MYST The Gallery

MYST The Gallery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MYST The Gallery, Cultural Gifts Store, SERAMPORE, Serampore.

20/07/2023
    #ভারত_ও_বাংলাদেশের_যেকোনো_প্রকাশনা  #সারা_ভারতে_ও_বিদেশে_ডেলিভারি #আকর্ষণীয়_ছাড় ☆☆☆☆☆ 25% ছাড়■ VEST  POCKET □ 801...
10/07/2023


#ভারত_ও_বাংলাদেশের_যেকোনো_প্রকাশনা
#সারা_ভারতে_ও_বিদেশে_ডেলিভারি
#আকর্ষণীয়_ছাড়

☆☆☆☆☆ 25% ছাড়

■ VEST POCKET
□ 8017 902090

ইতিকথা পাবলিকেশন-এর বইয়ে এখন বিশেষ ছাড়... 25% / 30% / 40%
এখানে 25% ছাড়ে যে বইগুলি পাওয়া যাবে সেগুলির সম্পর্কে বিস্তারিত জানানো হল।
অন্য বইগুলি সম্পর্কে আমরা পরে জানাচ্ছি।

বইয়ের জন্য সরাসরি Call/WhatsApp করবেন। দয়া করে পোস্টের নীচে comment/inbox(messenger) নয়।
----------------------------------------------------------------
■ কলিকাতার অগ্নিকাণ্ড ও দমকল

কলকাতা শহরের সঠিক বয়স নিয়ে ঐতিহাসিক স্তরে মতভেদ থাকলেও আধুনিক নগরায়ণের সূচনালগ্ন থেকে বিগত তিনশো বছরের বেশি সময় ধরে প্রাত্যহিক যাপনের কিছু কিছু অংশ না বলা কথা নিয়ে থেকে যায় আমাদের চোখের সামনেই। সফল গবেষক হিসেবে লেখক একাধিকবার খুঁজে বের করেছেন এমনই সব বিষয়, মণি মানিক্য, যা এই শহরকে দিয়েছে আলাদা আন্তর্জাতিক স্বীকৃতিও। তাঁরই কলমে এবার শহরের অন্য আখ্যান। কলকাতা শহরের অগ্নিনির্বাপণ ব্যবস্থার সূচনালগ্ন থেকে শুরু করে বড়ো ধরনের দুর্ঘটনার তালিকা, প্রযুক্তিগত বিবর্তন থেকে শুরু করে অগ্নি- অভিধান, একত্রে দু মলাটে ধরার চেষ্টা এই প্রথমবার। নিছক নতুন দৃষ্টিতে দর্শন নয়, এই বই হয়ে উঠুক একদা ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহানগরী কলকাতা শহরের অগ্নিনির্বাপণ সংক্রান্ত দলিল, যা মেটাবে ভবিষ্যৎ কলি-নাগরিক কৌতুহল।
■ মুদ্রিত মূল্য : 350/-
-----------------------------------------------------
■ যোজন ভাইরাস

