Naaziq

Naaziq “ 𝐓𝐡𝐞 𝐀𝐫𝐭 𝐎𝐟 𝐅𝐢𝐧𝐞 𝐅𝐫𝐚𝐠𝐫𝐚𝐧𝐜𝐞 ”

16/09/2026

অফিসে যাওনের সময় সেলফের সামনে দাঁড়াইয়া আজকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হইলো—
“কোন আতরটা মাইরা আজকে অফিসে যামু?” 😐

একটা একটা কইরা বোতল দেখি…
কেউ কইতেছে, “আমারে নেন!”
কেউ কইতেছে, “আজকে আমার পালা!” 😂

শেষে চোখ গেল Red African-এর দিকে।
ব্যাস! আর কোনো মিটিং-টিটিং নাই—এইডাই ফাইনাল! 😎

কারণ Red African-এর ওই মিষ্টি, উষ্ণ, হালকা স্পাইসি আর ভ্যানিলা-মাস্কি ঘ্রাণটা অফিসের জন্য আমার কাছে জমে যায়। এর ক্যারামেল-ভ্যানিলা আর মস্কের কম্বিনেশনটা বেশ rich একটা feel দেয়।

ভাবলাম, সারাদিন অফিসে কাজ তো করুমই…
কিন্তু গন্ধের দায়িত্বটা Red African-রে দিয়া দিই! 😂

তারপর দুই ফোঁটা মাইরা বের হইলাম—
“আজকে আমি কাম করুম, Red African আমার হয়ে পরিচয় দিবো!” 🤣🖤

Red African — আজকের অফিসের সঙ্গী।
আপনে পাশে থাকেন, গন্ধের কাম গন্ধরে করতে দেন! 😎

অনেকেই আমাকে জিজ্ঞেস করেন—“আপনি আতরের সাথে সবাইকে তসবিহ কেন হাদিয়া দেন?”আজ একটু মন থেকে সেই প্রশ্নের উত্তরটা দিতে চাই। 🤍...
15/09/2026

অনেকেই আমাকে জিজ্ঞেস করেন—“আপনি আতরের সাথে সবাইকে তসবিহ কেন হাদিয়া দেন?”
আজ একটু মন থেকে সেই প্রশ্নের উত্তরটা দিতে চাই। 🤍

আতর শুধু সুগন্ধির জন্য নয়—সুগন্ধি যেমন আমাদের শরীর ও পোশাকে সৌন্দর্য আনে, তেমনি তসবিহ আমাদের অন্তরকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখার একটি সুন্দর মাধ্যম।

আমরা প্রতিদিন কত কিছু নিয়েই ব্যস্ত থাকি—কাজ, ব্যবসা, পরিবার, দুশ্চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা…
এই ব্যস্ততার মাঝে অনেক সময় আমাদের জিহ্বা থেকে হারিয়ে যায়—
“সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ…” 🥺

তাই আমার ছোট্ট একটা ইচ্ছে—
আপনি যখন Naaziq থেকে একটি আতর নেবেন, তার সাথে এমন একটি হাদিয়াও আপনার হাতে পৌঁছাক, যেটা হয়তো কোনো এক ব্যস্ত মুহূর্তে আপনাকে আল্লাহকে স্মরণ করার কথা মনে করিয়ে দেবে। 🤍

তসবিহ কোনো অলংকার নয়, শুধু হাতে রাখার কোনো জিনিসও নয়।
এটা হতে পারে যিকিরের সঙ্গী,
দুশ্চিন্তার মুহূর্তে প্রশান্তির কারণ,
আর এমন একটি ছোট্ট মাধ্যম—যার মাধ্যমে আমরা বারবার আমাদের রবকে স্মরণ করতে পারি।

আল্লাহ বলেন—

“তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।”
— সূরা আল-বাকারা: ১৫২

ভাবুন তো, পৃথিবীর ব্যস্ততার মাঝে আমরা যখন কয়েক মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ করি, আর আমাদের রবও আমাদের স্মরণ করেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? 🥹🤍

আর একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়—
আমি জানি না, আমার দেওয়া এই ছোট্ট তসবিহটি কার জীবনে কত বড় একটি আমলের কারণ হয়ে যাবে।

হয়তো কোনো একজন কাস্টমার রাতে ঘুমানোর আগে এটি হাতে নিয়ে কিছুক্ষণ যিকির করবেন।
হয়তো কোনো এক দুশ্চিন্তাগ্রস্ত মানুষ এটি হাতে নিয়ে বলবেন—“আস্তাগফিরুল্লাহ”।
হয়তো কোনো একদিন কারও মন খারাপের সময়ে এই তসবিহটাই তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে।

