15/09/2026
মহান আল্লাহ তার দয়ায় পুরুষ ও নারী জাতিকে সৃষ্টি করেছেন। আর তাদের উপর অর্পন করেছেন পৃথক পৃথক দায়িত্ব। নিজের পরিবারের বৈধ চাহিদা অনুযায়ী উপার্জন করা প্রত্যেক পুরুষের উপর ফরজ। উপার্জনকালে আমরা বাহিরে বের হতে হয়। তখন একটা বিষয় জানা খুব প্রয়োজনীয় যে,আমাদের দৃষ্টির গোনাহ। আমাদের জন্য কবিরা গোনাহ হলো একবার এক গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টি পড়লে ২য় বার দৃষ্টিপাত না করা।করলে কবিরা গোনাহ হবে।এ ব্যাপ্যারে রাসূল সা. স্পষ্ট করে হযরত আলী রা. কে নির্দেশ দিয়েছেন।আর একবার দৃষ্টি পড়লে যে কেয়ামত পর্যন্ত দেখতে থাকবে আর গোনাহ হবে না এরকমও না, ১ বার দৃষ্টি সর্বোচ্চ ৩ তাসবিহ পর্যন্ত হবে, এর উপর গেলে গোনাহগার হবে। তবে একটা বিষয়, আপনার প্রয়োজন নেই বাহিরে যাওয়ার, আর আপনি জানেন যে বাহিরে গায়রে মাহরামের উপস্থিতি আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনি বাহিরে গেলে আপনার দৃষ্টি গায়রে মাহরামের উপর পড়বে, আর আপনার প্রয়োজনও নেই বাহিরে যাওয়ার, কিন্তু আপনি গেলেন, তখন আপনার ১ বার গায়রে মাহরামের উপর দৃষ্টি পড়লে আপনি গোনাহগার হবেন, কেননা এটা আপনার ইচ্ছাকৃত। কেননা আপনি জানতেন এদিকে গায়রে মাহরাম আছে, আপনি গেলে দৃষ্টির হেফাজত হবেনা।
আরো কিছু বিষয় এখন আলোচনা করা যাক, ধরুন আপনি আছেন সাহারা মরুভূমিতে, আপনি তৃষ্ণার্ত। আপনার কাছে পানি নেই, আপনার আশে পাশেও পানি নেই তৃষ্ণা এমন যে আপনি পানি পান না করলে মারা যেতে পারেন, ধরেন তখন আপনি সামনে মদ পেলেন। দেখলেন এক বোতল মদ মাটিতে পড়ে আছে, ধরেন।সাধারনত মদ্যপান হারাম কিন্তু এমতাবস্থায় আপনার জন্য হারাম নয় আপনি পান করতে পারবেন, তবে আপনি ততটুকু পারবেন যতটুকু পান করলে আপনি বেঁচে থাকতে সক্ষম। আপনি পেলেন আর ইচ্ছে মতো খেলেন এরকম কিন্তু না। অনুরুপভাবে আমরা পুরুষরা কাজের জন্য যদি গায়রে মাহরামের সম্মুখীন হওয়া প্রয়োজন হয়, তবে প্রয়োজন ছাড়া একটা কথা বলা আপনার জন্য জায়েজ নয়।
এই মাসয়ালা কি নারীদের জন্যও প্রযোজ্য?
যদি নারীর পিতা বা স্বামী ওই পরিমাণ উপার্জনে অক্ষম হন যে, সংসার চলতে বা তাদের খেয়ে বেঁচে থাকা সক্ষম নয়, তবে মহিলার উপর এই মাসয়ালা বর্তানো যায়।
তবে পুরুষ কিংবা মহিলা উভয়ের জানা প্রয়োজন, আপনার গায়রে মাহরামকে "আপনি কি সুস্থ আছেন?" আপনার এ কথাও জিজ্ঞেস করা ক্ষেত্রবিশেষ হারাম।
আরেকটি কথা মনে রাখবেন বর্তমান সময়ের জনপ্রিয় আলিমে দ্বীম, হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিযাহুল্লাহ বলেন, ইউটোবে একাধিক ওয়াজ শুনতে গিয়ে যদি আপনার ১ টা নাটক দেখতে হয়, আপনার ওয়াজ দেখার প্রয়োজন নেই,আগে গোনাহ থেকে বাঁচেন। এটা খুব সুক্ষ্ম ও গুরুত্বপূর্ণ বিষয়,
আমরা যারা সোশাল মিডিয়াকে বিভিন্ন কাজের দোহাই দিয়ে ব্যবহার করে থাকি, আর এই সোশাল মিডিয়ায় আমাদের পাপের প্রধান একটি অংশ কেন্দ্রবিন্দু।
আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন, আখিরাতের প্রতি খেয়ালি হওয়া প্রয়োজন। মনে রাখবেন যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, সে যেমনই হোক তার দাওয়াত নিয়ে চিন্তা করা প্রয়োজন। কেননা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে, আমার বিধানের দাওয়াত তোমার কাছে এসেছিলো কিন্তু তুমি গ্রহন করো নাই। জাযাকুমুল্লাহু খাইরান।
~ সাজিদ বিন মুজিব