ওপারের বই

Website

ওপারের বই বইপাড়া এখন হাতের কাছেই....

বইয়ের কোনও সীমান্ত নেই। কিন্তু সীমান্ত পেরিয়ে একটি বইকে তার পাঠকের কাছে পৌঁছে দিতে কিছু নিয়ম মানতেই হয়। প্রিয় পাঠক,যুক্ত...
08/09/2026

বইয়ের কোনও সীমান্ত নেই। কিন্তু সীমান্ত পেরিয়ে একটি বইকে তার পাঠকের কাছে পৌঁছে দিতে কিছু নিয়ম মানতেই হয়।

প্রিয় পাঠক,
যুক্তরাষ্ট্রে বই ও অন্যান্য postal merchandise পাঠানোর ক্ষেত্রে U.S. Customs and Border Protection (CBP)-এর সংশোধিত নিয়ম অনুযায়ী customs clearance-এর প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে পাঠানো postal merchandise-এর ক্ষেত্রে পণ্যের বিস্তারিত বিবরণ, মূল্য, Country of Origin এবং customs classification-সহ আরও কিছু তথ্য সঠিকভাবে প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশোধিত ব্যবস্থায় 10-digit Harmonized Tariff Schedule of the United States (HTSUS) classification-ও customs clearance-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

23 July 2026 থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী postal merchandise-এর জন্য সংশোধিত customs requirements কার্যকর হয়েছে এবং 27 July 2026 থেকে booking system-এ 10-digit HTSUS Code capture করার ব্যবস্থা চালু করার কথা জানানো হয়েছে।

এর পাশাপাশি, 22 October 2026 থেকে নির্দিষ্ট কিছু category-র postal merchandise আর Postal Informal Entry-এর মাধ্যমে clearance-এর জন্য eligible থাকবে না; সেক্ষেত্রে Type-13 Informal Entry অথবা CBP নির্ধারিত অন্য customs procedure প্রযোজ্য হবে।

এই পরিবর্তনগুলির অর্থ হল—এখন থেকে একটি বই আপনার হাতে পৌঁছনোর আগে তার যাত্রাপথে আরও কিছু তথ্য, documentation এবং customs compliance-এর প্রয়োজন হতে পারে।

আর সেই কারণেই, ওপারের বই-এর পক্ষ থেকে আমরা আমাদের shipping process-ও নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য করছি। বই পাঠানোর সময় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংগ্রহ ও প্রদান করা, customs requirements মেনে চলা এবং প্রক্রিয়াটি যতটা সম্ভব মসৃণ রাখা—এই বিষয়গুলিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।

কারণ আমাদের কাছে বই শুধু একটি পার্সেল নয়।
এটি কারও বহুদিনের অপেক্ষা। প্রিয় লেখকের নতুন বই। শৈশবের স্মৃতি। নিজের ভাষার সঙ্গে দূরদেশে বেঁচে থাকার এক টুকরো সম্পর্ক।

এপার বাংলা থেকে ওপার বাংলা—হাজার মাইলের দূরত্ব পেরিয়ে সেই সম্পর্কটুকুই আমরা পৌঁছে দিতে চাই।

নতুন নিয়মের কারণে কিছু ক্ষেত্রে shipping বা customs-related requirements পরিবর্তিত হতে পারে, বেশ কিছু ক্ষেত্রে একটু দেরিও হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব এটি মিটিয়ে নিচ্ছি৷

নিয়ম বদলাবে, পথ বদলাবে—
কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা বদলাবে না। ❤️

ওপারের বই — বই পৌঁছে দেওয়ার এই যাত্রায় আমরা আছি আপনার পাশে।

ওপারের বই
Let Books Break Every Barrier!!❤️🌿™

#ওপারেরবই

জ্ঞান আহরণের কী কী পন্থা আছে গো?কেন, জানো না?পুঁথির পাতে, গুরুর বাণীতে।পুঁথির পাতা থেকে জ্ঞান-আহরণ করতে গ্রন্থাগারে যাই,...
15/08/2026

জ্ঞান আহরণের কী কী পন্থা আছে গো?

কেন, জানো না?

পুঁথির পাতে, গুরুর বাণীতে।

পুঁথির পাতা থেকে জ্ঞান-আহরণ করতে গ্রন্থাগারে যাই, গুরুর বাণী শুনতে আশ্রমে।

আর এই এই স্থানে যাবার অবকাশ নাই যার?

কেন, সে তা পাবে কারাগারে বসেই!

বলো কী? কারাগারে বসেই জ্ঞানার্জন?!

