IQRA BOOK SHOP

IQRA BOOK SHOP ইসলামিক বই এর সমৃদ্ধ ঠিকানা '(IQRA BOOK SHOP)' সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়।
🇮🇳🇮🇳🚛

হে তরুণরা! হে যুবকরা! তোমার অবস্থার দিকে তাকাও! এবং তোমার পরিস্থিতির দিকে তাকাও!এবং তোমার সময়ের দিকে তাকাও! এবং দেখো তো...
30/10/2024

হে তরুণরা! হে যুবকরা!
তোমার অবস্থার দিকে তাকাও! এবং তোমার পরিস্থিতির দিকে তাকাও!
এবং তোমার সময়ের দিকে তাকাও!
এবং দেখো তোমার পালনকর্তার জন্য কি ব্যয় করেছো
এবং তোমার অবহেলার দিকে তাকাও!

আল্লাহ তায়ালা বলেন :

وَ مَا خَلَقْتُ الْجِنَّ وَ الْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ

জিন ও মানুষকে আমি শুধু এজন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার দাসত্ব করবে।

সূরা: আয-যারিয়াত, আয়াত: 56

হে তরুণ প্রজন্ম!
আল্লাহর রাসূল (সাঃ) বলেন:

কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হয় তার জীবন এবং সে যা ব্যয় করেছে সে সম্পর্কে, এবং তার সুস্থতা এবং তার সম্পদ সম্পর্কে।

হে তরুণ! তুমি তোমার জাতিকে ধ্বংস করেছ
তুমি এটাকে তার পাপ এবং অপমানে নিয়ে গেছো কারন তুমি রবের আদেশ থেকে দূরে সরে গিয়েছো এবং রাসূল (সাঃ) এর
পদাঙ্ককে অবহেলা করেছো এবং আল্লাহর কুরআন ও তাঁর বাণী থেকে দূরে সরে গিয়েছো এবং তোমার রাসূলের (সাঃ) সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছো।

হে তরুণ!
তোমার জাতির পরিস্থিতির দিকে তাকাও, হে বৃদ্ধ লোক! তুমি কি দেখ না পৃথিবী হারিয়ে গেছে? এবং কবর গুলো খুলে গেছে, এবং তোমার সীমাবদ্ধতা কাছাকাছি এসে গেছে…

👉 লিখা আরবি ভিডিও থেকে সংগৃহীত

জিবনে একবার হলেও এই বইটি পড়া জরুরী।Order now 8250628404 All india home delivery available
20/09/2024

জিবনে একবার হলেও এই বইটি পড়া জরুরী।
Order now 8250628404
All india home delivery available

বিভিন্ন সময়ের জরিপ ও মন্ত্যবের হিসেবে, যারা বই পড়তে ভালোবাসেন বা পড়ার ইচ্ছা রাখেন, তাদের মতে সবথেকে বড় বাধা হচ্ছে - সময়।...
14/07/2024

বিভিন্ন সময়ের জরিপ ও মন্ত্যবের হিসেবে, যারা বই পড়তে ভালোবাসেন বা পড়ার ইচ্ছা রাখেন, তাদের মতে সবথেকে বড় বাধা হচ্ছে - সময়। ব্যস্ততা ও সময়ের অভাবে বই পড়তে পারেন না কিংবা অন্যতম সেরা এই অভ্যাসটি প্রায় হারিয়ে যেতে বসেছে। আমাদের জীবন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
বাড়ছে ব্যস্ততা, হচ্ছে যান্ত্রিক। এর মধ্যে বই পড়ার জন্য আলাদা সময় বের করা সত্যিই কষ্টসাধ্য। তবে আমাদের ইচ্ছাশক্তি থাকলে এবং একটু সচেতনভাবে চেষ্টা করলে, বই পড়ার জন্য আমরা কিছু সময় বের করতে পারি। আজকে আমরা চেষ্টা করবো এরকম কিছু দিক নির্দেশনার কথা আলোচনা করতেঃ

১। বিছানার পাশে বই রাখুনঃ

দিনের শেষে ঘুমাবার সময়ে চেষ্টা করুন কয়েকটি পাতা হলেও বই পড়ার। আর ইচ্ছা হওয়ার সাথে সাথে আপনি যেন সেটা কাজে লাগাতে পারেন, এর জন্য বিছানার পাশে হাতের নাগালে বই রাখুন। এতে আপনার পড়ার ইচ্ছাটাও যেমন বাড়বে, পাশাপাশি আপনার সারাদিনের ক্লান্ত মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়ে সুনিদ্রা হবে।

