amaderswapno.com

  • Home
  • amaderswapno.com

amaderswapno.com স্বপ্নটা একার না, অনেকের...
(290)

প্রি অর্ডার! প্রি অর্ডার! প্রি অর্ডার!শুরু হলো ইহদা-র নতুন তিনটি বইয়ের প্রি অর্ডার। আদর্শ মুসলিমাহ(হার্ডকাভার)ইসলামে নাম...
05/01/2026

প্রি অর্ডার! প্রি অর্ডার! প্রি অর্ডার!

শুরু হলো ইহদা-র নতুন তিনটি বইয়ের প্রি অর্ডার।

আদর্শ মুসলিমাহ(হার্ডকাভার)
ইসলামে নামাজের গুরুত্ব(পেপারব্যাক)
নারীর সৌন্দর্য হিজাবে(পেপারব্যাক)

প্রি অর্ডার করলেই পাচ্ছেন নোটবুক, চাবির রিং, ৫ টি বুকমার্ক ফ্রী।

ইহদা পাবলিকেশন এর বইগুলোর কোয়ালিটি এতো ভালো, বই হাতে পেয়ে আপনিও এটা বলতে বাধ্য হবেন।   তাদের সব বই পেয়ে যাবেন আমাদের কাছ...
27/11/2025

ইহদা পাবলিকেশন এর বইগুলোর কোয়ালিটি এতো ভালো, বই হাতে পেয়ে আপনিও এটা বলতে বাধ্য হবেন। তাদের সব বই পেয়ে যাবেন আমাদের কাছে।

এছাড়া তাদের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করে বই হাদিয়া পেতে পারেন😍 এর জন্য আপনাকে পেইজ ও গ্রুপ ফলো করতে হবে।

03/11/2025

চরিত্র গঠন কোন একদিনের কাজ নয়—এটি একটি ধীর, ধৈর্যশীল ও সচেতন যাত্রা। ভালো কথা বলা, সত্যে অটল থাকা, মানুষের উপকার করা—প্রতিদিনের ছোট ছোট আমলই একজনকে মহান চরিত্রের মানুষ বানায়। নিজেকে বদলাতে চাইলে শুরুটা আজই করুন, আল্লাহ বরকত দেবেন পথে পথে।

যখন সত্য ইতিহাসের পর্দা উন্মোচন করে কাঁপিয়ে দেয় সভ্যতার ভিত্তি!আপনি কী জানেন–কে আসলে পরিচালনা করছে পৃথিবীর রাজনীতি, অর্থ...
20/10/2025

যখন সত্য ইতিহাসের পর্দা উন্মোচন করে কাঁপিয়ে দেয় সভ্যতার ভিত্তি!

আপনি কী জানেন–
কে আসলে পরিচালনা করছে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি আর যুদ্ধের নাট্যমঞ্চ? রথচাইল্ড, রকফেলার-সহ এলিট পরিবাররা কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের পেছনে বসে নিয়ন্ত্রণ করেছে রাজা-রানি, ব্যাংক আর বিপ্লব?

ইলুমিনাতি, জেসুইট, ফ্রিম্যাসন আর ট্রাইল্যাটারেল কমিশনের অদৃশ্য জাল কতদূর ছড়িয়েছে আমাদের চেতনায়?

বাইবেলের নিসিয়া কাউন্সিল থেকে শুরু করে আজকের হলিউড পর্যন্ত– এই অন্ধকার শক্তির সুতোগুলো কে টেনে নেয়? কেন ব্যাবিলনের হারুত-মারুতের কাব্বালাহ আজও আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও বিনোদনের আড়ালে লুকিয়ে কাজ করছে?

সত্যিই কি আধুনিক বিশ্ব এক অদৃশ্য ডিপ স্টেটের হাতে বন্দী?
আর আমরা, আপনি-আমি– কি এক প্রোগ্রাম করা বাস্তবতায় বসবাস করছি? প্রযুক্তি, এআই তথা মেটাভার্স আমাদের কীভাবে গ্রাস করছে? ইয়াজুজ-মাজুজ কারা? তাদের প্রাচীর কোথায়? তারা কি মুক্তি পেয়েছে?

‘অদৃশ্য সাম্রাজ্য’ বইটি শুধু একটি বই নয়– এটা এক প্রবেশদ্বার, যেখানে ইতিহাস মিলেছে গুপ্ত সংঘের রহস্যের সঙ্গে, বিজ্ঞান জড়িয়েছে ধর্মতত্ত্বে, আর রাজনীতি মিশেছে পরকালীন ভবিষ্যদ্বাণীতে।

এই বইয়ে উন্মোচিত হয়েছে—

১৩ রহস্যময় পরিবারের গোপন ইতিহাস!

