Zakia’s ArtBeat

Zakia’s ArtBeat This is the platform of all my artwork mixed with happiness, joy and peace.

I have a strong fascination in all types of crafting including knitting, crocheting, painting and more.
ড্রইং,পেইন্টিং,ক্রাফটিং..

বর্ষা ঋতু শেষ হতে চলেছে… অথচ এবারের কদম আঁকাটা নানা ব্যস্ততা আর ঝামেলায় শেষ করা হয়ে উঠল না। ছবির কদম ফুল দুটো তাই আজও ...
15/08/2026

বর্ষা ঋতু শেষ হতে চলেছে… অথচ এবারের কদম আঁকাটা নানা ব্যস্ততা আর ঝামেলায় শেষ করা হয়ে উঠল না।

ছবির কদম ফুল দুটো তাই আজও আমার কাছে একটু বিশেষ—এটাই আমার জীবনে আঁকা পূর্ণাঙ্গ ‘প্রথম কদম’। তিন বছর আগের একটি জলরংয়ের কাজ।

এই বছরের বর্ষাকে সামনে রেখে আবার কদম আঁকা শুরু করেছিলাম। কাজটি শেষ করতে না পারলেও, অসম্পূর্ণ সেই চেষ্টাটুকু মনে করিয়ে দেয়—সময় যতই পেরিয়ে যাক, কিছু ছবি আর কিছু ঋতু আমাদের বারবার রঙের কাছে ফিরিয়ে আনে।

হয়তো এবারের বর্ষায় কদমের ছবিটা শেষ হলো না, তবে অসম্পূর্ণতাও তো কখনো কখনো পরের ছবির গল্প হয়ে থাকে।

#জলরং

14/08/2026

আমার পদ্ম যাত্রা😍🥰

#জলরং

একটি ছোট্ট আশ্বাস—আমার কোর্সের শিক্ষার্থীদের জন্য 🤗❤️এই কাজটি করেছি খুবই নিম্নমানের একটি পেপারে—শুধু আমার কোর্সের স্টুডে...
14/08/2026

একটি ছোট্ট আশ্বাস—আমার কোর্সের শিক্ষার্থীদের জন্য 🤗❤️

এই কাজটি করেছি খুবই নিম্নমানের একটি পেপারে—শুধু আমার কোর্সের স্টুডেন্টদের একটা বিষয় বোঝানোর জন্য।

অনেক সময় আমরা ভালো মানের পেপার না পেলে মনে করি, “এই পেপারে হয়তো ভালো কাজ হবে না!”—এবং কাজ শুরু করার আগেই হতাশ হয়ে যাই। কিন্তু বাস্তবতা হলো, পেপার গুরুত্বপূর্ণ হলেও একজন শিল্পীর রঙের ব্যবহার, পানি ও রঙের অনুপাত এবং ব্রাশের নিয়ন্ত্রণ আরও বেশি গুরুত্বপূর্ণ।

তাই পেপার নিয়ে আপসেট হওয়ার দরকার নেই। 😊
ভালো পেপার অবশ্যই কাজকে সহজ ও সুন্দর করে, কিন্তু ভালো ফলাফলের মূল চাবিকাঠি হলো—রং ও পানির সঠিক নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ এবং নিয়মিত অনুশীলন।

শুরুতে কাজ আশানুরূপ না হলে হতাশ হবেন না। ধৈর্য ধরে বারবার চেষ্টা করুন। প্রতিটি ভুল, প্রতিটি অসম্পূর্ণ কাজই আপনাকে পরের কাজটিতে আরও দক্ষ করে তুলবে।

পেপার নয়—আপনার হাতের নিয়ন্ত্রণ, চোখের পর্যবেক্ষণ আর নিয়মিত প্র্যাকটিসই আপনাকে ধীরে ধীরে একজন দক্ষ শিল্পী করে তুলবে। 🎨❤️

চলুন, আপসেট না হয়ে ধৈর্য ধরে প্র্যাকটিস চালিয়ে যাই।
Practice, patience & persistence—এটাই উন্নতির পথ।

13/08/2026

সকালের মিষ্টি রোদে…

From First Step to Now…🤗🥰প্রথম ছবিটি আমার জলরংয়ের একেবারে শুরুর দিকের কাজ—আর দ্বিতীয়টি আমার সাম্প্রতিক কাজ। মাঝে সময়ে ব‍...
13/08/2026

From First Step to Now…🤗🥰

প্রথম ছবিটি আমার জলরংয়ের একেবারে শুরুর দিকের কাজ—আর দ্বিতীয়টি আমার সাম্প্রতিক কাজ। মাঝে সময়ে ব‍্যবধান চারটি বছর।
একই মাধ্যম, কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে পর্যবেক্ষণ, রঙের ব্যবহার, আলো-ছায়া, টেক্সচার আর বাস্তবতাকে ধরার চেষ্টা। ❤️

