Study With Sara

Study With Sara “শব্দ ও চিন্তার ঠিকানা” 📚🖊️📝
(1)

প্রতিদিন ট্রান্সলেশন চর্চাDay -162- চলো চর্চা করি একসাথে--------------এই ট্রান্সলেশন গুলো পত্রিকার সম্পাদকীয় থেকে নেওয়া।...
29/07/2026

প্রতিদিন ট্রান্সলেশন চর্চা
Day -162- চলো চর্চা করি একসাথে--------------

এই ট্রান্সলেশন গুলো পত্রিকার সম্পাদকীয় থেকে নেওয়া।
ফলে প্রতিদিন চর্চার মাধ্যমে ফোকাস রাইটিং এ আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিসিএস লিখিত এবং ব্যাংক লিখিত পরীক্ষায় আপনার ফ্রিহেন্ড লিখতে সাহায্য করবে।

কিছু কথা :
অনুবাদ করার আগের আপনি বাংলা বাক্যটা পড়ে একসাথে লেখা যায় এমন word/Phrase গুলো underline করে word/Phrase গুলোর অর্থ লিখবেন তারপর বাক্যের গঠন অনুযায়ী অনুবাদ সাজাবেন ।

Newspaper: প্রথম আলো সম্পাদকীয় / 27.07.2026

Title: ভারতে তেলাপোকাদের আন্দোলন কী অর্জন করল


বাংলা:
বিষয়টি কিন্তু বেশ পরিহাসের এবং চমকপ্রদ: কোনো বিরোধী দল নয়, একদল ছন্নছাড়া তরুণ ভারতীয়ই প্রধানমন্ত্রীকে নতি স্বীকারে বাধ্য করল।

Phrase:
বিষয়টি কিন্তু → the matter, however
বেশ পরিহাসের এবং চমকপ্রদ → quite ironic and surprising
কোনো বিরোধী দল নয় → not any opposition party
একদল ছন্নছাড়া তরুণ ভারতীয়ই → a group of young Indians
প্রধানমন্ত্রীকে → the Prime Minister
নতি স্বীকারে বাধ্য করল → forced to bow / forced to concede

Tense:
Past Simple

English:
The matter, however, is quite ironic and surprising: it was not any opposition party, but a group of young Indians who forced the Prime Minister to concede.

Sentence Structure:
It + was + not A + but B + who + Verb + Object + to-infinitive


বাংলা:
গত শনিবারে, যখন এই কলাম ছাপাখানায় যাচ্ছিল, ঠিক তখনই প্রধানমন্ত্রী অবশেষে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে রাজি করান।

Phrase:
গত শনিবারে → last Saturday
যখন এই কলাম ছাপাখানায় যাচ্ছিল → when this column was going to press
ঠিক তখনই → just then / at that very moment
প্রধানমন্ত্রী → the Prime Minister
অবশেষে → finally
শিক্ষামন্ত্রীকে → the Education Minister
পদত্যাগে রাজি করান → persuaded to resign

Tense:
Past Continuous + Past Simple

English:
Last Saturday, when this column was going to press, the Prime Minister finally persuaded the Education Minister to resign.

Sentence Structure:
When + Subject + was/were + V-ing, Subject + V2 + Object + to + V1


বাংলা:
এই মন্ত্রী ছিলেন ভেঙে পড়া শিক্ষাব্যবস্থার পচন ধরা প্রতীক, ফলে তাঁর সরে যাওয়াটা জরুরিই ছিল।

Phrase:
এই মন্ত্রী → this minister
ছিলেন → was
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থার → of the crumbling education system
পচন ধরা প্রতীক → a rotten symbol
ফলে → therefore / consequently
তাঁর সরে যাওয়াটা → his departure
জরুরিই ছিল → was essential

Tense:
Past Simple

English:
This minister was a rotten symbol of the crumbling education system; therefore, his departure was essential.

