Barakah Shop

Barakah Shop Barakah Shop
Your Trusted Daily Needs Shop

চুল পড়া, রুক্ষ চুল, ডাল লুক—এখনও সহ্য করছেন? একবার সিগনেচার শ্যাম্পু ব্যবহার করলেই বুঝবেন পার্থক্য! বাংলাদেশ সেনাবাহিনীর...
11/04/2026

চুল পড়া, রুক্ষ চুল, ডাল লুক—এখনও সহ্য করছেন?

একবার সিগনেচার শ্যাম্পু ব্যবহার করলেই বুঝবেন পার্থক্য!

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রস্তুত—মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই।
ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই এটি চুলকে করে সিল্কি, শাইনি আর হেলদি।
ভিটামিন-ই + এ্যামোডিমেথিকোন সমৃদ্ধ এই শ্যাম্পু:
✔️ চুল পড়া কমাতে সাহায্য করে
✔️ ২৪ ঘণ্টা শাইন ধরে রাখে
✔️ শুষ্ক ও রুক্ষ চুলে আনে নতুন প্রাণ
✔️ ২-ইন-১ ফর্মুলা (শ্যাম্পু + কন্ডিশনার )
pH ৬.৫ হওয়ায় প্রতিদিন ব্যবহারেও নিরাপদ।
একবার ব্যবহার করলেই রেজাল্ট নিজেই কথা বলবে!

📩 দেরি না করে এখনই ইনবক্স করুন
আপনার চুলের যত্নে সঠিক সিদ্ধান্ত নিন আজই✅

আল্লাহ আপুকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। মানুষ ঠিক কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে। দুনিয়াতে না হয় আখিরাতে ...
10/04/2026

আল্লাহ আপুকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

মানুষ ঠিক কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে। দুনিয়াতে না হয় আখিরাতে আল্লাহ ঠিকই এর বিচার করবে।আপনি যা হারিয়েছেন আল্লাহ নিশ্চয়ই তার দ্বিগুন আপনাকে দিবে ইনশাআল্লাহ।

27/03/2026

মিনি মাল্টিকোকার ২ লিটার সাইজ।এই মাল্টিকোকারে আপনি রান্না, ভাজা,সিদ্ধ সব ধরনের খাবারই রান্না করতে পারবেন।নুডলস, ডিম,খিচুড়ি, মাছ,মাংস সবই রান্না করতে পারবেন।

সুবিধা :
✅নন-স্টিক কোটিং থাকায় খাবার লেগে যাওয়ার ভয় নেই।

✅সময় ও বিদ্যুৎ সাশ্রয়ী

✅সহজে বহনযোগ্য

অল্প পরিমাণে রান্নার জন্য একদম পারফেক্ট। ✅

রিজিক বাড়ানোর ৫টা কুরআনি আমলমাসের শেষের দিকে এসে হিসাব করছেন— কত খরচ হলো, কত বাকি আছে, পরের মাসে কীভাবে চলবে।বিদ্যুৎ বি...
26/03/2026

রিজিক বাড়ানোর ৫টা কুরআনি আমল

মাসের শেষের দিকে এসে হিসাব করছেন— কত খরচ হলো, কত বাকি আছে, পরের মাসে কীভাবে চলবে।

বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বাসা ভাড়া, বাচ্চার স্কুল ফি, বাজার, ওষুধ, হঠাৎ কোনো জরুরি খরচ—

সব মিলিয়ে মনে হয়, চারদিক থেকে চাপ।

আর তখন হৃদয় থেকে একটা কথাই বের হয়—

রিজিক যদি একটু বাড়তো!

চাকরি থেকে বেতন ঠিকই আসে। ব্যবসাও চলছে। কিন্তু তবু যেন যথেষ্ট হয় না। টাকা আসে, আবার কোথায় যেন শেষ হয়ে যায়।

তখন অনেকেই শুধু দুশ্চিন্তা করেন। হিসাব করেন। মানুষের কাছে আফসোস করেন।

কিন্তু একজন মুমিনের হাতে আরেকটা পথও আছে—

আল্লাহর দিকে ফিরে যাওয়া

কারণ আল্লাহ তাআলা কুরআনে শুধু ইবাদতের কথা বলেননি, তিনি রিজিকের পথও দেখিয়েছেন।

আজকের পোস্টে জানবেন— রিজিক বাড়ানোর ৫টা কুরআনি আমল, যা নিয়মিত করলে ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে, সংকীর্ণতা কমবে, আর রিজিকের দরজা খুলে যাবে।

আমল ১: বেশি বেশি ইস্তিগফার করুন

আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, নূহ (আ.) তাঁর জাতিকে বলেছিলেন—

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا ۝ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا ۝ وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا

উচ্চারণ:
ফাকুলতুস তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওয়া ইউমদিদকুম বি আমওয়ালিও ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিও ওয়া ইয়াজআল লাকুম আনহারা।

অর্থ:
আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আসমান থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন। তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। তোমাদের জন্য বাগান বানাবেন এবং নদী প্রবাহিত করবেন।

এই আয়াতগুলো খুব গভীর।

আল্লাহ এখানে ইস্তিগফারের সাথে কী কী জুড়ে দিলেন খেয়াল করুন— রহমত, বরকত, সম্পদ, সন্তান, রিজিকের উৎস।

অর্থাৎ ইস্তিগফার শুধু গুনাহ মাফের আমল না, এটা রিজিক বাড়ারও আমল।

নবীজি ﷺ-ও বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তার সংকট থেকে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করেনি।

তাই প্রতিদিন সকাল-সন্ধ্যা অন্তত ১০০ বার বলুন—

أَسْتَغْفِرُ اللَّهَ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

চাইলে পূর্ণ ইস্তিগফারও পড়তে পারেন।

ইস্তিগফারকে শুধু জিকির বানাবেন না— এটাকে হৃদয়ের কান্না বানান।

আমল ২: সূরা ওয়াকিয়াহ নিয়মিত পড়ুন

রিজিকের ব্যাপারে মুসলিম সমাজে সবচেয়ে বেশি পরিচিত সূরাগুলোর একটি হলো সূরা ওয়াকিয়াহ।

অনেক আলেম ও বুযুর্গ এই সূরা নিয়মিত পড়ার গুরুত্ব উল্লেখ করেছেন। মানুষ অভাব, সংকীর্ণতা ও দারিদ্র্য থেকে বাঁচার আশায় এই সূরা পড়ে থাকেন।

এই সূরায় কিয়ামতের বাস্তবতা, মানুষের শ্রেণিবিভাগ, জান্নাতের নিয়ামত, আর আল্লাহর অসীম কুদরতের কথা এসেছে।

অর্থাৎ, এই সূরা শুধু রিজিকের জন্য না, এটা মানুষের দৃষ্টি দুনিয়া থেকে আখিরাতের দিকেও ফেরায়।

আর এটাই বড় কথা— যে মানুষের আখিরাত ঠিক হয়, আল্লাহ তার দুনিয়াতেও বরকত দেন।

তাই চেষ্টা করুন প্রতিদিন রাতে ইশার পর বা ঘুমানোর আগে সূরা ওয়াকিয়াহ পড়তে। না পারলে নিয়মিত অন্তত কয়েকদিন পড়ুন। সম্ভব হলে অর্থ দেখে পড়ুন।

আমল তখনই প্রাণ পায়, যখন শুধু জিহ্বা না, হৃদয়ও তাতে শরিক হয়।

আমল ৩: সদকা করুন

আল্লাহ তাআলা বলেন—

وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ

উচ্চারণ:
ওয়া মা আনফাকতুম মিন শাইয়িন ফাহুয়া ইউখলিফুহু, ওয়া হুয়া খাইরুর রাজিকীন।

অর্থ:
তোমরা যা কিছু খরচ করো, আল্লাহ তার বদলা দেন। আর তিনিই সর্বোত্তম রিজিকদাতা।

এই আয়াত মুমিনের কৃপণতাকে ভেঙে দেয়।

আমরা অনেক সময় ভাবি— “এখনই তো টানাটানি, এখন আবার কীভাবে দান করবো?”

কিন্তু আল্লাহ উল্টো শিক্ষা দিচ্ছেন—

তুমি দাও, আমি দেবো।

নবীজি ﷺ বলেছেন— সদকা সম্পদ কমায় না।

দেখতে হয়তো কমে যায়। কিন্তু বাস্তবে? বরকত বাড়ে। অপচয় কমে। অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে। মনের প্রশান্তি বাড়ে। আর আল্লাহর রহমত নেমে আসে।

তাই প্রতিদিন অল্প হলেও কিছু সদকা করুন। ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা— যত পারেন।

গরিবকে দিন, অসহায়কে দিন, মসজিদে দিন, যেখানে প্রয়োজন সেখানে দিন।

মনে রাখবেন— সদকা বড় অঙ্কের হওয়া জরুরি না, নিয়মিত হওয়া জরুরি।

আমল ৪: আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন

নবীজি ﷺ বলেছেন— যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।

সুবহানাল্লাহ।

আমরা রিজিক বাড়ানোর জন্য কত কিছু করি— অতিরিক্ত কাজ, নতুন পরিকল্পনা, নতুন ব্যবসা, নতুন যোগাযোগ।

কিন্তু অনেক সময় ভুলে যাই— একটা ফোন কলও রিজিকের দরজা খুলে দিতে পারে, যদি সেটা আত্মীয়তার সম্পর্ক জুড়ে দেয়।