না-প্রাতিষ্ঠানিকদের বই সচরাচর আম জনতার হাতে হাতে ফেরে না, কেননা তা জনরুচির গড্ডালিকা গতের বিপ্রতীপে দণ্ডায়মান এক মূর্তিমান ডিসকম্ফোর্ট স্বৰূপ। কিন্তু অজি রায়ের ক্ষেত্রে ঘটেছে এর অদ্ভুত ব্যত্যয় । সময়ের চাঁদমারিতে হল বিধেছে তাঁর 'যোজন ভাইরাস'। ১৯৯৮-এ প্রথম সংস্করণ বের হওয়ার সঙ্গে সঙ্গেই চতুর্দিকে তুলকালাম। অতঃপর দ্বিতীয় সংস্করণ ২০০৫ সালে। তৃতীয় সংস্করণ ২০১০-এ। চতুর্থ ও প্রথম বাংলাদেশ সংস্করণ ২০১৪ সালে। তদুপরি ২০১৭ সালে কলকাতার নিশাত প্রকাশনী বের করে এর পঞ্চম সংস্করণ, এবং অবশেষে ২০২০ সালে ইতিকথা পাবলিকেশন প্রকাশ করল 'যোজন ভাইরাস' -এর ষষ্ঠ সংস্করণ। ২০২১ সালে ইতিকথা সংস্করণের দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করল। একজন না প্রাতিষ্ঠানিকের উপন্যাস নিয়ে বিদগ্ধ পাঠকমহলে এতরকম আলোড়ন একটি বিরল ইতিহাস। 'যোজন ভাইরাস' আধুনিক বাংলা সাহিত্যে যুগান্তকারী ও অসাধারন সৃষ্টি। এই গ্রন্থ অজিত রায়ের লেখনীর গহন কারসাজি, ধীমান জীবনবোধ, নর-নারীর দাম্পত্য-জীবনের অধুনাতন নির্মাণ প্রকৌশলী। এক্সট্রিম পারফেকশনের কারণে ভারতীয় সাহিত্যে একটি উল্লেখযোগ্য ঘটনা অস্তিত্বের অন্ধকার ঘাঁতঘোঁতা আর তার মনস্তত্ত্ব স্যাঁতসেতে কুয়োতলাই এই উপন্যাসের চালক। বেপর্দা, হাহাকার- সর্বস্ব, ভয় পাইয়ে দেওয়া আগুন ও ছাই বীজরূপে উপ্ত ছত্রে ছত্রে। আধ ন্যাংটোমির দোআঁশলা কেরদানির বাইরে সম্পূর্ণ উলঙ্গ ‘সংবিত্তি' খোয়ানো এক ডিসকোর্স যা আপনাকে, হে পাঠক, আপনাদের যাবতীয় ভণ্ডামিকে মধুরভাবে রগড়ে দেবে আলবাৎ । নরনারীর যৌন ভাবনার এমন অনেক অবচেতন স্তর লেখক এই উপন্যাসে ছুঁতে পেরেছেন, যা এযাবৎ ছিল অনাবিষ্কৃত মেডেন আইল্যান্ড। যৌন যাপনের বেপর্দা হাহাকারের এই হাইট এর আগে আর কোনো বাঙালি লেখক স্পর্শ করতে পারেননি। এই যে 'যোজন ভাইরাস' দ্বিতীয় মুদ্রণে পৌঁছলো, একে পাঠকের আত্মহননের স্যাডিজম ছাড়া আর কী বলা যায় !
■ মুদ্রিত মূল্য : 250/-
-----------------------------------------------------
■ অথ শ্রাবস্তী কথা