Sentence Structure:
Subject + was + Complement; therefore, Subject + was + Complement


বাংলা:
তবে এই সিদ্ধান্তে খানিকটা বিলম্ব করে হয়তো প্রধানমন্ত্রী ভারতের একদিক থেকে উপকারই করেছেন।

Phrase:
তবে → however
এই সিদ্ধান্তে খানিকটা বিলম্ব করে → by delaying this decision somewhat
হয়তো → perhaps
প্রধানমন্ত্রী → the Prime Minister
ভারতের একদিক থেকে → in one way, India
উপকারই করেছেন → has actually benefited

Tense:
Present Perfect

English:
However, by delaying this decision somewhat, the Prime Minister may have actually benefited India in one way.

Sentence Structure:
By + V-ing + Object, Subject + may have + V3 + Object


বাংলা:
আর প্রধানমন্ত্রীর কথা বললে, নতুন একটি কঠোর আইনের কথা বলা ছাড়া তিনি আর কিছুই উপহার দিতে পারেননি।

Phrase:
আর প্রধানমন্ত্রীর কথা বললে → as for the Prime Minister
নতুন একটি কঠোর আইনের কথা বলা ছাড়া → apart from announcing a new stringent law
তিনি → he
আর কিছুই → anything else
উপহার দিতে পারেননি → could not offer / give

Tense:
Past Simple (Modal)

English:
As for the Prime Minister, apart from announcing a new stringent law, he could offer nothing else.

Sentence Structure:
As for + Subject, apart from + V-ing, Subject + could + V1 + Object


বাংলা:
এই আইনটি যে কতটা ‘কঠোর’ হবে, তা তিনি নিজেই অন্তত পাঁচবার শোনালেন।

Phrase:
এই আইনটি → this law
যে কতটা ‘কঠোর’ হবে → how ‘tough’ it would be
তা → that
তিনি নিজেই → he himself
অন্তত পাঁচবার → at least five times
শোনালেন → said / emphasized

Tense:
Past Simple

English:
He himself emphasized at least five times how ‘tough’ this law would be.

Sentence Structure:
Subject + V2 + how + Adjective + Subject + would be


বাংলা:
তবে এটি যথেষ্ট নয়।

Phrase:
তবে → however
এটি → this
যথেষ্ট নয় → is not enough

Tense:
Present Simple

English:
However, this is not enough.

Sentence Structure:
Subject + be verb + not + Complement


বাংলা:
এখানে একটি বিষয় বলে রাখা ভালো, বিরোধীদলীয় নেতা যখন বলেন যে মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতের শিক্ষাব্যবস্থা নাকি বিশ্বজয়ী ছিল, তখন তিনি স্পষ্টতই বিভ্রান্তির মধ্যে আছেন।

Phrase:
এখানে একটি বিষয় বলে রাখা ভালো → it is worth noting one thing here
বিরোধীদলীয় নেতা যখন বলেন → when the opposition leader says
মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে → before Modi became Prime Minister
ভারতের শিক্ষাব্যবস্থা → India's education system
নাকি বিশ্বজয়ী ছিল → was supposedly world-class
তখন → then
তিনি স্পষ্টতই → he clearly
বিভ্রান্তির মধ্যে আছেন → is mistaken / is under a misconception

Tense:
Present Simple + Past Simple

English:
It is worth noting one thing here: when the opposition leader says that India’s education system was supposedly world-class before Modi became Prime Minister, he is clearly mistaken.

Sentence Structure:
When + Subject + V1 + that + Subject + was + Complement, Subject + is + Complement


বাংলা:
বিষয়টি মোটেও তেমন ছিল না।

Phrase:
বিষয়টি → the matter
মোটেও → at all
তেমন ছিল না → was not like that

Tense:
Past Simple

English:
The matter was not like that at all.