এই দুইটি কাজ পাশাপাশি রাখলে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়—শিল্পে perfection নয়, progression-টাই সবচেয়ে সুন্দর।

জলরং শুধু স্বচ্ছতার মাধ্যম নয়; সঠিকভাবে শেখা ও অনুশীলনের মাধ্যমে এই মাধ্যমেও তৈরি করা যায় রিয়েলিস্টিক পেইন্টিং।
এই ভাবনাটিকেই সামনে রেখে আমার Realistic Painting Course-এ ধাপে ধাপে পর্যবেক্ষণ, colour mixing, light & shadow, texture এবং realistic painting-এর বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে।

Watercolor is the medium; the real goal is realistic painting.

আপনারও যদি জলরং কিংবা এক্রিলিককে শুধু শখের আঁকা থেকে বাস্তবধর্মী পেইন্টিংয়ের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে শিখতে ইচ্ছে করে, তাহলে এই কোর্সটি আপনার জন্য।

জলরঙে প্রকৃতির রঙ, আলো আর সৌন্দর্যকে বাস্তবতার কাছাকাছি তুলে ধরার এক ছোট্ট প্রয়াস।ফুলের কোমল পাপড়ি থেকে শুরু করে পাতার গ...
12/08/2026

জলরঙে প্রকৃতির রঙ, আলো আর সৌন্দর্যকে বাস্তবতার কাছাকাছি তুলে ধরার এক ছোট্ট প্রয়াস।
ফুলের কোমল পাপড়ি থেকে শুরু করে পাতার গঠন, শিরা-উপশিরা, আলো-ছায়া—প্রতিটি ডিটেইল ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জলরঙের মাধ্যমে।

জলরং শুধু স্বচ্ছতার মাধ্যম নয়—সঠিক পর্যবেক্ষণ, টোন, আলো-ছায়া ও ডিটেইলিংয়ের মাধ্যমে জলরঙেও তৈরি করা যায় বাস্তবধর্মী পেইন্টিং।

এই ভাবনাটিকেই সামনে রেখে আমার চলমান Realistic Painting Course-এ জলরঙের মাধ্যমে বাস্তবধর্মী পেইন্টিং শেখানো হচ্ছে—ধাপে ধাপে, পর্যবেক্ষণ থেকে ফাইনাল ডিটেইলিং পর্যন্ত।

Watercolor is the medium; the real goal is realistic painting.

Student Works | Pencil Sketching Classএকই রেফারেন্স, কিন্তু প্রতিটি শিক্ষার্থীর হাতে ভিন্ন একেকটি গল্প! ❤️আমার Sketching...
08/08/2026

Student Works | Pencil Sketching Class

একই রেফারেন্স, কিন্তু প্রতিটি শিক্ষার্থীর হাতে ভিন্ন একেকটি গল্প! ❤️
আমার Sketching Class-এর শিক্ষার্থীদের করা কিছু কাজ—যেখানে তারা Proportion, Form, Light & Shadow, Tonal Value ও Details নিয়ে ধাপে ধাপে কাজ করেছে।

স্কেচিংয়ের এই অধ্যায় শেষ করে এখন আমাদের কোর্সের শিক্ষার্থীরা এগিয়ে গেছে Watercolor-এর জগতে। 🎨
শুরু হয়েছে রং, আলো-ছায়া, টেক্সচার এবং Realistic Painting নিয়ে নতুন এক যাত্রা।

আমার কোর্সে Watercolor শুধু স্বচ্ছতা বা ওয়াশের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি ব্যবহার করে কীভাবে বাস্তবধর্মী একটি ছবি তৈরি করা যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।

Pencil Sketch → Watercolor → Realistic Painting

একটি একটি ধাপ পেরিয়ে শিক্ষার্থীদের দক্ষতা গড়ে ওঠার এই যাত্রাটাই আমার কাছে সবচেয়ে আনন্দের। ❤️

আপনিও যদি ধাপে ধাপে Realistic Painting শিখতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য হতে পারে।

ঘরের এই ছোট্ট কোণটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা।এখানেই নীরবে জন্ম নেয় একের পর এক পেইন্টিং, এখানেই রঙের সাথে কাটে অসংখ্য...
06/08/2026

