Bookies-বুকিজ

Bookies-বুকিজ We don't sell books. We sell ideas!💡

আসসালামু আলাইকুম।  লাস্ট পোস্টে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা আবেদন রেখেছিলাম। আমরা বলেছিলাম, সিলেটের প্রধান ৩টি ভার্সিটির...
03/07/2026

আসসালামু আলাইকুম।
লাস্ট পোস্টে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা আবেদন রেখেছিলাম। আমরা বলেছিলাম, সিলেটের প্রধান ৩টি ভার্সিটির শিক্ষকদের মধ্যে আমরা #মুসলিমবঙ্গ বইটি বিতরণ করতে চাই। এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
এই আহ্বানে সাড়া পেয়েছি আমরা, তবে সেটা যথেষ্ট নয়। আপনাদের যথেষ্ট পরিমাণে সাহায্য না পেলে আমাদের পক্ষে এই কাজটি করা সম্ভব হবে না।
আমরা আশা করবো, সময়ের চাহিদা মেটাতে এবং এই দ্বীন, কওম ও যমীনের প্রয়োজনকে সামনে রেখে জরুরি এই উদ্যোগটিকে সফল করতে আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।
#বুকিজ

আসসালামু আলাইকুম। Bookies-বুকিজ থেকে আমরা স্পেশাল একটা প্ল্যান করছি  #মুসলিমবঙ্গ কেন্দ্রিক। সিলেটের প্রধান তিনটি ভার্সিট...
28/06/2026

আসসালামু আলাইকুম। Bookies-বুকিজ থেকে আমরা স্পেশাল একটা প্ল্যান করছি #মুসলিমবঙ্গ কেন্দ্রিক।
সিলেটের প্রধান তিনটি ভার্সিটির সিলেক্টেড কিছু টিচারদেরকে আমরা মুসলিমবঙ্গ বইটি উপহার দেবো। এটা নিয়ে ভার্সিটিগুলোর ভাইদের সাথে আলাপ হয়েছে, তারাও রাজি আছেন আলহামদুলিল্লাহ। এখন শুধু প্রয়োজন আন্তরিক কিছু হাতের, যারা এই উদ্যোগটিকে স্পন্সর করবেন।
৫টি, ১০টি বা এরকম সংখ্যক বইয়ের দাম দিয়ে কেউ যদি সহায়তা করতে ইচ্ছুক থাকেন, তবে প্লিজ আপনারা আমাদের জানাবেন। অস্থির সময়ের এই প্রেক্ষাপটে সচেতনতা গড়ে তুলতে মুসলিমবঙ্গ বইটি বিশেষভাবে প্রাসঙ্গিক। আপনাদের উদ্যমী পদক্ষেপ আমাদের জন্য অনুপ্রেরণা।
দাওয়াতি ভাইদের সাড়া প্রত্যাশা করছি।

আমরা সবাই কোথায় আছি এখন? বাংলাদেশেই তো, রাইট?বাংলাদেশ যে এখন এক গভীর বিপদের ঘূর্ণাবর্তে অনবরত ঘুরপাক খাচ্ছে, ক্রমশই তলিয়...
19/06/2026

আমরা সবাই কোথায় আছি এখন? বাংলাদেশেই তো, রাইট?
বাংলাদেশ যে এখন এক গভীর বিপদের ঘূর্ণাবর্তে অনবরত ঘুরপাক খাচ্ছে, ক্রমশই তলিয়ে যাচ্ছে বিপদ সাগরের গভীর থেকে গভীরে, সে সম্পর্কে 'আইডিয়া' আছে কয়জনার?
আচ্ছা, ধরলাম আপনার আইডিয়া আছে। কিন্তু আইডিয়াটা সলিড তো? শক্তপোক্ত তো? ভাসাভাসা তো কতোকিছুই জানি আমরা। কোন দশার মাঝ দিয়ে দিনাতিপাত করছি আমরা, সেটা নিয়েও কি আমরা এমন ভাসাভাসা আইডিয়া নিয়ে পড়ে নেই তো?
Bookies-বুকিজ এর প্রথম প্রমোশন থাকবে এই থিমের উপরেই। আমরা ঠিক করেছি, বুকিজ তার আইডিয়া বেইসড কাজের সূচনাটা করবে এই বইটা দিয়ে। এটা আর কোনো বই নয়, আপনাদের সবার সুপরিচিত ও ব্যাপকভাবে সমাদৃত বই 'মুসলিমবঙ্গ'।
#মুসলিমবঙ্গ নিয়ে আমরা ব্যাপকভাবে কাজ করতে চাই। বিশেষ করে বিভিন্ন ভার্সিটি ও কলেজের নওজোয়ান ভাইদের হাতে হাতে এই বইটি পৌঁছে দেওয়া আমাদের একটা স্বপ্ন। এই মিশনে শামিল হতে পারেন আপনিও।
বিশেষ করে সিলেট শহরের প্রতিটি কলেজ ও ভার্সিটিতে অন্তত ৫ কপি করে মুসলিমবঙ্গ বই আমরা পৌঁছে দিতে চাই। আপনি আপনার ক্যাম্পাসের সাবেক বড়ভাই অথবা অ্যালামনাই হলে এই ৫ কপির স্পন্সর হতে পারেন। অথবা, এখনো ছাত্র থাকলে বন্ধুদের সাথে মিলে যৌথ উদ্যোগে বইগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন।
৫ কপি বইয়ের এরকম যেকোনো লটের জন্য সিলেট শহরের ভেতরে আমাদের ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি! আর যদি সিলেটের বাইরে থেকে এভাবে কেউ নিতে চান, তবে সেক্ষেত্রেও আমরা দরকারে লস দিয়ে ডেলিভারি চার্জ অল্পকিছু রেখে বইগুলো আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
মিশন মুসলিমবঙ্গ আসুন জোরেশোরে স্টার্ট করি। এই যমীনকে ঘিরে থাকা আগুনের বৃত্ত ছোট হয়ে আসছে ক্রমশই। এখনো কি আমরা ঘুমের ঘোরে বিভোর হয়ে থাকবো?
#বুকিজ #মুসলিমবঙ্গ