Sentence Structure:
Subject + was not + Complement + at all

১০
বাংলা:
যেসব ভারতীয় শিশুর বেসরকারি স্কুলে পড়ার সামর্থ্য ছিল না, তারা এমন এক স্কুল–ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল, যা নার্সারি থেকে শুরু করে হাইস্কুল পাস করা পর্যন্ত প্রতি পদে তাদের হতাশ করেছে।

Phrase:
যেসব ভারতীয় শিশুর → those Indian children who
বেসরকারি স্কুলে পড়ার সামর্থ্য ছিল না → could not afford to attend private schools
তারা → they
এমন এক স্কুল–ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল → depended on a school system
যা → which
নার্সারি থেকে শুরু করে → starting from nursery
হাইস্কুল পাস করা পর্যন্ত → until completing high school
প্রতি পদে → at every step
তাদের হতাশ করেছে → disappointed them

Tense:
Past Simple + Present Perfect

English:
Those Indian children who could not afford to attend private schools depended on a school system that had disappointed them at every step, from nursery to high school.

Sentence Structure:
Those + Noun + who + Verb, Subject + V2 + Object + that + had + V3

১১
বাংলা:
ভারতের বেশির ভাগ বড় রাজ্যের ক্ষমতায় বিজেপির মুখ্যমন্ত্রীরা থাকলেও তাঁরা স্কুলের হাল ফেরাতে পারতেন, কিন্তু তা করেননি।

Phrase:
ভারতের বেশির ভাগ বড় রাজ্যের ক্ষমতায় → in power in most of India's major states
বিজেপির মুখ্যমন্ত্রীরা থাকলেও → although BJP chief ministers were in power
তাঁরা → they
স্কুলের হাল ফেরাতে পারতেন → could have improved the condition of schools
কিন্তু → but
তা করেননি → did not do so

Tense:
Past Simple + Modal Perfect

English:
Although BJP chief ministers were in power in most of India's major states, they could have improved the condition of schools, but they did not do so.

Structure:
Although + Subject + V2, Subject + could have + V3, but + Subject + did not + V1

১২
বাংলা:
তাঁদের মূল মনোযোগ ছিল প্রাচীন ভারতকে মহিমান্বিত করা আর মোগল আমলকে হেয় করে ইতিহাস নতুন করে লেখায়।

Phrase:
তাঁদের মূল মনোযোগ ছিল → their main focus was
প্রাচীন ভারতকে মহিমান্বিত করা → glorifying ancient India
আর → and
মোগল আমলকে হেয় করে → by denigrating the Mughal era
ইতিহাস নতুন করে লেখায় → rewriting history

Tense:
Past Simple

English:
Their main focus was on glorifying ancient India and rewriting history by denigrating the Mughal era.

Structure:
Subject + was + on + V-ing + and + V-ing

১৩
বাংলা:
সেই সঙ্গে মোদি ক্ষমতায় আসার পর ভারতের ‘সাফল্য’ জাহির করা তো আছেই।

Phrase:
সেই সঙ্গে → in addition
মোদি ক্ষমতায় আসার পর → after Modi came to power
ভারতের ‘সাফল্য’ জাহির করা → showcasing India's ‘successes’
তো আছেই → there is also

Tense:
Past Simple

English:
In addition, there was also the showcasing of India's ‘successes’ after Modi came to power.

Structure:
There was also + Noun Phrase + after + Subject + V2

১৪
বাংলা:
তবে সেটি অন্য দিনের আলোচনার বিষয়।

Phrase:
তবে → however
সেটি → that
অন্য দিনের → for another day
আলোচনার বিষয় → a matter for discussion

Tense:
Present Simple

English:
However, that is a matter for another day.

Structure:
That + is + a matter for + Noun

১৫
বাংলা:
আজ বরং আলোচনা করা যাক যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন কী অর্জন করল, তা নিয়ে।

Phrase:
আজ বরং → today, rather
আলোচনা করা যাক → let us discuss
যন্তর মন্তরে → at Jantar Mantar
‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন → the movement of the ‘Cockroach Janata Party’
কী অর্জন করল → what it achieved
তা নিয়ে → about that

Tense:
Past Simple

English:
Today, rather, let us discuss what the ‘Cockroach Janata Party’ (CJP) movement at Jantar Mantar has achieved.