সিলাতুর রাহিম মানে শুধু দেখা-সাক্ষাৎ না। এর মানে হলো— খোঁজ নেওয়া, ভালোবাসা রাখা, সম্পর্ক না ছেঁড়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, কষ্টে থাকলে পাশে দাঁড়ানো।

সবচেয়ে বড় কথা— যে আপনার সাথে সম্পর্ক রাখে না, তার সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করা।

এটা সহজ না। কিন্তু এখানেই তো আমলের সৌন্দর্য।

আজই একজন আত্মীয়কে ফোন দিন। কারো খবর নিন। কারো রাগ ভাঙান। কারো পাশে দাঁড়ান।

হয়তো আপনি শুধু সম্পর্ক জোড়া লাগাতে গেছেন, আর আল্লাহ সেখান থেকেই আপনার জন্য বরকত লিখে রেখেছেন।

আমল ৫: তাকওয়া অবলম্বন করুন

আল্লাহ তাআলা বলেন—

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا ۝ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ

উচ্চারণ:
ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ওয়া ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।

অর্থ:
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, যেখান থেকে সে ধারণাও করতে পারে না।

এই আয়াত রিজিকের দুনিয়ায় এক অসাধারণ ঘোষণা।

তাকওয়া মানে শুধু ভয় না। তাকওয়া মানে— আল্লাহকে সামনে রেখে জীবনযাপন করা।

হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ না নেওয়া, প্রতারণা না করা, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচানো— এসবই তাকওয়ার অংশ।

অনেক মানুষ রিজিক বাড়াতে গিয়ে এমন রাস্তা নেয়, যেটা বাইরে থেকে লাভের মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে বরকত শেষ করে দেয়।

তাকওয়া সেই জায়গায় এসে মানুষকে থামায়। আর আল্লাহর ওয়াদা হলো— যে তাকওয়া অবলম্বন করবে, আমি তার জন্য এমন পথ খুলে দেব, যা সে ভাবতেও পারেনি।

এটাই তো আসল বরকত।

এই ৫টা আমল একসাথে করুন

শুধু একটা করে না, চেষ্টা করুন পাঁচটাকেই জীবনের অংশ বানাতে।

ফজরের পর ইস্তিগফার করুন। দিনের মধ্যে অল্প কিছু সদকা করুন। সময় বের করে একজন আত্মীয়ের খবর নিন। রাতে সূরা ওয়াকিয়াহ পড়ুন। আর সবসময় তাকওয়ার উপর থাকার চেষ্টা করুন।

দেখুন, এগুলো কঠিন কোনো আমল না। কিন্তু ধারাবাহিকভাবে করলে জীবনে গভীর প্রভাব ফেলে।

৪০ দিনের চ্যালেঞ্জ নিন

আজ থেকেই ৪০ দিনের একটা নিয়ত করতে পারেন।

৪০ দিন নিয়মিত— ইস্তিগফার, সূরা ওয়াকিয়াহ, সদকা, আত্মীয়তার সম্পর্ক, তাকওয়া—

এই ৫টা আমল আঁকড়ে ধরুন।

ডায়েরিতে লিখে রাখুন। নিজেকে পর্যবেক্ষণ করুন। দেখুন আপনার মন বদলাচ্ছে কি না, চিন্তা বদলাচ্ছে কি না, রিজিকে বরকত আসছে কি না।

অনেক সময় রিজিক শুধু টাকার অঙ্কে বাড়ে না, বরং ব্যয়ের মধ্যে বরকত আসে, অপচয় কমে, সন্তুষ্টি বাড়ে, অপ্রত্যাশিত সহজতা আসে।

এটাও তো রিজিক।

হৃদয়ে রাখার মতো কথা

রিজিক শুধু চাকরি থেকে আসে না। শুধু ব্যবসা থেকেও আসে না। রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে।

চাকরি, ব্যবসা, মানুষ, মাধ্যম— এসব কেবল দরজা।

কিন্তু দরজার মালিক আল্লাহ।

তাই দরজার পেছনে ছোটার আগে, দরজার মালিকের সাথে সম্পর্ক ঠিক করুন।

ইস্তিগফার করুন। সদকা করুন। তাকওয়া অবলম্বন করুন। আত্মীয়তার সম্পর্ক ঠিক করুন। কুরআনের সাথে সম্পর্ক গড়ুন।

দেখবেন— হয়তো টাকা হঠাৎ আকাশ থেকে পড়বে না, কিন্তু আল্লাহ এমনভাবে পথ খুলে দেবেন, যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, রিজিকে বরকত দিন, সংকীর্ণতা দূর করুন, এবং তাঁর দেওয়া নেয়ামতের শোকর আদায় করার তাওফিক দিন। আমিন।

