Z&Z Lifestyle

Z&Z Lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Z&Z Lifestyle, Thakurgaon.
(3)

রান্না, কেনাকাটা, ঘুরাঘুরি সব হবে। সাথে থাকবে আমাদের দুই পৃথিবী য্বাহা ও যায়ানের খুনসুটি। ব্লগ হবে ভ্লগ হবে। ডিজিটাল ডায়েরিতে সকল স্মৃতি লিপিবদ্ধ হবে। আমাদের পৃথিবীতে স্বাগতম! 💐

প্রতিটি সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয় যে, সুন্দর সমাপ্তির মধ্যেও কত অপূর্ব এক প্রশান্তি লুকিয়ে থাকে।গোধূলির রঙে আঁকা আজ...
12/08/2026

প্রতিটি সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয় যে, সুন্দর সমাপ্তির মধ্যেও কত অপূর্ব এক প্রশান্তি লুকিয়ে থাকে।গোধূলির রঙে আঁকা আজকের আকাশ যেন ঠিক এক টুকরো ছবির মতো।

12/08/2026

সারারাত বৃষ্টির শব্দ, আর ভোরে জানালা খুলতেই চোখের সামনে ভেসে উঠল নদীর মাঝখানে মনের সুখে চলা হাউসবোটের মায়াবী রূপ! 🌧️
এমন দৃশ্য দেখে সব ঘুম নিমেষেই উধাও। ঝমঝম বৃষ্টি আর হিমশীতল বাতাসের এই অপূর্ব অনুভূতি সত্যি এই ছোট্ট ভিডিওতে বোঝানো সম্ভব নয়! শহরের কৃত্রিম হাওয়ায় কি আর এমন স্বর্গীয় শান্তি মেলে? ভোরের এই স্মৃতি চিরকাল হৃদয়ে থেকে যাবে। 🌧️

10/08/2026

ওদের আনন্দেই আমাদের আসল ভ্রমণ! প্রকৃতির রূপ আর বাচ্চাদের খুনসুটিতে কাটানো সেরা কিছু মুহূর্ত। 💕

10/08/2026

শ্রীমঙ্গলে কাটানো আমাদের দুই পরিবারের সুন্দর কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করার চেষ্টা করলাম। 🌿📸
#শ্রীমঙ্গল #ভ্রমণ #চা_বাগান #শ্রীমঙ্গল_ট্যুর #স্মৃতি

09/08/2026

প্রকৃতির এমন স্নিগ্ধতায় হারিয়ে যেতে কার না ভালো লাগে? সত্যিই এক টুকরো স্বর্গ সুখ! 🌿💙 #সাদাপাথর

07/08/2026

নদী, আকাশ আর মুক্ত হাওয়ার স্পর্শ...👩‍❤️‍👨 ☁️

06/08/2026

🏞️ জীবনের এমন কিছু মুহূর্ত আর বারবার ফিরে আসে না... তাই সব ব্যস্ততা ভুলে মন ভরে উপভোগ করাই সেরা! 🌊

31/07/2026

"মনটাকে একটু রিফ্রেশ করে নেওয়ার জন্য!
গন্তব্য যেখানেই হোক, প্রিয়জনদের সাথে যাত্রা সবসময়ই আনন্দের। 🥰"

28/07/2026

ঘরে এখন মা হলো স্টুডেন্ট আর ছেলে কড়া টিচার! 👩‍👦❤️ ইচ্ছা করে ভুল বললে স্যার যেমন রাগেন, তেমনি আমার ভুল শুনে আবার মিটিমিটি হাসেনও! আর এই মিষ্টি খুনসুটির চক্করেই পড়াটাও কিন্তু একদম মাথায় গেঁথে যায়। আসলে বাচ্চার মুখ থেকে সঠিকটা বের করে আনার জন্য কত যে অভিনব টেকনিক খাটাতে হয়।

27/07/2026

বাসায় বাচ্চাদের যেকোনো কাণ্ড মানেই সব দোষ একা মায়ের! সেদিন মেজাজ খারাপ করে বলেই ফেললাম, “তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব! আর থাকবো না তোমাদের সাথে!”
​শুনেই ছেলের অমনি বায়না—“আম্মু, আমাকেও সাথে নিও!”
​কিছুক্ষণ পর আবার বলল, “আমি কার সাথে খেলব? আপিকেও সাথে নিও!”
​আমি চুপচাপ তাকিয়ে আছি দেখে আবার বলল, “কোথায় যাবা? কিসে করে যাবা?”
​গম্ভীর মুখে বললাম, “গাড়িতে যাব!”
​ওর সোজা হিসাব—“গাড়িতে তো বমি করি, রাস্তাঘাটও চিনি না! তারচেয়ে বাবাকে বলি বিমানের টিকিট কেটে দিতে... আমরা সবাই একসাথে ঘুরতে যাব!”😅
​ওর সরল ধারণা—বাসা ছেড়ে যাওয়া মানেই ঘুরতে যাওয়া! তাই সবাইকে নিয়ে 'ফ্যামিলি ট্যুর'-এর প্ল্যান বানিয়ে ফেলল।
​যাদের ছেড়ে যেতে চেয়েছিলাম, তাদের সবাইকে নিয়েই এমন মিষ্টি প্ল্যান দেখে হাসতে হাসতে আমার সব রাগ একনিমেষে হাওয়া! 😍

Address

Thakurgaon
5110

Opening Hours

Monday 11:15 - 03:15
Tuesday 11:15 - 03:15
Wednesday 11:15 - 03:15
Thursday 11:15 - 03:15
Saturday 11:15 - 03:15
Sunday 11:15 - 03:15

Telephone

+8801701062524

Website

Alerts

Be the first to know and let us send you an email when Z&Z Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share