হ্যাঁ, সমগ্র অবিভক্ত বঙ্গদেশ থেকে আসা সহ-কয়েদিদিগের (স্বাধীনতা-সংগ্রামী) কাছ থেকে তাঁর তাঁর জিলার খবর, মাটির খবর, মানুষজনের খবর, ব্যবসা-বাণিজ্যের খবর, পরব-উৎসবের খবর…সংগ্রহ।

আর এই সব লিখে নেওয়া হলো এক ডায়ারিতে, মুক্তাক্ষরে--ছবি ও ম্যাপ সহ।

নির্মলকুমারের এই ডায়ারির একমাত্র তুলনা পাই আহম্মদনগর কারাগারে বসে নেহরুজীর ‘ডিসকভারি…’ লেখার সাথে।

*
মহাত্মা গান্ধীজীর সচিব (১৯৪৬-৪৭)---তাঁর নোয়াখালি পদযাত্রা ও অবস্থান কালে (হ্যাঁ, মহাদেব দেশাই ততদিনে পরলোকে)। তার আগে ১৯৩০-এ আইন-অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবাস করে এসেছেন নির্মলকুমার--প্রেসিডেন্সি কলেজের পঠনপাঠন মুলতুবি রেখে। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকেই নৃতত্ত্বে এম.এ.। আজও ভারতের প্রথম সারির নৃতত্ত্ববিদের নাম উঠলে শরৎ রায়/পঞ্চানন মিত্র/বিরজা গুহ-র সঙ্গে সঙ্গে নির্মলকুমারের (১৯০১-৭২) নামও একই সারিতে উচ্চারিত হয়।

**

জেমস রেনেল, বুকানন ও হান্টার সাহেবদিগের দৌলতে সেই বৃটিশ জামানার শুরু থেকেই বঙ্গদেশে গেজেট লেখা কিন্তু নূতন কিছু নয়, যদিও তাঁদের সামনেও মডেল হিসেবে ‘আইন-ই-আকবরী’ বা মানসিংহের নামচা ছিল। কিন্তু তাতে কি কান্দি-র (মুর্শিদাবাদ) আহিরী গোয়ালাদের বাথান করার গল্প ছিল? পড়তে পাওয়া যেত কি তাতে বগুড়ার মুসলমান জোলাদের গামছা-মশারি বুননের কথা, বা তাঁদের মহিলাদিগের জন্যে ‘ছ্যাওটা’ বোনার কথা? অধ্যা. নির্মলকুমার বসুর বর্তমান এই রমণীয় গেজেটটিতে এই এই যাপনের কথা পড়তে পাওয়া যায় বলেই এটি সুস্বাদু এত!

*

তিরিশের ‘আইন অমান্যে’র পরে বিয়াল্লিশের ‘ভারত ছাড়ো’-ই ছিল গান্ধীজীর সর্বভারতবর্ষব্যাপী বিশাল এক গণ-আন্দোলন--আমরা সবাই জানি তা। চল্লিশোর্ধ্ব অধ্যাপক নির্মলকুমার যখন এই আন্দোলনেও ঝাঁপিয়ে পড়ে কারাবরণ করলেন তখনই তিনি এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃতত্ত্ববিদ---গান্ধীবাদের পাশাপাশি যে-বিদ্যার পাঠ তাঁর ধমনীতে ধমনীতে! এরই প্রকাশ দেখা যাচ্ছে এই “বিয়াল্লিশের বাংলা” বই, তথা ডায়ারি-তে। এক মান্য নৃতাত্ত্বিকের হাতে না পড়লে এই ‘ওজন’ আসে না বইটিতে, ---সুখপাঠ্যতাটুকু তো উপরি পাওনা।

*

পাঁচটি অধ্যায় ও গড়ে প্রতিটিতে পাঁচ-ছয়টি করে উপ-অধ্যায় জুড়ে চারশত পৃষ্ঠাব্যাপী গ্রন্থ এ’খানি। জেলের মধ্যে বসে লেখা, তাই রেফারেন্স বই বা লাইব্রেরির কোনো সাহায্য পাননি নির্মলকুমার, হয়তো তা চান-ও নি, কারণ ওঁর উদ্দেশ্য ছিল মাটির কাছাকাছি থাকা মানুষদের কাছ থেকে জেনে নেওয়া ইতিহাস-ভৌগোলিক আখ্যানের নথিবদ্ধকরণ। গ্রন্থের গোড়াতেই ঐ সকল ব্যক্তিবর্গের একটি দীর্ঘ তালিকা রয়েছে যাঁদের কাছ থেকে তথ্য আহরণ করেছেন নির্মলকুমার (লক্ষণীয়, একজনও মুসলিম ব্যক্তি নাই?! )

অধ্যায়গুলি হলো বিয়াল্লিশের বঙ্গদেশের পাঁচটি ডিভিশন (হ্যাঁ, তখন পাঁচটিই ছিল)—চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, প্রেসিডেন্সি ও বর্ধমান। আর, উপ-অধ্যায়গুলি হলো ডিভিশনগুলির অধীনে থাকা জেলাসমূহ—ত্রিপুরা…ফরিদপুর…পাবনা…নদীয়া…হুগলী ইত্যাদি ইত্যাদি।

