RareLiv

RareLiv আমাদের প্রতিটি উপহার একটি গল্প বলে !
(1)

সাফল্যের পথচলায় শুধু লক্ষ্যই নয়, পথের সঙ্গীদের সাথে সম্পর্কের গভীরতাও সমান গুরুত্বপূর্ণ। 💙২৩ জুন ২০২৬ তারিখে RareLiv টিম...
25/06/2026

সাফল্যের পথচলায় শুধু লক্ষ্যই নয়, পথের সঙ্গীদের সাথে সম্পর্কের গভীরতাও সমান গুরুত্বপূর্ণ। 💙
২৩ জুন ২০২৬ তারিখে RareLiv টিমের সকল সদস্যকে নিয়ে আমরা দিনাজপুরের মনোরম The Grand Dadu Bari Park & Resortএকটি স্মরণীয় টিম আউটিংয়ে অংশগ্রহণ করেছি।
প্রকৃতির শান্ত পরিবেশে সারাদিন আমরা খোলামেলা আলোচনা, সুস্বাদু আয়োজন, ঘুরে বেড়ানো এবং সুইমিংপুলে অবসর যাপনের মাধ্যমে এক অপূর্ব সময় অতিবাহিত করেছি।
এই ধরনের উদ্যোগ আমাদের দৈনন্দিন কর্মপরিবেশের বাইরে টিমের মধ্যে আস্থা, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করে।
RareLiv প্রত্যেক সদস্যের পরিশ্রম, সৃজনশীলতা, দায়িত্বশীলতা এবং টিম স্পিরিটের কারণেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলছি এবং ভবিষ্যতের বৃহত্তর লক্ষ্য অর্জনে আরও শক্তিশালী হচ্ছি।
আমি আমাদের সম্মানিত টিমের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আপনাদের উৎসাহ ও অবদানই RareLiv কে প্রতিদিন আরও উন্নত ও অনন্য করে তুলছে।
আসুন, একসাথে আরও অনেক সফলতা অর্জন করি এবং আরও অনেক সুন্দর মুহূর্ত তৈরি করি।
" See less

Coming soon…… 🙂
29/04/2026

Coming soon…… 🙂

🌸 শুভ নববর্ষ ১৪৩৩! 🎉পুরনো বছরের সব ক্লান্তি আর স্ট্রেসকে বিদায় জানিয়ে, নতুন বছরকে বরণ করলাম আমাদের অফিস পরিবারের সাথে।ইল...
15/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩! 🎉
পুরনো বছরের সব ক্লান্তি আর স্ট্রেসকে বিদায় জানিয়ে, নতুন বছরকে বরণ করলাম আমাদের অফিস পরিবারের সাথে।

ইলিশ ভর্তা থেকে শুরু করে পান্তা-ইলিশ, ঐতিহ্যবাহী নাচ-গান, হাড়ি ভাঙা খেলা — বাংলার প্রতিটি রঙ, স্বাদ ও আনন্দ একসাথে ছড়িয়ে পড়েছিল আজ।
রঙিন শাড়ি-পাঞ্জাবি, হাসি-ঠাট্টা আর ঢোলের তালে আমাদের টিম আরও একবার প্রমাণ করলো — কাজের পাশাপাশি আনন্দ উদযাপন করাটাও আমাদের সংস্কৃতির অংশ। ❤️

এই ছবিতে ধরা আছে আমাদের সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।
নতুন বছরে সবার জীবনে আসুক অফুরন্ত সুখ, সাফল্য, স্বাস্থ্য ও সমৃদ্ধি।
শুভ পহেলা বৈশাখ 🌼🥁

#পহেলাবৈশাখ #শুভনববর্ষ #বাংলারঐতিহ্য

আজ RareLiv পরিবারের পক্ষ থেকে আমাদের অফিসে একটি সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। রমজানের এই পবিত্র সময়ে সবাই একসা...
13/03/2026

আজ RareLiv পরিবারের পক্ষ থেকে আমাদের অফিসে একটি সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। রমজানের এই পবিত্র সময়ে সবাই একসাথে বসে ইফতার করার মুহূর্তটা সত্যিই অনেক আনন্দ ও ভালো লাগার ছিল। 🌙
এই উপলক্ষে আমাদের প্রিয় স্টাফদের মাঝে ঈদের উপহার ও সালামি প্রদান করা হয়েছে। তাদের পরিশ্রম, আন্তরিকতা এবং নিষ্ঠার কারণেই RareLiv পরিবার আজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
সাথে কিছু কাছের মানুষও উপস্থিত ছিল, তাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে।
আসলে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক না, কখনো কখনো কর্মক্ষেত্রের মানুষগুলোও একসময় পরিবার হয়ে যায়।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতেও এভাবেই একসাথে থেকে ভালো কিছু করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি।
আল্লাহ সবার রোজা কবুল করুন এবং ঈদকে সবার জন্য আনন্দময় করে দিন। 🤲✨

নতুন বছরের শুভেচ্ছা 🌸প্রিয় টিম,পুরোনো বছরের সব ক্লান্তি, ভুল–ভ্রান্তি আর হতাশা পেছনে ফেলে নতুন বছর হোক আমাদের সবার জন্য...
01/01/2026

নতুন বছরের শুভেচ্ছা 🌸

প্রিয় টিম,
পুরোনো বছরের সব ক্লান্তি, ভুল–ভ্রান্তি আর হতাশা পেছনে ফেলে নতুন বছর হোক আমাদের সবার জন্য নতুন আশা, নতুন শক্তি আর নতুন সাফল্যের শুরু।
আসন্ন বছরটিতে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন ও কর্মজীবনে আসুক সুস্থতা, শান্তি ও অগ্রগতি।
আমরা যেন একসাথে আরও ভালোভাবে কাজ করতে পারি, আরও বড় লক্ষ্য অর্জন করতে পারি—এই কামনাই করি।
শুভ নববর্ষ 🎉
সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when RareLiv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RareLiv:

Shortcuts

Share

Category