রক্তিম ভাষায় পরিহিত মুণ্ডিতমস্তক শ্রমণ। যার চারিত্রিক রৌদ্রছটায় স্থবির ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় জগতে এসেছিল প্রাণচাঞ্চল্য, যার মজঝিম পন্থায় ব্রাহ্মণ্যবাদীদের আড়ম্বরতাপূর্ণ যাগযজ্ঞ, বলি প্রথার পরিবর্তে এসেছিল হৃদয়ের স্পর্শ, সেই শাক্যমুনি তথাগত বুদ্ধ শুধুমাত্র ভারতবর্ষেরই নয়,উপমহাদেশ তথা পৃথিবীর আধ্যাত্মিক জগতের এক উল্লেখযোগ্য পুরুষ। ‘বুদ্ধং শরণং গচ্ছামি' শব্দবন্ধে শুধুমাত্র চীবর পরিহিত শ্রমণেরই নয়, অসংখ্য গৃহী নর-নারীর হৃদয়ে ভক্তির যে ফল্গুধারা বয়ে চলেছিল সেই খ্রিষ্ট জন্মের ছয় শতাব্দী পূর্বেই তার পশ্চাতে অনেক কারণের মধ্যে সম্ভবত একটি যদি হয় তার প্রচারিত সদ্ধর্মের সহজবোধ্য হৃদয়ংগম সাবলীলতা অপর দিকে নিশ্চিতভাবে ছিল কিছু রাজন্যবর্গ তথা শ্রেষ্ঠী শ্রেণীর নিরন্তর পৃষ্ঠপোষকতা আর রাজনৈতিক পট পরিবর্তনের আশু ভবিষ্যৎ দৃষ্টি। ভারতবর্ষের রাজনীতিতে তখন এক ঐতিহাসিক পালাবদলের প্রেক্ষাপট রচিত হয়েছে, যেখানে জম্বুদ্বীপের বিচ্ছিন্ন রাজবংশ ও গণগুলির ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে অখণ্ড ভারতবর্ষের রাজচক্রবর্তী সম্রাটের ধারণায়, আর দুর্দম গতিতে উত্থান ঘটছে মগধ, কোশল প্রভৃতি রাজ্যের। রাজনৈতিক ক্ষমতায় শ্রেষ্ঠীশ্রেণীর ঘটছে ক্রমাগত উত্থান সেখানে সদ্ধর্মবাদ এক বিশেষ ভূমিকা নিচ্ছে ঐক্য প্রতিষ্ঠায়। এই সমস্ত রাজাদের মধ্যে বুদ্ধের সমসাময়িক হিসেবে পাওয়া যায় বিম্বিসার, অজাতশত্রু প্রমুখের নাম আর সেই সঙ্গে মগধের উত্থান প্রসঙ্গ। অপর দিকে উত্তরের একটা বড়ো অংশ জুড়ে গুরুত্বপূর্ণভাবে রয়েছে রাজা প্রসেনজিতের কোশল রাজ্য আর তার রাজধানী শ্রাবস্তী। সমসাময়িক অন্যান্য সমস্ত রাজ্যের তুলনায় প্রতিষ্ঠিত, ঐতিহ্যশালী, সম্পদপূর্ণ কোশল রাজ্য ছিল প্রকৃতপক্ষে তথাগতের কর্মভূমি। সেই কোশল তথা শ্রাবস্তীর উত্থান, সমৃদ্ধি ও বুদ্ধের ইদ্ধি এবং ধর্ম প্রচার সবে মিলে ফিরে দেখার চেষ্টা সেই সময়ের শ্রাবস্তীকে। আর সাথে সাথে পার্শ্ববর্তী মগধ, বৈশালী, গান্ধার, প্রভৃতিকে এবং অবশ্যই কোশল ও শ্রাবস্তীর সঙ্গে পারস্পরিক সম্পর্কের নিরিখে মিলিয়ে দেখার এ এক প্রচেষ্টা।
■ মুদ্রিত মূল্য : 200/-
-----------------------------------------------------
■ বিলম্বিত দুপুর

‘নরম আলোর এসরাজ', 'বিলম্বিত দুপুর', ‘আয়ুষ্কাল রচিত’ তিন পর্বে বিভক্ত সুমন সাধু' র এই গদ্যগ্রন্থটি। যেখানে একান্ত ব্যক্তিগত যাপনের পাশাপাশি উঠে এসেছে সিনেমা, রাজনীতি, সংগীত, এমনকি লকডাউনের দিনলিপি। কখনও গদ্যের তথাকথিত সীমা ভেঙে সুমন নিয়ে এসেছেন ভাঙচুরময় কবিতা। লিখছেন, “আমাদের ধ্বস্ত জীবনের দরজা ক্রমশ বন্ধ হয়। নিয়ম না মানা, ব্যাকরণ না মানা এ জীবন তুমুল মতান্তরে পৌঁছায়। সেখান থেকেই বিশ্বাস-অবিশ্বাস, মানা-না মানা, প্রেম-বিচ্ছেদ। এ সবকিছুরই বিরহ আছে। এ একাকিত্ব বিরহকাতর।”
■ মুদ্রিত মূল্য : 225/-
-----------------------------------------------------
■ রবীন্দ্রনাথের দেবলোক