প্রতিটি (উপ)অধ্যায়েই সেই সেই জিলার মাটি (ভূমি-প্রকৃতি), নদনদী, কৃষিজ দ্রব্য ,ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বাজার-হাট, শিল্প, উৎসব-মেলা খাদ্যাভ্যাস--নিপুণ তুলিতে দু’-একটি দু’-একটি এমন এমন রমণীয় তথ্য তুলে ধরেছেন উনি---বড়ই সুখপাঠা তা।

যেমন, জানতাম কি (চোখেও দেখিনি কোনদিন) যে গোবরের গোল গোল পরিচিত ঘুঁটের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের চাকমাগণ দুই-এক হাত লম্বা বাঁশের উপর গোবর মাখিয়ে ‘ঘুঁটের লাঠি’ বানান যা জ্বালানি হিসাবে বহুল প্রচলিত? বা, অনাবৃষ্টির নিদানে রংপুর জিলাতে গভীর রাত্রে মহিলাদিগের উলঙ্গনৃত্যের এক ব্রত পালিত হয়? অবশ্যি, এটা জানতাম যে বাঁকুড়া/মেদিনীপুরের বাঙালি-মুসলমানগণই তুঁতের চাষ ও রেশমবস্ত্র ব্যবসায়ের পুরোধা ছিলেন ও আজও আছেন।

*

চমৎকার প্রচ্ছদ বইটির। বানানের সমতা সারা বই জুড়ে রক্ষা করেছেন-না-করেননি খোলসা করতে গিয়েও দ্বিধাগ্রস্ত রয়ে গেছেন প্রকাশক-মশাই (বিয়াল্লিশ সালে নির্মলকুমার ‘হুগলি’ ‘বাংলা’ বা, ‘নদিয়া’---প্রভৃতি বানান লিখেছেন এটা বিশ্বাস করা শক্ত)।

সবশেষে নিবেদন, ওরাল-হিস্ট্রি (বা ওরাল-জিওগ্রাফি) ভালোবাসেন যাঁরা নির্মলকুমার বসুর এই ল্যান্ডমার্ক কিতাব মহাসমাদরে শোভা পাবে তাঁদের বই-তাকে। বাংলা সাহিত্য যে শুধুমাত্র গল্প-কবিতা-উপন্যাস দিয়েই শোভিত নয়, একটি আপাত-রসকষহীন গেজেটিয়ারও যে কত সাহিত্যগুণসমৃদ্ধ হতে পারে---এ’বইটি না পড়লে বোঝা যাবে না।

বাংলা সাহিত্যের এক সম্পদ তাই এই বই।

ভবভূতি ভট্টাচার্য।

বিয়াল্লিশের বাংলা
নির্মলকুমার বসু
মুদ্রিত মূল্য : ৪০০/-

সারা ভারতের সর্বত্র ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অমূল্য বইটি অর্ডার করার জন্য যোগাযোগ করুন ওপারের বই এর সাথে৷

ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর : (+91) 070015 39273

05/08/2026

ওপারের বই এর দপ্তরঘরে নতুন সাইনবোর্ড৷

এখান থেকেই দেশে-বিদেশে বইপত্র যায় নিয়মিত। আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায় আজ ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে ওপারের বই৷

কেমন লাগছে? জানাবেন প্লিজ৷

Let Books Break Every Barrier!!❤️🌿™

রূপায়ণে : রানা সাইন, বড়শুল, পূর্ব বর্ধমান৷

আপনাদের ভালোবাসার অনলাইন বুকস্টোর ওপারের বই এর দপ্তর থেকে প্রতিদিন অজস্র বই যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে৷ আমাদের গ্র...
02/07/2026

আপনাদের ভালোবাসার অনলাইন বুকস্টোর ওপারের বই এর দপ্তর থেকে প্রতিদিন অজস্র বই যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে৷ আমাদের গ্রাহকেরাই আমাদের সব৷ আজ অনেক কিছু পার্সেল করার পরে হঠাৎই মনে হল, এই যাহ৷ একটা ছবি তোলা হলো না যে! সাথে-সাথেই যে কয়টি পার্সেলবন্দি হতে বাকি ছিল, তাদের ছবি তুলে ফেলা গেল৷ তারপর এঁরা যে যাঁর গন্তব্যে যাত্রা করলেন৷ বাকিদের নাম রইল নিচে৷

ওপারের বই
Let Books Break Every Barrier!!❤️🌿™

সারা ভারতের সর্বত্র ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অমূল্য বইগুলি অর্ডার করার জন্য যোগাযোগ করুন ওপারের বই এর সাথে৷

ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর : (+91) 070015 39273

ওপারের বই
Let Books Break Every Barrier!!❤️🌿™

আজ যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে রওনা দিলেন–

1. একানড়ে — শাক্যজিৎ ভট্টাচার্য
2. বিচিত্রপত্র ফেলুদা ৬০
3. ভূতের বাপের শ্রাদ্ধ — কুলদারঞ্জন রায়
4. যেখানে ভুতের ভয় — দেবাশিস সেন
5. ডায়রি — সত্যজিৎ রায়
6. শঙ্কু 2-in-1 Factbook
7. সোনার কেল্লা 2-in-1 Flipbook cm Factbook
8. নরদেহ নিরুদ্দেশ — অভিষেক চট্টোপাধ্যায়
9. আক্রান্ত ও অন্যান্য গল্প — শাক্যজিৎ ভট্টাচার্য
10. অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত — শাক্যজিৎ ভট্টাচার্য
11. নেটওয়ার্ক — দেবাঞ্জন মুখোপাধ্যায়
12. বিরহতান — সুকান্ত গঙ্গোপাধ্যায়
13. জল নেই পাথর — ওবায়েদ হক
14. ঈশ্বরপুরের প্রেমকথা — দেবজ্যোতি ভট্টাচার্য
15. বাংলা বিভাজনের অর্থনীতি ও রাজনীতি — সুনীতিকুমার ঘোষ
16. জাঁক লাকার: তত্ত্বে ও প্রয়োগে মনোবিশ্লেষণ — অর্ক চট্টোপাধ্যায়
17. যুক্তি ও কল্পনাশক্তি — গায়ত্রী চক্রবর্তী স্পিভাক
18. গণতন্ত্রের রহস্য — গায়ত্রী চক্রবর্তী স্পিভাক
19. অপর (লেখা ও কথার সংকলন) — গায়ত্রী চক্রবর্তী স্পিভাক
20. একেনবাবু সমগ্র (১–৬) — সুজন দাশগুপ্ত (১ সেট)
21. ঘটি-বাঙাল ইত্যাদি — দীপঙ্কর চক্রবর্তী
22. দেশে বিদেশে — সৈয়দ মুজতবা আলী
23. পুতুল নাচের ইতিকথা — মানিক বন্দ্যোপাধ্যায়
24. আমার আনন্দ কথা — দীপঙ্কর চক্রবর্তী
25. খবরের নেপথ্যে — দীপঙ্কর চক্রবর্তী
26. গৌড়ীয় বৈষ্ণবধর্মের ইতিহাস — যজ্ঞেশ্বর চৌধুরী
27. কাঁহা গেলে তোমা পাই — ড. জয়দেব মুখোপাধ্যায়
28. ক্ষমা করো, হে প্রভু — রূপক সাহা
29. ভারত কেশরী যুগনায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় — তথাগত রায়
30. ক্ষ্যাপা খুঁজে ফেরে (১–৩) — জয়দেব মুখোপাধ্যায়
31. শেষ মৃত পাখি — শাক্যজিৎ ভট্টাচার্য
32.
33. সাতগাঁর হাওয়াতাঁতিরা — পরিমল ভট্টাচার্য (২ কপি)
34. সমরেশ বসু গল্প সমগ্র ১ — সমরেশ বসু
35. স্বামী ভূতেশানন্দ: ভূমানন্দের প্রেমতীর্থ
36. ইচ্ছাশক্তি ও তার বিকাশ — স্বামী বুধানন্দ

37. ময়ূখ চৌধুরী কমিকস সমগ্র — ময়ূখ চৌধুরী
38. নারায়ণ দেবনাথ কমিকস সমগ্র — নারায়ণ দেবনাথ
39. শরৎ রচনাবলী — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
40. চিরঞ্জীব বনৌষধি (১–১১) — আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য
41. ছাতিম — স্মরণজিৎ চক্রবর্তী
42. বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী — অবনীন্দ্রনাথ ঠাকুর
43. কবিতার শত্রু ও মিত্র — বুদ্ধদেব বসু
44. আমার বন্ধু গাছ — কার্তিক ঘোষ
45. ছন্দোময় জীবন — শঙ্খ ঘোষ
46. ছোটদের গদ্য — শঙ্খ ঘোষ
47. পাঞ্চালকন্যা কৃষ্ণা — বাণী বসু
48. শিশু সাহিত্য সংসদ
49. ছেলেবেলার বিবেকানন্দ
50. গাবলুর বিজ্ঞান ডায়েরি

Happiness is..Seeing these Books' Parcels Travel Across The World From The Store Of OPARER BOI LLP..❤️🌿ওপারের বই Phone a...
26/06/2026

Happiness is..

Seeing these Books' Parcels Travel Across The World From The Store Of OPARER BOI LLP..❤️🌿

ওপারের বই
Phone and WhatsApp number : (+91) 070015 39273

🌍📚 From Bengal to the World! 📚🌍

Every parcel tells a story. Every tracking number carries a little piece of home.
This week alone, books from OPARER BOI LLP are travelling to—

🇦🇺 Australia
🇦🇪 United Arab Emirates
🇺🇸 United States
🇨🇦 Canada
🇨🇭 Switzerland
🇸🇪 Sweden
🇬🇧 United Kingdom
🇩🇪 Germany
🇹🇭 Thailand

To every reader who trusts us with their love for Bengali books—thank you! ❤️

No matter where you live, your favourite Bengali books can reach your doorstep.