Structure:
Let us + V1 + what + Subject + has + V3

১৬
বাংলা:
তাদের এই আন্দোলন এখন ভারতের নানা শহর থেকে শুরু করে মফস্‌সলেও ছড়িয়ে পড়েছে।

Phrase:
তাদের এই আন্দোলন → their movement
এখন → now
ভারতের নানা শহর থেকে শুরু করে → from various cities across India
মফস্‌সলেও → to smaller towns as well
ছড়িয়ে পড়েছে → has spread

Tense:
Present Perfect

English:
Their movement has now spread from various cities across India to smaller towns as well.

Structure:
Subject + has/have + V3 + from + Place + to + Place

১৭
বাংলা:
আন্দোলনটির শুরুতেই যাঁরা এই ‘আরশোলাদের’ শক্তি আঁচ করতে পেরেছিলেন, তাঁদের একজন হিসেবে গত সপ্তাহে সংসদে বিশাল পদযাত্রার কয়েক দিন আগে আমি যন্তর মন্তরে এক দুপুর কাটিয়েছিলাম।

Phrase:
আন্দোলনটির শুরুতেই → at the very beginning of the movement
যাঁরা → those who
এই ‘আরশোলাদের’ শক্তি আঁচ করতে পেরেছিলেন → could sense the strength of these ‘cockroaches’
তাঁদের একজন হিসেবে → as one of them
গত সপ্তাহে → last week
সংসদে বিশাল পদযাত্রার কয়েক দিন আগে → a few days before the massive march to Parliament
আমি → I
যন্তর মন্তরে → at Jantar Mantar
এক দুপুর কাটিয়েছিলাম → spent an afternoon

Tense:
Past Perfect + Past Simple

English:
As one of those who could sense the strength of these ‘cockroaches’ from the very beginning of the movement, I spent an afternoon at Jantar Mantar a few days before last week's massive march to Parliament.

Structure:
As one of those who + could + V1, Subject + V2 + Object + Time

১৮
বাংলা:
বিজেপির প্রভাবশালী ‘বুদ্ধিজীবীদের’ এই তরুণদের ‘নৈরাজ্যবাদী’ ও ‘অ্যাকটিভিস্ট’ বলে উড়িয়ে দেওয়া কতটা ঠিক ছিল, সেটাই দেখতে চেয়েছিলাম।

Phrase:
বিজেপির প্রভাবশালী ‘বুদ্ধিজীবীদের’ → BJP's influential ‘intellectuals’
এই তরুণদের → these young people
‘নৈরাজ্যবাদী’ ও ‘অ্যাকটিভিস্ট’ বলে → as ‘anarchists’ and ‘activists’
উড়িয়ে দেওয়া → dismissing
কতটা ঠিক ছিল → how justified it was
সেটাই দেখতে চেয়েছিলাম → that was what I wanted to see

Tense:
Past Simple

English:
I wanted to see how justified BJP's influential ‘intellectuals’ were in dismissing these young people as ‘anarchists’ and ‘activists’.

Structure:
Subject + wanted to + V1 + how + Adjective + Subject + was + in + V-ing

১৯
বাংলা:
স্পষ্টতই, তাঁরা ভুল ছিলেন।

Phrase:
স্পষ্টতই → clearly / evidently
তাঁরা → they
ভুল ছিলেন → were wrong

Tense:
Past Simple

English:
Clearly, they were wrong.

