Kids Heaven

Kids Heaven একটা ভালো বই হতে পারে আপনার একাকিত্বের সময়ের ভালো বন্ধু। তাছাড়া বই মনের খোরাক জোগায়। তাই নয় কি বইপ্রেমীরা??

25/08/2026
Hometex bedsheet
22/08/2026

Hometex bedsheet

01/08/2026

রুপা: তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি!হিমু: আমি জানি!রুপা: সত্যি জানো?হিমু: হ্যা জানি,রুপা: কি করে জানো?হিমু: ভালোবা...
29/11/2024

রুপা: তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি!
হিমু: আমি জানি!
রুপা: সত্যি জানো?
হিমু: হ্যা জানি,
রুপা: কি করে জানো?
হিমু: ভালোবাসা টের পাওয়া যায়!
রুপা: এর নাম কি ভালোবাসা?
হিমু: আমার জানা নেই রুপা
রুপা: তুমি কি আসবে আমাদের বাসায়?
হিমু: আসব
রুপা: কখন আসবে?
হিমু: এক্ষুনি আসছি।
রুপা: তুমি কি সকালে আসতে পার না?
হিমু: না রুপা,আমাকে এক্ষুনি আসতে হবে।
রুপা: আচ্ছা বেশ আসো।
হিমু: তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে?
রুপা: কেন বলতো?
হিমু: যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো, আমি এলেই গেট খুলে দেবে
রুপা: আচ্ছা!

আমি গেলাম না, আবারো মাস খানিকের জন্য ডু'ব দিলাম, কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই!!

বই: ময়ূরাক্ষী
লেখক: হুমায়ূন আহমেদ

বই : জীবন যেখানে যেমন. 💚লেখক : আরিফ আজাদ পৃষ্ঠা : ১৪৬.মূল : ১৫৫.প্রকাশনী : সমকালীন.জীবন গল্পের মত হয় না, আবার মাঝে মাঝে...
24/11/2024

বই : জীবন যেখানে যেমন. 💚
লেখক : আরিফ আজাদ
পৃষ্ঠা : ১৪৬.
মূল : ১৫৫.
প্রকাশনী : সমকালীন.

জীবন গল্পের মত হয় না, আবার মাঝে মাঝে জীবন গল্পের চেয়েও বেশি গল্পময়। শিল্পী তার শব্দের বুননে এঁকে যায় গল্পের রং, আর জীবনের বেলায় সাক্ষাৎ শিল্পীই যেন হয়ে ওঠেন গল্পের রং।

ঢেউয়ের উত্থান আর পতনের মতো জীবনের গতিবিধিও ভীষণ চঞ্চল। কোথাও তার ভরা বর্ষা, কোথাও কাঠফাটা রোদ্দুরে তার বেদম তৃষ্ণা। কোথাও সে সারি সারি ঝাউ-পলাশ আর বাবলা গাছের বন, কোথাও যেন সে পায়ের তলায় কড়কড়ে উত্তপ্ত বালুর ধু-ধু মরুভূমি! কখনো তার চোখভরা বিস্ময়, কখনো সে আকস্মিকতায় ভীষণ আহত!!

একটা জীবন ভিন্ন ভিন্ন স্রোতে, ভিন্ন ভিন্ন রূপে আমাদের চোখে ধরা দেয়। অথবা কখনও কখনও আমরাও তার সুনিপুণ শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হই। কিছু গল্প নিয়ে তৈরি হয়েছে জীবনের একটা প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে জীবনের অনেকগুলো রূপ, অনেকগুলো বাঁক। মেলে ধরেছে তার অগুনতি ডালপালা___
#জীবন_যেখানে_যেমন

বইয়ের শেষ গল্পটা আমার কাছে বেশি ভালো লেগেছে,,
সেই গল্পটায় একটা রিমাইন্ডার__

" এটাই তোমার শেষ গন্তব্য নয়,
এর পর অনন্ত এক গন্তব্যে
তোমাকে পাড়ি জমাতে হবে।
সেই গন্তব্যের পথকে মসৃণ রাখতে,
তোমাকে ত্যাগ করতে হবে দুনিয়ার
সকল মোহ।"

বইটি কিনেছিলাম কৌতুহল বসত কিন্তু এর এক একটি পাতা পরের পাতা পড়ার জন্য আগ্রহ জন্মে দিয়েছিল! বইয়ের লেখা প্রতিটা লাইন যেন আম...
19/11/2024

বইটি কিনেছিলাম কৌতুহল বসত কিন্তু এর এক একটি পাতা পরের পাতা পড়ার জন্য আগ্রহ জন্মে দিয়েছিল! বইয়ের লেখা প্রতিটা লাইন যেন আমাকে ইন্দুর জায়গায় নিজেকে অনুভব করিয়েছে!