Let Books Break Every Barrier!! ❤️🌿™

এই সপ্তাহে দেশ-দেশান্তরে পাড়ি দিল যে বইয়েরা৷ খুব দ্রুতই পৌঁছে যাবে পাঠকদের হাতে৷ একেকটা স্বপ্নের জগৎ আছে একেকটা প্যাকেজে...
24/06/2026

এই সপ্তাহে দেশ-দেশান্তরে পাড়ি দিল যে বইয়েরা৷ খুব দ্রুতই পৌঁছে যাবে পাঠকদের হাতে৷ একেকটা স্বপ্নের জগৎ আছে একেকটা প্যাকেজে৷ ❤️🌿

বইগুলি ফ্রান্স, জার্মানি, কানাডা ও ভারতের অন্যান্য জায়গায় পাড়ি দিয়েছে।

সারা ভারতের সর্বত্র ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অমূল্য বইগুলি সহ কলকাতা ও বাংলাদেশের সমস্ত প্রকাশনীর বই অর্ডার করার জন্য যোগাযোগ করুন ওপারের বই এর সাথে৷

ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর : (+91) 070015 39273

ওপারের বই
Let Books Break Every Barrier!!❤️🌿™

বর্ধমান থেকে সিডনি: বইয়ের ডানায় ভর করে দুই মহাদেশের সংযোগ।ওপারের বইLet Books Break Every Barrier!! ❤️🌿™ফোন ও হোয়াটসঅ্যাপ...
21/06/2026

বর্ধমান থেকে সিডনি: বইয়ের ডানায় ভর করে দুই মহাদেশের সংযোগ।

ওপারের বই
Let Books Break Every Barrier!! ❤️🌿™
ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর : (+91) 070015 39273

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ছোট্ট গ্রাম বড়শুল থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনি শহরে রওনা দিচ্ছে ওপারের বইয়ের আরও একটি বিশেষ আন্তর্জাতিক পার্সেল। হাজার হাজার কিলোমিটারের এই যাত্রা কেবল কিছু বই পাঠানোর গল্প নয়; এটি ভাষা, সংস্কৃতি, জ্ঞানচর্চা এবং শিকড়ের প্রতি এক প্রবাসী পাঠকের গভীর ভালোবাসার গল্প।

এই অর্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক তার বিষয়বস্তুর অসাধারণ বৈচিত্র্য। একই সংগ্রহে স্থান পেয়েছে পুরাণ, বৌদ্ধধর্ম, ভারতীয় দর্শন, ইতিহাস, প্রত্নতত্ত্ব, অভিধান, কবিতা, ভ্রমণসাহিত্য, লোকঐতিহ্য, শিশুসাহিত্য, সোভিয়েত রূপকথা এবং সমকালীন বাংলা সাহিত্য। একদিকে যেমন রয়েছে নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর পুরাণকোষ, Benoy K Bhel এর Budddism : The Path Of Compassion, দেবলা মিত্রের Buddhist Monuments—অন্যদিকে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্য সমগ্র, বৌধায়ন ভট্টাচার্যের সম্পাদিত সোভিয়েত দেশের রূপকথা সমগ্র, সোভিয়েত দেশের শিশুসাহিত্য সমগ্র এবং বাংলা কবিতার এক অনন্য ভাণ্ডার।

📦 এই লিস্টে আছে—

✨
• সংস্কৃত বাংলা অভিধান — শ্রী অশোককুমার বন্দ্যোপাধ্যায়
• প্রচলকথা (অখণ্ড) — প্রব্রাজিকা বেদান্তপ্রাণা
• অরণ্য সমগ্র — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
• Buddhism: The Path of Compassion — Benoy K. Bhel
• রাঢ়কথা (পুথিচর্চা সংখ্যা)
• তিব্বতের চিত্রকলা — অভিজিৎ চট্টোপাধ্যায়
• জীবনানন্দ দাশের কাব্যসমগ্র — সম্পাদনা: দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
• পুরাণের গল্প — সুনির্মল বসু
• কলিকাতা : সেকালের গল্প একালের শহর (১-৩ খণ্ড) — তিলক পুরকায়স্থ
• বৌদ্ধ শিল্পকলা — সুমিত বড়ুয়া
• যোগী কথামৃত — পরমহংস যোগানন্দ
• কালিদাসের মেঘদূত — অনুবাদ: শক্তি চট্টোপাধ্যায়
• লাদাখের রহস্যময় গুম্ফা — হোমাগ্নি ঘোষ
• বুদ্ধদেব — রবীন্দ্রনাথ ঠাকুর
• আয়ু ও ত্রিকাল — তমোঘ্ন মুখোপাধ্যায়
• এক টুকরো মেঘ — হোমাগ্নি ঘোষ
• ভজন ভোজনে বাঙালির শ্মশান — সোমব্রত সরকার
• এক যে আছে হালুম — সোমজা দাস
• কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও রাজযোগ — স্বামী বিবেকানন্দ
• কিছু শোক, কিছু ছেড়ে যাওয়া — রাজশ্রী বসু
• অশ্বচরিত — অমর মিত্র
• রবীন্দ্রনাথ ঠাকুর : বীরপুরুষ — অভীক দাস
• সংসদ বাংলা অভিধান — শৈলেন্দ্র বিশ্বাস