গুপ্ত সংঘের পেছনের কথা!

জাতিসংঘ-সহ ১৯ বৈশ্বিক সংস্থার মুখোশ উন্মোচন!

ব্যাবিলনের আত্মা ও কাব্বালাহর পুনর্জাগরণ!

ডিপ স্টেট, CIA, ইসরায়েল ও বৈশ্বিক রাজনীতির অদৃশ্য ছায়া!

ইয়াজুজ-মাজুজ, যুলকারনাইন ও গগ-ম্যাগগের প্রাচীর রহস্য!

হলিউড, মিউজিক, ও খেলাধুলায় দাজ্জালের প্রতীকি প্রচার!

প্রযুক্তির দাসত্ব, নিউরাল কন্ট্রোল ও ‘ডিজিটাল দাসত্বের যুগ’!

খিলাফাহ, মাহদী ও কেয়ামতের শেষ যুদ্ধের ভূরাজনৈতিক পটভূমি!

পোপতান্ত্রিক রাজনীতি, সৌদির দাসত্ব এবং ভ্যাটিকান প্যালেস রহস্য!

টাইটানিক ষড়যন্ত্র, অলিম্পিক জাহাজ কাণ্ড, ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার কালো ইতিহাস, বিতর্কিত গসপেল নিষিদ্ধ রহস্য, স্ক্রোল লিপি, কুমরান জাতি-সহ সবকিছুর সংমিশ্রণ তথা অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে বাংলাদেশে এক বিরল কাজ।

প্রশ্ন হলো, আপনি কি সাহস করবেন এই অদৃশ্য সাম্রাজ্যের দরজায় প্রবেশ করতে? আপনি কি প্রস্তুত জানার জন্য— পৃথিবীর ভাগ্য নির্ধারণ করছে কারা? আর সেই পরিকল্পনার চূড়ান্ত পরিণতি কোথায় নিয়ে যাবে মানবজাতিকে?

যদি আপনার মনে প্রশ্ন জাগে–
“আমরা সত্যিই স্বাধীন তো?”
তাহলে অদৃশ্য সাম্রাজ্য আপনার জন্যই লেখা।

'অদৃশ্য সাম্রাজ্য'– যেখানে সত্য ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা খুলে দেয় অন্ধকারের নতুন এক দরজা।

বই: "অদৃশ্য সাম্রাজ্য" বিশ্বশাসনের নীলনকশা
লেখক: শামীম হোসাইন
প্রকাশনায়: মাকতাবাতুন নূর
মুদ্রিত মূল্য : ১৫০০৳
প্রি-অর্ডার মূল্য : ৭৫০৳

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা ৩১ বার জ্বিন ও মানুষকে ডেকে বলছেন-فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَنِ"অতএব তোমরা উভয়ে ত...
25/08/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা ৩১ বার জ্বিন ও মানুষকে ডেকে বলছেন-

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَنِ

"অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে?" (সূরা আর রহমান)

এই যে আজ তুমি আল্লাহর অনুগ্রহে অক্সিজেন গ্রহণ করছো, আল্লাহ যদি বলতো যে- বান্দা ফজর নামাজ পড়লে যোহর পর্যন্ত অক্সিজেন পাবে। যোহর নামাজ পড়লে আসর পর্যন্ত অক্সিজেন পাবে। আসর নামাজ পড়লে মাগরিব পর্যন্ত অক্সিজেন পাবে। মাগরিব নামাজ পড়লে এশা পর্যন্ত অক্সিজেন পাবে। আর এশার নামাজ পড়লে ফজর পর্যন্ত অক্সিজেন পাবে। তাহলে বলো বর্তমানে কতজন লোক এই পৃথিবীতে বেঁচে থাকতো?

আল্লাহ যদি বলতো আল্লাহর জিকির করলে তোমার হার্টবিট চালু থাকবে, জিকির না করলে হার্টবিট বন্ধ হয়ে যাবে, তাহলে বলো কতজন লোক এই পৃথিবীতে বেঁচে থাকতো?

