Jomjom Fish Market

Jomjom Fish Market সব ধরনের মাছ সরবরাহকারী, পাইকারি বিক্রেতা ও কমিশন এজেন্ট।

07/09/2021

Urgently needed

29/08/2021
27/08/2021

কাকিলা মাছ কৃত্তিম প্রজননে সফলতা মৎস্য বিজ্ঞানীদের। পুকুরে ও বাণিজ্যিকভাবে চাষাবাদের সম্ভাবনা

28/07/2021

এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, 'বাবা, আপনি যে এত কুরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না। এতে কী লাভ হচ্ছে?'
— তোমার এই প্রশ্নের উত্তরটা দিবো। তার আগে এক কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো।
— এটা তো বেতের তৈরি, পানি কীভাবে ধরবে?
— আহা, চেষ্টা করে দেখো না!
সাধারণত কয়লা আনা-নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে।
'দেখলেন? কোনো লাভ হলো? পানি একটুও বাঁচেনি।' ছেলে আফসোস নিয়ে বলল।
লোকটি আশ্বাস দিলো, 'চেষ্টা চালিয়ে যাও সোনা। আরও কয়েকবার চেষ্টা করো।'
এভাবে দুইবার, তিনবার, চারবার, সবশেষে পাঁচবার পর্যন্ত চেষ্টা করল ছেলেটি। কিন্তু এক মুঠো পানিও আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, 'এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব।'
এবার লোকটি শান্ত গলায় বলল, 'আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের দিকে খেয়াল করেছ? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখেছ?'
— হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বার বার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন।
— ঠিক ধরেছ। এবার বলি, কুরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন কুরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়।

বাবারে, একটা কথা মনে রেখো, কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত 'পড়ো', 'মুখস্থ করো' না। কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোঁকায় না ফেলে, কুরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।
ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী (হাফি.)-এর পেইজ থেকে অনূদিত।

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় প্রবাহ।এটি একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার মান প্রায় মহা বৃষ্টিবলয় ...
24/07/2021

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় প্রবাহ।

এটি একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার মান প্রায় মহা বৃষ্টিবলয় ঢল এর শক্তির কাছাকাছি।
সুতরাং বুঝতেই পারছেন বৃষ্টি বলয় প্রবাহ যে এলাকায় বেশি সক্রিয় থাকবে সেখানে কি পরিমাণ ভারিবৃষ্টি হতেপারে।

সম্ভাব্য সময়সূচি : ২৪ শে জুলাই হতে ২ রা আগস্ট ২০২১ পর্যন্ত।

সর্বোচ্চ সক্রিয় সময়সূচি : ২৮ শে জুলাই টু ৩০ শে জুলাই ২০২১ পর্যন্ত।

এটি একটি মৌসুমি সার্কুলেশন সৃষ্ট বৃষ্টি প্রবাহ, সুতরাং এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে সমুদ্র উত্তাল থাকবে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টিবলয় প্রবাহ চলাকালীন সময়ে দেশের ৮ টি বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টিপাত হতেপারে।

বিভাগের নাম : বৃষ্টির পরিমাণ মিলিমিটার,

Rangpur. 80+mm
Mymensingh. 85+mm
Sylhet. 165+mm
Ctg. 400+mm
Khulna. 250+mm
Barishal. 340+mm
Dhaka. 110+mm
Rajshahi. 130+mm

Kolkata in. 450+ mm

বৃষ্টি বলয় প্রবাহে সবচেয়ে বেশি হতেপারে বৃষ্টি হতেযাচ্ছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ও কলকাতা, উড়িষ্যা ও এর পার্শ্ববর্তী এলাকায়।

সর্বোচ্চ বৃষ্টি হতেপারে কক্সবাজার ৫০০ মিলিমিটার +
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় গড়ে ৩০০ থেকে ৫০০+ বৃষ্টি হতেপারে।

অপরদিকে কলকাতা ৪৫০+ দীঘা ৫০০+ সান্তিনিকেতন ৫০০+

সবচেয়ে কম আক্রান্ত, রংপুর বিভাগ, গড়ে ৮০ মিলিমিটার,
তারপর ময়মনসিংহ, তারপর ঢাকা, তারপর রাজশাহী তারপর সিলেট।

নোট : বৃষ্টিবলয় প্রবাহ চলাকালীন সময়ে দেশের সকল এলাকা একসাথে আক্রান্ত হবেনা, এক এক সময় দেশের এক এক স্থানে প্রবাহ বেশি সক্রিয় থাকবে, এবং এই সক্রিয় থাকা অবস্থায় আক্রান্ত স্থানে সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে।
আর প্রবাহ কোন দিনে দেশের কোন স্থানে বেশি সক্রিয় থাকতেপারে, তা আমাদের পেজে ১ দিন আগে নিয়মিত পোষ্টে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

সতর্ক সংকেত : ৩ থাকতেপারে।

ঘূর্ণিঝড় : নেই

স্থল সিস্টেম : ২৮ ও ২৯ তারিখে।

বৃষ্টিবাহি মেঘের অভিমুখ : প্রবাহ চলাকালীন সময়ে প্রথমে দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে, তারপর দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্ব দিক, তারপর দক্ষিণ হতে উত্তর দিকে, তারপর দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে, তারপর পশ্চিম হতে পূর্ব দিকে, এরপর আবার, দক্ষিণ থেকে উত্তর দিকে।

প্রবাহ চলাকালীন সময়ে দেশের দক্ষিণ অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও একটানা ভারীবর্ষণ হতেপারে।
ও দেশের অন্যত্র দফায় দফায় বৃষ্টি হতেপারে ও ভারিবৃষ্টি হতেপারে।

নোট : প্রবাহে চট্টগ্রাম পাহাড়ী এলাকায় পাহাড়ধ্বস হতেপারে ও দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতেপারে ভারীবৃষ্টি এর কারনে।

প্রবাহ চলাকালীন সময়ে দেশের গড় তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে ভ্যাপসা গরমের তীব্রতা হ্রাস পাবে।

প্রবাহে তেমন বজ্রপাত নেই ও শিলাবৃষ্টি ও ঝড় নেই।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় প্রবাহের সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।

নোট : সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভরশীল আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা নিয়মিত দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাস গুলো দেখুন।

Bangladesh Fish Farmers Association (BFFA)

সঠিক আবহাওয়া | Accu Weather

সার্বিক সহযোগিতায় আমাদের সকল সদস্য।
Bwot weather
আপডেট : ২৩ শে জুলাই রাত ১১ টা বেজে ২ মিনিটে।

কোন কোন বিষয় পুকুর মালিক ও মাছ ব্যাবসায়ীরা অাশা করেন একজন অাড়ৎদার এর কাছে?কিছু কিছু  অাড়ৎদার ওজনে ফাকি দেয়। কিছু কিছু অা...
13/07/2021

কোন কোন বিষয় পুকুর মালিক ও মাছ ব্যাবসায়ীরা অাশা করেন একজন অাড়ৎদার এর কাছে?

কিছু কিছু অাড়ৎদার ওজনে ফাকি দেয়।
কিছু কিছু অাড়ৎদার ভাল দাম উঠাতে পারে না ।
কিছু কিছু অাড়ৎদার মাছ বিক্রির টাকা দিতে দেরি করে।

আর কি কি ধরনের সমস্যা হয়? আপনারা কমেন্টে জানান।

আমরা সবাই মিলে এর সমাধানের চেষ্টা করি।

Address

Tongi
1230

Telephone

+8801717290355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jomjom Fish Market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category