✨
• পুরাণকোষ (১-৫ খণ্ড) — নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
• শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত অখণ্ড — শ্রীম
• শতবার্ষিকী সংকলন — নীরদচন্দ্র চৌধুরী
• বুদ্ধ-কথা জৈন-কথা — রাখালদাস বন্দ্যোপাধ্যায়
• জঙ্গলের নোটবুক — সন্দীপন সরকার
• হে তথাগত — হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
• আদি ভারতের ইতিহাসরচনা — রণবীর চক্রবর্তী
• তিব্বতের পথ — শরচ্চন্দ্র দাস ও দীপঙ্কর পাড়ুই
• কনকমালা — প্রিয়ঙ্কু চক্রবর্তী
• রবীন্দ্রনাথ ও মানুষের ধর্ম — গৌতম নিয়োগী
• Buddhist Monuments — Debala Mitra
• লন্ডনে ফেলুদা — সত্যজিৎ রায়
• শঙ্কু ও কোচাবাম্বার গুহা — সত্যজিৎ রায়

✨

• নালন্দা – চর্যাপদ সংখ্যা (প্রথম ও দ্বিতীয় খণ্ড) — সম্পাদনা: সুমনপাল ভিক্ষু
• সোভিয়েত দেশের রূপকথা সমগ্র (১-৩ খণ্ড) — সম্পাদনা: বৌধায়ন ভট্টাচার্য্য
• সোভিয়েত দেশের শিশুসাহিত্য সমগ্র (১-৪ খণ্ড) — সম্পাদনা: বৌধায়ন ভট্টাচার্য্য
• হিমালয়: রূপে রূপান্তরে — কল্যাণকুমার নন্দী
• মহাস্থবির জাতক — প্রেমাঙ্কুর আতর্থী
• বুদ্ধদেব: প্রতারণার জালে — দীপান ভট্টাচার্য
• শিক্ষার রূপ: বেদের কালে ও বর্তমানে — শুভেন্দু গুপ্ত
• বাংলার উত্তরে টই টই — মৃগাঙ্ক ভট্টাচার্য
• নাগাল্যান্ড — হোমাগ্নি ঘোষ
• হিমালয় অমনিবাস — গৌরী রুদ্র
• বাংলার আদিকবি বুদ্ধশিষ্য বঙ্গীশ থের — রজত পাল
• মঙ্গলকাব্যের গল্প — স্বাগতা দাশগুপ্ত