বলো আল্লাহ কজনকে না খাইয়ে রেখেছেন? তুমি যে আল্লাহর নাফরমানি করছো, তোমাকেও আল্লাহ নেয়ামত দিচ্ছেন। তোমাকে তো কোনো নেয়ামত থেকে দূরে রাখেননি। কত বড় নাফরমান তুমি! আল্লাহর নেয়ামত পেয়েও, ভোগ করেও তুমি আল্লাহকে ভুলে আছো।

বই : খানিক গেলেই পথ
লেখক : জুবায়ের আহমেদ
প্রকাশনী : রাইয়ান প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
কভার : পেপারব্যাক
বিষয়: ইসলামি সাহিত্য

নববি আখলাকমানবতার শ্রেষ্ঠ আদর্শ হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেবল একটি জাতির নয়; বরং সমগ্র মানবজা...
21/08/2025

নববি আখলাক

মানবতার শ্রেষ্ঠ আদর্শ হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেবল একটি জাতির নয়; বরং সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহর রাসুলের জীবনচরিতের প্রতিটি অধ্যায়ই ছিল সদাচরণ, বিনয়, ক্ষমাশীলতা ও মানুষের কল্যাণে নিবেদিত। আর সেই চরিত্রই ছিল সবচেয়ে উত্তম—আখলাকে আজিম।

এই গ্রন্থে নবিজির মহান চারিত্রিক গুণাবলির আলোকে পাঠক এক অনন্য আখলাকের দুনিয়ায় প্রবেশ করবেন। এখানে রয়েছে এমন কিছু দৃষ্টান্ত, যা হৃদয়কে পরিশুদ্ধ করবে, আচরণে পরিবর্তন আনবে এবং মানবিকতা ও দয়া মিশ্রিত জীবনযাপনের অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ।

রাসুলের প্রতি ভালোবাসামানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই সন্তুষ্টি অর্জনের অন্যতম ...
21/08/2025

রাসুলের প্রতি ভালোবাসা

মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই সন্তুষ্টি অর্জনের অন্যতম বড় মাধ্যম হচ্ছে প্রিয় হাবিব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবেই বলে দিয়েছেন।

এ গ্রন্থে পাঠক এমন কিছু ঘটনা ও আত্মত্যাগের নিদর্শন দেখতে পাবেন, যা রাসুলপ্রেমের সুবাসে সুরভিত। যে ঘটনা ও কথামালা আমাদের হৃদয়ে সামান্য হলেও রাসুলের প্রতি ভালোবাসা জাগানোর কাজে আসবে ইনশাআল্লাহ। তাই নিজের হৃদয়কে ঈমান ও নবিপ্রেমের রঙে সাজাতে আসুন ডুব দিই ‘রাসুলের ﷺ প্রতি ভালোবাসা’য়।

লড়াই সিরিজ কেন পড়‌বেন??আমরা যারা প্রতিনিয়ত নফস,শয়তানের অজুহাত দিয়ে পাপ করি তাদের প্রত্যেকের উচিত এই তিনটি বই পড়া। মাহমুদ...
21/08/2025

লড়াই সিরিজ কেন পড়‌বেন??

আমরা যারা প্রতিনিয়ত নফস,শয়তানের অজুহাত দিয়ে পাপ করি তাদের প্রত্যেকের উচিত এই তিনটি বই পড়া। মাহমুদ বিন নূর ভায়ের লেখা অন্যতম সেরা তিনটি বই। শুধু বাঙালি নয় বরং সারাবিশ্বের মুসলমান জাতির জন্য বই তিনটি রহমত ও আর্শীবাদ স্বরুপ। প্রত্যেক মুসলমানের একবার হলেও পড়া উচিত। নিজের নফসের দোহায় আর শয়তানের দোহায় দিয়ে যে পাপ করি তা থেকে মুক্তি কিভাবে পাবেন তা মাহমুদ বিন নূর ভাই এই বইগুলোতে সুন্দরভাবে ব্যাখা করেছেন। বইয়ের দাম বেশি না। তিনটা মিলে হয়তবা ৪৬০ টাকার মতো। সবাই কিনে পড়বেন।

যদি আপনি পাপ ত্যাগ করতে চান এবং সেটার উপায় খুজেন তাহলে এই তিনটি বই হবে আপনার জন্য সেরা। অনেকেই পাপের বেড়াজলে বন্দি। চাইলেও পাপ ছাড়তে পারেন না বা ইচ্ছা আছে পাপ ত্যাগ করার কিন্তু উপায় খুজে পান না। তাদের জন্য এই তিনটি বই হবে সেরা বই। কথা দিচ্ছি আপনার জীবন বদলে দেওয়ার জন্য এই তিনটি বই যথেষ্ট। যে বা যারা যে কোনো পাপে লিপ্ত আছেন তাদের জন্য বইটি আরো বেশি জরুরি। সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করুন। বই পড়ুন নিজেকে বিকশিত করুন।

পাঠ‌কের রি‌ভিউ।

প্রকৃতপক্ষে স্বপ্ন হলো তিনটি বিষয়ের সমষ্টি। যা আমরা রাসূল ﷺ এর হাদীস থেকেই জানতে পারি—১| ভালো স্বপ্ন— যা আল্লাহ তাআলার প...
21/08/2025