২০
বাংলা:
সেদিন দুপুরে যেসব তরুণের সঙ্গে আমার কথা হয়েছিল, তাঁদের ক্ষোভ অত্যন্ত সুনির্দিষ্ট এবং তাঁদের দাবি অনেক আগেই শোনা উচিত ছিল।

Phrase:
সেদিন দুপুরে → that afternoon
যেসব তরুণের সঙ্গে → with the young people whom
আমার কথা হয়েছিল → I had spoken
তাঁদের ক্ষোভ → their grievances
অত্যন্ত সুনির্দিষ্ট → were very specific
এবং → and
তাঁদের দাবি → their demands
অনেক আগেই → long ago
শোনা উচিত ছিল → should have been heard

Tense:
Past Perfect + Modal Perfect

English:
The grievances of the young people I had spoken to that afternoon were very specific, and their demands should have been heard long ago.

Structure:
The grievances of + Noun + Subject + had + V3 + were + Adjective, and + Subject + should have + V3

২১
বাংলা:
তবে এখন পুরো বিশ্ব জেনে গেছে যে ভারতীয় তরুণদের বিশ্বাস—এই ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্র তাঁদের সঙ্গে প্রতারণা করেছে এবং তাঁদের ভবিষ্যৎ অন্ধকার।

Phrase:
তবে এখন → however, now
পুরো বিশ্ব জেনে গেছে → the whole world has come to know
যে → that
ভারতীয় তরুণদের বিশ্বাস → Indian young people believe
এই ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্র → this system or state machinery
তাঁদের সঙ্গে প্রতারণা করেছে → has betrayed them
এবং → and
তাঁদের ভবিষ্যৎ অন্ধকার → their future is bleak

Tense:
Present Perfect + Present Simple

English:
However, the whole world now knows that Indian young people believe that this system or state machinery has betrayed them and that their future is bleak.

Structure:
Subject + Adverb + V1 + that + Subject + V1 + that + Subject + has + V3 + and + that + Subject + is + Adjective

২২
বাংলা:
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি ছিল স্রেফ জবাবদিহির এক আকুল আরজি, কিন্তু দুঃখের বিষয় হলো প্রধানমন্ত্রী তা উপলব্ধি করতে পারছেন না।

Phrase:
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি → the demand for the Education Minister's resignation
ছিল → was
স্রেফ → simply / merely
জবাবদিহির এক আকুল আরজি → a desperate plea for accountability
কিন্তু → but
দুঃখের বিষয় হলো → sadly / unfortunately
প্রধানমন্ত্রী → the Prime Minister
তা উপলব্ধি করতে পারছেন না → cannot understand it / fails to understand it

Tense:
Past Simple + Present Simple

English:
The demand for the Education Minister's resignation was simply a desperate plea for accountability, but sadly, the Prime Minister fails to understand it.

Structure:
Subject + was + Complement, but + Subject + fails to + V1 + Object

২৩
বাংলা:
এদিকে যন্তর মন্তরে যা ঘটছে তা গভীরভাবে লক্ষ করলে দেখা যাবে, সেখানকার তরুণেরা প্রকৃতপক্ষে এক উন্নত ভারতের স্বপ্ন দেখেন।

Phrase:
এদিকে → meanwhile
যন্তর মন্তরে যা ঘটছে → what is happening at Jantar Mantar
তা গভীরভাবে লক্ষ করলে → if observed closely
দেখা যাবে → it will be seen
সেখানকার তরুণেরা → the young people there
প্রকৃতপক্ষে → actually / in fact
এক উন্নত ভারতের স্বপ্ন দেখেন → dream of a better India

Tense:
Present Continuous + Future Simple + Present Simple

English:
Meanwhile, if what is happening at Jantar Mantar is observed closely, it will be seen that the young people there actually dream of a better India.