🔸

• অঙ্গ বঙ্গ কলিঙ্গের বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি — ড. সর্বজিৎ যশ
• স্তব্ধ রেখার পাশে — পার্থজিৎ চন্দ
• অপুর দেশ — পরিমল ভট্টাচার্য
• নাগার্জুনের দর্শন: একটি সামগ্রিক পরিক্রমা — মধুমিতা চট্টোপাধ্যায়
• অশ্বচরিত — ছন্দা বিশ্বাস
• কবিতাসমগ্র — অরুণকুমার সরকার
• ডুয়ার্স সমগ্র — প্রদোষরঞ্জন সাহা
• নালন্দা বিশ্ববিদ্যালয়: ইতিহাস, ধ্বংস ও বৌদ্ধধর্মের পতন — আমিনুল ইসলাম
• বাঙালির ভূত (১-৩ খণ্ড) — বিজয় দাস ও সুরজিৎ চ্যাটার্জী
• হিন্দু ও বৌদ্ধদের দেবদেবী — বিনয়তোষ ভট্টাচার্য
• করুণাঘন — অচিন্ত্য কুমার সেনগুপ্ত
• খোটানের বালু সমাধিতে — অরিন্দম দেবনাথ
• পৌরাণিকী — দীনেশচন্দ্র সেন
• তন্ত্রচর্যা (১ম ও ২য় খণ্ড) — সুরজ কুমার দাস
• প্রথম পরাজয় — বৈদূর্য্য সরকার
• অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা — অমিতাভ দাশগুপ্ত
• আধুনিক বাংলা কবিতা — সম্পাদনা: আবু সয়ীদ আইয়ুব
• নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা — নীরেন্দ্রনাথ চক্রবর্তী
• পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা — পূর্ণেন্দু পত্রী
• প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ কবিতা — প্রেমেন্দ্র মিত্র
• বিনয় মজুমদারের শ্রেষ্ঠ কবিতা — বিনয় মজুমদার
• বিষ্ণু দে-র শ্রেষ্ঠ কবিতা — বিষ্ণু দে
• বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা — বীরেন্দ্র চট্টোপাধ্যায়
• মন্দাক্রান্তা সেনের শ্রেষ্ঠ কবিতা — মন্দাক্রান্তা সেন
• রাহুল পুরকায়স্থের শ্রেষ্ঠ কবিতা — রাহুল পুরকায়স্থ
• শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা — শক্তি চট্টোপাধ্যায়
• শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা — শঙ্খ ঘোষ
• সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা — সুনীল গঙ্গোপাধ্যায়
• সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা — সুভাষ মুখোপাধ্যায়
• অজাতশত্রু — অনির্বাণ কুণ্ডু
• প্রাচীন ভারতীয় মনোবিদ্যা — শ্রীদীনেশচন্দ্র ভট্টাচার্য শাস্ত্রী
• তথাগতর তিন শিষ্য — গৌরী সেন
• বাবাসাহেব আম্বেদকর ও তাঁর নব্য বৌদ্ধধর্ম — রাহুল সাংকৃত্যায়ন
• বাংলায় পালযুগের সিদ্ধাচার্য — বৈদূর্য্য সরকার
• বুদ্ধদেব — সৌম্যব্রত দাশগুপ্ত
• বৈদিক ভারত: তথ্য, প্রত্নতথ্য ও ইতিহাস — রজত পাল
• রবীন্দ্রনাথের বুদ্ধ ভাবনা — মনোতোষ দাশগুপ্ত
• অথ রাহুল-কথা — কোয়েল ভট্টাচার্য্য
• একটি বিলুপ্ত গ্রন্থাগার: আলেকজান্দ্রিয়া লাইব্রেরি — শক্তিসাধন মুখোপাধ্যায়
• শ্রাবস্তী নগরে বুদ্ধ — নন্দিতা মিশ্র চক্রবর্তী
• উপনিষদের দর্শন — হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়
• নক্ষত্র-পুরাণ — বিমান নাথ

প্রবাসে থেকেও নিজের ভাষা, ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে এমন গভীর সম্পর্ক রক্ষা করার এই প্রয়াস আমাদের অনুপ্রাণিত করে। বড়শুলের একটি ছোট্ট প্রতিষ্ঠান থেকে সিডনির এক পাঠকের বুকশেলফে পৌঁছে যাবে বাংলার অক্ষর, ইতিহাসের স্মৃতি, বৌদ্ধধর্মের উত্তরাধিকার, কবিতার আবেগ এবং শৈশবের রূপকথা।

ওপারের বই-এর কাছে প্রতিটি আন্তর্জাতিক পার্সেল তাই কেবল একটি অর্ডার নয়; এটি দুই মহাদেশের মধ্যে গড়ে ওঠা এক সাংস্কৃতিক সেতুবন্ধন—বইয়ের মাধ্যমে মানুষে মানুষে সংযোগের এক আন্তরিক প্রয়াস।

Let Books Break Every Barrier!! ❤️🌿™
📍 OPARER BOI LLP, Barsul, Purba Bardhaman, West Bengal, India
🌏 Destination: Hornsby, Sydney, New South Wales, Australia

সারা ভারতের সর্বত্র ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করার জন্য যোগাযোগ করুন ওপারের বই এর সাথে৷

ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর : (+91) 070015 39273

ওপারের বই
Let Books Break Every Barrier!!❤️🌿™

শাঁটুলনামা আসছে৷ সারা ভারতের সর্বত্র ও ভারতের বাইরে থেকে প্রি-বুকিং করতে পারেন ওপারের বই এর মাধ্যমে৷  https://wa.me/mess...
31/05/2026

শাঁটুলনামা আসছে৷
সারা ভারতের সর্বত্র ও ভারতের বাইরে থেকে প্রি-বুকিং করতে পারেন ওপারের বই এর মাধ্যমে৷

https://wa.me/message/GNW2XXAJVGI4L1

শাঁটুলনামা

রাধাপ্রসাদ গুপ্ত। অবিস্মরণীয় এক মনীষা। সত্যজিৎ রায় যাঁকে লেখা পাঠিয়ে বলতেন, প্রয়োজনে স্বচ্ছন্দে কলম চালিয়ে নেবেন। তাঁর রচনা এবং তাঁকে নিয়ে তৈরি এই কফিটেবল বই। পাণ্ডুলিপির অংশ, পারিবারিক ছবির অ্যালবাম, দুষ্প্রাপ্য বাংলা ও ইংরেজি রচনা, চিঠি ইত্যাদি নিয়ে প্রায় 600 পাতার হার্ডবাউন্ড বই। দু'খন্ডে। সম্পূর্ণ রঙিন। ঝকঝকে কাগজে ছাপা।