২। কর্মস্থলে বই রাখুনঃ

আপনি যেখানেই কাজ করুন না কেন চেষ্টা করুন আপনার হাতের নাগালে বই রাখার জন্য। আপনার অফিসের ডেস্কে বই থাকলে আপনি যখনই ক্লান্ত বোধ করবেন বা ব্রেক নিবেন, তখন আপনি বইয়ের মধ্যে ডুবে যেতে পারবেন। বই কাছে না থাকলে হয়তো ওই সময়টা অন্যভাবে কাঁটিয়ে ফেলবেন।

৩। বই নিয়ে চলাচল করুনঃ

চেষ্টা করুন আপনার সাথে বই বহন করার জন্য। আপনি যেখানেই যাচ্ছেন, আপনার সাথে ব্যাগ থাকলে অব্যশই তার ভেতরে একটি বই রাখুন। বর্তমান সময়ে জ্যাম বা নানা কারণে আমাদের দীর্ঘ সময় রাস্তায় থাকতে হয়, তখন যাতে সময়টা অপচয় না করে আমরা বই পড়তে পারি, তার জন্য সবার আগে বই সাথে রাখাটা জরুরী।

৪। অপেক্ষমান জায়গায় বই পড়ুনঃ

প্রায় সময়ই আমাদের এমন কিছু জায়গায় যেতে হয়, যেখানে অনুমানের থেকেও বেশি সময় সঙ্গত কারণে লেগে যায়। যেমন, ডাক্তারের চেম্বার, ব্যাংক, সরকারী-বেসরকারী অফিস, বাস-ট্রেন স্টেশন এবং আরও অনেক জায়গায়। (©বইবাজার ডট কম) কখনো কখনো আমাদের একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সাথে বই থাকলে এই সময় আমরা আনন্দে এবং ভালভাবে কাঁটাতে পারি।

৫। অল্প অল্প পড়ুনঃ

একবারে বেশি পড়ার জন্য সময় বের করতে না পারলে, অল্প অল্প পড়ার চেষ্টা করুন। এতে পড়ার অভ্যাস একদম হারিয়ে যাবে না। খাবার টেবিল, টিভি দেখা কিংবা কাজের ফাকে ছোট ছোট ব্রেক নিয়ে অল্প অল্প করে পড়া।

৬। ঘুরতে নিয়ে যান বইঃ

কোথাও ঘুরতে যাবার সময় চেষ্টা করুন বই সাথে রাখার জন্য। ভ্রমনের সময় ব্যতীত নিশ্চিতভাবে আপনি আরও কিছু সময় পাবেন বই পড়ার। একটু লম্বা ছুটি পেলে চেষ্টা করুন একটি টার্গেট নিয়ে কয়েকটি বই পড়ে ফেলতে।

৭। পরিবেশ তৈরি করুনঃ

বই পড়া শুধু একটি অভ্যাস নয়, পরিবেশেরও ব্যাপার। চেষ্টা করুন পরিবারে কিংবা আপনার আশেপাশের মানুষদের মধ্যে বই পড়ার মানসিকতা জাগিয়ে তুলতে। এতে দুই পক্ষই লাভবান হবেন আর পড়ার প্রতি আগ্রহ আসবে।

৮। পাঠাগারে যাতায়াতঃ

বই পড়ার জন্য অনেক পাবলিক লাইব্রেরী রয়েছে, সেখানে যাতায়াত এর অভ্যাস গড়ে তুলুন। এছাড়াও চেষ্টা করুন বিভিন্ন ক্লাবের সদস্য হওয়ার জন্য, যাতে পড়ার প্রতি আপনার আগ্রহ বজায় থাকে।

৯। মুক্ত পরিবেশে পড়াঃ

বই পড়ার জন্য মুক্ত পরিবেশ পেলে তো কথাই নেই। বাসার ছাদ, খেলার মাঠ কিংবা পার্কে পড়ার মত সুযোগ থাকলে চেষ্টা করুন সেখানে পড়তে। এতে আপনার ভালোলাগা বাড়বে। বর্তমানে অনেক কমিউনিটি/গ্রুপ পার্কে বই পড়ার আয়োজন করছে, সময়-সুযোগ থাকলে যোগ দিতে পারেন।

১০। আলাদা জায়গাঃ

বই পড়ার জন্য সম্ভব হলে আলাদা জায়গা বা কামরা তৈরি করুন। যেখানে আপনার বইয়ের সংগ্রহশালা তৈরি করুন। নিজেও পড়ুন এবং অন্যদের পড়ার সুযোগ দিন।