পারিবারিক সূত্রে ব্রাহ্ম, অপৌত্তলিক রবীন্দ্রনাথের মনে পৌরাণিক হিন্দু দেবসংস্কার থাকার কথা ছিল না। অথচ রবীন্দ্র-সাহিত্যের পাতায় পাতায় অগুনতি দেব-দেবীর আসা-যাওয়া ! একবার এক সাহিত্যিক আসরে কবি নবীনচন্দ্র সেনকে রবীন্দ্রনাথ স্বয়ং বলেছিলেন, 'মাঝে মাঝে মনে হয় আমিও পৌত্তলিক কীনা।' বাবা দেবেন্দ্রনাথের তীব্র অপৌত্তলিক সংস্কারের সঙ্গে মা সারদাদেবীর পুতুলপুজোর আকৃতি এই দুটি ধারাই রবীন্দ্রনাথের মগ্নচেতনে বহমান ছিল। ঠাকুরবাড়ির অন্দরমহল-বাহিরমহল-ভৃত্যমহলের দেবসংস্কারের ইতিহাস, উনিশ শতকের দেবমনস্তত্ত্ব, রবীন্দ্রনাথের ব্যক্তিগত দেবভাবনা ও তার সম্ভাব্য মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এই বইটির উপজীব্য। লেখক রবীন্দ্রসাহিত্যে উনিশটি দেব-দেবীর প্রসঙ্গ আলোচনা করেছেন বিস্তৃত ভাবে । রবীন্দ্রনাথের কবিতা, গান, নাটক, গল্প ও উপন্যাসে বিচিত্র দেব-দেবীর অনুষঙ্গ এক নতুন দেবলোক তৈরি করেছে। সেখানে অনেক দেবতাই রবীন্দ্রনাথের সৃজনী কল্পনায় হয়ে উঠেছেন অভিনব ও অনন্য। কখনও দেশি ও বিদেশি দেবতা মিলে মিশে এক, আবার কখনও শাস্ত্রীয় দেবতার প্রথাগত সিদ্ধরূপ ভেঙে গেছে, আবার কোনো ক্ষেত্রে দেবতার সত্তা বা স্বভাবের বদল হয়েছে। নতুন নাম, নতুন রূপে রবীন্দ্রনাথের এই দেবলোক তুলনাহীন। তার অন্তরালে উনিশ শতক এবং ঠাকুরবাড়ির দেবচর্চার ইতিহাস নিহিত আছে প্রতিমার চালচিত্রের মতো। লেখক এই নির্মাণ ও সৃষ্টির মনস্তত্ত্ব খুঁজতে চেষ্টা করেছেন। সেইসঙ্গে ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিধাদ্বন্দ্বে ভরা মনটি। মহুয়া দাশগুপ্তের লেখা 'রবীন্দ্রনাথের দেবলোক’ উন্মোচন করবে রবীন্দ্র-ব্যক্তিত্বের অভিনব এক পরিচয়।
■ মুদ্রিত মূল্য : 375/-
-----------------------------------------------------
■ বিষয় গজল

উর্দু কাব্যসাহিত্য এক বিরাট মহীরূহ। তার শাখা-প্রশাখাগুলিকে পল্লবিত করেছে গজল, কাশিদা, রুবাই, নজম, মসনবি, মর্সিয়া প্রভৃতি বিভিন্ন শৈলী। গজল এদের মধ্যে সবচেয়ে ফ্রেশ বা তাজা। তাজা হলেও আদৌ নবজাত বা কচি নয়। গজলকে উর্দু শায়রীর সর্বাপেক্ষা অনুপম ও নিটোল শৈলী বললেও অত্যুক্তি হয় না। পারস্য দেশে গজলের জন্ম ঘটেছে ঠিকই, কিন্তু একে সুন্দর ও সুঠাম অলঙ্কার দিয়ে সালঙ্করা করেছেন মীর, গালিব, জৌক, দর্দ, হালি, ফিরাক গোরখপুরীর মতো ভারতবর্ষের নক্ষত্রপ্রতিম উর্দু কবিরাই। গজল আজ উর্দু অদবের গুলবাগিচায় সবচেয়ে নাজনীন ফুলের মতোই সমাদৃত। এছাড়া গজলকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সায়গল, বেগম আখতার, ফরিদা খানুম, লতা মঙ্গেশকর, তালাত মাহমুদ, মহম্মদ রফি, মেহেদি হসন, গুলাম আলি, জগজিৎ সিং, পংকজ উধাস, ভূপেন্দ্র সিং, তালাৎ আজিজ প্রমুখের মতো হিন্দী ছায়াছবির উচ্চাঙ্গের পার্শ্বগায়ক গায়িকার অবদানও কম নয়। অজিত রায় মূলত ঔপন্যাসিক হলেও বিভিন্ন বিষয়ে তার বেশ কিছু গবেষণা গ্রন্থ রয়েছে। বর্তমান গ্রন্থটি তাঁর বিগত তিরিশ বছরের গজল বিষয়ে অনুসন্ধিৎসা, কৌতূহল, জিজ্ঞাসা তথা তন্নিষ্ঠ গবেষণার ফল। এই গ্রন্থে তিনি গজলের প্রকরণ বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি আলোচনা সহ উর্দু ও হিন্দী গজলের নানান বাক্‌চিহ্ন এবং সুদূর অতীত থেকে গজলের ঐতিহাসিক বিবর্তনের পাশাপাশি একেবারে আদিপর্ব থেকে অদ্যাবধি সমস্ত উল্লেখযোগ্য গজলকার, গজল গাইয়ে তথা তাঁদের বৈশিষ্ট্য নিয়ে আনুপুঙ্খিক বিবরণ পেশ করেছেন। ভালোলাগার অথৈ উপাদানে সমৃদ্ধ বইটি পাঠক-সমাদর লাভ করবে আশা করি।
■ মুদ্রিত মূল্য : 350/-
-----------------------------------------------------
■ পরীক্ষায় আসবে না

