MujibMart.com

MujibMart.com Enjoy Simple Online and Offline Shopping Solution at www.mujibmart.com with Reliability.

Drinking Glass 6 Pieces Set – Nasir Glassware N 128 T
22/10/2025

Drinking Glass 6 Pieces Set – Nasir Glassware N 128 T

24/04/2024

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَاۤ ۫ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ

আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই জান্নাতবাসী, সেখানে তারা স্থায়ী হবে।

—আল আ'রাফ - ৪২

Coke GlassBrand: OLiLA GlasswareProduct Code: W005Regular Retail Price: 400 Taka Per 6 Pieces SetDiscounted Retail Price...
06/03/2024

Coke Glass
Brand: OLiLA Glassware
Product Code: W005
Regular Retail Price: 400 Taka Per 6 Pieces Set
Discounted Retail Price: 350 Taka Per 6 Pieces Set

ঠিকানা: ডিএইচ হাউজ, কলেজ এভিনিউ পূর্ব মাথা, বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন, আল মায়িদাহ রেস্তোরাঁর পাশে, বরিশাল।
মোবাইল: 01912171200

Tea/Coffee MugBrand: OLiLA GlasswareProduct Code: W011Regular Retail Price: 80 Taka Per PieceDiscounted Retail Price: 70...
08/02/2024

Tea/Coffee Mug
Brand: OLiLA Glassware
Product Code: W011
Regular Retail Price: 80 Taka Per Piece
Discounted Retail Price: 70 Taka Per Piece

ঠিকানা: ডিএইচ হাউজ, কলেজ এভিনিউ পূর্ব মাথা, বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন, আল মায়িদাহ রেস্তোরাঁর পাশে, বরিশাল।
মোবাইল: 01912171200

Crystal Clear Joba Print Drinking Glass Set (6 Pieces) OLiLA W015 P (৬ পিচের স্বচ্ছ কাঁচের পানির/শরবতের গ্লাস সেট)Brand:...
30/11/2022

Crystal Clear Joba Print Drinking Glass Set (6 Pieces) OLiLA W015 P (৬ পিচের স্বচ্ছ কাঁচের পানির/শরবতের গ্লাস সেট)

Brand: OLiLA Glassware
Code: W015 JP
Series: Drinkware
Group: Drinking Glass
Height: 100 mm
Width: 60.60 mm
Capacity:190 ml
Packing: 6 Pcs in a Box

মুজিবমার্ট
আর্ক মঞ্জিল, মুসলিম গোরস্থান রোড, বরিশাল সদর।

বরিশাল শহরের বাইরের আগ্রহী ক্রেতাগণ দারাজ থেকে অর্ডার করতে পারেন...
https://www.daraz.com.bd/products/crystal-clear-joba-print-drinking-glass-set-6-pieces-olila-w015-p-i186009249-s1132111531.html?spm=a2a0e.seller.list.36.3a32d2bb0rDYmN&mp=1

যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রামাদ্বানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (সহীহ বুখারী, হাদীস...
03/04/2022

যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রামাদ্বানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (সহীহ বুখারী, হাদীস: ৩৮)

ইন শা আল্লাহ...
03/04/2022

ইন শা আল্লাহ...

আল্লাহ সবাইকে সিয়াম ও রামাদ্বানের মূল উদ্দেশ্য সাধনের তৌফিক দান করুন। আমিন...
02/04/2022

আল্লাহ সবাইকে সিয়াম ও রামাদ্বানের মূল উদ্দেশ্য সাধনের তৌফিক দান করুন। আমিন...

শবে_বরাতের_ব্যাপারে_সংক্ষেপে_কিছু_কথামূলত এই রাতটিকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শা'বানআশা করি, আর কোনো কনফি...
18/03/2022

