06/07/2026
বীরগঞ্জ উপজেলার একজন অতুলনীয় শিক্ষক
একজন আলোকিত শিক্ষকের অনুপ্রেরণাময় পথচলার গল্প।
জীবনের ম্যারাথনে সবাই দৌড়ায়, কিন্তু সবাই গন্তব্যে পৌঁছাতে পারে না। কেউ মাঝপথে ক্লান্ত হয়ে থেমে যায়, আবার কেউ অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে একদিন বিজয়ের মঞ্চে দাঁড়ায়। এমনই এক সংগ্রামী, স্বপ্নবাজ ও নিবেদিতপ্রাণ মানুষের নাম জনাব সুলতানা রাজিয়া।
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৪ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ৩য় স্থান অর্জনের গৌরব অর্জন করেছেন তিনি। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ, রংপুর জনাব মোঃ আজিজুর রহমান।
১৯৮৫ সালে বীরগঞ্জ উপজেলার উত্তর সুজলপুর গোরস্থানপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জনাব সুলতানা রাজিয়া। ছোট্ট একটি গ্রাম থেকে শুরু হওয়া পথচলা আজ পৌঁছে গেছে জাতীয় পর্যায়ের সম্মানজনক অবস্থানে। তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে অদম্য পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসা।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপ তিনি সফলতার সঙ্গে অতিক্রম করেছেন। ২০০১ সালে এসএসসি, ২০০৩ সালে এইচএসসি এবং পরবর্তীতে দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
শুধু একজন শিক্ষক হিসেবেই নয়, তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ প্রশিক্ষক, প্রযুক্তিবান্ধব শিক্ষাবিদ এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে।
তাঁর উল্লেখযোগ্য অর্জনসমূহ—
--- আইসিটি জেলা অ্যাম্বাসেডর, দিনাজপুর – ২০২২
--- সেরা কন্টেন্ট নির্মাতা (এটুআই) – ২০২৩
---উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা – ২০২২
--- জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (৩য় স্থান) – ২০২৪
---জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী – ২০২৫
--- মাস্টার ট্রেইনার (একীভূত শিক্ষা)
শিক্ষার পাশাপাশি ম্যারাথনের সাথেও তাঁর সম্পৃক্ততা যেন তাঁর জীবনের প্রতীক—থেমে না যাওয়া, হাল না ছাড়া এবং লক্ষ্যে পৌঁছানোর এক অদম্য গল্প।
আজকের এই অর্জন শুধু একটি পদক নয়; এটি স্বপ্ন, ত্যাগ, শ্রম আর নিষ্ঠার এক জীবন্ত দলিল। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকুক।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন জনাব সুলতানা রাজিয়া ও তাঁর পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও সাফল্যে পরিপূর্ণ জীবন দান করেন।
আমীন।
Sultana Razia Akhi