📖 ইন্দুবালা ভাতের হোটেল

খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতায়। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপর পূর্ব পাকিস্তান যেদিন বাংলাদেশ হলো, সেদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস-মন কেমনের গল্প।

✍️ কল্লোল লাহিড়ী

#বইটি পেতে আমাদের পেইজে মেসেজ দিয়ে যোগাযোগ করুন।
#পাঠ্যসুখ_তুলনাহীন

দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়,শোনার আকুতি থাকতে হয়🫶🫶
18/11/2024

দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়,শোনার আকুতি থাকতে হয়🫶🫶

আমাদের দেশে রেবো,নেরুদা,লোরকা,রোবেয়ার দেনো,নাজিম হিকমতের মত কবি পাইনা কারন আমরা কবিতা পছন্দ করিনা বা কবিতা পড়িনা। কবিতা ...
15/11/2024

আমাদের দেশে রেবো,নেরুদা,লোরকা,রোবেয়ার দেনো,নাজিম হিকমতের মত কবি পাইনা কারন আমরা কবিতা পছন্দ করিনা বা কবিতা পড়িনা। কবিতা না পড়লে কবিদের কবিত্বের মৃত্যু হয়। তারা তাদের মনের কথাগুলি না বলে দুঃখ নিয়ে আবার অবগুন্ঠন নিয়ে হারিয়ে যায়। আমরা হারায় তাদের শব্দের খেলা দেখা থেকে অথবা আমাদের মনের কথাগুলি আর ফুটে উঠে না তাদের সুন্দর শব্দের ছন্দে। আমি চাই সব কবি বাঁচুক তার কবি সত্ত্বা নিয়ে। কবিদের কবিতাগুলি শোভা পাক আমাদের সবার বইয়ের আলমারীতে, কফি কাপের পাশে, বিছানার পাশে, অবসরের পাশে। কিছু নতুন কবিদের বই তাই আমি নিয়ে এসছি ছড়িয়ে দেবার জন্য। চেষ্টা করব খুব কম দামেই সবার কাছে দেয়ার জন্য। কবি, কবিতা, আর কবিতাপ্রেমীদের মধ্যে যেন অর্থ বাধা না হয়ে দাড়ায়-সে প্রতিশ্রুতি রইল আমার পক্ষ থেকে।

সমসাময়িক আমি যতগুলি নতুন লেখকের বই পড়েছি, সুনয়নের ’গ্রহনের কাল’ তার মধ্যে একটি। এই বইটিতে রয়েছে ২২ টি ছোট গল্প যার দুই এ...
14/11/2024

সমসাময়িক আমি যতগুলি নতুন লেখকের বই পড়েছি, সুনয়নের ’গ্রহনের কাল’ তার মধ্যে একটি। এই বইটিতে রয়েছে ২২ টি ছোট গল্প যার দুই একটা প্রবন্ধের মতও মনে হয়েছে। এই ২২টি গল্পই একটা থেকে আর একটা আলাদা। এর রেশ মাথা থেকে যাচ্ছে না। খুব খুব ভাল লেগে যাওয়ার মত একটা বই। বইয়ের শুরুতেই লেখকের চারটি লাইন-

--------- নষ্টদের অধিকারে এবং আশাহত তারা বা
তাদের পূর্বপুরুষেরা বিচ্যুত যে কক্ষপথ
একটা আঁশটে জীবনধারণে,
নিশ্চিতভাবেই আমি তাদের একজন নই।

এই কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত লেখক প্রমাণ করেছেন তার লেখায়।

#বইটি পড়ে দেখতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে। দাম মাত্র ১৯০ টাকা।

সবাই চায় ইসলামের সৌন্দর্য গুলো নতুন করে জেনে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে ইহকাল ও পরকালের জীবন সুখী করতে।পাথরের মত...
13/11/2024

সবাই চায় ইসলামের সৌন্দর্য গুলো নতুন করে জেনে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে ইহকাল ও পরকালের জীবন সুখী করতে।
পাথরের মতো শক্ত হৃদয়টাকে ইসলামী সৌন্দর্য দিয়ে সাজিয়ে তুলতে উস্তাদ মোহাম্মদ হোবলেস।অস্ট্রেলিয়ান দাঈ এর জনপ্রিয় বই ২ টি:উদ্দেশ্যহীন আর কত দিন ও ফুল হয়ে ফোটো।

📘 উক্ত বই দুটি উস্তাদের লেকচার থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। আমরা নিশ্চিত করছি, বই দুটি আপনাকেও প্রাণবন্ত করবে, আপনাকে নতুনভাবে বুঝতে শেখাবে, ইসলামের সৌন্দর্যতা নতুন করে জানতে পারবেন ইনশা আল্লাহ।
যাদের পড়া হয়নি পড়ে দেখতে পারেন আমাদের থেকে নিয়ে।

স্টক থাকা পর্যন্ত।
বই ২ টির মুল্য একত্রে মাত্র ৫৮০ টাকা।

Address


Telephone

+8801797756372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kids Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed shop?

Share