইয়ের মাধ্যমে।

বইটিতে যা শিখতে পারবে
🎯 ড্রয়িং করতে পারবে।
🎯 মজার ছলে ইংরেজি বর্ণমালা শিখতে পাড়বে।
🎯 বাংলা বর্ণ লিখতে পারবে।
🎯 গণিতের মজার যোগ-বিয়োগ করতে পারবে।
🎯 বাংলা সংখ্যা শিখতে ও লিখতে পারবে।
🎯 মজার মজার বিভিন্ন বাংলা ও ইংরেজি বর্ণ, সংখ্যা ম্যাচিং গেইম দিয়ে শিখতে পারবে।

এই প্যাকেজে এর সাথে যা যা থাকছেঃ
✅ ১ পিস ড্র এন্ড লার্ন বুক।
✅ ২ পিস মার্কার।
✅ ১ পিস ডাস্টার/ ওয়াইপার।

👉সারাদেশে ডেলিভারি চার্জ ১০০ টাকা

🔜অর্ডার করতে
👉আপনার নাম
মোবাইল নাম্বার এবং
👉ঠিকানা লিখে মেসেজ করুন-
অথবা ফোন করুন -
01712219450

21/06/2023

নতুন বই এর গন্ধ কে না ভালোবাসে???
ছোট্ট সোনামণিরাও এর ব্যাতিক্রম নয়।
নতুন বইটির মালিকানা যখন সে বুঝে পায় তখন থেকেই বই নিয়ে তার খাটুনি শুরু হয়ে যায়।
বইগুলো কোথায় রাখবে,কীভাবে পড়বে,কাকে দেখাবে এই নিয়ে চলে তার খেলা।

Address

Rishi Athenaeum, Modina Market
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rishi Athenaeum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rishi Athenaeum:

Share

Category