শুরুটা একটা আজীব প্রশ্ন দিয়ে করি: আপনি যখন একটা বই কেনেন, তখন কি কয়েকটা কাগজ কেনেন না একটা আইডিয়া কেনেন?জবাবটা আপনারা আপ...
18/06/2026

শুরুটা একটা আজীব প্রশ্ন দিয়ে করি:

আপনি যখন একটা বই কেনেন, তখন কি কয়েকটা কাগজ কেনেন না একটা আইডিয়া কেনেন?
জবাবটা আপনারা আপনাদের মতো করে দেবেন। কিন্তু ততোক্ষণে আমরা কিছুটা আলাপ করে ফেলি।

বই জিনিসটা আসলে কী? কয়েকটা কাগজ, কাগজে ছাপা কিছু কথা আর সুন্দর করে মোড়ানো একটা কভার। এটুকুই? কাগজে কিছু লিখে তারপর সেটাকে বাঁধাই করে ফেললেই কি সেটা একটা বই হয়ে যায়?
হ্যাঁ, প্রচলিত ভাষায় হয়। কিন্তু বাঁধাই করা সেই কাগজগুলোর মধ্যে আসলে কী আছে বা কী নেই, সেটাই আসলে ঠিক করে দেয় আপনি কী কেবলই কাগজের একটা দলা কিনছেন নাকি আসলেই একটা বই কিনছেন।
এতোক্ষণে আলাপটা অনেক পাঠকই ধরে ফেলেছেন মনে হয়। তবে তাদের জন্য আরেকটা টুইস্ট আছে। সেটা হলো, হাবিজাবি লেখায় ভরা কাগজের দলা বাদে যেগুলোকে আমরা আসলেই বই হিসেবে ধরতে পারি, সেগুলোর সবকটাই কি আমার আপনার মনোযোগ পাওয়ার দাবি রাখে?
এখানেই আসলে আমাদের একটা পরীক্ষা হয়ে যায়। আমাদের মধ্যে কেউ কেউ কেবলই একটা বই কিনি আর কেউ কেউ কিনি আইডিয়া। কেউ কেউ হয়তো খুব জমাট কিছু ভেবে একটা বই কিনছি, কিন্তু সেটা হয়তো নিছকই একটা বই। ভালো আলাপ আছে বটে, কিন্তু গভীরতা নেই।
আবার কেউ কেউ হয়তো কিনছি গল্পের কোনো একটা বই। কিন্তু গভীরতায় সেটা ছাড়িয়ে যাচ্ছে অনেক বড় বড় প্রবন্ধকেও।
প্রিয় পাঠক! আমরা, Bookies-বুকিজ, এই থিমকে কেন্দ্র করেই মাঠে নেমেছি। আর দশটা বুকশপের মতো আমাদের উদ্দেশ্য নিছকই বই বেচা নয়। না, অন্যদেরকে অবশ্যই আমরা ছোট করছি না। কিন্তু আমরা গতানুগতিক বই বিক্রির মিশন নিয়ে নামিনি। আমাদের লক্ষ্য হলো, আইডিয়া বিক্রি করা।
এই যাত্রায় আমরা শুধু সেইসব বই-ই আপনাদের হাতে তুলে দিতে চাইবো, যেগুলো থেকে আপনারা কোনো না কোনো আইডিয়া পাবেন। যে বইগুলো বিনোদন দিক বা না দিক, আইডিয়া দেবে নিশ্চিত। আমরা সেইসব বই নিয়েই কাজ করবো, যেগুলোর গভীরতা আছে, একটা মেসেজ আছে, আছে একটা লক্ষ্য।
আর এই লক্ষ্যপূরণের স্বপ্ন নিয়েই বিসমিল্লাহ বলে আজ থেকে শুরু হলো আমাদের যাত্রা। আল্লাহর রহমতে ও সাহায্যে আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে আমরা আশা করছি, লক্ষ্যের পথে অবিরাম আমরা চলতে পারবো ইনশাআল্লাহ।
বুকিজে সবাইকে সাদর আমন্ত্রণ!

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookies-বুকিজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category