শবে_বরাতের_ব্যাপারে_সংক্ষেপে_কিছু_কথা
মূলত এই রাতটিকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শা'বান
আশা করি, আর কোনো কনফিউশান থাকবে না।
🚫 শবে বরাতের রাতটি কি বিশেষ কিছু? এটি কি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত?
➡জ্বী, এই রাতটি বিশেষ কিছুই। শবে বরাত সম্পর্কে সহীহ হাদীস এসেছে-
রাসূল (সা.) বলেন, 'আল্লাহ তায়ালা মধ্য শাবান (১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ শবে বরাত) এর রাতে তাঁর সৃষ্টির প্রতি (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষনকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।' (সহীহ ইবনে হিব্বান ১২/৪৮১)
🔵[বিঃদ্রঃ কেউ সারারাত ঘুমিয়ে থাকলেও আল্লাহর এই সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হবে না। তবে শর্ত দুটোঃ শির্কের সাথে সম্পৃক্ত থাকা যাবে না এবং কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। (শায়খ ড. আবদুল্লাহ জাহাঙ্গীর রাহ.)]
🔴 এই রাতের কি বিশেষ কোনো আমল আছে?
➡ না, সহীহ সনদে এই রাতের কোনো বিশেষ আমল নেই। তবে একাধিক দ্ব'ঈফ হাদীসে এসেছে, নফল সালাত, দু'আ ও কবর যিয়ারত করা।
মা'আরিফুল কুরআনের লেখক মুফতী শফী রহ. বলেন, রাসূল সা. যেহেতু জীবনে মাত্র একবার এই রাতে বাকী গোরস্তানে গিয়েছেন তাই আমাদেরও একবারের অধিক, প্রতিবছর গোরস্তানে যাওয়া উচিত নয়।
[ইবনু তাইমিয়াহ রাহ.সহ অনেক আলিম বলেছেন, এই রাতে ইবাদত হবে একাকী, সম্মিলিত নয়। সম্মিলিত ইবাদতের কথা কোনো হাদীসেই আসেনি। বরং এটি একটি বাজে প্রথা, যা বিদ'আতের পথ প্রশস্ত করে।]
এই রাতে আমরা কী করব?
যেহেতু সহিহ হাদিস অনুসারে এই রাতটি ফযিলতপূর্ণ সেহেতু এই রাতে আমরা (১) নফল সালাত পড়তে পারি, (২) সুন্নাহসম্মত বিভিন্ন যিকর করতে পারি, (৩) দু'আ করতে পারি, (৪) রাসূল (সা.) এর উপর দরুদ পড়তে পারি। এসব নফল ইবাদত এই রাতে বৈধ ও মুস্তাহাব হওয়ার পক্ষে মুসলিম উম্মাহর প্রায় সকল আলেম একমত। শাফি'ঈ, আহমাদ, আওযায়ী, ইসহাক, ইবনে তাইমিয়া, ইমাম নববি, ইবনুস সলাহ, ইবনুল হাজ্জ, ইবনে রজব হাম্বলি, শায়খ আলবানি (রাহিমাহুমুল্লাহ)-সহ অনেক আলেম এই রাতের ফযিলতের কথা বলেছেন ও নফল ইবাদত বৈধ ও মুস্তাহাব হওয়ার কথা বলেছেন। (মাসিক আল কাউসার, শায়খ মাহবুব আরিফির নোট দ্রষ্টব্য)
🔴 শবে বরাতের কোনো রোযা আছে?
➡ অত্যন্ত দুর্বল একটি হাদীসে এসেছে রোযার কথা। এজন্য এই রাতে রোযা রাখা রাখা সুন্নাত নয়। শবে বরাতের কোনো রোযা নেই।
তবে যেহেতু রাসূল সা. শাবান মাসে খুব বেশি পরিমাণে সিয়াম (রোযা) রাখতেন সেহেতু এই মাসে সিয়াম রাখা যাবে যেকোনো দিন।
আর প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ সিয়াম রাখা তো সুন্নাত। সেই দৃষ্টিকোণ থেকে সিয়াম রাখলে, কোনো সমস্যা নেই। তাই যারা সিয়াম রাখতে চান তাঁরা ঐ তিনটি সিয়াম রাখুন। কিন্তু এই নিয়ত রাখা যাবে না যে, এটি শবে বরাতের রোযা। (মুফতী তাকী উসমানী সাহেবের লেখা অবলম্বনে)
🔴 এই রাত কি ভাগ্যরজনী?
➡ না, এই রাত ভাগ্যরজনী নয়। ভাগ্যরজনী হলো, লাইলাতুল কদর। প্রয়োজনে দেখুনঃ সূরা আল কদরের তাফসীর, যেকোনো তাফসীরগ্রন্থ থেকে।
[শব্দটি মূলত "বরাত" না, "বারাআত"। বারাআত মানে মুক্তি। যেহেতু এই রাতে মুক্তির সুসংবাদ এসেছে তাই এই নাম]
🔴 এই রাতে কি হালুয়া-রুটি করা ভালো?
➡ না, কক্ষণো নয়। বরং এটি একটি নিকৃষ্ট প্রথা, যা আমাদের সমাজে চালু হয়েছে। তেমনি হৈ-হুল্লোড় করা, আতশবাজি ফুটানো, মাসজিদে জমায়েত হওয়া -- এগুলো খুবই বাজে প্রথা। যা কোনো হাদীসেই নেই।
�এএই রাতে গোসলের কোনো ফযিলত আছে?
➡ না, এটি একটি বাজে প্রথা। কেউ সুন্নাত মনে করে এই রাতে গোসল করলে সেটি হবে বিদ'আত (ধর্মে নবআবিষ্কার)।
_____
📙( মুফতি তাকী উসমানী, মুফতি আবদুল মালেক, শায়খ ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আবদুল কাইয়ুম, শায়খ মাহবুব আরিফি-- প্রমূখ আলেমদের লিখনী ও লেকচার থেকে সংক্ষেপে লিখিত )
ফেতনা তৈরি করা থেকে বিরত থাকুন।
(Collected)

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে।জুমার দ...
11/03/2022

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে।

জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে।
জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে।

আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।

রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

Address

আর্ক মঞ্জিল, গফুর মিয়া লেন, মুসলিম গোরস্থান রোড, ওয়ার্ড নং-২১, বরিশাল।
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when MujibMart.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MujibMart.com:

Share