Structure:
If + Subject + is + V3, it will be seen that + Subject + V1

২৪
বাংলা:
তাঁরা সশব্দে ‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীত গান, যেন বিজেপিসহ সবাইকে বুঝিয়ে দিতে চান যে জাতীয়তাবাদের ওপর কেবল তাঁদেরই একচ্ছত্র অধিকার নেই।

Phrase:
তাঁরা → they
সশব্দে → loudly
‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীত গান → sing ‘Vande Mataram’ and the national anthem
যেন → as if / so that
বিজেপিসহ সবাইকে → everyone, including the BJP
বুঝিয়ে দিতে চান → want to make it clear
যে → that
জাতীয়তাবাদের ওপর → over nationalism
কেবল তাঁদেরই → only they
একচ্ছত্র অধিকার নেই → do not have an exclusive claim

Tense:
Present Simple

English:
They loudly sing ‘Vande Mataram’ and the national anthem, as if to make it clear to everyone, including the BJP, that they do not have an exclusive claim over nationalism.

Structure:
Subject + V1 + Object, as if to + V1 + Object + that + Clause

২৫
বাংলা:
হিন্দু তরুণেরা দ্বিধাহীনভাবে অন্য ধর্মের মানুষ অর্থাৎ মুসলিম, খ্রিষ্টান ও শিখদের হাত থেকে খাবার তুলে নিচ্ছেন, একসঙ্গে বসে খাচ্ছেন।

Phrase:
হিন্দু তরুণেরা → Hindu young people
দ্বিধাহীনভাবে → without hesitation
অন্য ধর্মের মানুষ → people of other religions
অর্থাৎ → namely
মুসলিম, খ্রিষ্টান ও শিখদের হাত থেকে → from the hands of Muslims, Christians and Sikhs
খাবার তুলে নিচ্ছেন → are taking food
একসঙ্গে বসে খাচ্ছেন → are sitting and eating together

Tense:
Present Continuous

English:
Hindu young people are taking food without hesitation from Muslims, Christians and Sikhs and are sitting and eating together.

Structure:
Subject + are + V-ing + Object + and + are + V-ing

২৬
বাংলা:
এর মধ্য দিয়ে তাঁরা প্রমাণ করছেন যে একসময় আমরা যে পারস্পরিক সম্প্রীতির ভারতে বসবাস করতাম, তা আজও বিলুপ্ত হয়ে যায়নি।

Phrase:
এর মধ্য দিয়ে → through this
তাঁরা প্রমাণ করছেন → they are proving
যে → that
একসময় → once
আমরা যে পারস্পরিক সম্প্রীতির ভারতে বসবাস করতাম → the India of mutual harmony in which we once lived
তা → it
আজও → still today
বিলুপ্ত হয়ে যায়নি → has not disappeared

Tense:
Present Continuous + Present Perfect

English:
Through this, they are proving that the India of mutual harmony in which we once lived has not disappeared yet.

Structure:
Through this, Subject + are + V-ing + that + Subject + has not + V3

মূলদ এবং অমূলদ চেনার উপায়। যাদের প্রয়োজন সেভ অথবা শেয়ার করে রাখুন।
28/07/2026

মূলদ এবং অমূলদ চেনার উপায়।

যাদের প্রয়োজন সেভ অথবা শেয়ার করে রাখুন।

প্রিলি অনেকেই পাশ করতে পারে কিন্তু লিখিত পরীক্ষায় একমাত্র ইংরেজি ফ্রিহেন্ড রাইটিং বলি বা ট্রান্সলেশন অনেকেই লিখতে পারি ন...
27/07/2026

প্রিলি অনেকেই পাশ করতে পারে কিন্তু লিখিত পরীক্ষায় একমাত্র ইংরেজি ফ্রিহেন্ড রাইটিং বলি বা ট্রান্সলেশন অনেকেই লিখতে পারি না সেই কারণে লিখিত পরীক্ষায় ফেইল আসে----

তাই প্রয়োজন প্রতিদিন ট্রান্সলেশন চর্চা করা

Day -01 - চলো চর্চা করি একসাথে---------------

1.
বাংলা: প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
English: The Prime Minister will deliver a speech to the nation today.