ছোটোদের একটা মজাদার পৃথিবী আছে। বড়োদের গুরুগম্ভীর চোখে সেই পৃথিবী ধরা দেয় না। তার জন্য দরকার অন্যরকম চোখ, অন্যরকম মন ! ‘পরীক্ষায় আসবে না' ছোটো থেকে যারা অল্প বড়ো হচ্ছে, তাদের জন্য লেখা গল্প সংকলন। স্কুলের ক্লাসরুম, বাড়ির তেতলার কার্নিশ, ছেঁড়া ঘুড়ি, হজমি, ফুটবল, পুতুলেঘেরা সেই আশ্চর্য জগৎ বড়ো হয়ে যাওয়ার পরেও মনের পুরনো বাক্সে বন্দি থাকে। শব্দের রাঙতায় মোড়া সেই সব আবেগ রইল খুদে পাঠকদের জন্য এবং যারা মনে মনে এখনও ছোটোই আছে তাদেরও জন্য। শব্দের রঙিন কাচে চোখ রেখে তারা যদি সেই আশ্চর্য ভুবনে প্রবেশ করতে পারে তবেই লেখা সার্থক।
■ মুদ্রিত মূল্য : 325/-
-----------------------------------------------------
■ করিম নাম তেরো
■ মুদ্রিত মূল্য : 325/-
-----------------------------------------------------
■ অন্ধের সাহিত্য দর্শন
■ মুদ্রিত মূল্য : 275/-

07/07/2023

বাংলাদেশের বন্ধুদের কাছে এবার সরাসরি পৌঁছে যাবে
VEST POCKET

For details please contact : 8017902090
02/07/2023

For details please contact : 8017902090

CONTACT : 080179 02090
13/05/2023

CONTACT : 080179 02090

Tupperware Special DiscountContact : 8017902090
11/05/2023

Tupperware
Special Discount
Contact : 8017902090

TUPPERWARESPECIAL DISCOUNT CONTACT : 8017902090
11/05/2023

TUPPERWARE
SPECIAL DISCOUNT
CONTACT : 8017902090

নতুন সাজে সেজে উঠেছে MYST THE GALLERY... সংগ্রহ করতে পারেন আমাদের শ্রীরামপুর শোরুম থেকে... চাইলে সারা ভারতে আমরা পৌঁছে দ...
22/07/2022

নতুন সাজে সেজে উঠেছে MYST THE GALLERY... সংগ্রহ করতে পারেন আমাদের শ্রীরামপুর শোরুম থেকে... চাইলে সারা ভারতে আমরা পৌঁছে দেব আপনার পছন্দের সামগ্রী... আকর্ষণীয় ছাড়ে সংগ্রহ করতে যোগাযোগ করুন ...
■ MYST THE GALLERY
□ 8017902090

Address

SERAMPORE
Serampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when MYST The Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MYST The Gallery:

Share