ঘরের এই ছোট্ট কোণটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা।
এখানেই নীরবে জন্ম নেয় একের পর এক পেইন্টিং, এখানেই রঙের সাথে কাটে অসংখ্য ঘণ্টা। কখনো নতুন কিছু শেখার চেষ্টা, কখনো শিক্ষার্থীদের জন্য ক্লাসের প্রস্তুতি, কখনো আবার শুধু নিজের সাথে কিছু নিরিবিলি সময়।

একটা ক্যানভাস, কিছু রং, কয়েকটা তুলি আর অগণিত স্বপ্ন— আমার কাছে শান্তির সংজ্ঞা এতটুকুই।

অনেকেই শুধু শেষের ছবিটা দেখেন, কিন্তু প্রতিটি ছবির পেছনে থাকে এই ছোট্ট কর্মশালা, অসংখ্য অনুশীলন, ধৈর্য আর ভালোবাসা।

এটাই আমার ছোট্ট স্টুডিও। এটাই আমার শান্তির ঠিকানা। 💙

Reference vs Artwork 🥰উপরে যে ছবিটি দেখছেন, সেটি একটি রেফারেন্স। আর নিচেরটি সেই রেফারেন্স থেকে আমার আঁকা রিয়েলিস্টিক জলর...
05/08/2026

Reference vs Artwork 🥰

উপরে যে ছবিটি দেখছেন, সেটি একটি রেফারেন্স। আর নিচেরটি সেই রেফারেন্স থেকে আমার আঁকা রিয়েলিস্টিক জলরং পেইন্টিং।

অনেকেই মনে করেন, জলরং মানেই শুধু স্বচ্ছ (transparent) ও ঢিলেঢালা স্টাইলের কাজ। অথচ সঠিক পর্যবেক্ষণ, টোন, ভ্যালু, কালার কন্ট্রোল এবং লেয়ারিং জানা থাকলে জলরং দিয়েও অত্যন্ত বাস্তবধর্মী (Realistic) ছবি আঁকা সম্ভব।

জলরং শুধু একটি মাধ্যম—লক্ষ্য হলো বাস্তবকে কাগজে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা।

আমার Realistic Painting Course-এ আমরা শুধু ওয়াটারকালারের ট্রান্সপারেন্সি নয়, বরং শিখি—
* বাস্তবধর্মী ফর্ম তৈরি করা
* Light & Shadow নিয়ন্ত্রণ
* Accurate Color Mixing
* Texture ও Detail Rendering
* ধাপে ধাপে একটি সম্পূর্ণ Realistic Painting তৈরি করার কৌশল

আপনার লক্ষ্য যদি হয় জলরং দিয়ে জীবন্ত ও বাস্তবধর্মী ছবি আঁকা, তাহলে এই কোর্সটি আপনার জন্য।

Reference থেকে Artwork—এটাই আমাদের শেখার যাত্রা।

সবার জন্য অনেক শুভকামনা 🥰😍

জলরঙকে অনেকেই শুধু স্বচ্ছ আর নরম মাধ্যম হিসেবে দেখেন। কিন্তু সঠিক পর্যবেক্ষণ, আলো-ছায়ার নিয়ন্ত্রণ, রঙের স্তর এবং ধৈর্য...
04/08/2026

জলরঙকে অনেকেই শুধু স্বচ্ছ আর নরম মাধ্যম হিসেবে দেখেন। কিন্তু সঠিক পর্যবেক্ষণ, আলো-ছায়ার নিয়ন্ত্রণ, রঙের স্তর এবং ধৈর্য নিয়ে কাজ করলে জলরঙেও অসাধারণ রিয়েলিস্টিক ফলাফল তৈরি করা সম্ভব।

আমার Realistic Watercolor Painting Course-এ আমরা শুধু ছবি কপি করি না—শিখি কীভাবে একটি সাধারণ রেফারেন্সকে জীবন্ত করে তুলতে হয়। ধাপে ধাপে শেখানো হয়—
* আলো-ছায়া বোঝা
* সঠিক রঙের মিশ্রণ ও লেয়ারিং
* টেক্সচার তৈরি
* বাস্তবসম্মত ফর্ম ও ডিটেইল ফুটিয়ে তোলা

আপনিও যদি জলরঙে আত্মবিশ্বাসের সাথে রিয়েলিস্টিক পেইন্টিং করতে চান, তাহলে এই যাত্রায় আপনাকে স্বাগতম।

শিল্পের সৌন্দর্য শুধু সুন্দর আঁকায় নয়, বরং এমনভাবে আঁকায়—যেখানে দর্শক এক মুহূর্তের জন্য হলেও বাস্তব আর ছবির পার্থক্য ভুলে যায়।

Address

Dhaka, Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zakia’s ArtBeat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakia’s ArtBeat:

Shortcuts

Share