Tania's Paint

Tania's Paint আসসালামু আলাইকুম।হ্যান্ড পেইন্টেড সকল ধরনের পোশাক আমাদের কাছে পাবেন ফ্রেন্ডলি বাজেটে।

আপনি চাইলে হ্যান্ড পেইন্টের একটা শাড়ির টাকা দিয়ে বাজার থেকে ৩-৪ টা শাড়ি ও কিনতে পারবেন। তবে তফাৎ কোথায় জানেন? হ্যান্...
07/09/2026

আপনি চাইলে হ্যান্ড পেইন্টের একটা শাড়ির টাকা দিয়ে বাজার থেকে ৩-৪ টা শাড়ি ও কিনতে পারবেন। তবে তফাৎ কোথায় জানেন? হ্যান্ড পেইন্ট শাড়ি যেটা তৈরি হচ্ছে ওটা শুধু আপনার জন্যই। ওইটার দ্বিতীয় কোন পিস আর হবে না। সেম ডিজাইন হতে পারে কিন্তু ১০০% সেম টু সেম কখনো হবে না।
আর এটা মেশিন কিংবা কোনো ডাইস দিয়ে ছাপ দেওয়া হয় না। রং তুলি দিয়ে হাত রাঙিয়ে তোলা হয়।
আর যখন নিজের হাতে একটা শাড়ি কিংবা একটা পোশাক তৈরি করা হয় তখন সেটার মূল্য দাম দিয়ে বিবেচনা করা যায় না। হাতের তৈরি প্রত্যেকটা জিনিস স্পেশাল হয়। আপনি চাইলে মার্কেট থেকে ২০০০ টাকায় অনেক ভালো মানের অনেক বেশি গর্জিয়াস কাজ করা শাড়ি কিনতে পারবেন। তবে সেটা কখনোই হাতে আঁকা শাড়ির সাথে তুলনা যোগ্য নয়।

07/09/2026
"কীভাবে বিজনেস শুরু করবো" - এই প্রশ্ন তো অনেকেই করেন৷ আজকে আসুন জেনে নেই বিজনেস শুরু করার আগে আমাদের কি কি জানা উচিত।অনে...
07/09/2026

"কীভাবে বিজনেস শুরু করবো" - এই প্রশ্ন তো অনেকেই করেন৷ আজকে আসুন জেনে নেই বিজনেস শুরু করার আগে আমাদের কি কি জানা উচিত।

অনেকে ভাবে বিজনেস শুরু মানেই অনেক টাকা লাগবে, অফিস লাগবে, বড় ইনভেস্টমেন্ট লাগবে।
কিন্তু সত্যি কথা হলো সঠিক প্ল্যান ছাড়া বড় টাকা নিয়েও মানুষ লস করে, আর সঠিক স্ট্র্যাটেজি থাকলে ছোট থেকেও বড় হওয়া যায়।

তো আজকে আমি যে পয়েন্ট গুলো আলোচনা করবো তা যদি বুঝতে পারেন বিজনেস শুরু করা আপনার জন্যও ইজি হবে ইন শা আল্লাহ।

আসুন শুরু করি :

১. সবার আগে কী সেল করবেন সেটা ঠিক করুন।
যা মানুষ আসলেই কিনতে চায়, সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করুন। শুধু "এই প্রোডাক্ট আমার ভালো লাগে" দিয়ে বিজনেস হয় না, মানুষ কিনবে কি-না সেটাও দেখতে হয়। সেই প্রোডাক্ট এর মার্কেট ডিমান্ড আছে কি-না তাও দেখতে হবে৷

২. আপনার কাস্টমার কে - এটা বুঝুন
দুনিয়ার সবাই আপনার কাস্টমার না। আপনার প্রোডাক্ট কার জন্য? নারী, পুরুষ, স্টুডেন্ট, হাউজওয়াইফ, নাকি বিজনেস ওনার?
যত ক্লিয়ার অডিয়েন্স হবে, সেল তত সহজ হবে। তাদেরকে ঘিরে কন্টেন্ট বানানো আরো ইজি হবে।

৩. আগে ছোট করে শুরু করুন।
শুরুর দিনেই ১ লাখ টাকার স্টক তুলতে হবে এমন না।
কম দিয়ে শুরু করুন, মার্কেট বুঝুন, এরপর ধীরে ধীরে স্কেল করুন। মাস কয়েক আগে আমি এমন একটা ধরা খেয়েছিলাম সাপ্লায়ারের পাল্লায় পরে৷ পরের পোস্টে লিখবো বিস্তারিত।

৪. সোশ্যাল মিডিয়াকে সিরিয়াসলি নিন।
এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু নেই যা সেল করা যায় না৷ তবে কোন সোশ্যাল মিডিয়া আপনার প্রোডাক্ট এর জন্য পার্ফেক্ট সেটাও বুঝার ট্রাই করুন৷
যেমন টিকটক হলো দ্রুত ভাইরাল হওয়া এবং ম্যাস অডিয়েন্সে পৌঁছানোর জন্য ভালো। কম দামে, ট্রেন্ডি বা ভিজুয়াল প্রোডাক্ট এখানে দ্রুত গ্রো করতে পারে।
ইনস্টাগ্রাম ভিজুয়াল বা এস্থেটিক প্রোডাক্টের জন্য দারুণ। যেমন: ফ্যাশন, জুয়েলারি, স্কিনকেয়ার, লাইফস্টাইল টাইপ বিজনেস। আর ফেসবুক তো র‍্যান্ডম আর এখানে কম্পিটিশনও বেশি। তাই আপনার প্রোডাক্ট এর সঠিক প্লাটফর্ম খুঁজে বের করুন।

৫. লাভের আগে শিখার মানসিকতা রাখুন
প্রথম ৩-৬ মাস শুধু প্রফিটের চিন্তা করলে হতাশ হতে পারেন।
এই সময়টা মার্কেট বুঝার, অডিয়েন্সের এটেনশন নেয়ার আর নিজের ভুলগুলো শেখার সময়।

৬. হিসাব রাখা শিখুন
অনেকের সেল হয়, কিন্তু লাভ থাকে না। কারণ ইনকাম-এক্সপেন্সের হিসাব থাকে না।
তাই প্রথম দিন থেকেই হিসাব লিখে রাখুন।

রিজিক শুধু টাকা নয়। উত্তম জীবনসঙ্গী, নেক সন্তান, সুস্বাস্থ্য, মানসিক শান্তি এগুলো সবই রিজিকের অন্তর্ভুক্ত। টাকা রিজিকের...
23/08/2026

রিজিক শুধু টাকা নয়। উত্তম জীবনসঙ্গী, নেক সন্তান, সুস্বাস্থ্য, মানসিক শান্তি এগুলো সবই রিজিকের অন্তর্ভুক্ত। টাকা রিজিকের সর্বনিম্ন স্তর 🫰

আমি বরাবর ইচ্ছাকৃতভাবেই একটা ভুল করে আসছি। আর সেটা হলো পেজে ঠিকমতো একটিভ না থাকা। ছয় মাস এক বছর পর একবার পেজে লগইন করে ...
20/08/2026

আমি বরাবর ইচ্ছাকৃতভাবেই একটা ভুল করে আসছি। আর সেটা হলো পেজে ঠিকমতো একটিভ না থাকা। ছয় মাস এক বছর পর একবার পেজে লগইন করে একটু পোস্ট করি।

Address

Bagerhat

Telephone

+8801312430455

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tania's Paint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tania's Paint:

Shortcuts

Share