লিমিটেড এডিশন। প্রকাশ করছে ফাটাফাটি।

মুদ্রিত মূল্য 2700/-
প্রি-বুকিং মূল্য 1900/-
বই প্রকাশিত হবে 15 জুলাই 2026।

এর সাথে থাকছে অ্যাডিশনাল বুকলেট ও অন্যান্য বুকমার্ক।

সারা ভারতের সর্বত্র ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অমূল্য বইয়ের সেটটি অর্ডার করার জন্য যোগাযোগ করুন ওপারের বই এর সাথে৷

ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর : (+91) 070015 39273

ওপারের বই
Let Books Break Every Barrier!!❤️🌿™

"একজন অমৃতপুত্রকে আমরা তখনই আবার সহজভাবে তাঁর মর্ত্য-রূপে ভাবতে পারি, যখন সময়ের ব্যবধানে অনেক অবান্তর সঞ্চয় ঝরে পড়ে, আবা...
28/05/2026

"একজন অমৃতপুত্রকে আমরা তখনই আবার সহজভাবে তাঁর মর্ত্য-রূপে ভাবতে পারি, যখন সময়ের ব্যবধানে অনেক অবান্তর সঞ্চয় ঝরে পড়ে, আবার সমস্ত তথ্য প্রকাশিত হবারও বাধা থাকেনা। রবীন্দ্রনাথকে তাই অপেক্ষা করতে হবে হয়তো দীর্ঘকাল– অন্তত যতদিন না "রবীন্দ্র-জীবনী" পরিবর্ধিত হবার পরেও নতুনতর তথ্য নিয়ে অনুরূপ গ্রন্থ আরো বেরোয়।"

প্রায় চল্লিশ বছর আগে একথা বলেছিলেন বুদ্ধদেব বসু। সেই অপেক্ষারই অবসান করলেন প্রশান্তকুমার পাল। রবীন্দ্র সাধনা করতে হলে যে বই দিয়ে প্রথম শুরু করতে হবে তা হলো- "রবিজীবনী"।

ওপারের বই
Let Books Break Every Barrier!!❤️🌿™

ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর : (+91) 070015 39273

১৯৮২ সালে প্রথম খণ্ডের প্রকাশ, আর জন্মমুহূর্ত থেকেই বিতর্কের কেন্দ্রে থেকেছে প্রশান্তকুমার পালের নয় খণ্ডে বিধৃত 'ম্যাগনাম ওপাস'— ‘রবিজীবনী’। কেউ বলেছেন অবান্তর, কেউ বলেছেন অতিরেক, অভিযোগ উঠেছে খোদার উপর খোদকারির।

ষাটের দশকে কলকাতার আনন্দমোহন কলেজে অধ্যাপনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকালের সঙ্গে মিলিয়ে ধারাবাহিক ভাবে রবীন্দ্ররচনা পড়ার কাজটি শুরু করেছিলেন প্রশান্তকুমার। তখনই উপলব্ধি, কবির জীবনের অনেক অধ্যায়ই ঢাকা রহস্যের মোড়কে। শুরু হয় দশকব্যাপী এক সুবিশাল, গভীর অনুসন্ধানের কাজ।

তার ফলশ্রুতিতে, নয়টি খণ্ড জুড়ে একটি একটি করে তথ্যের ইঁট সাজিয়ে, প্রায় দিনলিপির ঢঙে গড়ে উঠেছে রবীন্দ্রজীবনের এযাবৎ সবচেয়ে পূর্ণাঙ্গ অবয়বটি। নির্মোহ দৃষ্টিতে যাচাই করে দেখেছেন রবীন্দ্রনাথ সম্পর্কে প্রাপ্ত সমস্ত তথ্য। কাজে লাগিয়েছেন এমন সব তথ্যসূত্র ও উপাদান যা এর আগে কেউ ব্যবহার করার কথা ভাবতেও পারেনি।

প্রশান্তকুমারের সযত্ন অনুসন্ধানে উঠে আসা অমোঘ সব তথ্যপ্রমাণ রবীন্দ্রনাথ সম্পর্কে প্রচলিত অনেক ধারণার মূলে আঘাত হেনেছে, ছাড় দেয়নি এমনকী কবির নিজের বয়ানকেও। বিতর্ক হবে না, তা কি হয়?

বাঙালির স্মরণে মননে রবীন্দ্রনাথের চেহারা ঈশ্বরপ্রতিম। সেই ‘ঠাকুর’প্রতিমার আড়াল থেকে রক্তমাংসের রবীন্দ্রনাথকে বার করে আনে ‘রবিজীবনী’। শুধু রবীন্দ্রগবেষকের নয়, যেকোনও রবীন্দ্র অনুরাগীরই অবশ্যপাঠ্য এই দশটি খণ্ড।

‘রবিজীবনী’র প্রতিটি খণ্ড এখন পাওয়া যাচ্ছে
ওপারের বইয়ের কাছে৷

Address

Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when ওপারের বই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category