সেরা অভ্যাসগুলোর মধ্যে বইপড়া অন্যতম। বই পড়ার অনেক অনেক উপকার রয়েছে যা আমাদের মানসিক প্রশান্তি থেকে শুরু করে জ্ঞানার্জন পর্যন্ত বিস্তৃত। আপনার পড়ার অভ্যাস থাকলে তা কোনোভাবেই হারাতে দিবেন না। আর হারিয়ে গেলে চেষ্টা করুন ফিরিয়ে আনার জন্য।
ফিরিয়ে আনার পথকে সহজ করতে এই পরামর্শগুলো কাজে লাগাতে পারেন। আপনার কাছে কোনো পরামর্শ থাকলে অব্যশই জানাবেন।

লেখাটির কপিরাইট .com এর।
©BoiBazar.com

স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থ...
08/07/2024

স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থাকে বেশি। আর একে ব্যবহার করেই যুবককে ঘায়েলের চেষ্টা করা হয়।এ তো হলো সাধারণ হিসাব। কিন্তু আমাদের এ নষ্ট সময় ও পরিবেশে একজন যুবককে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রাস্তার বেপর্দা পরিবেশ থেকে শুরু করে কলেজ-ইউনিভার্সিটির সহশিক্ষা, ইন্টারনেটের মতো জরুরি উপকরণের রন্ধ্রে রন্ধ্রে থাকা চরম অশ্লীলতা ও বেহায়াপনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্রোতে ভেসে আসা নানারকমের আজাব… সব মিলিয়ে যুবক এখন বিপদে। আগে যে যৌবন ছিল বিপুল সম্ভাবনার আধার, এখন সে যৌবন যেন হাজারো বিপদের আশঙ্কা ।‘এখন যৌবন যার’ বইতে লেখক তুলে ধরেছেন এক আখ্যান, যুবক যাকে আঁকড়ে ধরতে পারবে এই অকুল দরিয়ার অবলম্বন হিসেবে।

বইটি ভারতের যে কোন প্রান্ত থেকে হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন -
082506 28404

22/06/2024

একটা ফুল সীমিত সুবাস দেয়
একটা প্রদীপ সীমিত আলো দেয়
একটা গাছও সীমিত ছায়া দেয়
আর একটা ভালো বন্ধু পুরো জীবনকে বদলে দেয়।
✍️ Mirza Esak Beg

👋আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি মাসের কুইজ প্রতিযোগিতা 📖আয়োজনের প্রেক্ষিতে আজ থেকে শু...
01/06/2024

👋আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি মাসের কুইজ প্রতিযোগিতা 📖আয়োজনের প্রেক্ষিতে আজ থেকে শুরু হচ্ছে (দাওয়াতুল হিকমাহ ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতা ২২)।

🔴কুইজ প্রতিযোগিতার সময়সীমা: জুন ১ থেকে ১০ পর্যন্ত। এই সময় সীমার মধ্যে যেকোনো সময় একবার কুইজে অংশগ্রহণ করতে পারবেন।

🏆সর্বোচ্চ মার্ক যারা পাবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হবেন ১০ জন যাদের জন্য থাকবে দাওয়াতুল হিকমাহ ফাউন্ডেশন কর্তৃক বিশেষ হাদিয়া🎁। তবে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০০ বা তার চেয়েও অধিক হলে আমরা ১৫ জনকে পুরস্কারের জন্য নির্বাচন করব ইনশাআল্লাহ।

📕কুইজের সমস্ত প্রশ্ন "আরশের ছায়া (মাত্র ৪৮ পৃষ্ঠা)" গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বইয়ের পিডিএফ নিচে দেওয়া হল। কুইজে অংশগ্রহণের পূর্বে পিডিএফটি পড়ে নিলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ।

🧪কুইজের লিংক 👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfUHmb0mXrVCFl1Fpr70Mu87s-MlD0x-nRfSHNgAshsKYsduA/viewform?usp=sf_link

📖পিডিএফ এর লিংক 👇

https://drive.google.com/file/d/14ddkQKUIGhgcpNPRhadKuhCEd8CDDqka/view?usp=sharing

🟪দাওয়াতুল হিকমাহ🟪
🟩অ্যাডমিন কর্তৃপক্ষ 🟩

★ আমাদের মিক্স ড্রাই ফ্রুটস ১৭ রকমের প্রিমিয়াম কোয়ালিটির উপাদানের সমন্বয়ে তৈরি। যেমন-১.আমেরিকান কাজুবাদাম ২.ক্যালিফোর্নি...
21/05/2024