Word by word: প্রধানমন্ত্রী = The Prime Minister | আজ = today | জাতির উদ্দেশে = to the nation | ভাষণ দেবেন = will deliver a speech

Grammar: Future Indefinite Tense | Active Voice | Verb = will deliver

2.
বাংলা: বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করছে।
English: Bangladesh is making rapid economic progress.

Word by word: বাংলাদেশ = Bangladesh | দ্রুত = rapid | অর্থনৈতিক উন্নয়ন = economic progress | করছে = is making

Grammar: Present Continuous Tense | Active Voice | Verb = is making

3
বাংলা: গতকাল ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
English: An international conference was held in Dhaka yesterday.

Word by word: গতকাল = yesterday | ঢাকায় = in Dhaka | একটি আন্তর্জাতিক সম্মেলন = an international conference | অনুষ্ঠিত হয়েছে = was held

Grammar: Past Indefinite Passive Voice | Verb = was held

4.
বাংলা: কৃষকরা এবার ভালো ফলন পেয়েছেন।
English: The farmers have got a good harvest this time.

Word by word: কৃষকরা = The farmers | এবার = this time | ভালো ফলন = a good harvest | পেয়েছেন = have got

Grammar: Present Perfect Tense | Active Voice | Verb = have got

5.
বাংলা: দেশে দারিদ্র্যের হার কমে এসেছে।
English: The poverty rate in the country has decreased.

Word by word: দেশে = in the country | দারিদ্র্যের হার = poverty rate | কমে এসেছে = has decreased

Grammar: Present Perfect Tense | Active Voice | Intransitive verb (has decreased)

6.
বাংলা: নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকর হয়েছে।
English: The new road safety law has come into effect.

Word by word: নতুন = new | সড়ক নিরাপত্তা আইন = road safety law | কার্যকর হয়েছে = has come into effect

Grammar: Present Perfect Passive Construction | Verb phrase = has come into effect

7.
বাংলা: আগামী সপ্তাহে জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করা হবে।
English: The national budget will be presented in the parliament next week.

Word by word: আগামী সপ্তাহে = next week | জাতীয় বাজেট = the national budget | সংসদে = in the parliament | উপস্থাপন করা হবে = will be presented

Grammar: Future Indefinite Passive Voice | Verb = will be presented

8.
বাংলা: দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা।
English: Corruption is the main obstacle to the development of the country.

Word by word: দুর্নীতি = Corruption | দেশের উন্নয়নের = to the development of the country | প্রধান বাধা = main obstacle | হলো = is

Grammar: Present Indefinite Tense | Verb = is | Linking verb structure

9.
বাংলা: রাজধানীতে যানজট দিন দিন বাড়ছে।
English: Traffic congestion in the capital is increasing day by day.

Word by word: রাজধানীতে = in the capital | যানজট = traffic congestion | দিন দিন = day by day | বাড়ছে = is increasing

Grammar: Present Continuous Tense | Active Voice | Verb = is increasing

10.
বাংলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।
English: The World Health Organization has issued new guidelines.

Word by word: বিশ্ব স্বাস্থ্য সংস্থা = The World Health Organization | নতুন নির্দেশিকা = new guidelines | প্রকাশ করেছে = has issued

Grammar: Present Perfect Tense | Active Voice | Verb = has issued

পড়া শেষে Done লিখি

New - BCS Preliminary Syllabusবিসিএস এর নতুন সিলেবাস। পুরাতন কি কি পরিবর্তন হয়েছে এবং নতুন কি যোগ হয়েছে তা জানতে নতুন সি...
19/07/2026

New - BCS Preliminary Syllabus

বিসিএস এর নতুন সিলেবাস।
পুরাতন কি কি পরিবর্তন হয়েছে এবং নতুন কি যোগ হয়েছে তা জানতে নতুন সিলেবাসটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন।
🌼

25/06/2026

কথার চেয়ে কাজের মূল্য বেশি।

25/06/2026

ধৈর্যের সাথে লড়তে হবে...

Address

Chittagong
4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study With Sara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share