এই “হয়তো”-টার আশাতেই তসবিহ হাদিয়া দিই। ❤️

ব্যবসা আমার কাছে শুধু পণ্য বিক্রি করার নাম নয়।
আমি চাই, Naaziq থেকে আপনার হাতে আতরের সাথে একটু ভালোবাসা, একটি সুন্দর অনুভূতি এবং আল্লাহকে স্মরণ করার একটি ছোট্ট সুযোগও পৌঁছে যাক।

আপনি আতর ব্যবহার করে সুগন্ধ ছড়াবেন—
আর তসবিহ হাতে নিয়ে যদি আল্লাহর যিকির করেন,
তাহলে হয়তো সেই মুহূর্তে আপনার অন্তর থেকেও ছড়িয়ে পড়বে সওয়াবের সুবাস। 🤍

Naaziq-এর প্রতিটি হাদিয়ার পেছনে তাই শুধু ব্যবসা নয়—একটি ছোট্ট নিয়তও আছে।
আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি যিকির করার, নেক আমল করার এবং তাঁর প্রিয় বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন। 🤲🏻

আতর নিন সুগন্ধির জন্য,
আর তসবিহটি রাখুন আল্লাহর স্মরণের জন্য। 🌿🤍

— Naaziq
“সুগন্ধির সাথে, স্মরণেরও একটি উপহার।”

14/09/2026

Fawakeh মাইরা বাইর হইলে নিজের পরিচয় দেওনের দরকার নাই!

গলির মাথায় গিয়া এক ভাই কইবো—
“ওস্তাদ, আপনে আসছেন নাকি আগে আতর আসছে?” 😂

আমি কইলাম, “ক্যান ভাই?”
উনি কইলো—
“আপনে তো এখনো মোড়েই, কিন্তু Fawakeh-এর ঘ্রান তো আগেই খবর দিয়া দিছে!” 🤣🔥

এইডা এমন আতর—
আপনে চুপচাপ থাকবেন, কিন্তু আপনার ঘ্রান কোনোভাবেই চুপ থাকবো না! 😎

🌿 FAWAKEH by Naaziq
“আপনে হাঁটবেন, বাতাস আপনার মার্কেটিং করবো!” 😂🖤

ভাইজান, এই আতর মাইরা যদি চুপচাপ ঘুরতে চান—ভুল জায়গায় আইছেন! 😂এক ফোঁটা মাইরা বাইর হইছেন, ১০ মিনিট পর পেছন থেইকা আওয়াজ—“ওস...
13/09/2026

ভাইজান, এই আতর মাইরা যদি চুপচাপ ঘুরতে চান—ভুল জায়গায় আইছেন! 😂

এক ফোঁটা মাইরা বাইর হইছেন, ১০ মিনিট পর পেছন থেইকা আওয়াজ—
“ওস্তাদ! দাঁড়ান দাঁড়ান… আপনের পিছে কি আতরের দোকান আইতেছে?” 🤣

আপনে কইবেন,
“না ভাই, আমি একাই!” 😎

ওরা কইবো—
“একা কেমনে? ঘ্রান তো দশজনের!” 😂😂

Fawakeh-এর আসল সমস্যা হইলো—
আপনে যতই চুপচাপ থাকেন, আপনার ঘ্রাণ ততই আপনার হয়ে কথা কয়! 🤣🔥

🌿 FAWAKEH by Naaziq
এক ফোঁটা মাইরেন—বাকি প্রচারণার দায়িত্ব বাতাসের! 😎🖤

😂 Musk Rijali — আতর না ভাই, এইডা তো VIP এন্ট্রি পাস!এক ফোঁটা মাইরা রাস্তায় বাইর হইলে মানুষ কইবো—“ওস্তাদ, থামেন তো! এত সু...
10/09/2026

😂 Musk Rijali — আতর না ভাই, এইডা তো VIP এন্ট্রি পাস!