★ আমাদের মিক্স ড্রাই ফ্রুটস ১৭ রকমের প্রিমিয়াম কোয়ালিটির উপাদানের সমন্বয়ে তৈরি। যেমন-
১.আমেরিকান কাজুবাদাম ২.ক্যালিফোর্নিয়ার কাঠবাদাম ৩.তুরস্কের গোল কিসমিস ৪.পাকিস্তানের কালো কিসমিস ৫.মিষ্টি কুমড়োর বীজ ৬.মাখনা ৭.সোনালী গোল কিসমিস ৮.কাশ্মীরের আখরোট ৯.সবুজ লম্বা কিসমিস ১০.সাদা তিল ১১.তুরস্কের খুমানি ১২.সূর্যমুখী বীজ ১৩.আফগানিস্তানের তিনফল ১৪.খুরমা খেঁজুর ১৫.তিসি বীজ ১৬.চীনাবাদাম ১৭.সৌদি আরবের আল-ওফাজ/মারিয়াম খেঁজুর।

All india home delivery available 🚛🚛
Order now 082506 28404

All india home delivery available 🚛🚛Contact us 082506 28404
15/05/2024

All india home delivery available 🚛🚛
Contact us 082506 28404

🟢লোকমান (আঃ) তাঁর সন্তানকে দেওয়া ১০টি উপদেশ- 👇১. লোকমান (আ.) ছেলেকে বলেন, ‘হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয়ই আ...
13/05/2024

🟢লোকমান (আঃ) তাঁর সন্তানকে দেওয়া ১০টি উপদেশ- 👇

১. লোকমান (আ.) ছেলেকে বলেন, ‘হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায়। ’ (সুরা লোকমান, আয়াত : ১৩) মানবজীবনে তাওহিদই সব কাজের গ্রহণযোগ্যতা, বিশুদ্ধতার মানদণ্ড এবং পারলৌকিক মুক্তির শর্ত ও সোপান।

২. ‘আর আমি মানুষকে তার মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দুই বছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার মাতা-পিতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে। ’ (সুরা লোকমান, আয়াত : ১৪)

৩. লোকমান (আ.)-এর উপদেশ : ‘মাতা-পিতা যদি তোমাকে আমার সঙ্গে এমন বিষয়কে শরিক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে সদ্ভাবে সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদের জ্ঞাত করবো।’ (সুরা লোকমান, আয়াত : ১৫)

৪. নামাজ সম্পর্কে লোকমান (আ.) বলেন, ‘হে বৎস, নামাজ কায়েম করো। ’ (সুরা লোকমান, আয়াত : ১৭ (প্রথমাংশ)

৫. সন্তানকে নম্রতা ও বিনয়ের শিক্ষা দিয়ে লোকমান (আ.) বলেন, ‘সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো। ’ (সুরা লোকমান, আয়াত : ১৭ (মধ্যাংশ)

৬. লোকমান (আ.)-এর উপদেশ : ‘বিপদাপদে সবর করো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। ’ (সুরা লোকমান : ১৭ শেষাংশ)।

৭. মানুষের দিক থেকে মুখ ফেরানো মনুষ্যত্বের কলঙ্ক। লোকমান (আ.)-এর উপদেশ : ‘অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা কোরো না। ’ (সুরা লোকমান, আয়াত : (১৮ প্রথমাংশ)

আয়াতের মূল শব্দের মূল অর্থ : ‘উটের ঘাড় বাঁকানো’। মানুষও অহংকারের বশে ‘ঘাড় ত্যাড়া’ করে।

৮. অহংকার প্রসঙ্গে উপদেশ : ‘পৃথিবীতে গর্বভরে পদাচারণ কোরো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। ’ (সুরা লোকমান, আয়াত : ১৮ (শেষাংশ)

অন্যত্র আছে, ‘ভূ-পৃষ্ঠে দম্ভভরে বিচরণ করো না, তুমি কখনোই ভূ-পৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বতপ্রমাণ হতে পারবে না। ’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৩৭)

৯. লোকমান (আ.) সন্তানকে বিনয়ের উপদেশ দিয়েছেন : ‘পদচারণে মধ্যবর্তীতা অবলম্বন কোরো। ’ (সুরা লোকমান, আয়াত : ১৯ প্রথমাংশ)

১০. আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করে। লোকমানের (আ.) উপদেশ : ‘কণ্ঠ নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।’ (সুরা লোকমান : ১৯ (শেষাংশ)

19/04/2024

কোন মানুষ একের পর এক ভুল করার সময় তাকে নাসীহাহ করার এবং ভালো মাশওয়ারা দেয়ার কেউ যদি না থাকে, তাহলে বুঝতে হবে তার কোন ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী নেই, অথবা একসময় থেকে থাকলেও পরে কোন কারণে দূরে সরে গেছে।

Address

Jahangirpur

Telephone

+918250628404

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQRA BOOK SHOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IQRA BOOK SHOP:

Share