05/01/2026
১৮টি ছোটো ছোটো গল্প নিয়ে 'সার্কাস'। বর্তমান জীবনের টানাপোড়েন, জটিল মনস্তত্ত্ব, সত্তরের রাজনীতির সমান্তরালে অতিমারির দৃশ্যপট, এরই মধ্যে মানুষের জটিল অবস্থাকে তুলে ধরতে চেয়েছেন লেখিকা। তাঁর কাছে গল্প কখনোই কল্পকথা নয়, প্রতিটা চরিত্রের যাপন কোনো না কোনোভাবে মিশে গেছে তাঁর অস্তিত্বে। ইতিহাস এবং কিংবদন্তির ভেতরও সেই জটিল যাপনকেই তুলে ধরেছেন। এমনকী থ্রিলারধর্মী গল্প 'গুমটি ঘর'ও আদপে সেই জটিলতার কাছে এনেই দাঁড় করায়। আসলে সামাজিক টানাপোড়েন, একাকিত্ব, বার্ধক্যের অসহায়তা, আকাশছোঁয়া লোভ- সবকিছুকেই গভীরভাবে খুঁজতে গেলে মনের জটিলতা আর তার বিচিত্র পথই এসে দাঁড়ায় বারবার। মানুষের প্রেম, ভালোবাসা, বিয়ে কিংবা যৌনতার প্রকাশভঙ্গি অবস্থান অনুযায়ী বদলে যাবে সেটাই স্বাভাবিক। তবুও কোথাও এসে আমাদের জীবনটাই সার্কাস হয়ে যায় না! অতীত থেকে বর্তমান ট্রাপিজের উপর খেলা দেখাতে দেখাতে আমরা অজান্তেই অপেক্ষা করি দড়ি ছিঁড়ে যাওয়ার। আর তখনই জীবন, চরিত্র সব মিলেমিশে একাকার হয়ে যায়।
📘 বইয়ের নাম : সার্কাস
🖋️ লেখক : অর্থিতা মন্ডল
🔥 আজই আপনার কপিটি সংগ্রহ করুন
📦 অর্ডার করুন এখনই!
📞 যোগাযোগ: ৯১৫৩৬৪৯৩২৮
📍 আমাদের নিজস্ব আউটলেট:
ইতিকথা বইঘর,
ব্লক ২, স্টল ২৪, সূর্য সেন স্ট্রিট,
কলেজ স্কোয়ার, কলকাতা ৭০০০১২
এছাড়া কলেজ স্ট্রিটে সর্বত্র পাওয়া যাচ্ছে।
#বাংলাবই #ইতিকথা_পাবলিকেশন #কলকাতা #কলেজস্ট্রিট