29/12/2024
নিউরো সায়েন্সের ডাক্তার স্পষ্ট বলে দিয়ছিলেন, এই রোগী মা*রা যাবে। একে আইউসিউ দিয়ে লাভ কী!
আবারও প্রমাণ হলো, দোয়া মিসাইলের চাইতে বেশি শক্তিশালী। দেশের লক্ষ লক্ষ মানুষ জায়নামাযে খালিদের জন্য দোয়া করেছে। কেঁদেছে। আল্লাহ এতো মানুষের দোয়া বিফলে দিবেন না।
খালিদ ক্রমশ উন্নতির দিকে। লাইফ সাপোর্ট খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ! অথচ ৭২ ঘন্টার আগে কিছু বলা যাবে না এটাই ছিল ডাক্তারের কথা।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে দোয়ার চেয়ে কোনো জিনিসের অধিক মর্যাদা (উত্তম) নেই। (মিশকাত ২২৩২, তিরমিজি, ইবনে মাজাহ)