প্রকৃতপক্ষে স্বপ্ন হলো তিনটি বিষয়ের সমষ্টি। যা আমরা রাসূল ﷺ এর হাদীস থেকেই জানতে পারি—

১| ভালো স্বপ্ন— যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। অর্থাৎ, আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখান। আর এটাকেই রাসূল ﷺ বলেছেন—তা নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।

২| খারাপ স্বপ্ন— যা শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ, শয়তান বিভিন্ন অমূলক প্ররোচিত খারাপ স্বপ্ন দেখায়। এর মাধ্যমেই শয়তান মানুষকে চিন্তিত ও খেল-তামাশায় লিপ্ত করার চেষ্টা করে।

৩| নিজ স্বপ্ন—যা মানুষের চিন্তা-ভাবনার ফসল। অর্থাৎ, মানুষ যা কল্পনা করে, তা ঘুমের ঘোরে স্বপ্ন রূপে হাজির হয়। এর মাধ্যমে মানুষের দৈনন্দিন বিষয়গুলোও উঠে আসে। যেমন: কোনো মানুষের কোনো এক নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস। সে সবসময় উক্ত সময়েই খাবার খায়। তো, সে যদি ঐ সময়ে ঘুমিয়ে যায়, তখন এই খাওয়াটা তার স্বপ্নে এসে হাজির হয়। অর্থাৎ, সে তখন স্বপ্ন দেখে আমি খাবার খাচ্ছি। এছাড়া, কেউ যখন কাউকে খুব বেশি মহব্বত করে, বা কাউকে খুব বেশি ভয় পায়, এমতাবস্থায় ঐ ব্যক্তি-দ্বয় যখন তার চিন্তা-ভাবনায় জায়গা করে নেয়—তখন সে স্বপ্নে তাদের দেখতে পায়।

মোদ্দা কথা— স্বপ্ন মূলত এই তিন প্রকারের সমষ্টি। এর বাইরে স্বপ্নের কোনো সংজ্ঞা নেই। উপরোল্লিখিত, এই তিন প্রকারের নাম-ই স্বপ্ন; এর বাইরে স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। যদিও স্বপ্নের সংজ্ঞায় এই তিন প্রকার-ই শামিল, তবে এখান থেকেও কেবল প্রথমটি তথা: الرؤيه الصالحه (ভালো স্বপ্ন)—যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, তার-ই তাবীর (ব্যাখ্যা) হয়ে থাকে। বাকি দুই প্রকার স্বপ্নের কোনো তাবীর (ব্যাখ্যা) নেই।

যে বই দুটি আপনার আচরণ বদলে দেবেবলা হয়, ব্যবহার বংশের পরিচয়। ব্যবহার যার যত সুন্দর, মানুষ হিসেবেও সে তত বেশি ভালো। আর সুন...
19/08/2025

যে বই দুটি আপনার আচরণ বদলে দেবে

বলা হয়, ব্যবহার বংশের পরিচয়। ব্যবহার যার যত সুন্দর, মানুষ হিসেবেও সে তত বেশি ভালো। আর সুন্দর ব্যবহারের কারণেই মানুষ মানুষকে সবচেয়ে বেশি মনে রাখে। একজন মানুষ দেখতে স্মার্ট হলেও যদি তার আচরণ সুন্দর না হয়, তাহলে মানুষ তাকে মোটেও স্মার্ট হিসেবে গণ্য করে না। মানুষ তখন তার আড়ালে বলে, ‘দেখতে তো ভদ্র পরিবারের সন্তানই মনে হয়; কিন্তু আচরণ তো ছোটলোকের মতো।’ এবার ভাবুন স্মার্টনেস আসলে কোথায় আছে!

ইসলাম তো এ বিষয়ে আরও সিরিয়াস। কারো অনুমতি ব্যতীত তার কথা শোনা বা রেকর্ড করা ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ। কারো অফিস বা বাসায় গেলে বিনা অনুমতিতে তাদের জিনিসপত্র ধরাও ইসলাম সমর্থন করে না। তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি দুজন বিখ্যাত বুজুর্গ ও ইসলামি স্কলারের লেখা ইসলামিক ম্যানারের সেরা দুটি বই। যে বই দুটি পড়ার দ্বারা আপনার কথা-কাজে, ওঠাবসায়, লেনদেনে, অফিস-আদালতে, ঘরে-বাইরে, দীনি মজলিশে বা মিটিংয়ে—সব জায়গায় স্মার্ট হিসেবে নিজের পরিচয় তৈরি করতে পারবেন।

দারুণ এ বই দুটি অর্ডার কনফার্ম করতে আমাদের ইনবক্সে নক করুন

Address


Alerts

Be the first to know and let us send you an email when amaderswapno.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to amaderswapno.com:

  • Want your business to be the top-listed Shop?

Share