আপনি এই ৫টার মধ্যে কোন আমলটা আজ থেকেই শুরু করবেন?
কমেন্টে জানান।

রেফারেন্স:
— সূরা নূহ: ১০–১২
— সূরা সাবা: ৩৯
— সূরা তালাক: ২–৩
— সহীহ আল-বুখারি: ১৪৪২, ২০৬৭, ৫৯৯১
— সহীহ মুসলিম: ১০১০, ২৫৫৭, ২৫৮৮
— সুনানে আবু দাউদ: ১৫১৮
— সুনানে বাইহাকি, শুআবুল ঈমান: ২২৬৯

Collected

🌙✨ Eid Special Nails Collection ✨🌙এই ঈদে হাতের সৌন্দর্য হোক আরও আকর্ষণীয় 💅💖ট্রেন্ডিং প্রিমিয়াম নেলস✔️ সুন্দর ফিনিশ✔️ পার...
25/02/2026

🌙✨ Eid Special Nails Collection ✨🌙
এই ঈদে হাতের সৌন্দর্য হোক আরও আকর্ষণীয় 💅💖
ট্রেন্ডিং প্রিমিয়াম নেলস
✔️ সুন্দর ফিনিশ
✔️ পারফেক্ট শেপ
✔️ সহজে ব্যবহারযোগ্য
✔️ ঈদের সাজের সাথে একদম মানানসই
📦 Limited Stock
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কমেন্টে লিখুন “Interested” 💌
— Product Haven Shop ✨

🌙✨ Eid Special Nails Collection ✨🌙এই ঈদে হাতের সৌন্দর্য হোক আরও আকর্ষণীয় 💅💖ট্রেন্ডিং প্রিমিয়াম নেলস এখন প্রি-অর্ডারে!✔️ ...
23/02/2026

🌙✨ Eid Special Nails Collection ✨🌙
এই ঈদে হাতের সৌন্দর্য হোক আরও আকর্ষণীয় 💅💖
ট্রেন্ডিং প্রিমিয়াম নেলস এখন প্রি-অর্ডারে!
✔️ সুন্দর ফিনিশ
✔️ পারফেক্ট শেপ
✔️ সহজে ব্যবহারযোগ্য
✔️ ঈদের সাজের সাথে একদম মানানসই
📦 Limited Stock (Pre-Order Only)
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কমেন্টে লিখুন “Interested” 💌
— Product Haven Shop ✨

জাপানের এক চিড়িয়াখানার ম্যাকাক বানর পাঞ্চকে তার মা ছেড়ে যায় ছোটবেলায়। যত্নকর্তারা তাকে নিজের হাতে বড় করেন, কিন্তু বড় হয়...
16/02/2026

জাপানের এক চিড়িয়াখানার ম্যাকাক বানর পাঞ্চকে তার মা ছেড়ে যায় ছোটবেলায়। যত্নকর্তারা তাকে নিজের হাতে বড় করেন, কিন্তু বড় হয়ে যখন অন্য বানরদের সঙ্গে রাখা হয়, পাঞ্চ দলের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না।

তখন কর্মীরা তাকে একটি খেলনা দেন, যা তার মায়ের স্থলাভিষিক্ত। সেই খেলনাটিকে পাঞ্চ সবসময় সঙ্গে রাখে, যেন তার মায়ের সান্ত্বনা পায়।

একটি ভাইরাল ভিডিওর পর দর্শকরা বিশেষভাবে পাঞ্চ দেখতে চিড়িয়াখানায় আসতে শুরু করেছেন। তবে পাঞ্চ এখনও একা খেলে, খেলনাটিকে কোলে ধরে রাখে, যা তার জীবনের একান্ত সঙ্গী হয়ে গেছে।

Courtesy: The Click

যারা সিম্পল কিন্তু ক্লাসি জুয়েলারি পছন্দ করেন, তাদের জন্য—🌸Stainless Steel🌸Color Guarantee দৈনন্দিন ও স্পেশাল দুই লুকের ...
13/02/2026

যারা সিম্পল কিন্তু ক্লাসি জুয়েলারি পছন্দ করেন, তাদের জন্য—
🌸Stainless Steel
🌸Color Guarantee
দৈনন্দিন ও স্পেশাল দুই লুকের জন্যই পারফেক্ট ✨

Stainless steel Color guarantee Bracelet 😍😍
09/02/2026

Stainless steel Color guarantee Bracelet 😍😍

07/02/2026

সুন্দর এই শাড়িটি পেয়ে যাবেন আমাদের পেজে রিজনেবল প্রাইসে 🥰

Send a message to learn more

😍😍
05/02/2026

😍😍

😍😍
04/02/2026

😍😍

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barakah Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share