17/12/2024
খেজুরের গুড়
প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে। যারা রক্তস্বল্পতার ভুগছেন, তারা খেজুরের গুড় খেলে উপকার পাবেন। হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী। খেজুরের গুড় খেলে চুল ও ত্বকের উজ্জ্বল বাড়াতে সাহায্য করে। কিন্তু ডায়াবেটিসের রোগীদের এ গুড় খাওয়া একেবারেই নিষেধ। খেজুরের গুড়ে থাকে নানা ধরনের খনিজ পদার্থ। সঙ্গে প্রোটিন আর ভিটামিনও থাকে। ফলে এই গুড় নিয়ম করে খেলে শীতকালে কাজের শক্তি বাড়ে। হজমের সমস্যা দূর হয়। কমে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।
শীত মৌসুমে অনেকেরই ঠাণ্ডা লেগে থাকে। নিয়ম করে গুড় খেলে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হবে। নিয়মিত গুড় খেলে কমতে পারে মাইগ্রেনের সমস্যা। শরীরের হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রক্তাল্পতা দূর করে।
গুড় খাওয়ার স্বাস্থ্য উপকারিতাঃ
1. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
2. হজম স্বাস্থ্য বাড়ায়
3. লিভার ডিটক্সিফাই করে
4. একটি শক্তি বুস্ট প্রদান করে
5. রক্তাল্পতার চিকিৎসা করে
6. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
7. শ্বাসকষ্ট প্রতিরোধ করে
8. ত্বকের স্বাস্থ্য উন্নত করে