এক ফোঁটা মাইরা রাস্তায় বাইর হইলে মানুষ কইবো—
“ওস্তাদ, থামেন তো! এত সুন্দর গন্ধ লইয়া কই যান?” 😎

গন্ধখান এমন শান্ত-শিষ্ট, কিন্তু অ্যাটিটিউড পুরাই নবাবি! 👑
বেশি মারার দরকার নাই—এক ফোঁটাই যথেষ্ট, বাকিটা বাতাস সামলাইবো! 😂🔥

Musk Rijali by Naaziq — গন্ধে ভদ্র, ইমপ্যাক্টে ভয়ংকর! 🖤

09/09/2026

সুগন্ধির আসল সৌন্দর্য, তার অনুভবে। ✨

এক ফোঁটা Mukhallat Al Emirati—যার সুবাসে মিশে আছে আভিজাত্য, উষ্ণতা আর এক বিশেষ ব্যক্তিত্ব।

প্রতিটি বোতল যত্নে প্রস্তুত, প্রতিটি সুবাস আপনার নিজস্ব স্টাইলের জন্য। 🤎

NAAZIQ

আপনার প্রতিদিনের মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলুন।

📩 অর্ডার করতে ইনবক্স করুন।

Bangladesh

জিনিসটা কিন্তু শেষ হইয়া যাইতাছে বুইঝ্ঝেন! পরে কিন্তু পাইবেন না ! অনেক ভাইয়েরা এইডার লাইগা মেসেজ দিতাছেন! লইয়া লন ইনশা...
08/09/2026

জিনিসটা কিন্তু শেষ হইয়া যাইতাছে বুইঝ্ঝেন! পরে কিন্তু পাইবেন না ! অনেক ভাইয়েরা এইডার লাইগা মেসেজ দিতাছেন! লইয়া লন ইনশাআল্লাহ ফুরাবার আগেই ।

কিন্তু যারা লইতাছেন না তারা মিস করলেন ! এইডা পুরাডাই রাজকীয় ! মানে মাখলেই বুঝবেন কি জিনিস এইডা!একটু দিবেন চারিপাশ একেবারে ছইরা যাইব ! খুবই খুবই প্রিমিয়াম , রাজকীয় , লাক্সারিয়াস স্মেল এ মাতোয়ারা হইবার চাইলে এখনই ইনবক্স এ বারি মারেন হি হি

07/09/2026

কিছু ঘ্রাণ শুধু নাকে আসে না, পুরোনো কিছু গল্পও মনে করিয়ে দেয়। ❤️

আজকে আম্মুকে নিয়ে ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম চেকআপ করানোর জন্য। সাথে ছিল আমার পছন্দের একটা আতর—Red African।

চেম্বারের বাইরে waiting zone-এ বসে আছি। পাশেই একজন বয়স্ক মুরুব্বি বসা ছিলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম, উনি বারবার আমার দিকে তাকাচ্ছেন।

একসময় হেসে জিজ্ঞেস করলেন,

“আংকেল, তুমি কি পারফিউম ব্যবহার করো? খুব সুন্দর ঘ্রাণ আসতেছে।” 😊

আমি বললাম,
“আংকেল, আমি আসলে পারফিউম খুব একটা ব্যবহার করি না। আজকে Red African নামের একটা আতর লাগিয়েছি।”

কথাটা বলেই পকেট থেকে ছোট বোতলটা বের করে উনার হাতের তালুতে একটু লাগিয়ে দিলাম।

ঘ্রাণটা নেওয়ার পর উনি বললেন—

“মাশাআল্লাহ! অনেক সুন্দর একটা ঘ্রাণ… মন ভরে গেছে।” ❤️

এরপর উনি নিজের গল্প বলা শুরু করলেন।

বললেন, উনিও আতর অনেক পছন্দ করেন। দেশের বাইরে যখন ছিলেন, আর যখন একটু যুবক বয়সে ছিলেন, তখন থেকেই নাকি বিভিন্ন ধরনের সুগন্ধি সংগ্রহ করে রাখতেন।

সেদিন কয়েক মিনিটের সেই ছোট্ট কথোপকথনটা আমার কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকলো।

কারণ বুঝলাম—
সুগন্ধির কোনো বয়স নেই।

একজন তরুণের পছন্দের ঘ্রাণ যেমন ভালো লাগতে পারে, তেমনি সেই ঘ্রাণ একজন বয়স্ক মানুষের পুরোনো দিনের স্মৃতিও জাগিয়ে দিতে পারে।

হয়তো এটাই আতরের সবচেয়ে সুন্দর দিক—
এক ফোঁটা ঘ্রাণ কখনো কখনো অচেনা দুজন মানুষকেও কয়েক মিনিটের জন্য পরিচিত করে দেয়। 🌿

আজকের সঙ্গী ছিল Red African।
আর আজকের সবচেয়ে সুন্দর রিভিউটা পেলাম কোনো কমেন্টে না—একজন অপরিচিত মুরুব্বির মুখ থেকে। ❤️

NAAZIQ — ঘ্রাণ শুধু ব্যবহার করার জিনিস নয়, ঘ্রাণ একটা অনুভূতি।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Naaziq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naaziq:

Shortcuts

Share