24/09/2026
“এখন সংসার ভেঙে যাচ্ছে বেশি, divorce rate বাড়ছে, কারণ মেয়েরা আর আগের মতো সবকিছু accept করে না। মেয়েদের ধৈর্য কমে গেছে।”
I mean… exactly my point.
মেয়েরা আর আগের মতো সবকিছু সহ্য করছে না।
এখন একজন মেয়ের নিজের যাওয়ার জায়গা আছে, নিজের identity তৈরি করার সুযোগ আছে, নিজের income আছে। বাবা-মাও আগের চেয়ে অনেক বেশি supportive। আর বাবা-মা supportive না হলেও অনেক মেয়ে এখন এতটাই independent যে শুধুমাত্র বেঁচে থাকার জন্য একটা marriage-এর ওপর নির্ভর করে থাকতে হয় না।
Isn’t that what we wanted?
বিয়ে কি এমন একটা partnership হওয়ার কথা না, যেখানে দুজন মানুষ একসাথে আছে কারণ তারা থাকতে চায়—not because one of them has nowhere else to go?
ছোটবেলার একটা ঘটনা আমার এখনো মনে পড়ে।
আমাদের পাশের বাড়িতে চার ভাই তাদের বিধবা মাকে নিয়ে থাকত। চারজনই বিবাহিত। জায়গা-জমি ছিল, নিজেদের truck ছিল, income-ও ভালো ছিল। বাইরে থেকে দেখলে সুন্দর, established সংসার।
কিন্তু তারা প্রায়ই তার স্ত্রীকে মারত।
আমার তখন ছয়-সাত বছর বয়স। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি এক মিনিটের হাঁটা পথ। তখন এত boundary wall-ও ছিল না; আমরা তাদের উঠানে খেলতে যেতাম।
আমার এখনো মনে আছে—লোকটা তার স্ত্রীকে ঘরের ভেতর মারতে মারতে উঠানে নিয়ে আসত। কখনো হাত দিয়ে, কখনো বাঁশ দিয়ে। এমনও দেখেছি, মার খেতে খেতে মহিলা অজ্ঞান হয়ে পড়েছেন—তারপরও নির্যাতন থামেনি।
ভয়ংকর ব্যাপার হচ্ছে, এত ছোট বয়সে ঘটনাগুলো দেখলেও আমি তখন ওই মহিলার জন্য সেভাবে sympathy feel করিনি।
কারণ আমার শিশুমনে somehow এটা normal হয়ে গেছিলো।
অনেক বছর পেরিয়ে গেছে। সেই মহিলা এবং তার স্বামী—দুজনেই এখন আর বেঁচে নেই। কিন্তু মহিলার কথা মাঝেমধ্যে আমার মনে পড়ে।
আর একটা প্রশ্ন মাথায় আসে—
তার যদি যাওয়ার একটা জায়গা থাকত?
নিজের income থাকত?
নিজের একটা independent life বেছে নেওয়ার সুযোগ থাকত?
তাহলে কি তিনি বছরের পর বছর ওই মার সহ্য করতেন?
I don’t think so.
আর এখানেই আমার কাছে আজকের পরিবর্তনটা গুরুত্বপূর্ণ।
আগে অনেক সংসার ৩০–৪০ বছর টিকে গেছে but Longevity and happiness are not the same thing.
So yes, MEN—you have to put in some effort now.
শুধু একটা চাকরি আছে, business আছে, সংসারে টাকা দিচ্ছেন—এটুকু দিয়েই relationship automatically চলবে, সেই সময় বদলেছে।
আপনাকে emotionally available হতে হবে। Communicate করতে জানতে হবে। Respect দিতে হবে। Affection দেখাতে হবে। আপনার partner-এর সাথে friendship তৈরি করতে হবে। তাকে এমন একটা relationship দিতে হবে যেখানে সে বাধ্য হয়ে নয়, প্রতিদিন নিজের ইচ্ছায় আপনাকে choose করে।
Maybe the goal shouldn’t be to make divorce difficult enough that people are forced to stay.
Maybe the goal should be to make the marriage good enough that both people genuinely want to stay. ❤️©